somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার মান : সমস্যা ও উত্তরণের উপায়। পর্ব- ৪; শিক্ষার মানের অধোগতির কারনসমূহ - ২: ছাত্র রাজনীতি

১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এর আগে প্রথম পর্ব দুটিতে (বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার মান : সমস্যা ও উত্তরণের উপায়। পর্ব- ১ ও ২) এ আলোচনা করেছিলাম আন্তর্জাতিকভাবে স্বীকৃত সূচকগুলির আলোকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলির অবস্থা। ৩য় পর্ব থেকে বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষা মানের অবনতির প্রধান প্রধান কারনসমূহ নিয়ে আলোচনা করছি। আজ থাকল এর ২য় পর্ব।

ছাত্র রাজনীতি
বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষামানের অবনতিতে ছাত্র রাজনীতির ভূমিকা ব্যপক ও ধংসাত্বক। পথভ্রষ্ট ছাত্র রাজনীতির কালো থাবা আজ বিশ্ববিদ্যালয়ের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের মদদপুষ্ট হয়ে বিভিন্ন ছাত্র-সংগঠনের কর্মীরা বিশ্ববিদ্যালয়গুলিতে তাদের ইচ্ছেমাফিক রাজত্ব কায়েম করেছে।

রাজনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘট চলে বিশ্ববিদ্যালয়গুলিতে। বিশ্ববিদ্যালয়ের চত্বরগুলি আজ তাদের জ্বালাময়ী ভাষণে মুখরিত। ছাত্র নামধারী কিছু ক্যাডারদের অস্ত্রের তান্ডবে ছাত্র-ছাত্রীরা কাস পরীক্ষা বর্জন দিয়ে তাদের শিক্ষাজীবনের মূল্যবান সময় অপচয় করছে। হলের সিটবন্টন থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডেও তারা এ সব ছাত্র সংগঠনের হাতে জিম্মি।

ধর্মঘট, আন্দোলন, কাস, পরীক্ষা বর্জন, মারামারি, ধাওয়া, পাল্টা-ধাওয়া আজ ছাত্র-ছাত্রীদের নিত্যসঙ্গী। এসব কর্মকান্ডের ফলশ্রুতিতে নিরীহ ছাত্রের মৃত্যু পর্যন্ত একটি স্বাভাবিক ঘটনা।

ছাত্র-ছাত্রীরা আজ কোনক্রমে শিক্ষাজীবন শেষ করতে চায়, নতুন জ্ঞান সৃষ্টির স্বপ্ন দেখতে তারা ভুলেই গেছে, তারা আজ হতোদ্যম। ছাত্র রাজনীতির প্রত্যক্ষ ফসল হিসাবে দিন দিন বাড়ছে সেশন-জট।

অনেক ক্ষেত্রেই শিক্ষক রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে ছাত্র রাজনীতিকে।

ছাত্র-ছাত্রীদের স্বার্থ পরিপন্থী, শিক্ষাজীবন ধংসকারী এই ছাত্র-রাজনীতির দুষ্টচক্রে আবদ্ধ হয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষার মানের হচ্ছে ক্রমাবনতি এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়গুলি তাদের গ্রহণযোগ্যতা হারাচ্ছে অভিভাবকদের কাছে। উন্নত বিশ্বের সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের আত্মধ্বংসী এরূপ রাজনীতিতে অংশগ্রহণ অচিন্তনীয় ব্যাপার এবং বর্তমান ধারার ছাত্র-রাজনীতি সম্পূর্ণরূপে অনুপস্থিত।



বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আন্তরিকতা ও উদ্যোগের অভাব

শিক্ষামানের ক্রমাবনতির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের আন্তরিকতা ও উদ্যোগের অভাবও লক্ষণীয়। কর্তৃপক্ষকে একটি উল্লেখযোগ্য সময়ই ব্যস্ত থাকতে হয় বিভিন্ন রাজনৈতিক ছাত্র-সংগঠনগুলির সৃষ্ট আভ্যন্তরীণ সমস্যা নিরসনে, তাদের দাবী দাওয়া, ধর্মঘট ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচী মোকাবেলায়।

শিক্ষা বহির্ভূত এসব কর্মকান্ড প্রশাসনকে আন্তরিক করছেনা গবেষণা ও অন্যান্য উদ্যোগের মাধ্যমে শিক্ষার মানকে একটি আন্তর্জাতিক পর্যায়ে সমুন্নত করতে। কর্তৃপক্ষের অবহেলায় ও উদ্যোগের অভাবে উন্নত যন্ত্রপাতি সমৃদ্ধ গবেষণাগার স্থাপিত হচ্ছে না। বিশ্ববিদ্যালয়গুলিতে কোন প্রশংসনীয় গবেষক সম্মেলন, সেমিনার অথবা মত বিনিময় সভা অনুপস্থিত, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা তাদের গবেষণা ও অন্যান্য জ্ঞানের বিনিময় করতে পারে উন্নত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক গবেষকদের সাথে।

পরবর্তী পর্বে বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলি কিভাবে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষামানের অবনতি ঘটাচ্ছে সেটি আলোচনা করব।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৩৫
৪১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×