somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার মান : সমস্যা ও উত্তরণের উপায়। পর্ব- ১০; পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে করণীয় - ৪

১১ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আলোচনা করছিলাম বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার মান উন্নয়ন প্রসঙ্গে। এর আগের পর্বে বিশ্ববিদ্যালয় শিক্ষার মান উন্নয়নে প্রস্তাবিত বিষয়গুলি ছিল শিক্ষক নিয়োগ পদ্ধতিতে পরিবর্তন, নতুন শিক্ষকদের জন্য শিক্ষকতার মৌলিক কোর্স চালু এবং ছাত্র-ছাত্রীদের ফিডব্যাক দানের প্রক্রিয়া চালু করা। এই পর্বে আরো দুটি বিষয় নিয়ে আলোচনা করছি।

# ৮ । শিক্ষক রাজনীতির ব্যাপ্তি সীমিতকরন।
-------------------------------------------------------
জাতীয় রাজনীতির সাথে শিক্ষক রাজনীতির সরাসরি সংশ্লিষ্টতা বন্ধ করতে হবে। লেজুরবৃত্তির রাজনীতির পরিবর্তে শিক্ষকগণ মুক্ত বুদ্ধির চর্চা করবেন এবং দেশের ক্রান্তিলগ্নে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন, এটাই সাধারণ প্রত্যাশা। বর্তমান ধারার শিক্ষক রাজনীতিতে শিক্ষকগণ নানা রং এ বিভক্ত হয়ে রাজনৈতিক দলগুলির আদর্শ ধারণ করছেন এবং জাতিকে দিক নির্দেশনা দেবার পরিবর্তে বিভিন্ন রাজনৈতিক দলের রাবার স্ট্যাম্প হিসাবে কাজ করছেন।

আর এই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এক শ্রেণীর শিক্ষক ছাত্রদেরকে ব্যবহার করছেন এবং প্রকারান্তরে ছাত্র-রাজনীতিকে বিপথগামী করছেন। শিক্ষার মান উন্নয়নের স্বার্থে এই ধারার শিক্ষক রাজনীতি সীমিত করা প্রয়োজন।

১৯৭৪ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী সিনেট, সিন্ডিকেট, ভিসি নিয়োগ এবং বিভিন্ন সমিতি নিয়ে নির্বাচন আধিক্যের কারণে শিক্ষক রাজনীতির আরো ব্যাপক বিস্তৃতি হয়েছে। এবং এর ফলে শিক্ষক রাজনীতির মুল সুর ব্যহত হচ্ছে। তাই বিশ্ববিদ্যালয় অধ্যাদেশে কিছু সংশোধন প্রয়োজন। এ ক্ষেত্রে নিম্নোক্ত সংশোধনী প্রস্তাব করছি।

# ৯ । বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের সংশোধন এর মাধ্যমে শিক্ষক রাজনীতির দলনির্ভরতা হ্রাস
---------------------------------------------------------
- অনুষদ ভিত্তিক ডীন নির্বাচন প্রথা বাতিল করতে হবে। বর্তমানে প্রচলিত নির্বাচন পদ্ধতির কারণে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের পরিবর্তে দলীয় আনুগত্য সম্পন্ন ভোটার নিয়োগ এর ঘটনা ঘটছে। একটি সিলেকশন প‌্যানেল এর মাধ্যমে অনুষদের গবেষনা ও গবেষণা প্রকাশনায় অগ্রণীদের মধ্যে থেকে নির্দিষ্ট মেয়াদের জন্য ডীন মনোন্নয়ন দেয়া হবে। এর ফলে ডীন নির্বাচন কেন্দ্রিক শিক্ষক রাজনীতি ও রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে শিক্ষক নিয়োগের প্রবণতা হ্রাস পাবে।

- ভিসি প‌্যানেল নিয়োগে নির্বাচন প্রথা বিলোপ করতে হবে। জাতীয়ভাবে গঠিত অভিজ্ঞ শিক্ষকদের একটি প‌্যানেল গবেষণা ও গবেষণা প্রকাশনায় অগ্রণীদের মধ্যে যারা ভিসি হতে আগ্রহী তাদের মধ্যে থেকে যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে নিয়োগ প্রদান করবেন। এর ফলে দলীয় ভিসির পরিবর্তে সত্যিকারের একাডেমিক শিক্ষক ভিসি হিসাবে নিয়োগ পাবেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মান উন্নয়নে প্রভূত ভূমিকা রাখতে পারবেন।

- সিনেট এ শিক্ষক প্রতিনিধি, সিন্ডিকেট ও শিক্ষক সমিতি নির্বাচনে প্রার্থীতার ক্ষেত্রে পূর্ববর্তী শিক্ষাবছরের গবেষণা ও গবেষণা প্রকাশনার ন্যূনতম সংখ্যা যোগ্যতা নির্ধারনে মাপকাঠি হিসাবে ব্যবহার করতে হবে। এক্ষত্রে বিশ্ববিদ্যালয়ে বর্তমান দলবাজীর পরিবর্তে বিশ্ববিদ্যালয় শিক্ষার প্রকৃত পরিবেশ সৃষ্টি হবে এবং শিক্ষক নেতৃত্বে সত্যিকারের যোগ্যতাসম্পন্ন লোকের আগমন ঘটবে।

ডীন, ভিসি, সিনেট ও সিন্ডিকেট নির্বাচনের ক্ষেত্রে এই পরিবর্তন বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের সংশোধনের মাধ্যমেই সম্ভব।


(চলবে)
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৯
২৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×