আমার প্রিয় পোস্ট

যেতে চাও যাবে, আকাশও দিগন্তে বাঁধা, কোথায় পালাবে!

ছবি ব্লগ : প্রিয় বাংলাদেশ - ১

২৬ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৯

                       

ফটোগ্রাফী আমার খুব শখের একটা বিষয়। আমার কম্পিউটারের মেমরীর একটা বড় অংশ জুড়ে আছে দেশ-বিদেশের নানা ফটোগ্রাফারের তোলা অসংখ্য ছবি। ভাবছি সেই সব ছবির থেকে নির্বাচিত কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করবো ছবি ব্লগ এর মাধ্যমে। শুরু করছি প্রিয় মাতৃভূমিকে দিয়ে।


ছবিগুলি তুলেছেন মানির মৃত্তিক, মানিক রতন এবং প‌্যাট্রিক পেরন।

আপনাদের ভাল লাগলে এই সিরিজ চলবে।

 

 

  • ৫৮ টি মন্তব্য
  • ৪৮৪বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:০২
comment by: রাজীব বলেছেন: অন্যের তোলা ছবি দিয়া আর কত দিন ?
২. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:০৫
comment by: রাজীব বলেছেন: তবে ছবি গুলা সুন্দর...
৩. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:০৯
comment by: ফারজানা১৬ বলেছেন: শেষের দিক থেকে দুইনাম্বার ছবিটা বেশ সুন্দর!
৪. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:১১
comment by: `হাসান বলেছেন: অন্যের তোলা ছবি দেকতে চাইনা। সিরিজ চাইনা।
৫. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:১২
comment by: মিরাজ বলেছেন: @ রাজীব
আপনার মন্তব্যটা ঠিক বুঝতে পারলামনা। নিজের তোলা ছবি ছাড়া কি কোন ছবি ব্লগে শেয়ার করা যাবেনা?

নিজের তোলা ছবিও আছে, তবে আমার তোলা ছবি এত ভালো হবেনা। আমিতো শুরুতেই বলে নিচ্ছি যে আমার সংগ্রহে দেশ বিদেশের নানা ফটোগ্রাফারের ছবি আছে এবং সেই সাথে যাদের ছবি তাদের নামও উল্লেখ করছি। আপনার সমস্যাটা কোথায় ঠিক বুঝতে পারছিনা।
৬. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:১৩
comment by: সুমি বলেছেন: ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা---
৭. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:১৭
comment by: রাজীব বলেছেন: সহমত @ `হাসান
৮. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:২২
comment by: মিরাজ বলেছেন: দহাসান এবং রাজীব, আপনাদের প্রোফাইলের ছবি নিজেদের তোলা বা আঁকাতো?
৯. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:২৬
comment by: গুড ফর নাথিং বলেছেন: মিরাজ, ভালো হোক মন্দ হোক তোমার তোলা ছবি দাও।
১০. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৩৩
comment by: মিরাজ বলেছেন: গুড ফর নাথিং ,
ছবি ব্লগ, ব্লগের একটা ধারা । দুএকটি ব্যতিক্রম ছাড়া কেউই তাতে নিজেদের তোলা ছবি ব্যবহার করেনা। একটু খোজ নিলেই দেখতে পারবে।

তাই আমার তোলা ছবিই ছবি ব্লগে ব্যবহার করতে হবে এ দাবী তোলা অজ্ঞানতা ছাড়া আর কিছু নয়।
১১. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৪০
comment by: গুড ফর নাথিং বলেছেন: মিরাজ, খেপতেস ক্যা? স্রেফ ভালোবাসা থেকেই আমি তোমার তোলা ছবি দেখতে চেয়েছি, ইন্টারনেট থেকে কাটিংপেষ্টিং করতে নিশেদ করি নাই।
১২. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৪০
comment by: রাজীব বলেছেন: ভাইরে আমার কাজই সারাদিন আঁকাআঁকি করা...
দুঃখ পাইলাম...
১৩. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৪৫
comment by: রাজীব বলেছেন: তবে মিরাজ আপনি ছবিগুলা কোন সাইট থেকে কপি করছেন সেটা বললে দুঃখটা একটা কমবে আশাকরি...
আর এত চেতার কিছু নাই। ভাল ছবি তুলতে পারেন না তো কি হয়েছে ভাল কপি পেস্ট তো করতে পারেন ... সেটাই বা কয়জন পারে বলুন ?
১৪. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৪৭
comment by: গুড ফর নাথিং বলেছেন: রাজীবের ছবি নিজের আঁকা?
১৫. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৫০
comment by: এবিএম গিয়াসউদ্দিন (শামীম) বলেছেন: মিরাজ ভাই,
ছবিগুলি খুব সুন্দর। থ্যাংস ফর শেয়ারিং। প্রথমটা অসাধারন!!!
১৬. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৫০
comment by: মিরাজ বলেছেন: @ রাজীব
ছবিগুলি আমার সংগ্রহের । আমার কম্পিউটার থেকে আপলোড করা। প্রয়োজনে মডারেটররা চেক করে দেখতে পারেন। সাইটের নাম এখানে অ-প্রয়োজনীয় যেহেতু ফটোগ্রাফারের নাম দেয়া আছে।

শখের জিনিস সংগ্রহ করা আর কাট-পেষ্ট করার মধ্যে পার্থক্য আছে। আপনি অ-প্রয়োজনে তর্ক বাড়াচ্ছেন।
১৭. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৫১
comment by: রাজীব বলেছেন: আবার জিগায় ?
১৮. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৫২
comment by: গুড ফর নাথিং বলেছেন: রাজীব, আপনার ব্লগ দেখলাম পুরা খা খা। অন্তত কিছু ছবি আপলোড করেন।

মিরাজ আমার কথার উত্তর দিলা না।
১৯. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৫৩
comment by: রাজীব বলেছেন: ওদের কাছ থেকে কপি রাইট নিয়ে ব্লগে প্রকাশ করেছেন তো ?
২০. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৫৫
comment by: মিরাজ বলেছেন: @ রাজীব
বানিজ্যিক ব্যবহার ছাড়া ব্লগে প্রকাশ কপিরাইট লংঘন নয়। একটু জেনে কথা বলবেন প্লিজ।
২১. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৫৮
comment by: রাজীব বলেছেন: গুড ফর নাথিং @ কদিন আগেও ছিল কিন্তু কিছু দুষ্ট লোকের অত্যাচারে সম্প্রতি মুছে দিতে বাধ্য হয়েছি... অপেক্ষায় থাকুন ছবি দিয়া ব্লগ ভাসায়া দিমু...
২২. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:০১
comment by: রাজীব বলেছেন: মিরাজ @ কিন্তু এখান থেকে ছবি সেভ করে কেউ যদি বাণিজ্যিক ভাবে ব্যবহার করে ?
২৩. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:০২
comment by: রাজীব বলেছেন: মিরাজ @ কিন্তু এখান থেকে ছবি সেভ করে কেউ যদি বাণিজ্যিক ভাবে ব্যবহার করে ?
২৪. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:০৪
comment by: মিরাজ বলেছেন: @ রাজীব
আপনি যে আপনার একেকটি মন্তব্যের মাধ্যমে নিজের নির্বুদ্ধিতা প্রকাশ করছেন সেটা বুঝতে পারছেন?
এখান থেকে সেভ করে কেউ যদি বাণিজ্যিক ভাবে ব্যবহার করে তবে সে কপিরাইট লংঘন করবে। ছবিগুলি ওয়েবে বিভিন্ন সাইটে দেয়া আছে । চাইলে যে কেউই সেখান থেকে সেভ করে বাণিজ্যিক ভাবে ব্যবহার করতে পারে। যে করবে কপিরাইট লংঘনের দায়টা তার হবে। তর্কের প্রয়োজনে আর তর্ক করবেননা প্লিজ।
২৫. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:১০
comment by: ছায়ার আলো বলেছেন: খুবই সুন্দর ছবি (পানিতে ঝাপানো পিচ্চিগুলার ছবিটা তো অসাধারন!)।
তবে মিরাজ ভাই, বানিজ্যক হোক বা অবানিজ্যিক, ছবি আপলোডের আগে যার তোলা ছবি তার পার্মিশন নিয়ে নিবেন প্লিজ :)
আর রাজীব ভাই, তাড়াতাড়ি ছবি ছারেন :)
২৬. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:১২
comment by: গুড ফর নাথিং বলেছেন: রাজীব, আবার ছবি দিন। আমরা দেখে চোখ জুড়াই।
২৭. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:১২
comment by: মিরাজ বলেছেন: @ ছায়ার আলো
আমি ছবিগুলি ব্যবহারের ক্ষেত্রে কোন নীতিমালার লংঘন করছিনা। তবে আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।
২৮. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:১৫
comment by: মিরাজ বলেছেন: গুড ফর নাথিং,
আপনার একটি অপ্রাসঙ্গিক মন্তব্য মুছে ফেলতে হলো।
২৯. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:১৫
comment by: গুড ফর নাথিং বলেছেন: মিরাজ, আমারে আবার ব্লক কইরো না। ভদ্রলোক হইলে আমাকে বলা তোমার প্রথম মন্তব্যের জন্য সরি বলতা।
৩০. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:১৫
comment by: গুড ফর নাথিং বলেছেন: মন্তব্য প্রাসংগিকই আছে, তোমার পছন্দ না হলে মুছে ফেলো, আপত্তি নাই।
৩১. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:১৯
comment by: মিরাজ বলেছেন: গুড ফর নাথিং,
তোমাকে করা আমার প্রথম মন্তব্য তোমার করা একটি মন্তব্যের প্রেক্ষিতে করা। এখন তুমিই বলো ছবি ব্লগে নিজের তোলা ছবিই ব্যবহার করতে হবে একথা বলাকে কি বলতে হবে?
আর মন্তব্যে কষ্ট পেয়ে থাকলে দু:খিত। তবে তুমিও চিন্তা কইরো তোমার অপ্রাসঙ্গিক মন্তব্যে অন্য কেউও কষ্ট পেতে পারে।
৩২. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:৪৩
comment by: গুড ফর নাথিং বলেছেন: বন্ধু, আমি তোমাকে কোথায় বলেছি ব্লগে নিজের তোলা ছবিই ব্যবহার করতে হবে? আমার মন্তব্য আবার পড়ে দেখো।

গুড ফর নাথিং বলেছেন :
২০০৭-১১-২৬ ২০:২৬:৪১
মিরাজ, ভালো হোক মন্দ হোক তোমার তোলা ছবি দাও।

মিরাজ বলেছেন :
২০০৭-১১-২৬ ২০:৩৩:৫৭
গুড ফর নাথিং ,
ছবি ব্লগ, ব্লগের একটা ধারা । দুএকটি ব্যতিক্রম ছাড়া কেউই তাতে নিজেদের তোলা ছবি ব্যবহার করেনা। একটু খোজ নিলেই দেখতে পারবে।
তাই আমার তোলা ছবিই ছবি ব্লগে ব্যবহার করতে হবে এ দাবী তোলা অজ্ঞানতা ছাড়া আর কিছু নয়।

গুড ফর নাথিং বলেছেন :
২০০৭-১১-২৬ ২০:৪০:১৯
মিরাজ, খেপতেস ক্যা? স্রেফ ভালোবাসা থেকেই আমি তোমার তোলা ছবি দেখতে চেয়েছি, ইন্টারনেট থেকে কাটিংপেষ্টিং করতে নিশেদ করি নাই।

ভালোবেসে বললাম, তোমার তোলা ছবি দেখতে চাই। তুমি আমাকে অজ্ঞ বানায় দিলা।
৩৩. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:৪৬
comment by: গুড ফর নাথিং বলেছেন: তুমি দুঃখিত বলার পরে অনেক হালকা হালকা লাগছে। আসো, আবার কোলাকুলি করে মিলমিশ করে ফেলি।
৩৪. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:৫১
comment by: গুড ফর নাথিং বলেছেন: মনে ত আছেই। তোমার তোলা ছবি নিয়ে এখন একটা পোষ্ট দাও ত হে। দেখে চোখ জুড়াই।
৩৫. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:৫৮
comment by: মিরাজ বলেছেন: অবশ্যই দেবো। অপেক্ষায় থাকো।
৩৬. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:০৯
comment by: তানজিলা হক বলেছেন: আসাধারন কালেকসন।
৩৭. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:১৪
comment by: নাদান বলেছেন: কঠিন কালেকসন মিরাজ ভাই
৩৮. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৩১
comment by: মিরাজ বলেছেন: ধন্যবাদ তানজিলা হক ও নাদান।

৩৯. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৩১
comment by: মিরাজ বলেছেন: এক ধরনের ব্লগারদের চরিত্র পরিস্কার হচ্ছে আমার কাছে।

গুড ফর নাথিং সরাসরি ব্যক্তি আক্রমনমূলক পোষ্ট দিয়ে সেখানে আমাকে ব্লক করে রেখে আবার বলছে "কোন আপত্তি থাকলে মুছে দেবে" । ভন্ডামির একটা সীমা থাকা দরকার।

ব্লগ কর্তৃপক্ষও কি করে। তারা কি এগুলো দেখেও না দেখার ভান করে? "কোন সমস্যা" বাটনটা তাহলে আছে কি জন্য? ওটা তুলে দিলেই হয়।
৪০. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৫১
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: ছবিগুলো অসাধারণ বললে কম হবে , ধন্যবাদ ।
আশা করি , পরের সিরিজগুলোও পাবো ।

যে যুক্তিতে ছবি নিয়ে আপত্তি তোলা হল , সেটা ঠিক হলে সামহোয়্যারের প্রতিটা ছবিই নীতি লংঘন করে
৪১. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:০৬
comment by: মিরাজ বলেছেন: ধন্যবাদ মেহরাব শাহরিয়ার।
পরবর্তী সিরিজগুলি পাবেন।

৪২. ২৭ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:৪৩
comment by: মিরাজ বলেছেন: ছবি ব্লগ এর পরবর্তী পর্ব প্রকাশিত হলো,
গর্বের এবং বীরত্বের মুক্তিযুদ্ধ ।
৪৩. ২৭ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:৫৮
comment by: রাশেদ বলেছেন: গ্রামের ছবিগুলো খুবই সুন্দর।
৪৪. ২৭ শে নভেম্বর, ২০০৭ রাত ১:০৭
comment by: মিরাজ বলেছেন: ধন্যবাদ রাশেদ।
৪৫. ২৭ শে নভেম্বর, ২০০৭ রাত ১:১৩
comment by: ফারহান দাউদ বলেছেন: মিরাজ ভাই এইসব নিয়ে কথা বলে আসলে লাভ নেই,কিছু লোকজন আপনার দোষ ধরার জন্য বসেই থাকবে,এমনকি আপনি নিজের হাতে রাজাকারকে ফাঁসি দিলেও এরা আপনাকে রাজাকার বলবে,কারণ ঐইটা ওদের ব্যবসা। নিজের কাজ করে যান,ছবি চলুক,ফটোগ্রাফারের নাম উল্লেখ করে ভালো করেছেন।
৪৬. ২৭ শে নভেম্বর, ২০০৭ রাত ১:৩১
comment by: রাহা বলেছেন: অপ্রয়োজনীয় বির্তকে না জড়িয়ে আপনারমতো ব্লগিং করুন। তবে ছবির সাথে নির্দিষ্ট করে কি নাম গুলো দেয়া যায় ??
৪৭. ২৭ শে নভেম্বর, ২০০৭ রাত ৩:২৯
comment by: বিকেলবেলার সপ্ন বলেছেন: রাজীব বলেছেন :
২০০৭-১১-২৬ ২০:৫৩:৪৯
ওদের কাছ থেকে কপি রাইট নিয়ে ব্লগে প্রকাশ করেছেন তো ?

------


রাজীব বলেছেন :
২০০৭-১১-২৬ ২১:০১:০০
কিন্তু এখান থেকে ছবি সেভ করে কেউ যদি বাণিজ্যিক ভাবে ব্যবহার করে ?

-------
কপিরাইটের বড় রক্ষাকারী আইসা পড়ছেন। জব্বার কাকুর সাথে মিল আছে।

ফটু বলগ কি আগে আর কেও দেয় নাই,
নাকি মিরাজ ভাই এই প্রথম দিলেন!!
৪৮. ২৭ শে নভেম্বর, ২০০৭ ভোর ৪:৪৯
comment by: মিরাজ বলেছেন: ফারহান দাউদ, রাহা এবং বিকেলবেলার সপ্ন আপনাদেরকে ধন্যবাদ।

@ রাহা
পরামর্শের জন্য ধন্যবাদ। প্রতিটি ছবির সাথে নাম দিতে পারলে ভালো হতো কিন্তু ছবি আপলোড করার সময় সেটি করা যাচ্ছেনা।
৪৯. ২৭ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:৫৫
comment by: অনুনাদ বলেছেন: মিরাজ ভাই,
ছবিগুলি খুব সুন্দর। থ্যাংস ফর শেয়ারিং ।
বাম কলামের প্রথম এবং শেষ ছবি ২ টা অসাধারন। লাইট এবং ক্যামেরা এঙ্গেল ভাল হয়েছে। ছবি তোলা আমার ও খুব প্রিয় একটা বিষয়।
আপনি চাইলে http://www.amadersobi.com এ ছবি দিতে পারেন। ২০ মেগা বাইট যায়গা ফ্রী। ওই সাইট এডমিন কে বলে আমি আপনাকে ১০০ মেগা বাইট জায়গা দিতে পারি। যদি আরও বেশি যায়গা লাগে তাহলে আমাকে ইমেইল করে বলে দিয়েন। আরও জায়গা দেয়া যাবে। ইমেইল দিতে পারেন

৫০. ২৭ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৪
comment by: ইকরাম বলেছেন: দারুন ছবি ৫
৫১. ২৭ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৪
comment by: মিরাজ বলেছেন: ধন্যবাদ অনুনাদ এবং ইকরাম।
@ অনুনাদ
আমি ভাই শখের ফটোগ্রাফার। এখনো ওয়েবে ছবি দেয়ার মত পর্যায়ে পৌছাইনি। এখনে শিখছি। আপনার আমন্ত্রণের জন্য ধন্যবাদ। অবশ্যই যোগাযোগ করবো।
৫২. ২৭ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৬
comment by: ম স রানা বলেছেন: ফারহান দাউদ বলেছেন :
২০০৭-১১-২৭ ০১:১৩:৩১
মিরাজ ভাই এইসব নিয়ে কথা বলে আসলে লাভ নেই,কিছু লোকজন আপনার দোষ ধরার জন্য বসেই থাকবে,এমনকি আপনি নিজের হাতে রাজাকারকে ফাঁসি দিলেও এরা আপনাকে রাজাকার বলবে,কারণ ঐইটা ওদের ব্যবসা। নিজের কাজ করে যান,ছবি চলুক,ফটোগ্রাফারের নাম উল্লেখ করে ভালো করেছেন।
*********************
অতি সত্য ভাষন।
৫৩. ২৭ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০১
comment by: ম স রানা বলেছেন: মিরাজ ভাই আপনি কেন এই ফাউলগো তর্ক করতে যান?ছবিগুলো ভালো লেগেছে।এটার দরকার আছে।আমাদের মতো অনেকে আছে যারা হয়ত এটা ব্লগে দেখেছে বলে হয়ত জীবনে প্রথম দেখল,অন্য সাইট ঘাটিয়ে হয়ত জীবনে দেখা হত না।
শেয়ার করার জন্য ধন্যবাদ।৫
উপরের টা মুছে দিন প্লীজ।

৫৪. ২৭ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:১৬
comment by: মিরাজ বলেছেন: ধন্যবাদ ম স রানা।
৫৫. ২৭ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:২০
comment by: চতুরভূজ বলেছেন: ৫
দারুণ সব ছবি!
নিলাম কিন্তু....
৫৬. ২৭ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৫৯
comment by: মিরাজ বলেছেন: ধন্যবাদ চতুরভূজ। সংগৃহীত ছবি। স্বত্বাধিকারী আমি নই। ব্যক্তিগত ব্যবহারের জন্য অবশ্যই নিতে পারেন।
৫৭. ৩০ শে নভেম্বর, ২০০৭ রাত ১:৪৭
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: ছবিগুলো সত্যি সুন্দর.......
আমি ও রাখলাম সংগ্রহে।শুভেচ্ছা...
৫৮. ৩০ শে নভেম্বর, ২০০৭ ভোর ৫:২৫
comment by: মিরাজ বলেছেন: ধন্যবাদ সুলাতানা শিরীন সাজি।

 



 


আমি মিরাজুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি। বর্তমানে যুক্তরাজ্যে কমনওয়েলথ স্কলারশীপ নিয়ে ক্যান্সার এর বিপক্ষে কার্যকরী ওষুধ উদ্ভাবনের চেষ্টায়...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৮২৭৬০