সানবাথ, কর্পোরেট বানিজ্য এবং আমাদের আইজউদ্দীনদের মৃত্যু
৩৫০০ মিলিয়ন পাউন্ড - একবছরে ইওরোপের ধনী দেশগুলিতে সানবাথকারীদের ট্যানিং এর জন্য সানট্যান লোশন এবং সানকেয়ার দ্রব্যের বাজার।
৪৮০ মিলিয়ন পাউন্ড - একবছরে যুক্তরাষ্ট্রে সানবাথকারীদের ট্যানিং এর জন্য সানট্যান লোশন এবং সানকেয়ার দ্রব্যের বাজার।
৩২.৫ মিলিয়ন পাউন্ড - জাতিসংঘ তহবিলে বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী দেশগুলির প্রদত্ত অনুদান। এ তহবিল উন্নয়নশীল দেশগুলিকে বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় সাহায্য করার জন্য গঠিত।
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে ইওরোপ এবং আমেরিকায় সানবাথ এর মৌসুম এর এখন রমরমা অবস্থা। সেইসাথে রমরমা অবস্থা সানকেয়ার বানিজ্যের। ট্যুরিষ্টরা এখন আর ট্রপিক্যাল দেশগুলিতে সানবাথ এর জন্য ছুটছেনা, এখন খোদ ব্রিটেনেও সেপ্টেম্বর-অক্টোবর মাসে বীচ গুলিতে সানবাথ এর হিড়িক লক্ষ্য করার মত। উপরের অংকগুলি কেবলমাত্র সানকেয়ার প্রোডাক্ট এর, যোগ করুন ট্যুরিজম খাতের ব্যবসা, ট্রাভেল খাতের ব্যবসা। আর সার্বিক শিল্পখাতের কথা বাদই দিন।
বিপরীতে পটুয়াখালীর গলাচিপা উপজেলার প্রত্যন্ত গ্রামের আইজউদ্দীনের মত বাংলাদেশের উপকূলীয় অন্চলের ৩৫০০ বা তারচেয়ে বেশী মৃত্যু, ৩০ মিলিয়ন লোকের মৃত্যুর সাথে যুদ্ধ, কতইবা মুল্য হবে? এই দেশগুলি রিলিফ দিয়েছে ২.৫ মিলিয়ন পাউন্ড এর কিছু বেশী।
খবরের কাগজের নিয়মিত সংবাদ - "বৈশ্বিক উষ্ণতা মোকাবেলার জন্য ধনী দেশগুলি উদাসীন" । অবাক হচ্ছেন? আমি কিন্তু মোটেও অবাক হইনা। একটু অংক কষুন আপনিও আর অবাক হবেননা।
পাদটীকা :
তথ্যসূত্র - বালি সম্মেলনে পরিবেশিত অক্সফাম এর প্রতিবেদন।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।