আমার প্রিয় পোস্ট
- কবিতার অভিমানের সময় - সুলতানা শিরীন সাজি
- তাহলে স্যাম মানেকশ-ই বাংলাদেশের স্রষ্টা? - ফারুক ওয়াসিফ
- গুগল বুকস থেকে বই ডাউনলোড করবেন যেভাবে - অনিকেত প্রান্তর
- নবীনদের জন্য - নাদান
- রাজনৈতিক জিঘাংসা ব্লগে- - অপ বাক
- গরুপ্রধান দেশে শুয়োরের ঘোঁত ঘোঁত শব্দে আমাদের তাল কেটে যায় - মৃদুল মাহবুব
- জোনাক ধরার কাচের বয়াম - মুয়ীয মাহফুজ
- যুদ্ধাপরাধীদের বিচার এবং প্রাসঙ্গিক আইনের বিশ্লেষণ ( শেষ পর্ব ) - একরামুল হক শামীম
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- কপিরাইট মাজেজা আমি যেমনে বুঝি - অন্যমনস্ক শরৎ
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- মানুষ একাকী এক মিথ - মৃদুল মাহবুব
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি মোহাম্মদ আতাউল গণি ওসমানীকে নিয়ে কিছু কথা - অমি রহমান পিয়াল
- টুকুনের জন্য । - নরাধম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌবনের দিনগুলি - বিবর্তনবাদী
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- বিহংগের বয়কট - বিহংগ
- বাঙ্গালির আন্দোলনের স্লোগানমালা: '৫২ থেকে '৭১ (দ্বিতীয় পর্ব--'৬৯-'৭১) - ফারহান দাউদ
- একজন কীর্তিমান বাংলাদেশী : যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান আইটি সিকিউরিটি সলিউশন কোম্পানীর CIO এবং Senior Vice President হিসাবে নিয়োগ পেলেন ওমর ফারুক খন্দকার - মিরাজ
- তবুও তাহারা মৌন রহেন... - জামাল ভাস্কর
- কবিতা সমগ্র : উৎসর্গ নীলাঞ্জনা - অমি রহমান পিয়াল
- একজন জাকির হোসেন ও একটি রুখে দাড়ানোর গল্প - হাসিব
- তোরা সব বোকার দল, মরবি না তো কে মরবে - এহেছান লেনিন
- ফায়ারফক্স এর আকর্ষণীয় কিছু ট্রিকস...... - মানচুমাহারা
- জিজ্ঞাসার অন্তরালে - শেখ জলিল
- ম্যারিয়েটা, জ্যাক এবং অতঃপর ভ্যালেরী - সৈয়দ দেলগীর
কেয়ার্ণের ব্যর্থতা, গ্যাসের মজুদ এবং আমাদের জ্বালানী ভবিষ্যত, সময় এসেছে সচেতন হবার, প্রশ্ন জিজ্ঞাসা করবার
০১ লা জানুয়ারি, ২০০৮ ভোর ৪:৫৮
ব্লগের সকল বন্ধুদের জন্য নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর শুভ হোক সবার জন্য কিন্তু নতুন বছরে বাংলাদেশের জন্য খুব আশাবাদী একটা খবর দিতে পারছিনা। খবরটা বরং আমাদের ভবিষ্যত এর জন্য কিছুটা আশংকাজনক। এতদিন ধারণা করা হচ্ছিল বাংলাদেশের গ্যাস সম্পদের একটা বড় রিজার্ভ আছে বঙ্গোপসাগরে বাংলাদেশ সমুদ্রসীমার মধ্যে। একমাত্র অফশোর গ্যাস ফিল্ড সাঙ্গু যেখান থেকে প্রতিদির ৮০ মিলিয়ন কিউবিক ফিট গ্যাস উত্তোলন করা হচ্ছে এই ধারণাকে আরো জোরদার করেছে। কিন্তু গতকাল জানা গেল সমুদ্রসীমার মধ্যে গ্যাস রিজার্ভের সবচাইতে সম্ভাব্য ব্লক ম্যাগনামা থেকে ব্রিটিশ গ্যাস এক্সপ্লোরেশন কোম্পানী কেয়ার্ণ পি এল সি বানিজ্যিকভাবে ব্যবহার উপযোগী কোন গ্যাসের রিজার্ভ খুজে পায়নি।
এখানে উল্লেখ্য যে কেয়ার্ণ সাঙ্গু গ্যাসক্ষেত্রটিও পরিচালনা করে। প্রাথমিক ধারণায় ম্যাগনামা গ্যাস ব্লকের মজুদ সাঙ্গু অপেক্ষাও বেশী বলে ধারণা করা হয়েছিল। আমাদের দেশের বিভিন্ন গ্যাসক্ষেত্রের আনুমানিক মজুদ ৪৫-৫০ টিসিএফ ধরে দেশ থেকে গ্যাস রপ্তানীর যে তোরজোর শুরু হয়েছিল, গ্যাস রপ্তানীর সিদ্ধান্ত স্থগিত হওয়ার পর থেকেই রহস্যজনকভাবে মজুদ এর ধারণা কমতে শুরু করে। আর গতকালের এই ঘোষণা হলো এ ক্ষেত্রে আরেকটি বড় ধাক্কা ।
এখন বলা হচ্ছে দেশে গ্যাসের প্রমাণিত মজুদ ১৩.৫৪ টিসিএফ (পাঠক পার্থক্যটা লক্ষ করুন) এবং শুধু বাংলাদেশ এই মজুদ ব্যবহার করলেও এটি ২০১১ সাল নাগাদ শেষ হয়ে যাবে । আতকে ওঠার মত ব্যাপার এবং সেই সাথে খটকা লাগার মতও। যদি এটি সত্য হয় তাহলে গ্যাস রপ্তানীর সিদ্ধান্ত নিলে এই মজুদ কবে নাগাদ শেষ হতো? ২০০৮-০৯?? অথচ তখন বলা হয়েছিল ২০২১ সাল পর্যন্ত আমরা নিশ্চিত। এমনকি এটাও বলা হয়েছিল যে আগামী ২৫ বছর পর্যন্ত জ্বালানী নিয়ে আমাদের কোন সমস্যা হবেনা।
গ্যাস রপ্তানী স্থগিত হবার সিদ্ধান্তের পর এই নীরব পালাবদল কিন্তু ভাবিয়ে তোলার মত। এটি কি বৈদেশিক বিনিয়োগের হাতে বন্দী আমাদের জ্বালানী ক্ষেত্র নিয়ে নতুন কোন নীল নকশা?? আমাদেরকে গ্যাস সম্পদ থেকে সুফল লাভ করতে না দেয়ার নতুন কোন আন্তর্জাতিক চক্রান্ত?? নাকি এটাই প্রকৃত সত্য!! এর আগে যা জানানো হয়েছে তা ছিল সাজানো মিথ্যা??
আমাদের পেট্রোবাংলার এক্সপ্লোরেশন সাফল্যের হার (কুপ খনন বনাম গ্যাসের সন্ধান লাভ) খুবই ভাল। কিন্তু তারপরও পেট্রোবাংলাকে বাদ দিয়ে সব ব্লক বরাদ্দ দেয়া হয়েছে বিদেশী কোম্পানীগুলির কাছে। এখন রিজার্ভ থাকার কথা এমন ব্লকগুলি থেকে যদি একের পর এক এরকম ব্যর্থতা আসতে থাকে, তাহলে আমাদের অর্থনীতি তথঅ আমাদের জ্বালানী নিরাপত্তার ভবিষ্যত কি? আমরা কি নিজেরাই নিজেদর পায়ে কুড়াল মারছি?? যতই ভাবি অনেক হিসাব মেলাতে পারিনা।
আমি বিশেষজ্ঞ নই। খুব সাধারণ মানুষ কিন্তু দেশের ভবিষ্যত নিয়ে যাদের ভাবার কথা তাদের পক্ষ থেকে কোন উচ্চবাচ্য নেই যেটি আসলে আমাদের নতুন প্রজন্মের ভবিষ্যত নিয়ে আরো ভাবিয়ে তোলে। আসলে এই ব্যাপারগুলিতে আমাদের সচেতনতার বড় অভাব। কিন্তু সময় এসেছে সচেতন হবার, প্রশ্ন জিজ্ঞাসা করবার। আর না হলে আমাদের সন্তানরা আমাদের এই নির্জীবতাকে কোন দিন ক্ষমা করবেনা।
আমরা সত্য জানতে চাই। দেশের সম্পদের নিরাপত্তা চাই এবং পেট্রোবাংলাকে সরাসরি আরো বেশী সংশ্লিষ্ট দেখতে চাই ।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ জেনারেল। আসলে পোষ্টের সাথে নাম জুড়ে দেয়া আমারও অভ্যাস নয় এবারই প্রথম দিলাম। শুধু আপনি যাদের কথা উল্লেখ করলেন তারাই নয় ইদানীং আরিফ জেবতিকসহ অন্যান্যরাও এটা করছেন। ভাবলাম এটাই একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে।
যাহোক ভবিষ্যতে আপনার কথাটা মাথায় রাখবো ।
আবারো ধন্যবাদ ।
মদনবাবু বলেছেন:
ধন্যবাদ মিরাজ ভাইকে আরেকটি তথ্যবহুল পোস্টটের জন্য ।তথ্য সম্পর্কে একটু কথা ছিলো । গ্যাস মজুতের পুর্ব উপাত্ত টা সম্ভবত কেয়ার্ণ এনার্জীর পুর্বশুরী শেল অয়েল এর ।
লেখক বলেছেন: এটা একটা সম্মিলিত ডাটা ছিল । আর কেয়ার্ণ বাংলাদেশে আছে ১০ বছর ধরে।
লেখক বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ।
শিরোনামে নাম দেয়াটা মনে হচ্ছে ভুলই হয়ে গেলো! ![]()
আসলে প্রথম পাতা থেকে চলে যাবার পর নাম থাকলে বোধ হয় সুবিধা হয় তাই অনেক ব্লগাররাই দেখছি নাম ব্যবহার করছেন।
মদনবাবু বলেছেন:
চেনা বামনের পৈতা লাগে না মিরাজ ভাই ।যার পড়ার আগ্রহ আছে সে খুজে খুজেই বের করে পড়ে ।
কেএসআমীন বলেছেন:
মিরাজ ভাই সত্যের খুব কাছাকাছি পৌছে গ্যাছেন। খুব দ্রুতই আমাদের গ্যাস ফুরিয়ে যাচ্ছে। আগামী ৫/৬ বছর যদি চলে তবে তবে ভাগ্যই বলতে হবে। এখন যা যা করণীয় তার কোনটাই আমরা করছি না। এবং সতর্কতার সাথে তা করবোও না....আমার কয়েকটি পোস্টেও এ ব্যাপারে কিছু কথা উল্লেখ করেছিলাম।
আমাদের গ্যাস সিএনজি চালিত গাড়িতে বর্তমানে ধুমছে ব্যবহৃত হচ্ছে। ৭ টাকায় কেনা গ্যাস ২.৪৫ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে সমপরিমান অকটেনের দাম ৬৭ টাকা। খুব শীঘ্রই এর দাম ৮০/৯০ টাকা হওয়ার কথা। পাকিস্তানে নাকি ১০০ রুপি হয়ে গেছে।
আমরা পানির চেয়ে সস্তায় গ্যাস বিক্রি করছি কেন? পাজেরো, প্রাডো ইত্যাদি চালানোর জন্য? সস্তার গ্যাসের কারণে ট্রাফিক জ্যাম আমাদের কোথায় নিয়ে দাঁড়াবে, একবার ভেবে দেখেছেন?
সবকিছু বুঝেও সরকার কোন সিদ্ধান্তই নেবে না, এটাও প্রায় নিশ্চিত...
লেখক বলেছেন: আমি অবশ্য আমাদের গ্যাস আমাদের অর্থনৈতিক উন্নয়নে ব্যবহারে দোষের কিছু দেখিনা। গাড়ীতে গ্যাস ব্যবহার পরিবেশের জন্যও সহায়ক। আসলে মুল প্রশ্ন হলো আমাদের গ্যাসের রিজার্ভ নিয়ে, এটি আসলে কতো? এবং বিদেশী কোম্পানীর হাতে এক্সপ্লোরেশন এর সকল দায়িত্ব তুলে দেওয়া আমাদের জ্বালানী নিরাপত্তার ক্ষেত্রে কতটা সঠিক সিদ্ধান্ত!!
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
কোলাহল বলেছেন:
বলেন কি মিরাজ ! ঘটনা সত্য হলে আপনার কথামতই আতকে ওঠার মত ব্যাপার এবং সেই সাথে খটকা লাগার মতও। যে তথ্য গুলো আপনি দিয়েছেন তাতে সচেতন যে কারোরই চিন্তিত হবার কথা। আবার কোন ষড়যন্ত্র কি না সেটাও বিশ্লেষনের ব্যাপার। সত্যি কথা বলতে বিদেশী কোম্পানীর উপর কোন দ্বায়িত্ব দিয়ে নিশ্চিত হওয়া যায় না। তারা নিজ স্বার্থের জন্য যা প্রয়োজন তাই করবে।
পেট্রোবাংলাকে দিয়ে পুনরায় জরিপ করে গ্যাসের প্রকৃত মজুদ নির্ধারন করা উচিত।
লেখক বলেছেন: এটা আসলেই উচিত। আমাদের নিজেদের ভবিষ্যতের স্বার্থেই দরকার। পেট্রোবাংলার অধিভূক্ত বাপেক্সকে পরিকল্পিতভাবে দিন দিন অকর্মণ্য করে রাখা হচ্ছে। তারা দায়িত্ব নিতে চাইলেও তাদের দায়িত্ব দেওয়া হচ্ছেনা অথচ দেশের মূল গ্যাস ক্ষেত্রগুলি তাদেরই আবিস্কার করা।
অনেক বেশী খটকা লাগে এসব দেখলে। চুপ করে থাকার সময় শেষ হয়ে গেছে। এখন আসলে প্রশ্ন জিজ্ঞাসা করবার সময় ।
মন্তব্যের জন্য ধন্যবাদ ।
লেখক বলেছেন: সহমত আপনার সাথে। কিন্তু আমাদের নীতি নির্ধারকরা যে ব্যক্তি সুবিধার জন্য আমাদের ফেরীওয়ালা বানাতে তোয়াক্কা করেন না।
দিন দিন আষ্টে পৃষ্ঠে বেধে যাচ্ছে আমাদের ভবিষ্যত, এমন এক জায়গায় যার নিয়ন্ত্রন আমাদের হাতে নেই ।
অনিশ্চিত বলেছেন:
আপনার লেখাটি পড়লাম মনোযোগ দিয়ে। এখানে এই ধরনের বিষয় নিয়ে লিখেন এমন ব্লগারের সংখ্যা কম। আশা করবো, আপনি এই ধারাটা সচল রাখবেন।
নূডিস্ট বলেছেন:
অযথাই খাল কেটে এসব ব্যায় ভারী দানব তেল-গ্যাস সম্পদ খেকো কুমিরদের টেনে আনার কি দরকার !?
উদাসী স্বপ্ন বলেছেন:
মিরাজ এইটা কি লেখলেন? এখনতো মন চাইতেছে বিএনপির বিবেক সাবেক উপদেস্টা মাহমুদ ভাই দুইটা কথা জিগাই:১) দেশ বেচনের লিগা এইসব কোম্পানী গুলান কত টাকা দিছে?
২) তুমাগো দলের বুদ্ধিজিবীগুলান গো কত টাকা খাওয়াইছিলো?
আসলে এই সব প্রশ্নের উত্তর পাইলেও আমার মনের খায়েশ মিটবো না, মনের খায়েশ মিটবো এগো ধইরা সব চুরির টাকা উসুল কইরা গুলিস্তানের মোড়ে ফাসি! দেশ দ্রোহীতার আল্টিমেট শাস্তিতো ভাই ফাসি নাকি!
ভাই মাইন্ড না খাইলে বামে বান্ধাইয়া রাখলাম!
লেখক বলেছেন: উদাসী স্বপ্ন, বামে বান্ধাইয়া রাখায় কৃতজ্ঞতা । দু:খজনক হলেও যা লিখলাম তা সত্য ।
প্রশ্ন করা দরকার, অনেক শক্তভাবেই প্রশ্ন তোলা দরকার । আমাদের সত্যিকারের গ্যাসের মজুদটা জানা দরকার । বড় কোন বিপর্য়য়ের আগেই ।
নুতন বছরের অনেক অনেক শুভকামনা।
লেখক বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা । ভাল থাকবেন ।
মেন্টাল বলেছেন:
ভালো পোস্ট
জুবেরী বলেছেন:
@মিরাজ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত তেল ,গ্যাস,বন্দর ,বিদুৎ রক্ষা কমিটি
গ্যাস,বন্দর রপ্তানী আর ইজারা দেবার দেশী বিদেশি চক্রান্ত বিরুদ্ধে যে গণআন্দোলন গোড়ে তুলেছিল সেই সকল লং মার্চের সক্রিয় কর্মি হিসাবে বিষয়টার সাথে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময় অনেক কিছু আছে ।
সময় অভাব, তাই পরে করা যাবে ।
মিরাজ বলেছেন:
ধন্যবাদ সবাইকে মন্তব্যের জন্য। ধীরে ধীরে সবার গঠনমূলক আলোচনার জবাব দেয়ার চেষ্টা করবো। একটা প্রাসঙ্গিক তথ্য : এই পোষ্টে ব্যবহৃত কিছু তথ্য গত ৩১ তারিখ রয়টার্স এর এনার্জি পাতায় প্রকাশিত একটি রিপোর্ট এবং কেয়ার্ন এনার্জির ওয়েবসাইট থেকে নেওয়া।
তার মানে আশংকাজনক এবং দু:খজনক হলেও খবরটি নির্ভরযোগ্য ।
পেট্রোবাংলার এক্সপ্লোরেশন সাফল্যের হার এত ভালো হওয়া সত্ত্বেও কাদের স্বার্থে আমার সম্পদ অন্যের হাতে ইজারা দিয়ে রেখেছি , এটাও ওপেন সিক্রেট ।
আপনার সাথে সহমত , "দেশের সম্পদের নিরাপত্তা চাই এবং পেট্রোবাংলাকে সরাসরি আরো বেশী সংশ্লিষ্ট দেখতে চাই ।" (কথাগুলো যদিও প্রতিধ্বনি হয়ে ফিরে আসবে , আমাদের ভাগ্যবিধাতাদের কানে পৌছাবে না)
লেখক বলেছেন: এটা আসলেই উচিত। আমাদের নিজেদের ভবিষ্যতের স্বার্থেই দরকার। পেট্রোবাংলার অধিভূক্ত বাপেক্সকে পরিকল্পিতভাবে দিন দিন অকর্মণ্য করে রাখা হচ্ছে। তারা দায়িত্ব নিতে চাইলেও তাদের দায়িত্ব দেওয়া হচ্ছেনা অথচ দেশের মূল গ্যাস ক্ষেত্রগুলি তাদেরই আবিস্কার করা।
অনেক বেশী খটকা লাগে এসব দেখলে। চুপ করে থাকার সময় শেষ হয়ে গেছে। এখন আসলে প্রশ্ন জিজ্ঞাসা করবার সময় ।
প্রশ্ন ঠিকমতো করতে পারলে উত্তর আসবেই, এ বিশ্বাস আমার আছে ।
মন্তব্যের জন্য ধন্যবাদ ।
মদনবাবু বলেছেন:
বংগোপসাগরে আমাদের ইকনমিক জোন এ কয়েকটা ব্লক নাকি ভারত আর মায়ানমার নিয়ে গেছে । জানেন নাকি এ বিষয়ে কিছু?
লেখক বলেছেন: পুরনো ক্ষত জাগিয়ে দিলেন মদনবাবু। সরকারের উদাসীনতায় আমরা এখনো আমাদের ডীপ সী বাউন্ডারী ঠিক করিনি।
মায়ানমার যে নতুন ডীপ সী গ্যাস ক্ষেত্র থেকে ৭.৮ টিসিএফ (বাংলাদেশের মোট মজুদের অর্ধেক) গ্যাস পেয়েছে সেটার অবস্থান বাংলাদেশ সীমার খুব কাছে।
ভারতের তিনটি ব্লক আমাদের সীমার মধ্যে । তার মধ্যে একটি থেকে কয়েক কোটি ব্যারেল তেল পাওয়ার প্রাথমিক রিপোর্টও আছে। সরকার এ ব্যাপারেও কোন উদ্যোগ এখনো নেয়নি ।
মদনবাবু বলেছেন:
সরকারের উদাসীনতা না অন্য কিছু । মায়ানমারের সাথে সাম্প্রতিক কালের সরকারের সখ্যতা তো অতীতের সব রেকর্ড ভংগ করেছে । তারপরও তাদের সাথে আমরা পেরে উঠছিনা কেনো ?
লেখক বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
দরকারি পোস্ট নিঃসন্দেহে।
পোস্টের শিরোণামের সাথে লেখকের নাম উল্লেখ করা দোষের কিছু না। লেখালেখির জগতটাই প্রকাশ উন্মোচনের জগত। প্রথম পৃষ্ঠায় বেশিক্ষণ লেখা থাকে না বলে সাম্প্রতিক মন্তব্যের ঘরে পোস্টের শিরোণামের সাথে লেখকের নাম দেখে প্রিয় লেখকের পোস্টে সরাসরি যাওয়া যায়। এখানে রুচির কোন বিষয় নয়।
লেখক বলেছেন: ধন্যবাদ সারওয়ারচৌধুরী।
শিরোনামে লেখকের নাম দেওয়াতে আমিও অসুবিধার কিছু দেখিনা ।
লেখক বলেছেন: কন্ঠ পৌছাতে হবে। পৌছানোর ব্যবস্থা করতে হবে । না পৌছালে সামনে অনিশ্চিত ভবিষ্যত ।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
আঁতকে উঠার মত খবর । ভয়াবহ খবর ।আমাদের শাসকরা শুধু নিজেদের চর্বি মোটাকরণেই সময় পার করে । আর বক্তৃতার মাঠে গরম বক্তৃতা দিয়ে জনগণকে উদ্ধার করে । এরাই নিজেদের লাভের জন্য ভুল তথ্য দিয়ে গ্যাস পাচার করতে চাই ।
বঙ্গোপসাগরের তলদেশ থেকে মায়ানমার আর ভারত আমাদের গ্যাস নিয়ে গেলে ওদের সমস্যা কি ! বিদেশী এইসব বন্ধু (?!)দের কাছ থেকে দামী উপহারতো ওনাদের মিলেই যায় !
লেখক বলেছেন: "আমাদের শাসকরা শুধু নিজেদের চর্বি মোটাকরণেই সময় পার করে । আর বক্তৃতার মাঠে গরম বক্তৃতা দিয়ে জনগণকে উদ্ধার করে । এরাই নিজেদের লাভের জন্য ভুল তথ্য দিয়ে গ্যাস পাচার করতে চায় ।"
সহমত তবে তথ্যটা গ্যাস রপ্তানীর ক্ষেত্রে বলা তথ্যটা ভুল কিনা সেটাও যাচাই করা উচিত ।
মিরাজ বলেছেন:
নতুন আপডেট ।কেয়ার্ণ অফশোর ব্লক ম্যাগনামা ক্ষেত্রে পুনরায় গ্যাসের খোজে 3D seismic surveys পরিচালনা করবে । ম্যাগনামা গ্যাসক্ষেত্রের প্রাথমিক মজুদ ধরা হয়েছিল ৩.৫ টিসিএফ ।
এর আগে গত ৩১শে ডিসেম্বর কেয়ার্ণ আনুষ্ঠানিকভাবে ম্যাগনামা ক্ষেত্রে গ্যাস না পাবার কথা জানিয়েছিল ।
আশা করি এবার তারা ব্যর্থ হবেনা । তবে এর আগেরবার তাদের ব্যর্থতার ঘোষণনা দেয়াটা ছিলো আচমকা এবং রহস্যজনক ।
এ ব্যাপারে আমার একটি লেখা ছিল, আগ্রহীরা পড়তে পারেন ।
Click This Link
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















ধন্যবাদ ও নতুন বছরের জন্য অনেক অনেক শুভ-কামনা।
------------------------------
অফ ট্রপিকঃ
লেখার শেষে নাম জুরে দেওয়ার রীতি আমার কাছে খুব-ই রুচিহীন বলে মনে হয়। এই কাজটা মূলত সারওয়ার, চতুরভুজ (লিঙ্গান্তরিত) মাঝে মাঝে হোসেইন করে থাকে।
যাই হোক আপনার লেখার অবশ্যই আপনার রুচির প্রাধন্য পাবে আমি পাঠক হিসাবে একটা মতামত দিলাম মাত্র।