আমার প্রিয় পোস্ট
- কবিতার অভিমানের সময় - সুলতানা শিরীন সাজি
- তাহলে স্যাম মানেকশ-ই বাংলাদেশের স্রষ্টা? - ফারুক ওয়াসিফ
- গুগল বুকস থেকে বই ডাউনলোড করবেন যেভাবে - অনিকেত প্রান্তর
- নবীনদের জন্য - নাদান
- রাজনৈতিক জিঘাংসা ব্লগে- - অপ বাক
- গরুপ্রধান দেশে শুয়োরের ঘোঁত ঘোঁত শব্দে আমাদের তাল কেটে যায় - মৃদুল মাহবুব
- জোনাক ধরার কাচের বয়াম - মুয়ীয মাহফুজ
- যুদ্ধাপরাধীদের বিচার এবং প্রাসঙ্গিক আইনের বিশ্লেষণ ( শেষ পর্ব ) - একরামুল হক শামীম
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- কপিরাইট মাজেজা আমি যেমনে বুঝি - অন্যমনস্ক শরৎ
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- মানুষ একাকী এক মিথ - মৃদুল মাহবুব
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি মোহাম্মদ আতাউল গণি ওসমানীকে নিয়ে কিছু কথা - অমি রহমান পিয়াল
- টুকুনের জন্য । - নরাধম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌবনের দিনগুলি - বিবর্তনবাদী
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- বিহংগের বয়কট - বিহংগ
- বাঙ্গালির আন্দোলনের স্লোগানমালা: '৫২ থেকে '৭১ (দ্বিতীয় পর্ব--'৬৯-'৭১) - ফারহান দাউদ
- লাল গাড়ি ও আমাদের লাল বালিকারা - মাদারি
- একজন কীর্তিমান বাংলাদেশী : যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান আইটি সিকিউরিটি সলিউশন কোম্পানীর CIO এবং Senior Vice President হিসাবে নিয়োগ পেলেন ওমর ফারুক খন্দকার - মিরাজ
- তবুও তাহারা মৌন রহেন... - জামাল ভাস্কর
- কবিতা সমগ্র : উৎসর্গ নীলাঞ্জনা - অমি রহমান পিয়াল
- তোরা সব বোকার দল, মরবি না তো কে মরবে - এহেছান লেনিন
- ফায়ারফক্স এর আকর্ষণীয় কিছু ট্রিকস...... - মানচুমাহারা
- জিজ্ঞাসার অন্তরালে - শেখ জলিল
- ম্যারিয়েটা, জ্যাক এবং অতঃপর ভ্যালেরী - সৈয়দ দেলগীর
কর্তৃপক্ষের সহনশীলতা কামনা করছি ......
৩০ শে মার্চ, ২০০৮ রাত ১০:২৯
কর্তৃপক্ষ আপনারা মাঝে মাঝেই ব্লগারদের সহনশীলতা কামনা করেন । ব্লগাররা বিভিন্ন ইস্যুতে যে অসহিষ্নু আচরণ করেননা তা নয়, কিন্তু সিংহভাগ ব্লগারই একটি সুস্থ পরিবেশে ব্লগিং করতে চান । বাংলাদেশের স্বাধীনতার চেতনার পরিপন্থী ও উস্কানিমুলক পোষ্ট অনুমোদন না করাটা এই সুস্থ ব্লগিং এর একটি পূর্ব-শর্ত । আপনারাও এই ব্যাপারটি স্বীকার করেছেন । প্রয়োজনীয় নীতিমালা সংযোজন করেছেন । ব্লগ সফটওয়্যারের নতুন ভার্সন দিয়েছেন আমাদের জন্য যেখানে আপত্তিকর পোষ্ট রিপোর্ট করার সুযোগ আছে । আপত্তিকর পোষ্ট এড়াতে অটো-মডারেশন চালুর ঘোষনা দিলেন ।
যারা সুস্থ পরিবেশে ব্লগিং করতে চান তারা কিন্তু আশাবাদী হয়ে উঠেছিলাম । কিন্তু খেয়াল করুন কর্তৃপক্ষ, আপনারা নিজেরাই কিন্তু সেই নীতিমালা অনুযায়ী কাজ করলেননা, আপনাদের ভাষায় কাজ করতে পারলেননা । এর কারণ ছুটির দিনে মডারেটরদের অনুপস্থিতি । আপত্তিকর পোষ্ট বাটন এ রিপোর্টিং এরও কোন ফল হলোনা । এরও কারণ ছুটির দিনে মডারেটরদের অনুপস্থিতি ।
যদি ছুটির দিনে মডারেটররা থাকতে নাই পারবেন, তাহলে প্রয়োজনে ছুটির দিনে ব্লগ বন্ধ রাখুন আর না হলে মডারেটেরদের ছুটির দিন পরিবর্তন করে প্রতিদিনই কমপক্ষে একজন মডারেটর রাখার ব্যবস্থা করুন । কিন্তু আপনারা সেটি করছেননা । নীতিমালা দিচ্ছেন কিন্তু নিজেরাই সেটি মানছেননা বা যাতে মানা হয় এরকম ব্যবস্থা নিচ্ছেননা । আইন করাটাই যথেষ্ট নয় সেটাকে এনফোর্স করাটা আরো বেশী গুরুত্বপূর্ণ ।
এর ফলে ব্লগ অস্থিতিশীল হচ্ছে যেটি কারো কাছেই কাম্য নয় । আপনাদের কাছেও নয় সেটি বুঝতে পারি । কিন্তু পরবর্তীতে আপনারা/মডারেটররা যখন ব্লগে আসছেন তখন আপনারা প্রয়োজনাতিরিক্ত কঠোর রূপে আবির্ভূত হচ্ছেন । যেহেতু কি ব্যাপার ঘটেছে এবং কেন ঘটেছে সেই ব্যাপারে আপনাদের কোন ধারণা থাকেনা সেইজন্য আপনারা ঢালাও ব্যান, পোষ্ট মুছে দেয়ার কাজ করেন । অথচ আপনারা যদি নিজেদের দেয়া নীতিমালা ও প্রতিশ্রুতি মেনে চলতেন তাহলে এই ব্যান নাটকের কোন প্রয়োজন হতোনা ।
এখন যে নীতিমালা আপনারা নিজেরাই মানেননা, সেই নীতিমালার আওতায় ব্লগারদের ব্যান করাটা ঠিক কিনা সেটি বিচারের দায়িত্ব আপনাদের উপরেই ছেড়ে দিচ্ছি । আপনারা ব্লগারদের সহনশীল হতে বলেন, আমি ব্লগারদের পক্ষ থেকে আপনাদের সহনশীল ও যৌক্তিক আচরণ করার জন্য অনুরোধ করছি ।
লেখক বলেছেন: কর্তৃপক্ষ আপনারা কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আমাদের বিরক্তি বুঝতে পারছেন? আপনাদের কাছ থেকে আমরা আরো পেশাদারী আচরণ আশা করি ।
২) সপ্তাহে দুই দিন মডারেশন থাকেনা, এটা কেমন যুক্তি?
৩) "পোস্টটি আপত্তিকর" - এই বাটনটি অকার্যকর, তার পরেও এটা যোগ করার মানে কী?
৪) নীতিমালা দেয়া হলেও তা আদৌ নিজেরা না মানা, এর মানে কী?
৫) ক্রমাগত বিভিন্ন পোস্ট মুছতে থাকা, এরকম মডারেশনের অর্থ কী?
সামহয়ারইনব্লগের একটু প্রফেশনাল হওয়া উচিৎ। নতুবা এটা কারো ব্যক্তিগত বা দলীয় আন-প্রফেশনাল ব্লগ, সেটা ঘোষণা দিয়ে দেয়া যেতে পারে। গত কয়েক ঘণ্টার ঘটনাতে ব্লগ মালিকদের পেশাদারিত্ব নিয়ে ব্যাপক সন্দেহ দেখা দিচ্ছে।
লেখক বলেছেন: মন্তব্যের সাথে পূর্ন সহমত । কর্তৃপক্ষের কাছ থেকে পেশাদারী আচরণ কাম্য ।
আকাশচুরি বলেছেন:
সহমত
আরিফুর রহমান বলেছেন:
অরিল্ড এবং অন্যরা, তারা মনে হয় প্রাসাদ ষড়যন্ত্রের শিকার। কেউ তাদের উস্কিয়ে দেয় তারা ক্রোধের শিকার হয়ে আচমকা এ্যকশনে যান।
আরণ্যক যাযাবর বলেছেন:
১) রাতের বেলাতে মডারেশন থাকবেনা, এটা কেমন যুক্তি?রাগিব ভাই, এতো রাতে সবার পোস্ট টপাটপ ডিলিট খাচ্ছে, এইটা কেমন মডারেশন তাহলে?
নেমেসিস বলেছেন:
এটা বোঝা যায় কর্তৃপক্ষের নিজেদের মাঝেই মতবিরোধ আছে । ঐটা কাটাতে না পারলে যে লাউ সেই কদুই রয়ে যাবে ।
ইয়র্কার বলেছেন:
ছুটির দিন, রাতের বেলা মডারেটর নাই এগুলা স্ট্যান্টবাজি। ছাগল নীল বান্নারা অনেকদিন ধরেই স্বাধীনতার ইতিহাস বিকৃত করে পোষ্টাচ্ছে। তা রিপোর্ট করা হয়েছে।গুড পোষ্ট।
আরিফ জেবতিক বলেছেন:
কী আর বলব ! দেখতে দেখতে ক্লান্ত এবং বিরক্ত ।
লেখক বলেছেন: কর্তৃপক্ষ আপনারা কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আপনাদের কাছ থেকে আমরা আরো পেশাদারী আচরণ আশা করি ।
শওকত হোসেন মাসুম বলেছেন:
আমিও যে বিরক্ত সেটা লিখলাম, আর মডারেটরা সেটা মুছে ফেললো
লেখক বলেছেন: কর্তৃপক্ষ আপনারা কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আমাদের বিরক্তি বুঝতে পারছেন? আপনাদের কাছ থেকে আমরা আরো পেশাদারী আচরণ আশা করি ।
রাগ ইমন বলেছেন:
জেবতিক আরিফ বলেছেন: কী আর বলব ! দেখতে দেখতে ক্লান্ত এবং বিরক্ত ।
লেখক বলেছেন: কর্তৃপক্ষ আপনারা কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আমাদের বিরক্তি বুঝতে পারছেন? আপনাদের কাছ থেকে আমরা আরো পেশাদারী আচরণ আশা করি ।
অতীতেও দেখা গেছে ,সঠিক সিদ্ধান্ত এড়িয়ে যাওয়া আর অবিবেচনপ্রসূত সিদ্ধান্ত নেয়া একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে ।
কর্তৃপক্ষের কাছে অনুরোধ অন্ধ হয়ে থাকবেন না , বিচার বিবেচনা করে আপনাদের দায়িত্ব পালন করুন ।
লেখক বলেছেন: কর্তৃপক্ষ আপনারা কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আমাদের বিরক্তি বুঝতে পারছেন? আপনাদের কাছ থেকে আমরা আরো পেশাদারী আচরণ আশা করি ।
লেখক বলেছেন: কর্তৃপক্ষ আপনারা কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আমাদের বিরক্তি বুঝতে পারছেন? আপনাদের কাছ থেকে আমরা আরো পেশাদারী আচরণ আশা করি ।
সাম্যবাদী বলেছেন:
জেবতিক আরিফ বলেছেন: কী আর বলব ! দেখতে দেখতে ক্লান্ত এবং বিরক্ত ।
লেখক বলেছেন: কর্তৃপক্ষ আপনারা কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আমাদের বিরক্তি বুঝতে পারছেন? আপনাদের কাছ থেকে আমরা আরো পেশাদারী আচরণ আশা করি ।
চিটি (হামিদা আখতার) বলেছেন:
পূর্ন সহমত।
ফাহমিদুল হক বলেছেন:
আবার সেই একই কাহিনী। রাশেদ ও এস্কিমোকে আনব্যান করা হোক।
লেখক বলেছেন: কর্তৃপক্ষ আপনারা কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আমাদের বিরক্তি বুঝতে পারছেন? আপনাদের কাছ থেকে আমরা আরো পেশাদারী আচরণ আশা করি ।
সুমন বলেছেন:
অপেশাদার মনোভাব!
লেখক বলেছেন: কর্তৃপক্ষ আপনারা কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আমাদের বিরক্তি বুঝতে পারছেন? আপনাদের কাছ থেকে আমরা আরো পেশাদারী আচরণ আশা করি ।
প্রবাস কন্ঠ বলেছেন:
গঠনমূলক আলোচনার জন্য ধন্যবাদ
"জানা বলেছেন:
>>আপনার একটি অসাধারণ তথ্যবহুল লেখা কর্তৃপক্ষ যখন স্টিকি করে অসংখ্য পাঠকের নজর কাড়ে তখন হঠাৎ আপনার এই অস্বাভাবিক এবং নোংরা পদক্ষেপ পুরো সুস্থ পরিবেশটি ধ্বংস করে দেয়ার অভিপ্রায় সুস্থ মাথায় বোধগম্য নয় রাশেদ!!!!!!!!"
-----
লেখক বলেছেন: জানার ব্যাখ্যাটি আমি আগেই দেখেছি । আমি তার হতাশাটি বুঝতে পারি এবং সম্মান করি । কিন্তু রাশেদ কোন পরিস্থিতিতে কাজটি করেছে সেটি বোঝা উচিত ছিলো ।
অনেকবার রিপোর্ট করার পরও যখন কোন ব্যবস্থা নেয়া না হয় তখন একজন ব্লগারের প্রতিবাদের ধরণ স্বাভাবিক হবেনা সেটা বোঝা উচিত ।
হট্টগোল বলেছেন:
রাগিব @ আবার যখন ড়াজাকারেরা তাদের পোস্টগুলো দিয়ে রাশেদের মতো পোস্টগুলোর অবমাননা করেন তখন কর্তৃপক্ষ এতো তড়িৎ সিদ্ধান্ত নিতে পারে না কেন? আর এ কারণেই আমার পোস্টে আসলে আপনারই উত্থাপন করা একটু গুরুত্বপূর্ণ দিকে আমি কর্তৃপক্ষের ব্যাখ্যা আশা করছি। কিন্তু কর্তৃপক্ষ ওইটার কোনো জবাব দিচ্ছেন না।
আপনার অনুমতি ছাড়া আপনার ইমেজ ব্যবহার করলাম বলে দু:খিত।
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
মানুষ বলেছেন:
কাজের সময় ঘুমানোটা উনাদের প্রিয় হবি।
এরকম মডারেশনের মানে কী?
ইংরেজি উইকিপিডিয়াতে মডারেশনের কাজটা করছি গত ৩ বছর যাবত (ও বাংলা উইকিপিডিয়াতে ২ বছর)। এখানে যেরকম রাজাকার-সমর্থক ট্রোলেদের উৎপাত, ওখানে সেরকম পুরো দুনিয়ার ট্রোলেরা হামলে পড়ছে। তাদের ঠিকমত নীতিমালা-অনুসারে নিয়ন্ত্রণে রাখা হয়েছে বলেই ট্রোলেররাজত্ব সেখানে হয়নি। বাংলা উইকিপিডিয়াকে যদি আমরা ট্রোলমুক্ত রাখতে পারি ২৪ ঘণ্টাই, এখানে সমস্যা কোথায়? উইকিপিডিয়াতে আমরা মডারেশন করি পুরোপুরি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, সামহয়ারইনব্লগের তো সুবিধা আছে, বেতনভুক কর্মী আছে প্রচুর। যে কাজটা আমরা মাগনা করি ২৪ ঘণ্টাই উইকিতে, এখানে পয়সা দিয়ে হলেও তা করানো যায় না কেনো?
প্রফেশনাল কোম্পানির কাছে প্রফেশনাল আচরণ প্রার্থনীয়।
লেখক বলেছেন: আমি নিজেও একটি বড় ফোরামের সাথে জড়িত যেটি সকল প্রকার ট্রোলিং, ব্যক্তিগত আক্রমণ থেকে মুক্ত এবং স্বাধীনতার চেতনায় সমুন্নত । বাংলাক্রিকেটেও সব মডারেটররা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে । ২৪ ঘন্টাই ফোরামটি একই ষ্টান্ডার্ড মেইনটেইন করে ।
আপনার বক্তব্যের সাথে আবারও পূর্ণ সহমত ।
প্রফেশনাল কোম্পানির কাছে প্রফেশনাল আচরণ প্রার্থনীয়।
ইরতেজা বলেছেন:
আমি নিজেও সামহোয়ারইন ছাড়াও বাংলাক্রিকেটে নিয়মিত মুখ। সেই অনেক দিন ধরেবাংলাক্রিকেট যাই। আমার কাছে বাংলাক্রিকেট অনেকটা প্রথম প্রেমের মতন। গত দুই তিন বছরে অনেক অনেক ফোরাম হয়েছে কোথাও বাংলাক্রিকেটের মত কোন ফোরাম আপন করে নিতে পারি নাই। এত একটা বড় কারন সেখানকার চমতকার ব্যাবস্থাপনা। সামান্য একটা ফোরামে এত ভাল ভাবে মেইন টেইন করা হয় আর এত বড় একটা কোম্পানির সাইটে এমন হযবরল অবস্থা কেন?সামহোয়ারে প্রায় ২ বছরের উপরে আছি। মাঝ খানে অভিমান করে চলে গিয়েছিলাম। সেই প্রথম থেকেই এখানে সব সময় কোন না কোন ঝামেলা লেগেই আছে। এই সব ঝামেলার জন্য ৮০% দায়ি এখানকার মডারেটগন/ কিছু মুর্খ অর্বাচিনদের এখানে মডারেটর বানানো হয়েছে। তাও তারা রাতে থাকেন না। ঊইকএন্ডে থাকেন না/ এই ভাবে চলে নাকি? তারা যদি ঠিক মত তাদের এই কাজ না পাড়ে তবে আমাদের মাঝে থেকে ২-৩ নিয়মিত ব্লগারকে মডারেট করছে না কেন?
লেখক বলেছেন: সহমত ইরতেজা । বাংলাক্রিকেটের ষ্ট্যান্ডার্ড সামহোয়্যারইন এ অকল্পনীয় । কিন্তু অন্তত: একটি প্রফেশনাল কোম্পানির কাছে প্রফেশনাল আচরণ আশা করি । সেটাও পাচ্ছিনা ।
আমার মনে হয় এর চাইতে ৪-৫ জন ব্লগারকে মডারটেরের দায়িত্ব দিলে তারা এর চাইতে ভালোভাবে ব্লগ মেইনটেইন করতে পারতেন ।
উম্মু আবদুল্লাহ বলেছেন:
আপনার পোস্টে + দিলাম কিন্তু এভাবে স্টিকি পোস্টের কনটেন্ট পরিবর্তন আমার কাছে জঘন্য লেগেছে। কোন কিছু দিয়েই একে ব্যাখা করা যায় না। মডারেটরদের সীমাবদ্ধতা থাকলেও কোন ব্লগারের এতটা নীচে নামা উচিত নয়।
লেখক বলেছেন: আপত্তিকর পোষ্টের ব্যাপারে অনেকবার রিপোর্ট করার পরও যখন কোন ব্যবস্থা নেয়া না হয় তখন একজন ব্লগারের প্রতিবাদের ধরণ স্বাভাবিক হবেনা সেটা বোঝা উচিত ।
রাশেদ উচিত না অনুচিত কাজ করেছে সেই বিতর্কে না যেয়ে বলছি... মডারেটরদের নির্লিপ্ততা রাশেদকে এই কাজ করতে বাধ্য করেছে । আর সেজন্যই রাশেদকে ব্যান করাটা অতি-প্রতিক্রিয়া । নিজেদের ভুলটা আগে দেখা উচিত ছিলো ।
তা, রাজাকারদের প্রোপাগান্ডা পোস্টকে সবার সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া নীচতা হলো কীভাবে, তাও অবশ্য আমার বোধগম্য না।
উম্মু আবদুল্লাহ বলেছেন:
"তাও অবশ্য আমার বোধগম্য না"আপনার বোধগম্য না হলেও আমি একা নই তা আপনার বোঝা উচিত। জানার কাছেও যে মনে হয়েছে সেটা আপনিই লিখেছেন। সুতরাং আপনি যা ভাববেন, সবাই তা নাও ভাবতে পারে। সেই ডাইভার্সিটি মেনে নিন।
অন্যের মত অন্যরকম হতে পারে যা অস্বাভাবিক নয়। সেটাকে বোধগম্য করাটাই মনে হয় উচিত হবে।
নাহ, হাজার চেষ্টা করলেও পাকিস্তান সেনাবাহিনী, শর্মিলা বোস, আর দেশের স্বাধীনতাবিরোধী এসব মতবাদের প্রচারণা, আর "একাত্তরে আদৌ কেউ মরেনি, কেউ ধর্ষিতা হননি" এরকম প্রোপাগান্ডার ডাইভার্সিটি মানা সম্ভব না।
উম্মু আবদুল্লাহ বলেছেন:
"এরকম প্রোপাগান্ডার ডাইভার্সিটি মানা সম্ভব না।"আপনি কি মানবেন আর মানবেন না সেটা আপনার ব্যপার। তবে আপনি যা বলবেন, সেটা অন্যদের মেনে না নেয়াটা যদি আপনার বোধগম্য না হয় তাহলে সমস্যাটা অন্যেরই - এরকম দাবী কয়জনের কাছে যুক্তিযুক্ত মনে হবে সেটাই প্রশ্ন।
ইরতেজা বলেছেন:
উম্মু আবদুল্লাহ বলেছেন: মডারেটরদের সীমাবদ্ধতা থাকলেও কোন ব্লগারের এতটা নীচে নামা উচিত নয়।
দেখুন আমি আপনার উপর সম্মান রেখেই বলছি। রাশেদ যা করেছে আমি বা অন্য ব্লগারও তাই করতাম। রাশেদ কিছু অন্ধদের দৃষ্টি আকর্ষন করতে এটা করেছে। কেও তার ব্লগ এডিট করতেই পারে। ব্লগের কোন নীতিমালা আছে কি ব্লগ এডিট করা যাবে না? সে হয়ত পারত নতুন একটা ব্লগ লিখে বলতে কিন্তু রাশেদ আবেগী । সে তার আবেগ মনের অনেক কষ্ট নিয়েই সেটা করেছে। সেটার জন্য নোটিশ বোর্ড তাকে সর্তক করে দিতে পারত। তার স্টিকি পোষ্ট আন স্টিকি করে দিতে পাড়ত। কিন্তু ব্যান করবে কেন?
কেউ কেউ মুক্তিযোদ্ধাদের ধর্ষক বলতে পারবে , মুক্তি্যোদ্ধাদের নিয়ে কটু কথা বলতে পারবে সেটা আপনাদের চোখে পড়ে না আপনাদের চোখে পড়ে রাশেদের নীচে নামা। ধিক ধিক আপনাদের
নেমেসিস বলেছেন:
নোটিশ বোর্ডে একটু আগে একটা কমেন্ট করলাম । কমেন্টটা এখানেও দিতে ইচ্ছা করতেছে [ মিরাজভাই মনে কিছু নেবেন না আশা করবো ]
দেখা যাচ্ছে ব্লগার সন্ধাবাতি এবং উম্মু আবদুল্লাহ দুজনের কাছে ই রাশেদের পোস্টের পরিবর্তিত কন্টেন্ট ( ব্যন হওয়া কতিপয় রাজাকারের বিতর্কিত পোস্ট লিংকের সমষ্ঠি ) খারাপ লেগেছে (একজনের কাছে টয়লেটের সমতুল্য
আর এস্কিমো ভাই তো শ্রেফ নতুন নীতিমালার বিশেষ ধারাটির বাস্তবায়ন চেয়েছিলেন । তারে উল্টা বুঝা মানে কি নতুন নীতিমলা আপনারা চান নাহ ??
ভালই হৈলো । সব ফকফকা হয়ে গেলো
আলী আরাফাত শান্ত বলেছেন:
আমি সামহ্যোয়ারে ইনে থাকারই কোন যূক্তি পাই না।কেননা আমরা ব্লগিং করি কিন্তু কতৃপক্ষ আমাদের কথার মুল্য দেয় না।তাহলে এত কষ্ট করে ব্লগিং করার কি দরকার??রাশেদ এস্কিমো যেখানে নাই আমিও সেখানে থাকবো না।
লেখক বলেছেন: আমরা সামহোয়্যারইন ছেড়ে যাবোনা তবে এই ধরণের অন্যায় আচরণও মেনে নেবোনা ।
নাঈম বলেছেন:
রাশেদ এবং এস্কিমোর আনব্যান চাই
লেখক বলেছেন: সহমত
সামী মিয়াদাদ বলেছেন:
মডারেটোরগো শিফটিং ডিউটি দেয়া যাইতে পারে...কর্তৃপক্ষ ভেবে দেখেন ব্যাপারটা।
লেখক বলেছেন: কর্তৃপক্ষের ব্লগের স্বার্থেই এরকম একটি সিদ্ধান্ত নেয়া প্রয়োজন । অথবা তারা অন্যান্য ফোরামের মত ব্লগারদের ভিতের থেকেই মডারেটর নিয়োগ করুক । আমার মনে হয় এটা বর্তমান অবস্থার চেয়ে অনেক ভালো হবে ।
শুভ বলেছেন:
কর্তৃপক্ষ নামের এক আজব প্রাণীর কর্মকান্ড এখন গা সওয়া হয়ে গেছে- এখন আর বিস্মিত হই না। আমাদের দেশে যেখানে পয়সা দিয়ে সার্ভিস পাওয়া যায় না সেখানে বিনে পয়সার সার্ভিস নিয়ে ক্ষোভ প্রকাশ করার কোন যুক্তি নেই।এখন প্রশ্ন হচ্ছে, এতসব জানার পরও আমার মত অর্বাচীন ব্লগার তারপরও কেন এখানে নির্লজ্জের মত আসে?
আফসোস, এখানকার পুরনো বন্ধুদের ভুলে যেতে পারতাম, যদি পারতাম; তাইলে বেশ হত!
লেখক বলেছেন: কর্তৃপক্ষের কাছ থেকে আরো সহনশীল ও পেশাদার আচরণ কামনা করি ।
কোন নীতিমালা করে যদি তা মানা না হবে তাহলে সেই নীতিমালা করার করারই প্রয়োজন নাই ।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
পরপর তিনদিন মডুরাম/মডুসিতারা ছুটি কাটাবেন-এইটা কোন জাতীয় প্রফেশনালিজম সেইটা একটা বিরাট প্রশ্ন ।এরকম হুটহাট সিদ্ধান্ত, অতিষ্ট হয়ে প্রতিবাদ করেছেন এরকম ব্লগারদের ব্যান করে ব্যালেন্স রাখার যে নাটক, এটা কেবল এই মাথামোটা কর্তৃপক্ষকে খেলুই করছে না । সাথে সাথে তারা শ্রদ্ধাও হারাচ্ছে ।
লেখক বলেছেন: কর্তৃপক্ষের কাছ থেকে আরো সহনশীল ও পেশাদার আচরণ কামনা করি ।
কোন নীতিমালা করে যদি তা মানা না হবে তাহলে সেই নীতিমালা করার করারই প্রয়োজন নাই ।
এবার একটি বড় সুযোগ ছিল কর্তৃপক্ষের ব্লগটিকে একটি সুস্থ ব্লগে পরিণত করার । তারা হেলায় সে সুযোগটি হারাচ্ছেন ।
ব্যান একটি বাকশালী চেতনা--যা মত প্রকাশের স্বাধীনতা হরণ করে।
ইতিহাস ব্যান পছন্দ করে না। ইতিহাস তাই বলে।
কথা বলতে দিন। মত প্রকাশ করতে দিন।
পাঠককে বিচার করতে দিন।
পাঠকের উপর বিশ্বাস রাখুন।
লেখক বলেছেন: ব্লগে ব্যান করা বাকশালী চেতনা এই থিওরী কোথা থেকে পেলেন?
স্বাধীনতার চেতনা পরিপন্থী ও উস্কানিমুলক পোষ্ট যারা দেবে তাদের ব্যান করা ছাড়া উপায় নেই ।
এটাই বাকশালী চেতনা। অন্যের মত সহ্য না করা। বাকস্বাধীনতায় বিশ্বস না করা।
লেখক বলেছেন: এখানে ব্যাপারটা উল্টো ।
৪-৫ জন ব্লগার যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে নোংরামী করে তাদের ব্যান করে বাদবাকী সব ব্লগারদের জন্য একটি সুস্থ ব্লগিং এর পরিবেশ দেয়া দরকার ।
এটা বাক স্বাধীনতা । বাকশালীয় চেতনার বিপরীত ।
লেখক বলেছেন: কর্তৃপক্ষের বোঝা উচিত তাদেরও বড় ধরণের ভুল আছে । সেই ভুল শোধরানোর আগে অপর কাউকে ভুলের (!) জন্য শাস্তি দেয়া যায়না ।
মিরাজ বলেছেন:
বোঝা যাচ্ছে কর্তৃপক্ষ তাদের অবস্থানে অনড় । মাঝে মাঝে অবাক হই সমস্যাগুলি তৈরী হবার আগে আপনাদের এই অনড় অবস্থানটি কোথায় থাকে?
তখন যদি নীতিমালার প্রশ্নে বর্তমান কঠোরতার এক দশমাংশও প্রদর্শন করতেন তাহলেতো এই অবস্থার সৃষ্টিই হতোনা ।
আপনাদের বোঝা বড় কঠিন ।
হ্যারি সেলডন বলেছেন:
কতৃপক্ষের ঘুম ভাংগবে অনেক দেরীতে যখন সামহয়ার আর কাউকে পাবেনা ব্লগিংয়ের জন্য।
রাফা বলেছেন:
কতৃপক্ষ ভূল সংশোধন করলে কেউ ছোট হয়না।কাজেই আপনারা বিবেচনে করে দেখুন।



















কিন্তু কর্তৃপক্ষের উপরে কোন আস্থা নেই আমার।