আমার প্রিয় পোস্ট

যেতে চাও যাবে, আকাশও দিগন্তে বাঁধা, কোথায় পালাবে!

যুদ্ধাপরাধীদের বিচার : যৌবনযাত্রার ব্যানার-আন্দোলন এবং জামাত-শিবিরের আন্দোলন

২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫৩

শেয়ারঃ
0 1 0

শিরোণামটি দেখে একটু খটকা লাগতে পারে তবে এরচেয়ে বেশী যুৎসই শিরোণাম পেলামনা । একটি ফোরাম যেটি গড়ে উঠেছে বাংলাদেশের নারীদের ভোগের পণ্য হিসাবে পুরুষদের লালসা মেটানো আর নারীর প্রতি চূড়ান্ত অসম্মান হিসাবে বিভিন্ন হিডেন ক্যামে তোলা ভিডিও এবং ছবিকে উপজীব্য করে সেই ফোরামে যুদ্ধাপরাধীদের বিচার চাওয়ার আন্দোলন দেখি বর্তমান বাংলা ব্লগের একটি মূখ্য আলোচ্য বিষয় হয়ে উঠেছে!! দেশের সাধারণ নারীদের প্রতি সহিংসতাকে আশ্রয় করে গড়ে ওঠা একটি সাইটের আমাদের মা বোনদের উপর করা একাত্তরের রাজাকারদের সহিংসতার প্রতিবাদ করার নৈতিক অবস্থান বা গ্রহণযোগ্যতা থাকে কিনা সেটি নিয়ে ভাববার বিষয় রয়েছে । নারীত্বের চূড়ান্ত অবমাননাকে যারা প্রমোট করছে তাদের যুদ্ধাপরাধীদের বিচার চাওয়ার দাবীকে একটা প্রহসন বই অন্য কিছু মনে হয়না !!

যুদ্ধাপরাধীদের দল হিসাবে স্বীকৃত জামাত-শিবির আজ যদি যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আন্দোলন করে সেই আণ্দোলনের কি কোন গ্রহণযোগ্যতা থাকবে? নাকি আমরা সেই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করবো এই বলে যে, যারা একাত্তরে আমার মা-বোনের উপর সহিংসতা করেছে তারাও যখন যুদ্ধাপরাধীদের বিচারের দাবী তুলছে তখনে সেই দাবীকে সাধুবাদ জানাই!!! নিশ্চয়ই নয়!!! এই কুম্ভীরাশ্রুর গ্রহণযোগ্যতা সভ্য সমাজে নেই । আর সেজন্যই যৌবনযাত্রার যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আন্দোলন আর জামাত-শিবিরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আন্দোলনকে আমি একই দৃষ্টিতে দেখি ।

আমার মা বোনের সম্মান রাখার দায়িত্ব আমাদের সকলের । তাদের অসম্মান যে করবে তাকে সমানভাবেই ঘৃণা করবো । সে একাত্তরের যুদ্ধাপরাধী হোক আর হাল আমলের পিন্টু সুমনদের শিষ্য হিডেন ক্যাম প্রমোটকারী হোক, দুজনেই নারীর প্রতি সহিংসতার দায়ে অপরাধী । হাল আমলের পিন্টু সুমনরা মুক্তিযুদ্ধের চেতনাকে আশ্রয় করতে চাইলেও মুক্তিযোদ্ধারা তাদের গ্রহণ করবেন বলে মনে হয়না । যুদ্ধাপরাধীদের অবশ্যই বিচার চাই তবে সেটা মুক্তিযুদ্ধের পবিত্রতাকে অক্ষুন্ন রেখেই ।

এটা আমাদের প্রজন্মের চূড়ান্ত ব্যর্থতা যে আজো আমরা যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে পারিনি । তবে এই বাংলার মাটিতেই যে একদিন তাদের বিচার হবে সেই বিশ্বাস আছে । তবে সেই বিচারের জন্য আমাদের যেন বর্তমান সময়ে নারীর প্রতি সহিংসতা আর অসম্মানকে প্রমোট করা কোন গোষ্ঠীর সাহায্য নেবার দূর্ভাগ্য না হয় ।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫৫
স্টিংরে বলেছেন: ছাত্রদল কেন করতেন ভাইজান? এখনো ছাত্র দলের পুলাপান্রে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন?
২. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫৯
চাণক্য বলেছেন: ব্যবসা ব্যবসা ব্যবসা সবই ব্যবসা হে বালক!!!

এই সব সম্পর্কের কথা শুধু যৌবনজ্বালাতেই সম্ভব্য।
৩. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:০২
আউলা বলেছেন: যুদ্ধাপরাধীদের দল হিসাবে স্বীকৃত জামাত-শিবির আজ যদি যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আন্দোলন করে সেই আণ্দোলনের কি কোন গ্রহণযোগ্যতা থাকবে?

এই কথাটাই। অনেকে বলছেন, উদ্যোগের কথা। কেউ বলছেন, মহিলার কুকুরকে পানি খাইয়ে বেহেশতে যাবার কথা! কিন্তু যারা মানুষকে সম্মান দেখাতে পারে না তাকে নারী হিসেবেই ভোগ্যপন্য ভাবে তাদের মুখে মুক্তিযুদ্ধের চেতনা কথাটা চরম প্রহসন ছাড়া আর কিছুই মনে হয় না!
৪. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:০২
মৈথুনানন্দ বলেছেন: যখন কেউ ভুলে যায় সে একজন মেয়ের বাবা - কেবলমাত্র তখনই তার মস্তিষ্ক থেকে এই ধরণের বিভতস কৌতূকের আমদানি হয়।

পোস্টে +
৫. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:০২
মেহরাব বলেছেন: Click This Link

উপরের লিংকে যান স্যার
৬. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:০৩
ফাঁকি বাজ বলেছেন: কিন্তু যারা মানুষকে সম্মান দেখাতে পারে না তাকে নারী হিসেবেই ভোগ্যপন্য ভাবে তাদের মুখে মুক্তিযুদ্ধের চেতনা কথাটা চরম প্রহসন ছাড়া আর কিছুই মনে হয় না
+++
৭. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:০৪
ব্র্যাকেট বলেছেন: যুদ্ধাপরাধীদের অবশ্যই বিচার চাই তবে সেটা মুক্তিযুদ্ধের পবিত্রতাকে অক্ষুন্ন রেখেই ।
আপনি যৌবনজালার বিরুদ্ধে লিখছেন তো এখন আপনার উপর ওরা ঝাপিয়ে পড়বে। আপনাকে রাজাকার উপাধী দেবে। আরিফ জেবতিক ছাত্র দলের ওয়ার্ড কমিটিতে থাকলে গুণাহ নাই। ছাত্র জীবনে আপনি ছাত্রদল করলে আপনার গুণাহ আছে। পিয়াল বাহিনী আপনার বিচার করবে। আপনাকে রাজাকার উপাধী দেবে। প্রসতুত হন।
৮. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:০৪
ব্র্যাকেট বলেছেন: যুদ্ধাপরাধীদের অবশ্যই বিচার চাই তবে সেটা মুক্তিযুদ্ধের পবিত্রতাকে অক্ষুন্ন রেখেই । ++++
আপনি যৌবনজালার বিরুদ্ধে লিখছেন তো এখন আপনার উপর ওরা ঝাপিয়ে পড়বে। আপনাকে রাজাকার উপাধী দেবে। আরিফ জেবতিক ছাত্র দলের ওয়ার্ড কমিটিতে থাকলে গুণাহ নাই। ছাত্র জীবনে আপনি ছাত্রদল করলে আপনার গুণাহ আছে। পিয়াল বাহিনী আপনার বিচার করবে। আপনাকে রাজাকার উপাধী দেবে। প্রসতুত হন।
১০. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:১২
রাজর্ষী বলেছেন: পবিত্র আর অপবিত্র যেমনেই হোক কাজ টা হয়ে যাক। আর দুইয়ের মাঝে ছোয়াছুয়ির ব্যাপার থাকলে জানিনা কেমনে কি হইবে।
১১. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:১৫
দেশিবাঁশ বলেছেন: বা বা ভাই,যববোর বলেচেন!
১২. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:২০
ব্রাইট বলেছেন: যখন কেউ ভুলে যায় সে একজন মেয়ের বাবা - কেবলমাত্র তখনই সে পারে আরেক মেয়ের হিডেন ক্যামে ধারন করা ছবি দিয়ে বিকৃতমনের তৃষ্ঞা মেটাতে ।

+
১৩. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:২২
এস্কিমো বলেছেন: কোথায় কোথায় যুদ্ধাপরাধীর বিচার চাওয়া যাবে আর কোথায় খোথায় যাবে না - এই রকমের একটা তালিকা দেন।

আর সেজন্যই যৌবনযাত্রার যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আন্দোলন আর জামাত-শিবিরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আন্দোলনকে আমি একই দৃষ্টিতে দেখি ।


- গাছ আর মাছ মিল দিয়ে কবিতা বানান।


১৪. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:২৪
সেলটিক সাগর বলেছেন:
অতি মিস্ট কথামালা। আচ্ছা আপনি কি করেছেন যুদ্ধাপরাধীদের বিচার চাওয়ার ক্ষেত্রে?
যাস্ট কৌতূহল। যদি করে থাকেন তবে সাধুবাদ। আর যদি এইসব মিস্ট কথাই সম্বল হয় তবে ....

১৫. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:৩৩
মিরাজ বলেছেন: কাউকে ব্যক্তিগত আক্রমণ করে করা মন্তব্য মুছে দিতে বাধ্য হলাম ।

এই পোষ্টটি কোন ব্যক্তি বিশেষের উদ্যেশ্যে করা হয়নি । এটি করা হয়েছে একটি উদ্যোগের নৈতিকতাকে প্রশ্ন করে ।

ধন্যবাদ ।
১৬. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:৩৯
সু-শান্ত বলেছেন: কোথায় কোথায় যুদ্ধাপরাধীর বিচার চাওয়া যাবে আর কোথায় খোথায় যাবে না - এই রকমের একটা তালিকা দেন।
২১ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৪৯

লেখক বলেছেন: সু-শান্ত কোথায় যুদ্ধপরাধীদের বিচার চাওয়া যাবে আর কোথায় যাবেনা সেটি এই পোষ্টের বক্তব্য নয় । প্রশ্ন হলে কাদের বিচার চাওয়াটাকে আমরা স্বাগত: জানাবো আর কার বিচার চাওয়াটাকে আমরা প্রত্যাখ্যান করবো ।

নারীত্বের চূড়ান্ত অবমাননাকে যারা প্রমোট করছে তাদের যুদ্ধাপরাধীদের বিচার চাওয়ার দাবীকে প্রহসন এর বাইরে কিছু মনে করতে পারছিনা । দু:খিত ।

১৭. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:৪৫
স্ট্যানলি কুবরিক বলেছেন: যৌবনযাত্রায় হিডেন ক্যাম ভিডিও দেয়া কঠোর ভাবে নিষিদ্ধ। সঙ্গে চাইল্ড পর্ণ আর রেপ ভিডিও। আর আপনার পুরা লেখায় হিডেন ক্যাম প্রমোশন। যেই এলিগেশনটা পুরা মিথ্যা, সেইটার ভিত্তিতে দাড়ানো আপনার এই লেখার মূল্যায়নটা করবেন প্লিজ?
১৮. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:৫০
এস্কিমো বলেছেন: সেলটিক সাগর, আপনার জন্যে মিরাজের একটা কমেন্ট দিলাম, - এখন আপনি ঠিক করেন, কি করবেন?

মিরাজ বলেছেন: সবাইকে আলোচনায় অংশ নেয়ার জন্য ধন্যবাদ। সবশেষে একটি কথার পুনরাবৃত্তি করতে চাই

"আলজেরিয়া, সুদান, রুয়ান্ডা বা ইথিওপিয়াতে যুদ্ধাপরাধীদের বিচার হয়নি। যদিও এসব দেশে ঘৃণ্যতম যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে। বিচার হয়েছে ইউরোপে।"

এখন আমাদের ঠিক করতে হবে আমরা কাদেরকে উদাহরন হিসাবে বেছে নবো এবং আমাদের ঠিক করতে হবে আমরা কোনটা চাই বিচার না বিচার নিয়ে রাজনীতি।

১৯. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৩২
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
নারীত্বের চূড়ান্ত অবমাননাকে যারা প্রমোট করছে তাদের যুদ্ধাপরাধীদের বিচার চাওয়ার দাবীকে একটা প্রহসন বই অন্য কিছু মনে হয়না !!

একমত, এবং পোস্টে প্লাস.......
২০. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৩৩
রাইডার বলেছেন: আপনার ক্যান্সারের ওষুদের কদ্দুর /:)
২১. ২১ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:১২
মিঠাই বলেছেন: পিএচডি পাইসেন? দুরারোগ্য ক্যান্সারের ঔষধ আবিস্কারের কি অবস্থা?
২২. ২১ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:০৭
কঁাকন বলেছেন: মিরাজ ভাই আপনি আমার খুবি পছন্দের একজন ব্লগার, আমি সাধারনত আমার খুবি পছন্দের ব্লগারদের সাথে দ্বিমত প্রকাশ করিনা ,
মতের মিল না হলে চেপে যাই, তবু আপনার পোষ্টে কিছু কথা বলি

যৌবনযাত্রায় তারা একটা পেজ বানাইছে যেখানে তারা যুদ্ধপরাধীদের বিচার চেয়ে স্বাক্ষর চাচ্ছে আর একটা ব্যানার ঝুলাইছে যে যুদ্ধপরাধীদের বিচার চাই এই তো, যারা যৌবন যাত্রায় যৌবন জ্বালা মেটাতে যাবে তারা যেন যুদ্ধপরাধীদের বিচারের দাবিতে একটা স্বাক্ষর করে অথবা একটু সচেতন হয়,এখন আপনি কি চান যে যারা যৌবন যাত্রায় যায় অথবা যৌবন যাত্রায় চটি এবং অন্যান্য জিনিষ সাপ্লাই করে তারা যুদ্ধপরাধীদের বিচার চাইতে পারবে না , এখন যদি আপনি সেই প্রক্রিয়াটা সামহয়ার ইন থেকে শুরু করতেন এবং যারা যৌবনযাত্রা এবং সামহয়ার দুজায়গায়ই যায় তারা সই করলো তবে কি সেই লোকটা বদলে গেলো?

আমি আসলে অনেক দিন ধরে অনেক বিশুদ্ধ চেতনা, অনেক বুদ্ধিজীবিয় হেন তেন দেখসি কিছু হয়না কিন্তু এখন অন্তত সামহয়ারে যুদ্ধপরাধীদের বিচারচাই ব্যানার দেখতেসি

এই ব্যানার, এই স্বাক্ষর গ্রহণ এগুলার কিছুতেই কিছু হবে না জানি তবুও আমার ভালো লাগে ; যার পুকুরে ঢেউ তোলার ক্ষমতা নেই সে ঢিলতো ছুরতেসে
২১ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:৩৪

লেখক বলেছেন: কাঁকন, কোন কাজে সাফল্য লাভের জন্য আমি যে কোন পদ্ধতি অবলম্বন এবং যে কারো সাহায্য নিতে রাজি নই । আমার প্রথম অবস্থানটি পরিস্কার করে নিলে আলোচনাতে সুবিধা হবে । যে নিজে একজন নারীর (যে হয়তো আমার আপনারই কোন নিকটাত্মীয়া, এবং হয়তো জানেওনা) অসহায়তাকে পুজি করে বা তার অজান্তে তোলা কোন ভিডিও বা ছবি দেখে পুলকিত হচ্ছে এবং যে সাইট এই ভিডিও বা ছবিকে হোষ্ট করছে তাকে আমি মুক্তিযুদ্ধের চেতনার সাথে ককটেল বানাতে রাজি নই । এই ৫০ হাজার বা ১ লাখ লোক ছাড়াও মুক্তিযুদ্ধের সত্যিকার চেতনাকে বাস্তবায়ন করার জন্য যথেষ্ট পরিমাণ লোক পাওয়া যাবে । যুদ্ধাপরাধীরা ৭১ এ আমার মা বোনের সম্ভ্রমহানি করেছে আর এই সাইট করছে বর্তমানে ।

দু:খিত এদের সাহায্য নিয়ে আমি যুদ্ধাপরাধীদের বিচার চাইতে রাজী নই । নৈতিকভাবে স্খলিত একদল অপরাধী আরেক দল অপরাধীর বিচার চাওয়াটা হাস্যকর ও প্রহসন ।

২৩. ২১ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:০৭
সু-শান্ত বলেছেন: প্রশ্ন হলে কাদের বিচার চাওয়াটাকে আমরা স্বাগত: জানাবো আর কার বিচার চাওয়াটাকে আমরা প্রত্যাখ্যান করবো ।

-

সুন্দর কথা, তাহলে আমরা জেজের কর্মসুচিকে স্বাগতম জানাইলাম না। এবার বলেন এই ইসুতে আর কে কি পদক্ষেপ নিচ্ছে যেখানে আমি আপনার সাথে পাশা পাশি থাকতে পারি।
২১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৫৯

লেখক বলেছেন: সু-শান্ত, আপনি আমার ব্লগে, সামহোয়্যারইনএ বা অন্য কোন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এ উদ্যোগ নিন, এই ব্যাপারে নিশ্চিতভাবে পাশে পাবেন ।

আমি নিজে এই ব্যাপারগুলি নিয়ে যতটা পারি লেখালিখি করি, জনমত গঠনের চেষ্টা করি, ইতিহাস খুড়ে সত্য তুলে আনার চেষ্টা করি । আমার লেখা ১৫০টি ব্লগের মধ্যে অন্তত: অর্ধেক মুক্তিযুদ্ধ ভিত্তিক, বাকী অংশের সিংহভাগও বাংলাদেশ ভিত্তিক। সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করতে হবে কিন্তু তার জন্য জেজের মত সাইটের সাহায্য নিয়ে আমি মুক্তিযুদ্ধের পবিত্রতা নষ্ট করতে চাইনা ।

জেজে আর যাই হোক মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা কোন সাইট নয় বরং সম্পূর্ণরূপে পরিপন্থী । আমার মা-বোনের সম্ভ্রমহানিকে প্রমোট করে এমন সাইট থেকে মুক্তিযুদ্ধের আদর্শ যত দূরে থাকে ততই মঙ্গল ।

২৪. ২১ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:৩০
মকবুল পাটোয়ারী বলেছেন: ভদ্দরনুক হন তারপর যুদ্ধাপরাধ- নো পর্নম নু উইম্যান নু এলকোহল
তাইনা মিরাজ

ব্লগ ভরিয়া গেলো হরিদাস পালে
২৫. ২১ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:৩১
এস্কিমো বলেছেন: প্রশ্ন হলে কাদের বিচার চাওয়াটাকে আমরা স্বাগত: জানাবো আর কার বিচার চাওয়াটাকে আমরা প্রত্যাখ্যান করবো ।


- এই আমরা কারা? আমরা স্বাগত জানানোর কেন, প্রত্যাখ্যান করার কে? আমাদের কোন অধিকার আছে একজন স্বজনহারাকে বলবো আপনি এভাবে বিচার চাইলেন কেন? কোন অধিকার বলে আমরা ঠিক করে দেব বিচার চাওয়ার প্রক্রিয়াটা।

এইখানে পরিষ্কার কথা - বিচার চাই। কিভাবে, কোথায়, কখন বিচার চাওয়া যাবে - এইগুলো নিয়ে বিতর্ক করে বিচারপ্রার্থীদের সাথে অবিচার করার অধিকার কেউ আপনাকে দেয়নি।

এমনও মানুষ আছে - যে আজও তার বাবার লাশ খুঁজে বেড়ায় - তাকে কিভাবে কোথায় কখন বিচার চাইতে হবে তা বলার মতো ধূষ্টতা আপনার হলো কিভাবে?


২১ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:০১

লেখক বলেছেন: জনাব এস্কিমো, যে আজও তার বাবার লাশ খুজে বেড়ায় সে কখোনই তার মা বোনের সম্ভ্রম নষ্ট করে এমন কারো সাথে বাবার হত্যার বিচার চাইতে যাবেনা - এটা নিশ্চিত থাকতে পারেন । সম্ভবত: সে তাদের দিকে ঘৃণার থুথুই ছুড়বে ।

২৬. ২১ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:০৬
মিঠাই বলেছেন: হালার পিএচডি রিসার্চ দিয়া ক্যান্সারের কার্যকর ঔষধ আবিস্কার করতেসেন?;) পাচ বচরের স্টুডেন্ট রিসার্চে কি হয় আমরা জানি না? লুকজন জীবনের পুরাটা রিসার্চে পার কৈরা ষাট সত্তর বচর বয়সে দিনে আঠারো ঘন্টা কইরা ল্যাব এ কাটাইতেসে যাতে স্পেসিফিক কোন ক্যান্সারের ক্ষেত্রে সামান্য কিসু অবদান রাখতে পারে। আর আপনে মিয়া পিএচডি রিসার্চ করতেসেন, আর লেইখা রাখসেন ক্যান্সারের কার্যকরী ঔষধের সন্ধানে আছেন। ব্লগের সবাইতো ব্রাদার হরিদাস পাল না;)। তাও আবার ইংল্যান্ডে নাকি পিএচডি তিন বচরে পাওয়া যায়? :)
২৭. ২১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২৪
মিরাজ বলেছেন: পোষ্টের সাথে সম্পর্কহীন বেশ কিছু মন্তব্য মুছে ফেলতে হলো । অন্য কোন ব্লগার নিয়ে নোংরামী এখানে না করলে খুশি হবো ।
২৮. ২১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২৪
মিঠাই বলেছেন: কমেন্ট মুচে ফেলসেন যে?;)
২৯. ২১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২৫
মিঠাই বলেছেন: অন্য ব্লগাররা উলটাপালটা কতা বলপে, আর তার বিপরীতে কমেন্ট আসবে না? একানে কি সবাই আপনার মত সুশীল নাকি?
৩০. ২১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২৯
নুশেরা বলেছেন: ১. লক্ষ্য সবসময় উপায়ের যথার্থতার নির্দেশক নয়। তাই যদি হতো, পরীক্ষায় ভাল ফলাফলের জন্য অসদুপায় অবলম্বন কিংবা দানছত্র খোলার জন্য ডাকাতি গ্রহনযোগ্য হতো।

২. পোস্টের বক্তব্যে একমত। ভিন্নমত জানানোর জন্য নিজেকেও কিছু করে দেখাতেই হবে, এটা মানা কষ্টকর। চিকিৎসকের অবহেলার অভিযোগ করার জন্য রোগীকে ডাক্তার হতে হয়না, রাজনীতিবিদের সমালোচনা করার জন্য পার্টি গঠনের দরকার নেই।

৩. অমি পিয়ালসহ সকল দেশপ্রেমিকের জন্য শ্রদ্ধা। যুদ্ধাপরাধীদের কঠোর সাজা চাই।
২১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:০০

লেখক বলেছেন: আপনার বক্তব্যের সাথে একমত - "লক্ষ্য সবসময় উপায়ের যথার্থতার নির্দেশক নয়"।

৩১. ২১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:০৯
এস্কিমো বলেছেন: সম্ভবত: সে তাদের দিকে ঘৃণার থুথুই ছুড়বে ।

- বুঝাগেল আপনি জানেন না। ধারনা করছেন। আপনার মতো সুশীলরা মুক্তিযুদ্ধকে মলাট বদ্ধ বই মনে করলেও কারো কারো জীবনের জন্যে বিভিষীকাময়।

দয়া করে বিচার প্রার্থনাকে শর্তযুক্ত করে বিচারের বিরুদ্ধে দাড়াবেন না।
২১ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:১৯

লেখক বলেছেন: আপনার বক্তব্যে বোঝা গেল সত্যিকারের কোন মুক্তিযোদ্ধার সংস্পর্শে আসার সৌভাগ্য আপনার হয়নি । হলে এমন কথা বলার ধৃষ্টতা দেখাতেননা যে একজন মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য তার মা -বোনের সম্ভ্রম নিয়ে নোংরা খেলায় মাতে এরসকম লোকজনের সাথে এক কাতারে আন্দোলন করবে ।

আপনার বক্তব্যেই বরং এটি মনে হচ্ছে যে আপনার মুক্তিযুদ্ধ জ্ঞান পুস্তকপাঠের মধ্যেই সীমাবদ্ধ । সময় সুযোগ হলে একজন মুক্তিযোদ্ধা বা যুদ্ধাপরাধীদের হাতে নির্যাতিত কোন পরিবারের সদস্যের সাথে কথা বলবেন । দেখবেন পুথিপাঠে সীমাবদ্ধ ধারণার বাইরে অনেক কিছু জানতে পারবেন ।


বিচার প্রার্থনাকে কোন শর্তযুক্ত করা হচ্ছেনা এখানে । অপরাধীর বিচার চাওয়ার প্রহসনকে শুধু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে ।

৩২. ২১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:২১
কাক ভুষুন্ডি বলেছেন: এভরিথিং ইস ফেয়ার ইন লাভ এ্যান্ড ওয়ার।
যুদ্ধাপরাধীদের বিচারের দাবী আমার কাছে ওয়ার।
২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৯

লেখক বলেছেন: "এভরিথিং ইস ফেয়ার ইন লাভ এ্যান্ড ওয়ার" এটি হলো অন্যায়কে জায়েজ করার জন্য সবচেয়ে ধূর্ত বাক্যগুলির একটি ।

Everything is not fair in war, there are few things which are considered as crime against humanity and that's why we want to prosecute the war criminals. If someone commits similar crime, we will equally raise our voice to prosecute him.

৩৩. ২১ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩১
দ্বিতীয়নাম বলেছেন: হ সেটাই
সুযোগ সামর্থ থাকলে মাগীবাজ টারমিনেটর ভাড়া করতাম আমার স্বজনের খুনী বুড়া রাজাকারগুলিরে শেষ করার।
৩৪. ২১ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৫
তেপান্তের মাঠ পেরিয়ে বলেছেন: কাক ভুষুন্ডি বলেছেন: এভরিথিং ইস ফেয়ার ইন লাভ এ্যান্ড ওয়ার।
যুদ্ধাপরাধীদের বিচারের দাবী আমার কাছে ওয়ার।

হা হা হা হা ..................। হাসালেন কাক ভাই । আপনার যুক্তি মানলে তো যুদ্ধাপরাধীদের বিচারের দাবী করা যাবেনা কারণ এভরিথিং ইস ফেয়ার ইন লাভ এ্যান্ড ওয়ার।
৩৫. ২১ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২১
না বলা কথা বলেছেন: সাবাশ!!
এই ব্লগে যাগো অনেক শ্রদ্ধা করতাম,তাগো দেখলাম নির্লজ্ঝের মতো ,ছেলে ভুলানো যুক্তি দিয়ে একজন মোড়ল পোস্ট লিখছে বলে এই পর্নোসাইটের সম্রাটরে সমর্থন করতে, ধিক তাগো বিবেক,ধিক তাগো রুচিহীনতা, ধিক তাগো দালালীর মানসিকতা, ধিক তাগো নির্লজ্ঝ চামচামি,ধিক তাগো অসভ্য,নোংরামি।
এরা নারী স্বাধীনতার কলংক, শহীদের আত্মার প্রতি বিশ্বাসঘাতকতা,
এরা বিকৃত রুচির বাহক, এর মুক্তবুদ্ধি চর্চার অভিশাপ।
ছিঃ,ছিঃ, ছিঃ।
এদের চিন্তার প্রতি এক দলা থু থু থু।
২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:২১

লেখক বলেছেন: আমাদের অনেকের চিন্তাই দেখতে পাচ্ছি যে যতক্ষণ পর্যন্ত আমার নিজের মা-বোন যৌবনযাত্রার প্রতারণার শিকার না হচ্ছে ততক্ষন পর্যন্ত ঠিক আছে ।

এই হচ্ছে আমাদের মুক্তবুদ্ধির দৌড় ।

৩৬. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:২৩
নাদান বলেছেন: আপনার বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত মিরাজ ভাই। প্লাস।
২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ নাদান । কেমন আছেন?

এই বাংলার মাটিতেই যে একদিন যুদ্ধাপরাধীদের বিচার হবে সেই বিশ্বাস আছে । তবে সেই বিচারের জন্য আমাদের যেন বর্তমান সময়ে নারীর প্রতি সহিংসতা আর অসম্মানকে প্রমোট করা কোন গোষ্ঠীর সাহায্য নেবার দূর্ভাগ্য না হয় ।

৩৭. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১৮
মেহরাব শাহরিয়ার বলেছেন: তাদের স্ববিরোধিতা , আর নৈতিকতার প্রশ্নে সুবিধামত ডেফিনেশন অবাক করেনা ।

বিডি আইডল নামের এক ব্লগারকে সাধারণ ব্লগারদের কাছে জব্দ করার স্বার্থে যখন তারা তাকে চটি লেখক চটি আইডল বলে ডাকেন ,তখন প্রশ্ন আসে , অপরিচিত এক বিরাট প্রেক্ষাপটে যখন তাদের নেতার পরিচয় চটি লেখক হিসেবে সামনে আসবে তখন ওয়ার ক্রিমিনালদের জাস্টিসের আন্ডারে আনার বৃহত্তর দাবী , প্রাণের দাবীকেই গলা টিপে হত্যা করে হয় কিনা ? চটির প্রতি মানুষের সামান্য এই সেন্টিমেন্ট যারা বুঝতে শিখেছেন , তারা দেশপ্রেমকে চটির কাছে কেন বিসর্জন দিতেও প্রস্তুত ?

তাদের বিরোধী পক্ষের অন্য আরেকজন ব্লগারকে যখন অবিরতভাবে অ্যাডাল্ট সাইটের মডারেটর হিসেবে উল্লেখ করে তার সামাজিক অবস্থানকে টালমাটাল করে ফেলার জোর প্রচেষ্টা করা হয় , তখন নিজের বিকৃত ভিডিওর আপলোড কিভাবে জাস্টিফিকেশন পায় ?
পর্ণো ভিডিওর সোশ্যাল ইমেজ বিধ্বংসী রুপটি তাদের চোখে ধরা পরে , অথচ নিজেদের বেলায় সেটা থেকে কেন তারা বিরত থাকতে পারেন না ?


মিরাজ ভাইকে অসংখ্য ধন্যবাদ , সবসময়ের মত ন্যায়নিষ্ঠ অবস্থানের জন্য । শ্রদ্ধা জানবেন
২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ মেহরাব । যে আদর্শকে বুকে নিয়ে বড় হয়েছি সেই আদর্শের আড়ালে থেকে কেউ যদি আমার এতদিনকার বিশ্বাসের উপরই আঘাত হানে তাহলে তার অন্যায়কে অন্যায় হিসাবেই দেখি ।

৭১ এ যে অপরাধী আমার মা বোনকে বে-আব্রু করেছে আর এই ২০০৮ এ যে অপরাধী আমার মা-বোনকে বে-আব্রু করছে তাদের দুইজনকে আমি একই কাতারে ফেলি ।

৩৮. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৩
উম্মু আবদুল্লাহ বলেছেন: "তাদের বিরোধী পক্ষের অন্য আরেকজন ব্লগারকে যখন অবিরতভাবে অ্যাডাল্ট সাইটের মডারেটর হিসেবে উল্লেখ করে তার সামাজিক অবস্থানকে টালমাটাল করে ফেলার জোর প্রচেষ্টা করা হয় , তখন নিজের বিকৃত ভিডিওর আপলোড কিভাবে জাস্টিফিকেশন পায় ? "

তাদের অবস্থান সব সময়ই স্ববিরোধিতায় পরিপূর্ণ।

এই লেখাটি ভাল হয়েছে। তারচেয়েও সুন্দর হয়েছে এই বিষয়ে শিমূলের একটি লেখা। পর্নো হালাল করার কি প্রচেষ্টা গত কয়েক দিন ধরে ব্লগে দেখলাম। অথচ এরাই সারোয়ার চৌধুরীর ব্লগের বাইরের কিছু বিষয় নিয়ে লম্ফ জম্প করেছে।

দেরীতে হলেও শুভ বুদ্ধি সম্পন্ন লেখা আসছে, সেটা দেখে আশ্বস্ত হচ্ছি। এই পর্নো প্রেমিকের ঔদ্ধত্য দিনের পর দিন সবাইকে সহ্য করতে হচ্ছে। প্রকাশ্যে এসে সে সেসব সাইটের প্রচারনা চালাচ্ছে। এর চেয়ে বিশ্রি আর কি হতে পারে।
৩৯. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৫
ফারহান দাউদ বলেছেন: পুরোপুরি একমত। সাহস করে সত্যি কথা বলার মত লোকজন ব্লগে কম,আপনি নিজের সৎ অবস্থান আরেকবার প্রমাণ করলেন,ধন্যবাদ।
২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ ফারহান ।

সত্য কথার বলার জন্য সাহসের অভাব কোনদিন হয়নি, আশা করি বেচে থাকতে হবেওনা ।

জীবনে সৎ থাকতে পারাটা অনেক বেশী গুরুত্বপূর্ণ ।

কেমন আছেন?

৪০. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩০
ব্রাইট বলেছেন: ".....এবং আমাদের ঠিক করতে হবে আমরা কোনটা চাই বিচার না বিচার নিয়ে রাজনীতি। "


আমরা বিচার চাই। কিন্তু বিচার নিয়ে রাজনীতি চাই না।
৪১. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৭
শামীম রিয়াজ বলেছেন: ব্রাইট বলেছেন: ".....এবং আমাদের ঠিক করতে হবে আমরা কোনটা চাই বিচার না বিচার নিয়ে রাজনীতি। "


আমরা বিচার চাই। কিন্তু বিচার নিয়ে রাজনীতি চাই না।
কোথায় বিচার নিয়ে রাজনীতি হলো?
আমারতো মনে হয় যারা এইকথা বলে তারাই রাজনীতি করতে চায় এইট নিয়া, এক কথাতেই সব শেষ হওয়া উচিত।
"বিচার চাই"
কোথায় চাই, কেম্নে চাই...এইসব আর শুনতে চাইনা। -
৪২. ১৩ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪০
শফিউল আলম ইমন বলেছেন: পর্নের সাইটে যুদ্ধাপরাধির বিচার চাওয়া হাস্যকর। দেশে এখন এতো সাইট/ব্লগ আছে সেখানেই তো পারে।
পোষ্টে প্লাস। সৎ সাহস সবার থাকেনা। এইখানে অনেকে অন্যনিক নিয়ে কথা বলতে আসছে। নিজের নামে কথা বলতে যারা সাহস করে না তাদের আবার নীতিকথা।
৪৩. ০৫ ই জুন, ২০০৯ দুপুর ২:১৪
জ্যাবারঅয়াক বলেছেন: ভাই আপনাকে চেনা যাচ্ছেনা। কেন!
৪৫. ২৭ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৫
রাগ ইমন বলেছেন: মিরাজ ভাই ,

আমি আপনাকে খুঁজছিলাম পিপিভি / সারভাইকাল ক্যান্সার ভ্যাক্সিনের ব্যাপারে কথা বলার জন্য ।

আপনারে পাব কোথায় ?
৪৬. ০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ৭:৫৬
নির্ঝরের স্বপ্নভঙ্গ বলেছেন: অসাধারণ শুভবুদ্ধিসম্পন্ন মার্জিত রুচিবোধের লিখা। মিরাজ ভাই আপনার প্রেমে পড়ে গেলাম নাকি? সরাসরি প্রিয়তে। পোস্টে প্লাস।
৪৭. ২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭
মোসতফা মনির সৌরভ বলেছেন: মিরাজ ভাই,

আপনার মুক্তিযুদ্ধ নিয়ে লেখাগুলো মুক্তিযুদ্ধ নিয়ে করা আর্কাইভে যোগ করে দিচ্ছি (নাম, লিংক সহ পোস্টটি দিচ্ছি ওখানে)। আশা করছি অমত করবেন না।

ওয়ার ক্রাইম স্ট্রাটেজি ফোরাম

ই লাইব্রেরী ১৯৭১
৪৮. ১৩ ই জুন, ২০১০ বিকাল ৪:৩৯
সাইমুম বলেছেন: মিরাজ ভাই, কেমন অাছেন? ব্লগে খুব একটা ঢুকি না। তাই কথা হয় না।
৪৯. ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১:০২
মিরাজ is বলেছেন: এটা আমাদের প্রজন্মের চূড়ান্ত ব্যর্থতা যে আজো আমরা যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে পারিনি । তবে এই বাংলার মাটিতেই যে একদিন তাদের বিচার হবে সেই বিশ্বাস আছে । তবে সেই বিচারের জন্য আমাদের যেন বর্তমান সময়ে নারীর প্রতি সহিংসতা আর অসম্মানকে প্রমোট করা কোন গোষ্ঠীর সাহায্য নেবার দূর্ভাগ্য না হয় ।



সহমত.........আমার মনে হয় ওরা সত্যিকার অর্থে ঐটা চাই না......হয়ত শুধুমাত্র নিজেদের বাঁচানোর জন্য ঢাল হিসাবে ব্যভহার করে যেমন জামায়াত করেছিল বা করে ইসলামকে ব্যাবহার......

 

মোট সময় লেগেছে ০.৯৬৬৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বর্তমানে যুক্তরাজ্যে ক্যান্সার এর বিপক্ষে কার্যকরী ওষুধ উদ্ভাবনের চেষ্টায় যৌথভাবে কাজ করছি ক্যান্সার রিসার্চ ইউকে ও ন্যাশনাল ক্যান্সার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই