নারী জাতির অবমাননা আর আমাদের পুরুষতান্ত্রিক চিন্তা
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৪
সকল পুরুষ মানুষের মাঝেই একজন কইরা পুরুষ লুকায়া থাকে । লেখাপড়া শিইখা আর দুনিয়ার মানুষের লগে মিইলা সুশীল হইলেও এই পুরুষতান্ত্রিক মানসিকতাটা আমাদের মনের মাঝখান থাইকা যায় না ।
আমরা তাই চিন্তা করি যে নারী মাত্রই ভোগ্যা হতে পারে । তাই একজন নারীকে যদি কেউ অপমান করে তাহলে আমরা চিন্তা করি যে , এইটা তেমন কী আর অপরাধ । এর জন্য আবার শাস্তিটাস্তি কী ? একটু মাপ চাওনের মতো কইরা সালিশ কইরা দিলেই তো শেষ হইয়া যায় ।
কিন্তু সভ্য হইবার যাত্রায় এইসব অবমাননাকারী আর তাগো দালালদের জানা উচিত যে এই সব উৎপাত সহ্য করাটা এখন আর এই যুগে উচিত না ।
একটা মেয়েকে যদি রাস্তায় বখাটেরা টিজ করে তাইলে এই সব পুরুষ বলে , অন্য মেয়ে রাইখা ওরে টিজ করছে কেন , নিশ্চয়ই ওই মাইয়ার দোষ আছে ।
একজন নারীরে ( জানতে পারলাম উনি আরেকজন ব্লগারের মা ) অপমানের পরে এই সব কুলাঙাররা একই লাইনে চিন্তা করে । তারা কয় , কেন গালি দিছে সেইটা দেখা দরকার , গালিবাজরে তার বাকস্বাধীনতা ফিরাইয়া দেয়া দরকার ।
এইটা আসলে মানসিক অসুস্থতার চিন্তা ।
অনেকেই মনে করেন কোটীপতি গালিবাজ টাকা পয়সা দিয়া এইসব রেসিডেন্ট দালালগো সাময়িক ভাড়া করছে ।
আমি মনে করি ঘটনা তা না ।
আসলে এইসব অসুস্থ মানুষেরা বুঝতে পারে না যে তারা অসুস্থ । তারা ভালো কাপড়চোপড় পইড়া , ডিগ্রী বগলে নিয়া চাকুরিবাকুরি করে আর আমাগো মাঝেই ঘুইরা বেড়ায় ।
মুখোশের আড়ালে থাকা এইসব নগ্ন অসুস্থ মানুষেরা আমাদের আশেপাশেই থাকে , আমরা বুঝতে পারি না ।
সময় মতো মনের অজান্তেই তারা তাগো দাত নখ ফুটিয়ে দেয় ।
সুতরাং , সাধু সাবধান ।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: কেক-কুকে মেরুদন্ড বিক্রীটা একটু শস্তা পইড়া যায় না ? আপ্নে শিউর যে আর কিছু খায় নাই ?
দ্বিতীয়নাম বলেছেন:
পাবলিক স্নেহ, করুনা, সহানুভূতি পাইলে মাথায় উঠে, তারপর মুততে চায়।
আমিই রূপক বলেছেন:
প্রকৃতিগত কারণে মানুষের কিছু সহজাত প্রবৃত্তি থাকে। এটা নারী পুরুষ উভয়ের মাঝেই আছে। অন্যান্য পশুর মাঝে যেমন থাকে মানুষের মাঝেও তেমন থাকে। তবে সেই সহজাত প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারাটাই আসল কথা। এ জন্য সবাইকে পরস্পরকে সহযোগিতা করা উচিৎ। নারীর উচিৎ নিজেকে এমনভাবে প্রকাশ না করা যা দেখলে অন্য পুরুষের মাঝের সেই পশুত্ব জেগে ওঠে। পুরুষ মানুষ স্বভাবগত কারণে নিজের যৌন আবেগকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারেনা। নারী যদি এ ব্যাপারে পুরুষকে সহযোগিতা না করে তাহলে এ ধরণের অনাচার বাড়বেই। পুরুষের এই স্বভাব সৃষ্টির সূচনালগ্ন থেকেই বিদ্যমান। নারীর আকর্ষণীয় অংগ চোখে পড়লে প্রকৃতিগত কারণে তার যৌন আবেগ জেগে ওঠে। সবাইতো আর স্বামী বিবেকানন্দ হতে পারেনা।
ওমর হাসান আল জাহিদ বলেছেন:
আমাদের মধ্যে এই বোধটি জাগ্রত করতে হবে যে আমরা মানুষ। তারপর নারী-পুরুষ। আমাদের মধ্যে পারস্পরিক সহযোগিতাবোধ বা সম্মানবোধ সৃষ্টি করতে না পারলে এ ধরনের সমস্যা হতেই থাকবে। এক্ষেত্রে আমাদের পারিবারিক মূল্যবোধটি খুবই জরুরি। আমি হলপ করে বলতে পারি আমি জীবনে কোন নারীকে টিজ করিনি। কিন্তু আমার সামনে আমার বন্ধুরাই ব্যাড সাউন্ড করেছে। আমি থামানোর বৃথা চেষ্টা করেছি। উল্টো আমাকে কথা শুনতে হয়েছে। পরে আমি ভাবলাম যে ওদের দোষ দিয়ে লাভ নেই। পারিবারিকভাবেই নৈতিক মূল্যবোধ আমাদের মাঝে জেগে ওঠে নি।
শাহাদাত হোসেন মজুমদার বলেছেন:
+
হাসিব বলেছেন:
ঘটনা সত্য । সামাজিক যোগাযোগ মানুষরে মাঝে মাঝে নপুংসক করে তোলে ।
আমার মন্তব্য মুছে ফেলা হয়েছে!

যদ্দুর মনে পড়ে, ঐ কমেন্টে কোন গালিগালাজ ছিলোনা। কারো নাম ধরেও কোন কিছু বলা হয় নাই।
কার গায়ে লাগলো ভাবতেছি...
* নুর হাসান মুহাম্মদ তানভীর
* হাসিব
* লুনা রুশদী
* কৌশিক
* আমিনুল ইসলাম
* জ্বিনের বাদশা
* মৃন্ময় আহমেদ
* রাগিব
* রবিনহুড
* ফালাক
* প্রচেত্য
* রাহা
* ড়ৎশড়
* তাজুল ইসলাম মুন্না
* কাঙাল মামা
* ~স্বপ্নজয়~
* রেটিং
* আমার জন্য লেখা
* ছন্নছাড়ার পেন্সিল
* আন্দালীব
* মফিজুল হক
* ধূসরিত স্বপ্ন গুলো
* জানপরী
* সাঁঝবাতি'র রুপকথা
* আমি ও আমরা
* ওয়ার হিরো
* নাফিস ইফতেখার
* |জনারন্যে নিসংঙগ পথিক|
* বোকা ছেলে
* চাঙ্কু
* অচন্দ্রচেতন
* কিংবদন্তীর কথক
* মেঘলা মানুষ
* রহস্য
* মরিয়ম
* ভাঙ্গা পেন্সিল
* বেতাল
* গুপী গায়েন
* সখ্য
* সাগর ঢাকা
* প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ
* ইমন জুবায়ের
* অমাবশ্যার চাঁদ
* জানজাবিদ
* ঘাস ফুল
* মুহম্মদ জায়েদুল আলম
* মাসুদুল হক
* হাসান মাহবুব
* মার্ক জুবাবের
* সুমন আজাদ
* নিদ্রালু
* আমড়া কাঠের ঢেকি
* রেজওয়ান শুভ
* নাজনীন১
* কাঠগোলাপ
* ত্রিশোনকু
* সাংবাদিক007
* বিলাই মানব
* রান্ত মাহমুদ
* আবদুল হক
* কিরণময়ী
* গাজী সালাহউদ্দিন
* জ্যাক
* েফরারী মন
* অাবদুল মুনেয়ম ৈসকত
* বোকা সাইফ
ইনাদের মধ্যে কে মডারেশন ক্ষমতা প্রাপ্ত! (ভাবতেছি)
প্রণব আচার্য্য বলেছেন:
ঘটনা কী?
নুশেরা বলেছেন:
বড় নির্মম, অথচ কঠিন সত্য কথাটা বলার জন্য আপনাকে ধন্যবাদ। একজনকে দেখলাম বিভিন্ন পোস্টে অভিন্ন মন্তব্য দিয়ে ঐ বিশ্রি কথাগুলো জাস্টিফাই করার চেষ্টা করছেন আক্রান্তের দর্শনদারিত্বের রুচিহীন বিশ্লেষণ করে। নীচতার প্রকাশ আর কত?
অমি রহমান পিয়াল বলেছেন:
প্লাসের উপর মাউস ধরলে দেখায় আই লাইক ইট। ইনডিড আই লাইক ইট
ভালো-মানুষ বলেছেন:
কতা পুরাই ঠিক। পেলাস দিলাম। তয় এই পোস্টেও সেইরোম দুই একটা দেকা যাইতাসে (চতুর্ভুজীয়হাসি)।
বিষাক্ত মানুষ বলেছেন:
ঠিকাছে
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















