somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহা, আমি যদি সরকারী চাকুরে হইতাম !!! লিখার প্রেক্ষিতে আমার কিছু কথা

২৬ শে মে, ২০০৯ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুনেন ভাই, আপনার লিখা পড়লাম । ভালোই লিখেছেন। কিন্তু স্বাভাবিক ভাবেই একজন সরকারী চাকুরে হিসাবে আপনার লিখার প্রতিবাদে কিছু একটা লিখার তাগিদ অনুভব করছি। জানিনা আমার অন্যান্য সরকারী চাকুরে ভাই বোন দের কি অবস্থা। কিন্তু আমি আমার দিক থেকে বলতে পারব যতটা সুখ আপনি সরকারী চাকুরে দের জন্য বরাদ্দ করেছেন ঠিক ততটা দুখই কিংবা তার চেয়েও বেশি আপনি নিজের জন্য বরাদ্দ করতেন যদি আপনি সরকারী চাকুরিজীবী হতেন। কিছু দিন আগেও আমি প্রাইভেট জবে ছিলাম। আমার সরকারী চাকুরিতে আসার প্রধান কারন হচ্ছে আমার ছোট্ট সোনামনি টাকে একটু বেশি সময় দেওয়া। কিন্তু হায় আফসোস এখানে আমাকে ৯-৫টা নয় ৯-৭টা আফিস করতে হয়। আমার অনেক কলিগরা তো রাত ৯টা ১০টার দিকেও বাসায় যেতে পারে না। আমি মেয়ে বলে হয়তো এদিক দিয়ে একটু সুবিধা ভোগ করছি। ভাই আপনি তো তবুও রাত ১২টায় বাসায় ঢুকতে পেরেছেন এমন অনেক সরকারী চাকুরীজীবীকে আমি দেখেছি রাত নাই দিন নাই সাইট ভিজিট এর জন্য দৌড়াচ্ছে । আমার বাবাকে দেখেছি যখন অতিরিক্ত পুলিশ সুপার ছিলো রাতের ১২টায় ফোন আসছে ওখানে অভিযানে যেতে হবে সাথে সাথে ড্রেস পড়ে ফোর্স নিয়ে বেরিয়ে যেতো। আমার মা টেনশনে সারা রাত না ঘুমিয়ে বসে থাকতো। আমার বনের হাসবেন্ড, আছেন সহকারী বন সংরক্ষক হিসাবে, উনি রাত ১২টায় যান চোরাই কাঠ ধরার অবিযানে আসেন ভোর ৪টায়। উনারি এক অভিঙ্ঘতার কথা শুনেছি জোয়ারের সময় গিয়েছে অভিযানে , অভিযান শেষ হতে হতে ভাটা পড়ে গেল, অতএব ভাটায় বোট আটকে গেছে এবং উনারা টানা ৫ ঘন্টা হাত পা গুটিয়ে ঐ নির্জন জায়গায় অপেক্ষা করেছেন কখন জোয়ার আসে । রবীঠাকুরের সেই লাইনটিই হয়ত বারবার উচ্চারণ করছিলো মনে মনে - "কখন আজি আসিবে জোয়ার?"
আমার হাসবেন্ড, সহকারী প্রকৌশলী একটি সরকারী প্রতিষ্ঠানের, ওকে দেখেছি রাতের ১১/১২টায় যেতে হয় রাস্তার ঢালাই পর্যবেক্ষণ করতে। আসে রাতের ২-৩টায় । ঘুমের ব্যাঘাত ঘটলে মাঝে মাঝে আমি রেগে যায় রাতের বেলা এসব কি। কিন্তু ওদের তো কিছু করার নেই । একজন দায়িত্ববান কর্মকর্তার তার দায়িত্ব পালনে অনেক কিছুই ত্যাগ করতে হয়। যে দায়িত্ব পালনে অপারগ সে সব জায়গায় অপারগ সরকারী বেসরকারী বলে কথা নেই।
আর ঐ ছবির কথা বলছেন আপনি এমনটাই কেন ভাবছেন ওনার কোন কাজ নেই তাই উনি পরে ঘুমাচ্ছেন। এমনও কি হতে পারেনা উনি আনেক কাজ করে এসে ক্লান্ত হয়ে কাজের ফাঁকে একটু বিশ্রাম নিচ্ছেন। আমাদের অফিসের এক কর্মকর্তা গত সপ্তাহে কাজের ভার সহ্য করতে না পেরে হার্ট এ্যাটার্ক করেছেন। বেচারা সেদিন ভোরে ঢাকা থেকে এসেছেন জরুরী মিটিং সম্পন্ন করে এবং এসে আবার অফিস এটেন্ড করেছেন ফলে শরীর লোড নিতে পারেনি। এখনও হাসপাতালে আছেন।
তথাপি আমার ভাই ও বোনেরা আপনারা যারা ভাবছেন সরকারী চাকুরিতে কোন কাজকর্ম নেই, শুধু বসে বসে বেতন খাওয়া, ছুটি কাটানো এবং ঘুমানো তাদের জন্য বলা প্রাইভেট জবে মাস শেষে বিরাট একটা পকেট পাওয়া যায় কিন্তু সরকারী চাকুরিতে এতো কষ্টের পরেও পকেটে আসে খুবই সামান্য। তাই সরকারী চাকুরীজীবী দের আত্মতৃপ্তিটা বেতনে আসে না আসে মানুষের দেওয়া সম্মানে, মানুষের ভালোবাসাই ও দোয়ায়।
১৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×