আমার প্রিয় পোস্ট

রেকর্ড করুন স্পিকারের সাউন্ড

০২ রা জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৪

শেয়ারঃ
0 6 0



অনলাইনে ঘুরতে ঘুরতে অনেক ওয়েবসাইট দেখি যেগুলোতে গান শুনতে দেয় কিন্তু ডাউনলোড করতে দেয় না। অনেক সময় দেখা যায় এসব সাইটে পছন্দের গান পাওয়া যায় কিন্তু ডাউনলোড করতে না পারায় কষ্ট লাগে। তাহলে কি করা যায় ?

এই সমস্যার সমাধান দিতে পারে PCWin Speaker Record নামে ৭৬৮ কেবি এর ছোট একটা সফটওয়্যার। আপনি এই সফটওয়্যারের সাহায্যে আপনার কম্পিউটারের স্পীকারে বাজতে থাকা যেকোন শব্দ রেকর্ড করতে পারবেন। এই সাউন্ড আবার 128 Kbps CD quality তে mp3 বা wav file হিসেবে Save করতে পারবেন।


ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

সফটওয়্যারটি চালাতে MPEG Layer 3 Audio Encoder দরকার হবে। সেটি পেতে ক্লিক করুন এখানে

সফটওয়্যারটির ব্যবহার খুব সহজ। ডাউনলোড করে ইন্সস্টল করুন। তারপর স্পীকারে যেকোন একটা সাউন্ড বাজান। এবার সফটওয়্যারটি চালু করে কোন ফরম্যাটে আপনি সাউন্ড রেকর্ড করতে চান তা সিলেক্ট করে Start Recording click করুন। তারপর পছন্দমত স্হানে Stop Recording click করুন। তাহলে সেভ ডায়ালগ বক্স আসবে, এখানে ফাইলের একটা পছন্দসই নাম দিয়ে সেভ করুন। শেষ হয়ে গেলে কোন প্লেয়ারে বাজিয়ে সাউন্ডটা টেস্ট করে দেখুন।

ব্যাস, কাজ শেষ। কিন্তু এতটুকুতেও যাদের কাজ হচ্ছেনা। তারা নিচের মত করে সেটিংস পরিবর্তন করুন।



System Try এর volume icon এ double click করুন। এখানে Option হতে Properties click করুন।



এখানে default ভাবে Playback select করা থাকে। আপনি Recording select করুন এবং Mixcer device drop down list থেকে Realtek HD Audio Input বেছে নিন। এখানে Show the following volume control list এ দেখুন Stereo Mix নির্বাচন করা আছে কিনা। না থাকলে ঠিক মার্ক করে দিন। এবার OK করুন।



এবার Recording Control এ দেখুন Stereo Mix option দেখাচ্ছে। এবার নিচে দেখুন। অনেক সময় option টা Mute করা থাকে। Mute করা থাকলে Unchecked করে দিন। এবার Balance এর level টা ২০% এর সমান কিংবা কম করে দিন। এর বেশি থাকলে রেকর্ডিং করা sound distorted হয়ে যাবে। প্রয়োজনে আরও কমিয়ে দিন। এবার OK করে বেরিয়ে আসুন।

এখন রেকর্ডিং করে দেখুন তো কাজ হয় কিনা।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): টিপসসাউন্ডবাংলা ;
প্রকাশ করা হয়েছে: আই টিমজার কিছু  বিভাগে । সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা জানুয়ারি, ২০১০ দুপুর ২:২১
সেলিম৬২৫১ বলেছেন: জটিল জিনিস। ভাই আপনাকে ধন্যবাদ।
২৫ শে মার্চ, ২০১০ সকাল ১০:২৬

লেখক বলেছেন: আপনাকেও ..........

২৫ শে মার্চ, ২০১০ সকাল ১০:৩১

লেখক বলেছেন: শুকরিয়া........

২৫ শে মার্চ, ২০১০ সকাল ১০:২৫

লেখক বলেছেন: খুশি হলাম.........

৪. ০২ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২২
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: আমি এতক্ষণ ধইরা এইডাই খুজতাছি। আপনের ব্লগে আইয়া পাইলাম শেষমেষ। অনেক অনেক অনেক ধন্যবাদ।
০২ রা জানুয়ারি, ২০১০ রাত ৯:২৯

লেখক বলেছেন: ভাল লাগল।

১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:০২

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৬. ০২ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৬
মামন বলেছেন: ভাল লেগেছ .ভাই আপনাকে ধন্যবাদ।
১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:০৮

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ................

৭. ০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৪
তাশফিকাল বলেছেন: ভাই, ব্যাপক আনন্দিত হয়ে পিলাসিত করলাম...+
১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:০৯

লেখক বলেছেন: ধইন্যাক্ষেত ..............

৮. ০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৭
জর্জিস বলেছেন: প্রিয়তে গেল
ধন্যবাদ
১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:১১

লেখক বলেছেন: ধন্যবাদ..............

৯. ০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৮
সাফির বলেছেন: জটিল জিনিস। ধন্যবাদ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪৭

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ...

১০. ০২ রা জানুয়ারি, ২০১০ রাত ৯:০৪
বুবলা বলেছেন: আপনাকে ধন্যবাদ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২২ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪৯

লেখক বলেছেন: ঠিকাছে..........

২২ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫০

লেখক বলেছেন: হুম .........

২২ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ...........

১৪. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:০২
সবর্দা সত্য ও ন্যায়ের পক্ষে বলেছেন: প্রিয়তে রাখলাম। পরে চেষ্টা করে দেখব।
২৫ শে মার্চ, ২০১০ সকাল ১০:২৫

লেখক বলেছেন: ঠিকাছে ...........

১৫. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৪
বাবুনি সুপ্তি বলেছেন: এটা দিয়ে কি নিজের কথা রেকর্ড করা যাবে?
২৫ শে মার্চ, ২০১০ সকাল ১০:২৩

লেখক বলেছেন: স্পীকারে যা বাজে তা..ই রেকর্ড করা যাবে ...........

২৫ শে মার্চ, ২০১০ সকাল ১০:২৪

লেখক বলেছেন: আপনি চিত্রানুযায়ী সেটিংস পরিবর্তন করে দেখুন কাজ হবে.........

১৭. ০৯ ই আগস্ট, ২০১০ ভোর ৫:১৯
রেড রোজ বলেছেন: ভলিউম আইকনে ক্লিক করলেতো ওসব আসছেনা।
১৮. ০৯ ই আগস্ট, ২০১০ ভোর ৫:৩৪
রেড রোজ বলেছেন: মাস্টার ভলিউম বক্সটি আসছেনা/
২৬ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৬

লেখক বলেছেন: আপনি কন্ট্রোল প্যানেলে Sound and Audio Device> Advanced এ যান পেয়ে যাবেন...

১৯. ২০ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:২৭
মুনতাসির বিল্লাহ মুন্না বলেছেন: ভাই, যাদের রিয়েলটেক সাউন্ড কার্ড (বিল্ট ইন কিংবা এক্সটার্নাল), তাদের তো স্টেরিও মিক্স অন করে যে কোন সফটওয়্যার দিয়েই স্পিকারের শব্দ রেকর্ড করার ক্ষমতা আছে, আমি তো জেটঅডিও'র রেকর্ডার দিয়েই করি, Magix Ringtone Maker Silver আর Magic Audio Editor Pro ব্যবহার করি সাউন্ড এডিটিংএর জন্য, এদের যেকোনটা দিয়েই, এমনকি উইন্ডোজের বাই ডিফল্ট সাউন্ড রেকর্ডার দিয়েও স্পিকারের শব্দ রেকর্ড করা যায়, শুধুমাত্র স্টেরিও মিক্স অন করে আনমিউট করে দিলে।

তাও ভেবেছিলাম Distorted সমস্যাটা হয়তো এই সফটওয়্যারে হয় না, এখন দেখি তাও না, স্পষ্ট শব্দ পেতে আমাকে ব্যালেন্স ২০% রেখে দিতে হচ্ছে, তাহলে এই সফটওয়্যার দিয়ে কাজ টা কি???

 

মোট সময় লেগেছে ১.০০৫৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ