চোরের মত পালিয়ে বের হবো ।
বস্ টের পাবেনা, নইলে আরো একঘন্টা থাকতে হবে অফিসের 'আন্ধা' রুমে ।
আজ সন্ধ্যা দেখব বলে ... ফুটপাতে হাটতে হাটতে মাগরিবের আযান শুনবো বলে ফাকি মারবো ।
শীতের শুরুর এই সন্ধ্যাগুলোয় ক্যান জানি 'বাউলায়' ধরে ।
প্রাচীন শহরের রাস্তাগুলোয় হাটতে থাকবো ঘোরলাগা আলোয় ...
রাস্তার এমাথা অমাথা সবকিছু জামে আটকে থাকা ..
অনবরত টুংটাং রিক্সার ঘন্টা ..
নব্যধনীর হুদাই উৎকট হর্ন ..
ভোজনবিলাশের গরম কিমাপুরির গন্ধ ..
আজমের হাকডাক "হালিমের হাড়িতে ঢুস ঢাস বাড়ি ..
আর চামে চিকনে ফাক'ফোকড়ে বেড়ে ওঠা দেবদারুর বাকল ছাড়ার গন্ধ ..
সবকিছুর সঙ্গে আছি আমি আজ ...
অনেক গুলো কার্যদিবসের পর এই আমার "পলায়ন উদযাপন"।
হাটতে হাটতে স্মৃতি চিবাবো ।
যেটা হয়েছে তার স্মৃতি ..
যেটা হয়নি তার স্মৃতি ..
যেটা হওয়া উচিত ছিল তার কাল্পনিক স্মৃতি .. সব চিবাবো ।
বেহায়ার মত তোমাকে'ও টেনে নিয়ে আসতে পারি ..
আমাকে সঙ্গ দিতে ..
পুরোনো আমার রোমাঞ্চ'ও কত পুরান হয়ে গ্যালো ... তাও একটা নরম হাতের তৃষ্ণা এখন'ও গ্যালোনা ..
তুমি আমার পাশে বন্ধু হে ...
বসিয়া থাকো
একটু বসিয়া থাকো ...
আমি মেঘের দলে আছি ...
আমি ঘাসের দলে আছি ...
তুমি'ও থাকো বন্ধু হে ... বসিয়া থাকো
একটু বসিয়া থাকো ...
মানুষের মানুষ খোজার কত সব পবিত্র গাল ভরা নাম; শব্দ ... প্রেম-পিরীতি
ভালোবাসা'বাসি .. আমি'ই শুধু থেকে যাই নোংড়া; অশ্লীল .. শরীরাশ্রয়ী .. মাংসকেন্দ্রিক ...
শীতের এই জনাকীর্ণ সন্ধ্যায় ঝুপ করে নিঃসঙ্গতা চেপে ধরে ..
কারো'ও শরীরের ওম চাই আমার ..
তোমার শরীরের ওম চাই আমার ..
ঝরাপাতা কুড়িয়ে আগুন জ্বেলে শীত পুজা দিচ্ছে টোকাইয়ের দল ।
ধোয়া-ধুলায় মিশে একাকার ... কে বলে শহরে "গো"ধুলী হয় না ।
রোদের মধ্যে রোদ হয়ে যাই
জলের মধ্যে জল
রোদের মধ্যে রোদ হয়ে যাই ... জলের মধ্যে জল
বুকের মধ্যে বন্ধু একটা ...
নিঃশূন্য অঞ্চল
বুকের মধ্যে বন্ধু একটা ... নিঃশূন্য অঞ্চল
তুমি আমার পাশে বন্ধু হে ...
বসিয়া থাকো
একটু বসিয়া থাকো ...
চামড়ায় টান লাগছে ..। লোশন-টোশন এবার আর না কিনলেই নয় ।
বিপরীত লিঙ্গের প্রতি মানুষের ঝোক সেই আদম থেকে ... কেউ তার বিপরীতটিকে খুজে পায় রাস্তার উপর জ্যামে দাড়িয়ে থাকা রিক্সায়, কেউ মহল্লায়, পাশের বাসায়, কেউ শিক্ষা প্রতিষ্ঠানে, কেউ আবার পাখি ভাইয়ের কাছে ...
সারাজীবনের অনেক সাধনায় যে কল্পিত দেবীকে সে লালন করে আছে, বুকের বাম পাশে ... হুট করে পাশের বাড়ির ছাদে বিকেলের আলোয় যেনো তাকে'ই খুজে পায় মানুষ ... ক্ষনিকের সেই মিলে যাওয়ার খেসারত .. পরবর্তী জীবন তাকে তাড়িয়ে বেড়াতে পারে ... তারপর'ও লিঙ্গ'অভাবে থাকা মানুষগুলোর হুরোহুরির শেষ নেই ... দৌড়ে যায় ফ্লেক্সি করতে ।
আমি পাতার দলে আছি
আমি ডানার দলে আছি
আমি পাতার দলে আছি ... আমি ডানার দলে আছি
তুমি'ও থাকো বন্ধু হে ... বসিয়া থাকো
একটু বসিয়া থাকো ...
মেঘের মধ্যে মেঘ হয়ে যাই
ঘাসের মধ্যে ঘাস
মেঘের মধ্যে মেঘ হয়ে যাই ... ঘাসের মধ্যে ঘাস
বুকের মধ্যে হলুদ একটা ...
পাতার দীর্ঘোঃশ্বাস
বুকের মধ্যে হলুদ একটা ... পাতার দীর্ঘোঃশ্বাস
আমার'ও গায়ে শীত এসে পড়বে .. যাকে কোনদিন দেখিনি .. যাকে কোনদিন পাবোনা .. যাকে ভেবে অযোথাই আমার পলাতক সন্ধ্যাযাপন;
বুকের বাম পাশে তুমি আমার 'ওম' হয়ে থাকো ...
তুমি আমার পাশে বন্ধু হে ...
বসিয়া থাকো
একটু বসিয়া থাকো ...
তুমি আমার পাশে বন্ধু হে ...
বসিয়া থাকো
একটু বসিয়া থাকো ...
[ অলংকরনেঃ কনক আদিত্যের গাওয়া, ধ্রুব এষের লেখা
"একটু বসিয়া থাক" গানটা । ]
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


