আমার প্রিয় পোস্ট

বিশ্বাসের শুন্য স্থানাংকে যাওয়া বা "চেষ্টা" ...

২৩ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:৫২

শেয়ারঃ
0 2 0

ফেল্টু পোলাপাইনের মধ্যে দার্শনিক-দার্শনিক ভাব'টা অটো আয়া পরে । আর সঙ্গদোষে'তো পুরাই দার্শনিক .. তখন হপায় মেট্টিক দিছি .. ম্যালা অবশর .. ভাবের বন্ধুরা সব ফ্যাশানের নাস্তিক .. ইজ্জত বাচাইতে কি আর করা .. আমি'ও ভাব ধরলাম .. উঠতে বসতে মহম্মদরে .. আল্লারে গাইলাই।

যাউক গা .. এই ছুটিতেই একদিন আস্তিক বন্ধুরা একা পায়া জাইকা ধরলো - "তোর সমস্যা কি ? নবী রসুল মানস্‌ না ?"
কিছু কইতে পারিনা .. ঝাইরা কাশতে'ও তখন ভয় লাগে .. বন্ধুগো হম্বিতম্বি বাইড়া গ্যালে শেষে নিরুপায় হয়া জিগাইলাম - " আচ্ছা দোস্তরা ... ... আমি যদি বান্দরবনের কোন গুহায় ১৫ বছর ধ্যান শেষে একদিন হঠাৎ বাইড়ায়া তোগোরে কই - .. দোস্‌ আল্লার ফেরেস্তা আমার কাছে আইছিলো .. আমিতো দেইখা টাস্কি .. কয় নব্যুয়াত লাভ করছি .. আল্লার নবী হয়া গেছি .. এহন্‌তে তোরা আমার উম্মত ... তাইলে দোস্তরা, তোরা আমারে কি করবি ?" ... ...
খাড়ার উপরে আমার দোস্তরা ভ্যাবলা খায় .. আর কিছু জিগায় নাই সেদিন ...
যদিও প্রশ্নটা আৎকা করছিলাম .. কোন কিছু না বুইঝা .. তারপরের ম্যালা দিন নিজেরে নিজেই প্রশ্নটা করছি .. তখন'ও ভাবের নাস্তিক .. যেকোন সময় প্যাভেলিয়নে ফেরত আমু .. এরম ব্যাপার আর কি !

... ... আগের প্রস্তুতি
খাটি Rock'N'Roll"এর লাইগা একটা রক্তের টান জন্মাইছিলো সেই ক্লাস এইটে থাকতে .. মেটালিকা , গান"সএনরোজেস খায়া শেষ ... রেইনবো, ডিপ'পার্পল দিয়া ঢেকুর । .. রক্তে .. ঘামে .. হাগায় .. মুতায় .. খালি বিদ্রোহ আর বিদ্রোহ ..
আর ভাব .. বয়সটাই ওরম ।
ফাতরা পপ মার্কা গানের বেইল নাই .. মাগার আৎকা Bee Gees"এর I started a joke শুইনা পুরা ভ্যাবলা খাইলাম ..
কি হইলো এইটা ! .. কি কয় ?
আরেকটা গান নেশার মত খাওয়া শুরু করছিলাম সেইসম ..
AC/DC"র ... টাইটেল'টাই জটিলস্‌ "Who made who?" ..
মাত্র তিনটা শব্দের প্রশ্নটা পরে অনেক, অনেক প্রশ্নের উত্তর খুইজা নিতে ব্যাপক সাহায্য করছিল ..
আর হিসাব মিলাইতে নিজস্ব একটা পৌরানিক গল্প'ও তৈরী কইরা ফালাই মনে মনে ..

... ... Who made who?
প্রাচীনতম মানুষটি গাছ থেকে নেমে মেরুদন্ড সোজা করে হাটা শুরু করে .. অনেক দিনের স্বপ্নই হোক বা উচ্চাশাই হোক কিংবা সাফল্যই হোক .. একবার সে কি যেনো ভেবে থমকে দাঁড়ায় ... আকাশের দিকে তাকায় .. কিম্বা ... দুরতম কোন প্রাচীন রহস্যের দিকে তাকিয়ে মনে মনে কি যেনো বলে ... আধুনিক আমরা ঠিক যে ভাবে ধন্যবাদ জ্ঞ্যাপন করি সেরকম । এর অনেক অনেক পরে .. তখন'ও ঈশ্বরের ধারনা মানুষের মধ্যে পোক্ত হয়নি ... প্রাচীনতম কৃষকটি তার জমিতে দাঁড়িয়ে হাহাকার করে .. অনাবৃষ্টি, ক্ষরায় তার ফসলের গায়ে গায়ে আসন্ন মৃত্যর আভাষ। দুচোখ হাহাকার নিয়ে আকাশের দিকে তাকায় কৃষক ... হুদাই ... আর কোন দিকে যে তাকানোর নেই ... বাড়ি ফিরে যায় ... কি আশ্চর্য বিকেলের মধ্যেই আকাশ ঘন করে মেঘ জমতে থাকে ... সেই প্রাচীন কৃষক বাড়ি থেকে বের হয় ... কিছুক্ষন চোখ বড় বড় করে তাকিয়ে দেখে আকাশ'টাকে ... কৃতজ্ঞতায় ভরে ওঠে তার চোখ ... ঠোট দুটো বিড়বিড় করে কি যেন বলে ওঠে .. আবার বোধ হয় সেই ধন্যবাদ জ্ঞ্যাপন। চেনা গন্ডি আর জ্ঞান ঠিক যে প্রান্তে শেষ হয়ে ... "অজানা"র শুরুটা সেখানেই ... অজ্ঞানতা, রহস্য, কৌতুহল আর বিশেষ করে ভয়... সব মিলিয়ে অস্তিত্ব-প্ররোচিত প্রাচীন মানুষগুলো একটা করে ব্যাখ্যা-গল্প দাড় করায় স্ব"অবস্থান থেকে। নবী, রাসুল কিম্বা আসমানী কেতাবের দাবীর অনেক-অনেক আগে থেকেই ব্যাক্তিভেদে, গোত্রভেদে, অঞ্চলভেদে মানুষ নিজ্বস প্রতিভা ব্যায়ে নিজ-নিজ আকারের, ক্ষমতার, পরিব্যাপ্তির ঈশ্বর বানিয়ে নেয়। .. মানুষ ঈশ্বরকে জন্ম দিয়েছিল .. তার একান্ত মুহুর্তে .. সাফল্যে, ব্যর্থতায়, অসহায়ত্বে এবং ভয়ে।


যাউক গা .. পড়ালেখার অভ্যাস ছুট'বেলাত্থেই কম, নাস্তিকতার উপর পড়ালেখা হয় নাই কইলেই চলে .. ফাপড়'বাজীই আমার ভরসা।
আর ধর্ম, ধর্ম'বাজদের খারাপ দিক গুলা চোখে পড়লেই যে নাস্তিকতার আকর্ষন বাইড়া যাবে তাও না ..
এই দুই পন্থাই আমার কাছে খুব হাল্কা মনে হয় ..
মেইনলি হাল্কার উপর ঝাপসা ঈশ্বর সাধনা থাইকা মার্কেটের প্রচলিত ঈশ্বরগুলা আস্তে আস্তে চিত্ত্"থে উইঠা যাওয়া শুরু করে .. পুরা ব্যাপারটাই উপলব্ধির ..


... ... উপলব্ধি: সামন্তযুগের ঈশ্বর সামন্তবাদী'ই হয়
- তাকে স্বীকৃতি দিতে হয় - তাকে খুশি রাখতে হয় - মাথা নোয়াতে হয়
- তাকে খাজনা দিতে হয় - তার মতামত'ই চুড়ান্ত - তার মেজাজ খারাপ করানো চলবেনা ... আর এসব ঠিকঠাক করতে পারলে আমগো লাইগা গায়েবী পুরস্কারের ব্যাবস্থা রাখছেন ..
বাহ ! .. এই না হলে রাজা ।
তার আবার প্রধান শত্রু'ও আছে .. যে নাকি তার প্রজাদের সর্বদা বিপথে নিতে চায় .. আহা ! পুরাই ষোলকলা পুর্ন রাজ'দরবার ...

মোটের উপর .. সামন্তযুগের কারিগরের সমকালীন ধ্যান'ধারনার বাইরে সেই কারিগরের ঈশ্বর কোন'দিন বাইরাইতে পারেনাই ..

মাঝে মাঝে ভাবি ... এই গণতান্ত্রিক যুগে যদি কোন নবী-রাসুল আহে .. তাইলে তাগো ঈশ্বর, পরকাল, ক্ষমতা, গায়েবী পারদর্শীতা, ওহী-মহী ক্যামন হইবো ?
নিশ্চিতঃ ফেরেশ্তারা U.F.O."তে কইরা আইবো .. শয়তানের চেহারা হইবো স্পীল বার্গের এলিয়েনের মত .. গায়েবী পারদর্শিতা হইবো - ম্যাট্রিক্সের নিও"র মতো .. আকাশে উড়বো, হাল্কের মতো পাহার ধ্বসায়া দিবো ... নানান তেলেছমাতি ... এগোলার আবার সাক্ষী"ও থাকবো কেউ কেউ ...
ওহী নাজিল হইবো ইন্টার নেটে .. সিঙ্গাপুরে ডাটা ব্যাক'আপ থাকবো ..


... ... উপলব্ধি: মানুষের ঈশ্বর মানবিক গুনাগুনেই অতুলনীয়
হাস্যকরই বটে, মানুষের ঈশ্বর যখন মানবিক গুনাবলিতে স্বয়ং মানুষের সাথেই প্রতিযোগিতায় নামে ...


... ... উপলব্ধি: যে ঈশ্বর আমার নয়
যে ঈশ্বর নিজের অস্তিত্ব প্রমানেই এতই ব্যাকুল, ঘ্যানঘ্যান করতে করতে মাথা খারাপ কইরা দেয় যে "সে আছেই" .. সে আমার ঈশ্বর হয় কি করে ?

না থাকতে আপত্তি যার এত বেশি ..
সে যে আসলে নেই তা কিন্তু সেও বোঝে নাই ..
বুঝলে থাকার জন্য এত ব্যাকুল হইতো না হয়তো ।


যাই হোক ... অবিশ্বাসের "দশা" ঠিক কবে"ত্থে শুরু হইলো কইতে পারুম না .. এম্নে এম্নেই আর কি .. জ্ঞান হওয়ার পর থেইকাই সবসময় ট্রাই করছি .. গোড়ায় ফিরা যাইতে ... বিশ্বাসের শুন্য স্থানাংকে ফিরা যায়া সেই অবস্থান থাইকা "ধর্ম .. ধর্মের দাবীকৃত ঈশ্বর" - এগুলার দিকে ফিরা তাকাইতে .. ।
হইতে পারে এই অবস্থান'টারে অনেকে নাস্তিকতা কয় .. অনেকে অনেক নামে ডাকে .. মাগার .. আমার কাছে এইটা শুন্য স্থানাংকের সাধনা ..
আস্তিক না নাস্তিক .. ব্যাপারস্‌ না ।
আসল ঈশ্বর আছে কি নাই ব্যাপারস্‌ না ... তয় ... বাজি ধইরা কইতে পারি .. মার্কেটে যত ঈশ্বর আছে এগুলার একটাও নাইক্কা ..

আহেন বাজি লাগি ... পরকালে ফয়সালা হইবো ...

 

প্রকাশ করা হয়েছে: শুন্য স্থানাংকের ভাবনা  বিভাগে । সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:০০
...অসমাপ্ত বলেছেন: .. মানুষ ঈশ্বরকে জন্ম দিয়েছিল .. তার একান্ত মুহুর্তে .. সাফল্যে, ব্যর্থতায়, অসহায়ত্বে এবং ভয়ে।..
---এই লাইনে জাঝা!!!

....ওহী নাজিল হইবো ইন্টার নেটে .. সিঙ্গাপুরে ডাটা ব্যাক'আপ থাকবো ..

এইটা যে কোনদিন হইতে পারে। খুব বেশি দেরি নাই মনে হয়।
যে আদি চর্চা সময়ের সাথে সবথেকে বেশি বদলাইছে সেটা হল ধর্ম।
২৩ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:১৭

লেখক বলেছেন: হুমমম ... আমারো মনে হয় আর খুব বেশি দেরী নেই ... নেহায়েত আরেকটা ঈশ্বর কিম্বা অবতারের সময় হয়ে এলো বলে ...

কয়েক জন মিলা আমরাই একটা নতুন ধর্ম নামায় দিতে পারুম কিন্তু ..


যাউক গা .. আপনার খবর কিরম ?

২. ২৩ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:২৬
তনুজা বলেছেন: লেখা পরে পড়ব

এখন + নেন পোস্ট দেবার জন্য
অনেকদিন পর দিলেন কিছু একটা
২৩ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪

লেখক বলেছেন:
তনুজাদি এইভাবে লজ্জা দিয়েন না ...

কি করুম মাথায় কিছু খেলেনা .. শুধু কমেন্ট কইরা বেড়াই ..

আপনার খবর কিরাম ..? আপনার ব্লগে যাইতেছি .. দাড়ান ..

৩. ২৩ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩
সত্যান্বেষী বলেছেন: লেখাটা পড়লাম। চিন্তার মধ্যে একটা সার্বিকতা রয়েছে, এবং তা প্রকাশে কোনরূপ জটিলতার ধার ধারা হয় নাই। খুবই সরলভাবে কিছু ব্যস্টিক বিষয় - যেমন সামন্ত যুগের ঈশ্বর সামন্তীয় বৈশিষ্ট্যে উজ্জ্বল হবেন - সুন্দরভাবে উঠে আসল। সেটাই আসল কথা। ঈশ্বর যেহেতু তার নির্মানের যুগ থেকে উঠে আসতে পারলেন না, যুগ বদলানোর সাথে সাথে তাকেও ইতিহাসে রাখা ছাড়া উপায় কই?

২৩ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮

লেখক বলেছেন:
সত্য দা .. অনেক ধন্যবাদ
আমার দৌড় স্ব'উপলব্ধি পর্যন্ত .. সামন্ত যুগের ঈশ্বর নিয়ে একটা ড্রাফট ছিলো বহুদিন ... ঐটাকে এখানে যোগ করে একটা কিছু নামালাম আর কি ?

আপনার খবর কি ? পোস্ট-মোস্ট মারেন না ক্যান ?

৪. ২৩ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:১৫
ক-খ-গ বলেছেন: ফাটাইয়া দিসো হে, পরে কমেন্ট করবো.......
২৩ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৪০

লেখক বলেছেন:
ঠ্যাংকু, ঠ্যাংকু,
পরে বিশাল কমেন্ট চাই কইলাম ।

৫. ২৩ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩
আবদুর রহমান (রোমাস) বলেছেন: নাস্তিক আস্তিক বুঝি না, শুধু বুঝি আমার র্কৃতকর্মই আমার ভবিষ্যৎ বলে দিবে! আমার ‍‍‍"রব" আমার মনে সে নিশ্চই আমাকে পর্যবেক্ষন করতেছে।



সহজ সাবলীল ভাবনাগুলো তুলে ধরেছেন,,,,,,,,, এই জন্যে ধন্যবাদ
২৩ শে মার্চ, ২০০৯ রাত ৯:৪৯

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ রোমান ..
সে থাকুক আর নাই থাকুক .. মানুষ তার নিজ নিজ ঈশ্বর'কে বা রব'কে তৈরী করে নেয় .. তার মেধা, যোগ্যতা অনুসারে ... কারো ঈশ্বর হয় দুরতম আগ্নেয়গীরি .. কারো ঈশ্বর হয় সাত আসমানের উপরের অতল অন্ধকার ..

যাই হোক আমাদের উচিত নিজেকে নিজের কাছে পরিস্কার রাখা ।

৬. ২৩ শে মার্চ, ২০০৯ রাত ৯:১৭
মেঘলা মানুষ বলেছেন: গুছিয়ে লিখছেন এই জন্য ধন্যবাদ।

আপনার একটা জিনিস ভাল লাগল:
আপনি আস্তিকদের মূর্খ বলেন নাই, নাস্তিকদের চালাক বলেন নাই।
আপনি নাস্তিকদের মূর্খ বলেন নাই, আস্তিকদের চালাক বলেন নাই।

আমি ধর্ম বিষয়ক পোস্ট এ অবধি প্রিয়তে রাখি নাই, আপনারটা রাখলাম।

আপনি শান্তি পান। May you live a tranquil life!
২৩ শে মার্চ, ২০০৯ রাত ৯:৫১

লেখক বলেছেন:
লজ্জায় ফেলে দিলেন দেখি ....
আসলে এটা খুব এলেবেলে টাইপের লেখা ...

তারপর'ও ধন্যবাদ মেঘলা মানুষ ...

৭. ২৩ শে মার্চ, ২০০৯ রাত ৯:২১
প্রচ্ছদ বলেছেন: ঝক্কাস নামাইছেন বস....



২৩ শে মার্চ, ২০০৯ রাত ৯:৫৪

লেখক বলেছেন: .

ঝাক্কাস আর হইলো কই বস্‌ .. দায় সারলাম মাত্র ...
নাস্তিকের ধর্মকথা'কে কথা দিছলাম বইলা এইটা লিখতে হইলো ..

সব দোষ নাস্তিকের ধর্মকথার ।

২৩ শে মার্চ, ২০০৯ রাত ৯:৫৫

লেখক বলেছেন: ঠ্যাংকিউ ! ঠ্যাংকিউ ! !

২৩ শে মার্চ, ২০০৯ রাত ৯:৫৫

লেখক বলেছেন: ঠ্যাংকিউ ! ঠ্যাংকিউ ! !

২৩ শে মার্চ, ২০০৯ রাত ১০:০০

লেখক বলেছেন: প্রথমে পড়লাম "অসম" .. তারপর পড়লাম "আসাম" ... সবশেষে পড়লাম " Awesome " ...

ধন্যবাদ কাক ভুষুন্ডি ...


অ.ট. প্রোফাইলের ছবিটা ঠিক মত বোঝা যায় না ... একটু এডিট কইরা নিয়েন ।

১১. ২৩ শে মার্চ, ২০০৯ রাত ১০:০০
প্রচ্ছদ বলেছেন: সব দোষ নাস্তিকের ধর্মকথার X(


আসেন এক্টু বিনোদন করি
Click This Link
২৩ শে মার্চ, ২০০৯ রাত ১০:১১

লেখক বলেছেন: ওক্কে যাইতাছি ...

২৩ শে মার্চ, ২০০৯ রাত ১০:১৫

লেখক বলেছেন: আগে নিজের পোচ্ছদের ব্যপার'টা দ্যাহেন .. কি কইলাম !

১৩. ২৩ শে মার্চ, ২০০৯ রাত ১০:০৭
প্রচ্ছদ বলেছেন: কাউয়া, মানুষজনের কতাবাত্তার মইদ্যে ঠোট গলাও ক্যান?X((
২৩ শে মার্চ, ২০০৯ রাত ১০:২৪

লেখক বলেছেন: হ্য কাউয়ারে মাইনাস

১৪. ২৪ শে মার্চ, ২০০৯ রাত ১২:২৪
সৌম্য বলেছেন: মনির ভাইজান, বরারবরের মতো এবারেও আমার জন্যে দুর্বোধ্য। মানে ক্লিয়ার বুঝি নাই। আন্দাজে আন্দাজে পড়ছি (সিক্সে থাকতে আরব্য রজনীর এডাল্ট সংস্করন যেমনে না বুইঝা পড়ছিলাম)।

এখন বাজী লাগি, পরকালে দেখা যাইবো। হা হা হা হা
১৫. ২৪ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪০
মনির হাসান বলেছেন: খুব কঠিন কিছু লিখি নাই তো ..

যাউক গা .. বাজিতে আমি জিতছি .. (তালগাছ আমার) ... এই বার বলেন মুস্তাকিমে কবে আসুম ?
১৬. ২৪ শে মার্চ, ২০০৯ ভোর ৪:৩৯
কঁাকন বলেছেন: হা হা

জটিল হইছে

সরাসরি প্রিয়তে
২৪ শে মার্চ, ২০০৯ দুপুর ১:১৯

লেখক বলেছেন: .
হুমমম ... এতো সিরিয়াস একটা লেখা লিখলাম ... আর আপনে হাসতেছেন ... দুঃখ পাইলাম ।

১৭. ২৪ শে মার্চ, ২০০৯ সকাল ৭:৪৭
হোরাস্‌ বলেছেন: প্লাস +

অল্প কথায় গুছিয়ে সুন্দর করে লিখেছেন। ভালো লাগলো।
২৪ শে মার্চ, ২০০৯ দুপুর ১:২১

লেখক বলেছেন: .
থ্যাংকু হোরাস ... এলেবেলে লেখাটি গুরুত্বের সাথে নেয়ার কিছু নাই .. ভালো থাকুন ..

১৮. ২৪ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৪২
খািল িপডাইেত ইচ্ছা করে বলেছেন:
চেনা গন্ডি আর জ্ঞান ঠিক যে প্রান্তে শেষ হয়ে ... "অজানা"র শুরুটা সেখানেই ... অজ্ঞানতা, রহস্য, কৌতুহল আর বিশেষ করে ভয়...

আসল ঈশ্বর আছে কি নাই ব্যাপারস্‌ না ... তয় ... বাজি ধইরা কইতে পারি .. মার্কেটে যত ঈশ্বর আছে এগুলার একটাও নাইক্কা ..

আয়েন নতুন একটা ঈশ্বর আপলোড করি.........
২৪ শে মার্চ, ২০০৯ দুপুর ১:২৫

লেখক বলেছেন:
হুমমম বিদ্যুত ভাই .. চলেন কামে নাইমা পরি ...
ডোমেইন আপনি কিনবেন আমি .. আমি স্পেস ..

২৪ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন: প্রণব দা .. খবর কিরাম ?

২৪ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: .
কমেন্ট কইরা আসছিতো আগেই ... না.ধ.-এর পোস্টে লিঙ্ক দিয়া আইসেন ...

২১. ২৪ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:১৯
তনুজা বলেছেন: শোকেস এ রেখেছিলাম পরে পড়ব বলে এখন আর সেখান থেকে সরানো গেল না ;(

আর এই বিষয়ে না.ধ. এর অনুরোধে একটা লেখা দিয়েছিলাম , তআ এখন আপনারটা পড়ে হিংসায় ঈর্ষায় জর্জরিত

এত ভাল লিখলেন কোন দুঃখে X(
২৪ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:৫৫

লেখক বলেছেন: তনুজা'পু
শোকেস থেইকা সরান ...
নাইলে ঘুইরা ঘুইরা আস্তিকদের গালি খাওয়ার আশংকাটা বাইড়া যায় ..

আফটার অল .. যাদের জন্য লিখি তারা এখন'ও কাছে নিতে শিখে নাই ..

আর আপনার পোস্ট'টা কই ? দাড়ান খুইজা আসতেছি ..

ততক্ষন ভালো থাইকেন ।

২২. ২৪ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:৪২
দুরের পাখি বলেছেন: পরথমে ভাবছিলাম, ফটকা টাইপের কিছু । আমি আবার পুরাডা আগে একবার চোখ পিছলাইয়া লইয়া তারপর কুনো পুস্ট পড়া শুরু করি । ত, পিছলানির সময় রকেনরোল শব্দডাতে একটু ঘষা খাওনে পড়ি নাই আর পয়লাবার । অহন পইড়া মনেহৈল, খালি চোখ-পিছলানি দিয়া পারথমিক জাজমেন্টে ভুল থাইকা যায় ।
২৪ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯

লেখক বলেছেন: .
দুরের পাখি ... এইটা কিন্তু আসলেও ফটকামী লিখা ...
কোন ডেপথ নাই।
যাইতেও চাই নাই .. ইচ্ছা থাকলেও পারুম না ...

জীবনটাই একটা ফাত্রামী ...
কেঊ গম্ভীর মুখে জ্ঞ্যানী জ্ঞ্যানী ভাব লয়া ফাত্রামী করে ...
কেউ ফাতরা মুখে ফাত্রামী করে ..

.. Some are blessed to realize that they are clowns ..
.. Some may not that much blessed...
Perhaps I'm a blessed one.


যাউক গা .. ভালো থাইকেন .. And play ur part well.

২৩. ২৪ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:৫৬
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: সব ঈশ্বররেই বাজাইরা কইলেন। এইডা মানা গেলো না। কয়জন ঈশ্বররে আমরা চিনি দুয়েকটা বাদে। কিছু ইশ্বর আছে বাজাইররা না। আমি নিশ্চিত।

আর সামন্তবাদরে সবাই খালি গাইলায়-আমি কই সামন্তবাদের আমলে দুনিয়া অনেক কিছু পাইছে। আর সামন্তবাদ কি সবার এক আছিল না কি। আমাদের ভূখন্ডে সামন্তবাদ-আফ্রিকায় এক নাকি। এইডাও কেমুন, একটু বিরোধ রাইখা গেলাম।

তয় আপনের গলা বেশ চওড়া।

ভালো থাইকেন।
২৪ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:১৩

লেখক বলেছেন:
শুভ্র ভায়া
প্রথমতঃ বাজাইরা ঈশ্বর কইনাই .. কইছি বাজারে এভেইলেবল ঈশ্বর'দের কথা ...
আমার ঈশ্বর বাজাইরা না ... একান্তই আমার প্রাইভেট ।

দ্বিতীয়তঃ সামন্তবাদ'রেও গাইলাই'নাই ... কইছি .. সামন্তযুগের ঈশ্বর সামন্তবাদী'ই হয় ... যুগের ভালো খারাপের মান'দন্ডে কিন্তু যাই নাই ..
ঈশ্বরের যুগ'নির্ভরতা কিন্তু ঈশ্বরীয় ক্ষুদ্রতার'ই নমুনা ... নাকি কন ?

আর বিরোধ'তো থাকতেই হবে .. আমিতো আর ঈশ্বর না যে মাইন্ড খামু ।

আপ্নেও ভালো থাইকেন ..

২৪. ২৪ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:১১
কাঙ্গাল মুরশিদ বলেছেন: আমি নাস্তিকদের শ্রেনী বিভাজন বা মানুষ কি কি কারণে নাস্তিক হয় তা লেখার চেস্টা করছি। এ'যাবত পাঁচ পর্ব লেখা হয়েছে। আপনি যেহেতু নিজেকে নাস্তিক বলে পরিচয় দিচ্ছেন সেহেতু আপনাকে আমার লেখাগুলো পড়ার আহ্বান জানাচ্ছি। আমার ধারনা আপনি তৃতীয় প্রকারের মধ্যে পড়বে -কিন্তু যদি আপনি এই পাঁচ প্রকারের বাইরে অন্য কোন কারণে নাস্তিক হয়ে থাকেন তাহলে জানাবেন যাতে আমি পরের পর্বটা লিখতে পারি। পড়া শুরু করতে পারেন এ'খান থেকে:
Click This Link
২৪ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:২২

লেখক বলেছেন: হুমমম ... আমি কি .. বা নিজেকে কি দাবী করি ..পোস্টে স্পষ্ট ..
তাও জটিলতা কমাইতে নাস্তিক ডাকতে পারেন .. নো পব্‌লেমো ..

ওক্কে .. দেখছি ..

২৫. ২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৫৩
আবদুর রহমান (রোমাস) বলেছেন: মনির ভাই রায়ের বাজার বদ্ধভূমিতে আসেন!










আমিও যাচ্ছি...... আসলে দেখা হবে।
২৫ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:১১

লেখক বলেছেন: ওক্কে ... এখন'ও অফিসে .. বের হচ্ছি ।

২৬. ২৬ শে মার্চ, ২০০৯ সকাল ৭:০৪
আকাশ_পাগলা বলেছেন: জানি না, কী বুঝেন আর কী বুঝাতে চাইছেন।
হু মেইড হু ??
প্রথম থকেই একটা বেসিক সত্ত্ব থাকা সম্ভব ।
প্রাণির মত এত কম্পলেক্স সত্ত্ব ওমনি ওমনি আসাটা এতই সোজা না।
এর পিছনে সদা বিরাজমান একটা সত্ত্বা থাকতে হবে, যে সত্ত্বাটা হবে খুবই বেসিক আর অস্বাভাবিক ক্ষমতার অধিকারী।

ব্যাপারটা এমন, মানুষ আবিষ্কার করার আগেও পৃথিবীতে বিদ্যুত শক্তির অস্তিত্ব ঠিকি ছিল, কিন্তু তেমনিভাবে একটা আবিষ্কারের আগেই একটা বাল্ব কী থাকা সম্ভব??


যাই হোক, আপনি আবার পার্সোনালি রাগ করলেন নাকি ভাই ??আমার পোস্টে শেষের কমেন্টে
এখন আবার আপনি করে বলতেছেন কেন??
আমি কী এমন কোন ইঙ্গিত দিছি??
আপনি আমাকে তুমি করেই বলবেন, এমনটাই আশা করি।
২৭. ২৬ শে মার্চ, ২০০৯ দুপুর ১:২২
মনির হাসান বলেছেন:
"সদা বিরাজমান একটা সত্ত্বা থাকতে হবে,"
- এই সত্ত্বার ব্যাপারেই বোধহয় একেক জনের পারসেপশন একেক রকমের ... আমিও বলতে দ্বীধা করিনা ... শেষ পর্যন্ত কোন কিছু একটা আছে .. তাকে থাকতে দিন তার মতো করে ... সে হয়তো আছেও তার মতো করে ...

- আর না আমি রাগ করিনি ... জাস্ট একটা রিয়েলাইজেশান হয়েছে ..
ভালো থাইকো ... পরে অনেক কথা হবে ।
২৮. ২৮ শে মার্চ, ২০০৯ রাত ১২:২৫
প্রচ্ছদ বলেছেন: মনির, কাইল আপিস নাই তুমার?X( রাইত কয়টা বাজে?X(X(
২৮ শে মার্চ, ২০০৯ রাত ১২:৩১

লেখক বলেছেন: বস্‌ ... কালকে তো কালকে ...
এহনো অফিসের কাম করতাছি আর বল্গাইয়েছি ...

২৯. ২৮ শে মার্চ, ২০০৯ রাত ১২:৩৭
প্রচ্ছদ বলেছেন: দিনে আপিস ফাঁকি দিয়া বল্গাইলেতো এমুন অইবোই.. রাইতের কাম ফালাইয়া আপিসের কাম কইত্তে অইবো;)
২৮ শে মার্চ, ২০০৯ রাত ১২:৩৯

লেখক বলেছেন: হুমমম ... দুঃখে আছি'রে ভাই ... সব পাপের ফল

তা মিঞা আপনে কি করেন ? ম্যালা ছুটি পাইছেন নি ?
আপনার দুস্ত কাউয়ায় কই ?

৩০. ২৮ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪৭
প্রচ্ছদ বলেছেন: ছুটি কি আর কপালে আছে:( তয় কাল্কে হাফ ডে:)
মাগার তারপরের দিন xm আছে এক্কান:((

কাউয়ারে দেক্তাছিনা অনেক্ষন, খুবই চিন্তাযুক্ত আছি/:)
২৮ শে মার্চ, ২০০৯ রাত ১:৩১

লেখক বলেছেন: স্যরি ... ধ্যানে ছিলাম ... বস্‌
দেরী হয়া গ্যালো গা ...

কালকেউ একি অবস্থা থাকবো আমার ...
আপনে যান গা আমিও লগাঊটামু ...
কালকে দেহাইবো ...

কিচ্ছু ভাল্লাগেনা ...

৩২. ২৮ শে মার্চ, ২০০৯ রাত ১:৪৭
কামাল পারভেজ বলেছেন: দোস্ত হেভী দারুন লিখছছ, তোর যত গুলা পোষ্ট পড়ছি তার মধ্যে এইটাতে তুই----- নিজের কথা সবচেয়ে বেশি বলছিস। অনেক ভাল লাগছে----আমার।
৩৩. ২৮ শে মার্চ, ২০০৯ রাত ১:৫১
কামাল পারভেজ বলেছেন: একটা মুইছ্যা দে দোস্ত। কেম্নে যেন ডাবল হইয়া গেছে।
২৮ শে মার্চ, ২০০৯ রাত ২:০২

লেখক বলেছেন: ওক্কে দোস্ত ... তোমার ভাল্লাগছে জাইনা আমার'ও ভাল্লাগলো ... খুব ভাল্লাগলো ...

মুইছ্যা দিছি .. টেনশন খাইওনা ... "মন্তব্য প্রকাশ করুন" বাটনে এক বার ক্লীক কইরা ছাইড়া দিবা ... যদি দেখায় যে মন্তব্য হয় নাই ... ডাবল ক্লীক করবানা ... মন্তব্য কপি কইরা রিফ্রেশ দিয়া তারপ দেখবা .. আইছে নাকি ... নাই লে আবার পেস্ট ...


৩৪. ৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৩৪
ক-খ-গ বলেছেন:
পোলাডারেও কি কিচ্ছু ভাল্লাগেনা রোগে ধরলো??
০১ লা এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: নারে ভাই ... কুত্তার মতো কামলা দিলাম চার-পাচ দিন ...
আপনাদের খবর কি ?

০১ লা এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩৬

লেখক বলেছেন: মোটকা মোটকি চলতাছে

৩৬. ০৩ রা এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫৮
সন্দীপন বসু মুন্না বলেছেন: অসাধারণ লেখছেন মনির ভাই।
+ এবং প্রিয়তে যোগ করলাম।

এইটা এট্টু দেখেন-
Click This Link
০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ মুন্না ...

আর কমেন্ট দিয়েছি ... কিন্তু টেনশনে আছি ... মাথায় কিছুই কাজ করে না ... কি নিয়া পোস্টামু ... ভাবতেছি ...

০৫ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫৮

লেখক বলেছেন: কি রে ভাই ? কেডা ?

৩৮. ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১:৩৩
কলুর বলদ বলেছেন: +

বাজি ধইরা কইতে পারি .. মার্কেটে যত ঈশ্বর আছে এগুলার একটাও নাইক্কা ...
০৫ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ কলুর বলদ
বাজি এখনও কেউ ধরেনাই ... :(

০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৪৪

লেখক বলেছেন: ওক্কে বিমা ... ভালো লাগল আমার ব্লগে আসছেন ।

৪০. ০৬ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৩৯
দি ওয়ান বলেছেন: মনির ভাই, নতুন লিখা কই???
০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৪৫

লেখক বলেছেন: ওয়ান ভাই ... মাথায় কিছুই খ্যালেনা ।
ড্রাফটে ৩০ টা পোস্ট ঝুলতাছে ... কিচ্ছু ভাল্লাগেনা ।

৪১. ০৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:১৩
নাজিম উদদীন বলেছেন: ভয়, ভয়, ভয়
পাছে ঈমাণ নষ্ট হয় । :)
০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৪৭

লেখক বলেছেন: বিরাশি প্রহর শুধুই .. ভয় .. ভয় .. ভয় ...

৪২. ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:০৯
খারেজি বলেছেন:

আপনি কিসের লিংক চাচ্ছিলেন, বুঝিনি। কোন কমেন্ট্ও আগে ছিল না।
যদি ভ্রুক্ষেপিত জ্ঞান এর লিংক চান
http://www.somewhereinblog.net/blog/azazblog
১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ২:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ হাকিম ... বহুদিন পর আমার ব্লগে ?

আপনিও ভাল থাকবেন ...

৪৪. ১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ২:৩৯
হুমায়ুন কবির হাকিম বলেছেন: আপনার স্থিরতা আমাকে আকর্ষণ করে, যদিও বিশ্বাসের ব্যাপারে আমাদের মধ্যে বিস্তর ফারাক......এনিওয়ে, আই বিলিভ ইন ফ্রিডম, হ্যোয়াটেভার ইট ইজ, আনলেচ হি অর শি এটাকস মি.....
১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ২:৫২

লেখক বলেছেন: হুমমম ... বুঝি ।

দুইপক্ষেরই লেভেল অফ টলারেন্স বাড়াতে হবে ।

আপনার সরলতা'টুকু অনেক ভালোলাগলো ... অনেক ।

৪৫. ২৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫৪
বৃত্তবন্দী বলেছেন:
সুরা- মানবতা ঢাকায় অবতীর্ণ ১৩ আয়াত বিশিষ্ট
________________

শপথ সেই মাতা-পিতার যারা (তোমাকে) জন্ম দিয়েছেন অপত্য স্নেহ ও পরিশ্রমে লালন পালন করেছেন (তোমাকে) নিজেরা আধপেটা থেকে তোমার মুখে অন্ন দিয়েছেন অবশ্যই (তোমরা) তোমাদের সন্তানদের শিক্ষা দাও শিক্ষা দাও মানবতা ও নৈতিকতার যাতে করে (তারা) সঠিক মানুষ রূপে গড়ে ওঠে নিজেদের কর্মের মাধ্যমে (তোমাদের) শিক্ষাকে সমুজ্জ্বল করতে পারে নিশ্চয় (তোমার) সন্তানদের এবং তৎপরবর্তী প্রজন্মের জন্য রয়েছে উজ্জ্বল সম্ভাবনা যদি তারা তোমাদের শিক্ষার সঠিক ব্যবহার করে অন্যথায় অজ্ঞানতার অন্ধকুপ হ'তে তারা বের হ'তে পরবে না বলো, যারা মানবিকতা এবং নৈতিকতার চর্চা করে তারাই এবং কেবলমাত্র তারাই পারে একটি জাতিকে সঠিক পথে পরিচালনা করতে
০১ লা মে, ২০০৯ বিকাল ৩:২৪

লেখক বলেছেন: ... ভালো হইছে ... But যাগো লাইগা করছেন তারা এখন'ও পর্যন্ত কিছু কইলো না ... আফসোস ...

আমিও একটা নামামু ভাবতেছি ...

৪৬. ০৪ ঠা মে, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮
পরিবর্তনবাংলা বলেছেন: আহেন বাজি লাগি ... পরকালে ফয়সালা হইবো ...----------- বাজি ধরলাম আল্লাহতায়ালা সাক্খি থাকল , পরকালে অবশ্যই এই বিষয়ে কথা হবে নিশ্চিত থাকেন।
০৪ ঠা মে, ২০০৯ রাত ৮:৫১

লেখক বলেছেন: ওক্কে ... আপনে জিতলে চা সিগ্রেট খাওয়ামু যান ...

হাশরের দিন চা-সিগ্রেট পাওয়া যাইবো'তো ?

৪৭. ০৫ ই মে, ২০০৯ ভোর ৫:৩২
সোহায়লা রিদওয়ান বলেছেন: @ বৃত্তবন্দি , কুরআন এর ভাষা কপি না করেও (আয়াত, সুরা ... ) আপনার কথাগুলো বলতে পারতেন। কোন ইউনিক কিছু হলোনাতো ! সেই ই ... ...

প্রকৃত নাস্তিক কখনো নির্দিষ্ট কোন বিশ্বাস এর উপর হামলা করেনা ...তার সব বিরোধিতা থাকে জগতে বিরাজিত সকল ঐশ্বরিক ধর্মের প্রতি ই।

এমন ধরনের পোস্টে আ্লামসাধারণত কখনো মন্তব্য করিনা (একবার বা দুইবার )... এইটা একান্ত ব্যক্তিগত বিষয় ভাবি , আমার বিশ্বাসের প্রচার আমি করবো কিন্তু অন্যের বিশ্বাসের প্রচারেও বাধা দিতে পারিনা আমি! যতক্ষন পর্যন্ত না আনুষ্ঠানিক ডিবেট এর আয়োজন হয় ...
কিন্তু বৃত্তবন্দির কমেন্ট দেখে ... লিখেই ফেললাম ...।


২৩ শে জুন, ২০০৯ ভোর ৫:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ অন্য কেউ

৪৯. ০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৩৪
প্রবাসীর কথা বলেছেন: নাস্তিকের ভাল হওয়ার দায়টা কি? একটু বুঝিয়ে বলবেন?
০৪ ঠা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭

লেখক বলেছেন: আপনার প্রশ্নটা বুঝিনাই ... বুঝিয়ে বলবেন কি ?

৫০. ০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২৩
আরিফুল হোসেন তুহিন বলেছেন: মার্কেটে এভেইলেবলদের অবস্থা খারাপ এই টাই আসল কথা। আর তারা মাইনষের জীবন লইয়া এত বিজি যে নিজের শূন্য স্থানাংকের ব্যাখ্যার গভীরতা বুঝানোর টাইম নাই।
৫১. ১৮ ই মার্চ, ২০১১ দুপুর ১২:২৬
মেয়র বলেছেন: না থাকতে আপত্তি যার এত বেশি .. সে যে আসলে নেই তা কিন্তু সেও বোঝে নাই .. বুঝলে থাকার জন্য এত ব্যাকুল হইতো না হয়তো

---- এই টাই ছিল আমার প্রথম এবং প্রধান খটকা।
"আসল ঈশ্বর আছে কি নাই ব্যাপারস্‌ না ... তয় ... বাজি ধইরা কইতে পারি .. মার্কেটে যত ঈশ্বর আছে এগুলার একটাও নাইক্কা .."

---- কথাটা বেশী জোস, আপনাকে দার্শনিক খেতাব টা দিয়ে, সোজা প্রিয়তে নিয়ে রাখলাম। :)

 

মোট সময় লেগেছে ১.০৭১৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মাঝসাগরে হারিয়ে যাওয়ার মজা হছে, যে কোন একদিকে গন্তব্য ধরে নেয়া যায় ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ