আমার প্রিয় পোস্ট
- একজন ক্রাচের কর্নেল, রাষ্ট্রকর্তৃক সংঘটিত অপরাধ আর মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলৎসের হলফনামা: জাতিগত লজ্জার আরও একটি অধ্যায়,সংশোধন হউক এখনই! - মাসুদুল হক
- নৈতিকতার ভিত্তি এবং উৎস - পারভেজ আলম
- ইন্টারনেটের বিশাল তথ্যভান্ডার থেকে আপনার কাঙ্খিত তথ্যটি খুঁজে পাওয়ার কয়েকটি সহজ এবং ইউসফুল ট্রিক্স। - হোরাস্
- ভাবলাম পিসির বুকমার্কগুলো ব্লগে শেয়ার করি (১ম পর্ব)
- নাফিস ইফতেখার
- শেয়ার করার মত কিছু চমৎকার ছবি :: সব পর্ব একসাথে , পোষ্টটি নিয়মিত আপডেট হবে :: - কুঁড়ের বাদশা
- সামহোয়ারে আপনার পড়া সেরা তিনটি লেখা কি কি? (উৎসর্গ, নাস্তিকের ধর্মকথা, বিবর্তনবাদী) - জ্বিনের বাদশা
- হুমায়ূন আহমদ : আহমদ ছফার চোখে - আবু নাঈম
- আত্নসমর্পন অনুষ্ঠানে ওসমানির অনুপস্থিতি বিতর্কঃ ২য় বিশ্ব যুদ্ধের পর এত বড় কোন সৈন্য দল নিয়ে ইতিহাসের সবচেয়ে অপমান জনক পরাজয় বরন করে পাকিস্তান - এ. এস. এম. রাহাত খান
- জিজ্ঞাসা পোস্ট (সাময়িক) - হাসিব
- ছোটদের সামহোয়্যার ইনের জন্য ভালোবাসা - মাসুদুল হক
- উপমহাদেশে ইংরেজ-রাজের নির্বিঘ্নে রাজত্ব চালাতে একজন গোলাম কাদীয়ানির প্রয়োজন ছিলো ... - বিবেক সত্যি
- ইসলামে উত্তরাধিকার আইন (১): কতটা গাণিতিক ব্যবহারিক আইন - মাসুদুল হক
- জীবন গণিত-৩ (অসীমের অস্তিত্ব)। - নরাধম
প্রিয় লিমেরিক-১
১২ ই মার্চ, ২০০৯ রাত ৮:০৬
লিমেরিকের প্রেমে আমি সেই ছোট বেলা থেকেই পড়ে আছি।সত্যজিতের বই পড়তে গিয়ে লিমেরিকের সাথে আমার পরিচয় ঘটে(আপনাদের বলে রাখি আমি সত্যজিতের গুনমুগ্ধ ভক্ত)।সেখান থেকেই সর্ব প্রথম এডওয়ার্ড লিয়রের নাম খুঁজে পাই।সত্যজিৎ রায় ,লিয়রের লিমেরিক হুবহু অনুবাদ করেননি এ ক্ষেত্রে লিয়রের আঁকা স্কেচগুলোকেই প্রাধান্য দিয়েছেন ।তাই তার অনুবাদগুলো আর অনুবাদ থাকেনি সেগুলো হয়ে উঠেছে বাংলা সাহিত্যেরই অংশ। লিমেরিক গুলো যত না লিয়রের তার চেয়ে বেশি সত্যজিতের। পরবর্তীতে আমি নিজেও লিয়রের কিছু লিমেরিক অনুবাদ করার দু:সাহস দেখিয়েছি। বলাই বাহুল্য সেগুলো সত্যজিত রায়ের ধারকাছ দিয়েও যায়নি ।
তাই প্রথমে সত্যজিত রায়ের লিমেরিক দিয়েই শুরু করছি (ভাবছি
আরেকটু সাহসী হয়ে উঠলে এই সুযোগে আমার গুলো....)---
আমার প্রিয় লিমেরিক
![]()
লিয়র লিখেছেন
There was an Old Man with a owl,
Who continued to bother and howl;
He sat on a rail
And imbibed bitter ale,
Which refreshed that Old Man and his owl
সত্যজিৎ অনুবাদ করেছেন -
কে জানে এ নিশাচর দেখে মোরে কি চোখে!
মোর পাশে দেখে যদি ভাবে অবিবেচকে
এ আমার কেউ হয়
আমি বলি মোটে নয়-
কোনোখানে মিল নেই মানুষে ও পেচকে।
![]()
লিয়র লিখেছেন-
There was an Old Man with a beard,
Who said, 'It is just as I feared!
Two Owls and a Hen,
Four Larks and a Wren,
Have all built their nests in my beard!
সত্যজিৎ-
বললে বুড়ো বোঝো ব্যাপার খানা
একটা মোরগ,চারটে শালিকছানা,
দুই রকমের হুতোমপ্যাঁচা
একটা বোধহয় হাঁড়িচাঁচা
দাড়ির মধ্য বেধেছে আস্তানা।
(চলবে......)
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০০৯ রাত ৮:১৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
পিলাস
লেখক বলেছেন: ধন্যবাদ
হাল্ক বলেছেন:
+
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
মাসুদুল হক বলেছেন:
লিমেরিক লিখতে লাগে যেই পটুতালোকে বলে মোর নাকি একদম কটুতা,
লিমেরিক পাঁচ লাইন
মানা চাই এই আইন
অথচ শেষ লাইন আমার হয় নাকি এত বড় যে মনে হয় লাইন দুটো তা!
লেখক বলেছেন: দারুন লিখেছেন! লিমেরিক তো আপনি ভালো বানাতে পারবেন বলে মনে হচ্ছে!
পথিক!!!!!!! বলেছেন:
অনন্য।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














