সিগারেটের নীলচে ধোঁয়া ওড়ে
আর ফুসফুস থেকে ফেরত আসে সাদা ধোঁয়ারা
নিকোটিনের রঙ বুঝি নীল?
কত কি যে রয়ে যায় বুকে!
আমার এই নবীন বুকটা
দীর্ঘ ব্যাবহারে দেখো কতটা জীর্ন আজ,
যখন আকাশ থেকে বোমা পড়তো
যখন ট্যাংক থেকে ধেয়ে আসতো লালাভ শেল-
অনেকেই এ বুকটাকে ভেবেছে নিরাপদ বাঙ্কার
আর ক্ষতবিক্ষত এই শেল্টারটিকে
পেছনে ফেলে এগিয়ে গেছে বিজয় মিছিলে।
এই এতটুকু জীবনে বুকটা যে কত কিছু হল!
অথচ এখন শুধু নিকোটিন আর
নীল ধোঁয়ায় বুকটা অন্ধকার-
গাঢ় আঁধার!
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


