somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... আমাদের দেশে পেপালের বিকল্প শুধু ফ্রিল্যান্সার না , যারা অনলাইনে ব্যবসা করতে চায় তাদেরও একটা প্রধান সমস্যা টাকা দেশে আনা। অথচ যদি পেপাল থাকত, তাহলে আমাদের অনলাইন থেকে অনেক বেশি বৈদেশিক মুদ্রা দেশে আসত। আমারা আমাদের ওয়েব পেজে প্রডাক্ট বিক্রি করতে পারতাম। আমাদের সারভিস বিক্রিয় করতে পারতাম।
আমরা ফ্রিল্যান্সারা সাধারনত দুটো পদ্ধিতি ব্যবহার করি পেপাল ছাড়া। ১. মাস্টারকার্ড আর ২. মানিবুকার্স। অথচ এই দুটোর বহু সীমাব্ধতা আছে। অনেক কাজই এই দিয়ে করা যায় না। অনেক জায়গায় এদের ব্যবহার করা যায় না। ফলে আমাদের পড়তে হয় বিড়ম্বনায়। আমাদের সরকার যদি এই দিকে একটু খেয়াল দিতেন তাহলে পেপাল আমাদের দেশে চালু হতে পারত। আশা করি তিনি দেশের স্বার্থে এই দিকে খেয়াল দিবেন।

পেপাল সমস্যার কিছুটা সমাধান আছে একটা পদ্ধতিতে। এই পদ্ধতিটা পেপালের মতই ব্যবহার করা যায়। তবে একটু চার্জ বেশি (পেপালের তুলনায়)। চার্জ একটু বেশি হলেও টাকাতো দেশে আনা যাবে। এটাইবা কম কিসের। আগেতো আনতেই পারতাম না। এটা হচ্ছে এলার্টপে
এলার্টপে মাধ্যমে পেপালের (পেপাল যে সব জায়গায় ব্যবহার করা যায়) সব কাজই করা যায়। এটা দিয়ে বিশ্বের সব জায়গা থেকে টাকা দেশে আনা যায়। এমন কি নিজের ওয়েব সাইটে ব্যবহার করে পন্য বিক্রয় করা যায়। এবং সেই টাকা দেশে আনা যায়। এটা মানিবুকার্স বা মাস্টারকার্ড এর মতই নিরাপদ একটা মাধ্যম।
আগে আমি বিভিন্ন ক্লায়েন্ট এর কাছ থেকে সরাসরি টাকা নিতে পারতাম না। বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট ঘুরিয়ে, তাদের ফি দিয়ে টাকা আনতে হত। আর এখন এলার্ট পের মাধ্যমে খুব সহজেই তা করছি। দেখা যায় বিভিন্ন মার্কেটপ্লেসে নূন্যতম ১০% ফি দেওয়া লাগে। মানে ১০০ ডলারে ১০ ডলার। তার মানে ১০০০ ডলারে ১০০ ডলার ফি। কিন্তু এখন মাত্র ২.৫% ফি দিয়ে বাকি টাকা দেশে আনতে পারছি। অনেক টাকা সাস্রয়।
এমনকি আমি আমার নিজের ই-কমার্স পেজে এলার্ট পে'র বাটন বসিয়ে ইনকাম করতে পারছি। যা এতদিন করতে পারতাম না। কানাডা ভিত্তিক এই প্রতিষ্ঠানটি আমাদের এই সুবিধা করে দিয়েছে। ২০০৪ সাল থেকে এটা এখন পর্যন্ত ভালোই সারভিস দিয়েছে। এখনও এর নামে কারো কাছে বদনাম শুনিনি।
আগে যারা PPC করতেন, তারাও এখন এই এলার্ট পে'র মাধ্যমে টাকা দেশে আনতে পারবেন। PPC হল সবচেয়ে সহজ সিস্টেমে টাকা ইনকাম করা। এরা পে পার ক্লিক সিস্টেমে টাকা প্রদান করে। বিশ্বে অনেক PPC ওয়েব আছে। তবে PPC তে টাকা ইনকাম খুবই আস্তে আস্তে হয়।

এলার্ট পে'তে একাউন্ট করা খুবই সহজ। এদের পেজে ঢুকে ফ্রি সাইন আপে ক্লিক করে একাউন্ট করতে হয়। তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে। এখানে তিন প্রকার একাউন্ট আছে। Personal Starter, Personal Pro এবং Business। আমার মতে Personal Pro তে একাউন্ট করা সবচেয়ে ভালো। কারন এর চার্জ কম আবার সুজোগ বেশি। Personal Starter এ টাকা আনার সীমাব্ধতা আছে, ওয়েবে ব্যবহার করা যায় না। কিন্তু Personal Pro সীমাব্ধতা নেই, নিজের পেজে ব্যবহার করা যায় সহজেই। Business এ অনেক বড় আকারের কাজ কাজবার। এটির সাহায্যে আপনার নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে অনলাইনে অর্থ লেনদেন করতে পারবেন। এখানে একটি একাউন্টের সাহায্যে একাধিক ব্যবসা পরিচালনা করা যায়।
নিজের সব কিছু তথ্য ঠিক মত পূরন করে একাউন্ট করতে হয়। ইমেল ভেরিফিকেশন করে একাউন্ট করা সম্পন্ন করতে হয়। এরপর একাউন্ট ভেরিফাইডে ক্লিক করে নিজের মোবাইল নম্বর দিয়ে ভেরিফাইড হতে হয়।
টাকা দেশে আনার ৪ টি সিস্টেম আছে। ১) চেক , ২) ক্রেডিট কার্ড / ডেবিট কার্ড, ৩) ব্যাংক ট্রান্সফার, ৪) ব্যাংক ওয়্যার । এখান থেকে আপনি বেছে নিতে পারেন যেকোন একটি বা একাধিকটি। আমি প্রথম দুইটি ব্যবহার করি। বাকি দুটো এখও ব্যবহার করি নি। তবে দরকার হলে করব।
প্রধান প্রধান আউটসোর্সিং মার্কেটপ্লেসগুলোতে এলার্টপে এখনও ব্যপকভাবে সমাদৃত হয়নি। তবে 99Designs, Magento, Microworks এর মত সাইট, PTC , PPC সাইট এবং BUX সাইটগুলোতে ব্যাপকভাবে এলার্টপে এর মাধ্যমে প্রতিনিয়ত অর্থ লেনদেন হচ্ছে। বাংলাদেশী প্রচুর ফ্রিল্যান্সার ইতিমধ্যে এলার্টপে এর মাধ্যমে নিয়মিতভাবে টাকা দেশে নিয়ে আসছেন।

]]>
http://www.somewhereinblog.net/blog/Mostofa/29519753 http://www.somewhereinblog.net/blog/Mostofa/29519753 2012-01-10 10:58:37
আসুন ফ্রিল্যান্সার হই , পার্ট - ০৩ । আসুন ফ্রিল্যান্সার হই।

আসুন ফ্রিল্যান্সার হই , পার্ট - ০২

গতদিনে পোষ্টে দুটো বিষয় বাদ পড়ে গেছে, সেটা হল :
১. Email Response Handling
২. Other - Administrative Support

ডাটা এন্ট্রিতে এই দুটো কাজ কম আসে। আর খুবই সহজ কাজ দুটি। নতুন করে বিশেষ কিছু বলার নেই (কারন সবই আপনারা জানেন) । তবুও একটু মনে করিয়ে দেই।

Email Response Handling কাজের জন্য আপনাকে ইমেল সম্পর্কিত ভালো জ্ঞান থাকা লাগবে। বিশেষ করে ইমেল পাঠানো। <img src=" style="border:0;" />
ইমেল পাঠাতে কোন যোগ্যতা লাগে না , তাইতো? আমার মতে একটু লাগে। সাধারন ইমেল হলে কোন সমস্যা নেই তবে এইচ টি এম এল ইমেল হলে একটু সমস্যা হয়। html ইমেল গুলো সাধারন ভাবে পাঠানো যায় না। যদি পাঠান, তাহলে এটা গ্রাহকের কাছে html কোড হিসাবে যাবে। যা ইমেল পাঠানের উদ্দেশ্য ব্যাহত হবে।
html ইমেল পাঠাতে বেসিক মোডে ইমেল অন করে নিতে হয়। অনেক প্রোভাইডাররা আলাদা html মোড দিয়ে দেয়। যারা দেয় না তাদেরটা ব্যাসিক মোডে অন করতে হয়। এটা অন্য ভাবেও করা যায়। আপনার আউট লুক এক্সেপ্রেস দিয়েও করতে পারেন। ওটা শুধু কনফিগার করে নিতে হবে। সাধারনত বিভিন্ন ইমেলের উত্তরে বায়ারের দেওয়া ইমেল টেমপ্লেটটা পাঠাতে হয় (ইমেল এড্রেস সাধারনত বায়ার দেন)। একটা ইমেল পাঠাতে আপনার অনলি ১ মিনিট লাগতে পারে। তবে প্রথম অবস্থায় সময় লাগবে।

Other - Administrative Support সাধারনত বিভিন্ন কাজের সমষ্টি। যেমন , ক্যাপচা এন্ট্রি , কপি পেষ্ট, ইত্যাদি।
ক্যাপচা এন্ট্রি হল একধরনের আকা বাকা সিকুরিটি লেখা যা হুবহু টাইপ করতে হয়। সাধারনত কোথাও কোন একাউন্ট করতে গেলে এই ধরনের আকা বাকা লেখা দেখা যায়।

আশা করি এখন সবাই ডাটা এন্ট্রির কাজ করতে পারবেন। আর সাহায্য করার জন্য গুগল সহ আমার মত অনেকই প্রস্তুত আছেন। ভারতের মত আমরাও যদি এই ফ্রিল্যান্সিং সেক্টোরে আসি, তাহলে আমরাও বেকাকত্বের হাত থেকে রক্ষা পাবো। গত বছর আমাদের দেশ ৭০ লাখ ডলার এই সেক্টর থেকে আয় করেছে (২০১০ সালে)। আশা করা যাচ্ছে এ বছর আরো বেশি আয় করা সম্ভব হবে।

এখনও চিন্তা করছেন , কি করবেন? কিসের এত জড়তা আপনার? এখানে আপনার হারানোর কি আছে ? আছে শুধু প্রাপ্তির । আর দেশের মুখ উজ্জল করা। কেন বেকারত্বর অভিশাপ নিয়ে বসে থাকবেন? আব্বার ঘাড়ে আর কতদিন চেপে বসে থাকবেন? এখন সময় হয়েছে কিছু করে দেখানোর। আপনার হাতের জাদু দেখান। জন্মসুত্রে কেউ প্রতিভাবান বা সাফল্যবান হতে পারে না। নিজেকে তৈরি করে নিতে হয়। জন্মের সময় আমরা কোটি কোটি টাকা মুল্যের ব্রেন নিয়ে জন্মগ্রহন করি। এটা বিশ্বের সবচেরয় দামি কম্পিউটার। আমরা কেন এটার ব্যবহার করব না?

সাধারন একটা জিনিস চিন্তা করেন, এক খন্ড লোহা ফেলে রাখলে কি হয়? মরিচা ধরে, নষ্ট হয়। কিন্তু ওটা যদি নিয়মিত ব্যবহার করা হয় তাহলে কি হয় বলেন তো? চকচক করে। আপনার হাতের কিবোডের দিতে তাকান। কি দেখছেন? কিছু কি খুবই চকচকে। আর কিছু কি মলিন। বলেনতো কেন? ঐ একই উত্তর, ব্যবহার।

আসুন সমস্ত জডতা ভুলে কাজে হাত লাগাই। আসুন ভয়কে জয় করি। হিসাব করে দেখুন তো সারাদিন কত সময় নষ্ট করছেন? প্রথম দিকে ২ ঘন্টা করে এই কাজে সময় দিন। যদি ভালো লাগে তাহলে লেগে থাকেন। না লাগলেতো পুরাতন রাস্তা খোলাই থাকছে। এখনও চিন্তা করছেন?

গতদিন ডিসকোভারীতে বেয়ার গ্রীল একটা কথা বলেছিলেন, যখন মনে হয় আমি এ কাজ করতে পারব না তখন বার বার মনে মনে বলতে হয় " আমি অবশ্যই এটা পারব। আমি অবশ্যই এটা পারব। " দেখবেন কাজটা সফল হয়েছে।

অচেনা লোককে কেউই কাজ দিতে চায় না। এজন্য প্রথম অবস্থায় কাজ পাওয়া কঠিন। কিন্তু মাত্র এক মাস লেগে থাকেন , সবাই আপনাকে (আপনার নাম) চিনে ফেলবে। তার পর কাজ পাবেন। আমার কাথা একবার পবীক্ষা করে দেখুন।

আমার কথা এখন অবিশ্বাস্য মনে হচ্ছে? যখন আপনি সফল হবেন , তখন এই অধমকে আপনার মনেও থাকবে না। যাই হোক, সব কথার মদ্দা কথা হচ্ছে লেগে থাকতে হবে। নইলে কিছুই হবে না।

অন্তত এক বার আমার কথা শুনে এই লাইনে আসুন। নিজের বেকারত্ব গোছান। আসুন ফ্রিল্যান্সার হই।]]>
http://www.somewhereinblog.net/blog/Mostofa/29493628 http://www.somewhereinblog.net/blog/Mostofa/29493628 2011-11-30 19:19:41
আসুন ফ্রিল্যান্সার হই , পার্ট - ০২ । আসুন ফ্রিল্যান্সার হই।

কঠিন কাজ সবাই শিখাতে চায়। কিন্তু সহজ কাজ গুলো কেউই শিখাতে চায় না। মানে পারা কাজ ধরিয়ে দিতে চায় না। সবাই শুধু ডিজাইনার বা প্রগ্রামার বানাতে চায়। আমি বুঝি না যে, কেন সবাই এটা করে। আমার মতে আগে সহজ কাজ, তার পর কঠিন কাজ। আগেতো শুরু করে দেখি , তার পর নয় চিন্তা করব, থাকব না কি চলে যাবো ?

আমার মতে, আগে কনফিডেন্ট লেভেল বাড়াব তার পর কঠিন কাজে হাত দেবো। আসুন আমার সাথে, সমস্ত ভয় আজ ভেঙ্গে দেবো। আমি আপনাদের আজ ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে সহজ কাজ ডাটা এন্ট্রি শিখাব। সরি, শিখাবো না, মনে করিয়ে দেবো। আমি জানি আপনারা সবাই এই কাজ করতে পারেন।

ডাটা এন্ট্রিতে কি কি কাজ থাকে , সেগুলো হল :
১. Data Entry
২. Personal Assistant
৩. Web Research
৪. Email Response Handling
৫. Transcription
৬. Other - Administrative Support

প্রথমে ডাটা এন্ট্রি । এটা শিখানোর কিছুই নেই। শুধু আপনাদের মনে করিয়ে দিই। একটা উদাহরন দেই :

আজকে ওডেক্সে এই কাজটা এসেছে:
Data Entry Assistant:
We are looking for someone to transfer information from scanned business cards into a database csv / excel file. We will email you a document with scanned business cards and would like to receive back a file with each category (first name, last name, company, job title, email and phone numbers) filled in.

দেখুনতো পারেন কিনা? বায়ার কিছু স্ক্যান করা ভিজিটিং কার্ড দেবেন আর আপনাকে তা একটা এক্সেলের সিটে সেভ করতে হবে। আর এক্সেল সিটটা সিএসভি ফরমেটে সেভ করতে হবে। সিটে কি কি ফিল্ড থাকবে তা শেষ লাইনে উল্লেখ করা আছে।

এখন বলুন, এখানে আমি আপনাকে কি শিখাব। আপনিতো শিখেই বসে আছেন। এখন মিলান আমার সাথে, যেহেতু আপনি এই ব্লগে এসছেন, তার মানে আপনি ওয়েব ব্রাউজ করতে পারেন। এটুকু বলতে পারি , ব্রাউজ করার প্রথমেই আপনি ডাউনলোড (যে কোন কিছু) করা শিখেছেন। যেহেতু আপনি এই ব্লগের একজন মেমবার , সেহেতু এখানে একাউন্ট করার আগে মেইল এড্রেস তৈরি করেছেন, সেহেতু কি বলতে পারি? আপনার মেইলে বায়ারের পাঠানো ফাইল আপনি ডাউনলেড করতে পারবেন অনায়েসে। যেহেতু স্ক্যান কপি সেহেতু ফাইল হবে, ছবি ( jpeg, png, gif) ফরমেট বা pdf ফরমেটে। তাহলে কি দাড়ালো? আপনি কাজের জন্য সম্পুর্ন রেডি। এখন এক্সেল খুলুন আর দেখে দেখে টাইপ করুন। কি এখন পারবেন না কাজটা করতে? আমি জানি আপনি কি উত্তর দিচ্ছেন, লজ্জায় মুখ লুকাচ্ছেন তে <img src=" style="border:0;" /> ? আর ভাবচ্ছেন এত সহজ কাজ?
হ্যা , ডাটা এন্ট্রি এতই সহজ কাজ।

ডাটা এন্ট্রিতে সাধারনত যে সব কাজ থাকে তা হল : ইমেল একাউন্ট তৈরি, ফেসবুক একাউন্ট তৈরি, ফেসবুক লাইক ক্লিক করা, ক্যাপচা এন্ট্রি, এক্সেল এন্ট্রি, ই-বাই একাউন্ট তৈরি, ইমেজ থেকে টেক্স তৈরি করা ইত্যাদি। মাথা খাটিয়ে দেখুন, এই সবগুলো কাজই আপনি পারেন। এই ডাটা এন্ট্রিতে আপনি ফুলটাইম কাজ করলে আপনি সপ্তাহে ৭০০০+ টাকা ইনকাম করতে পারেন। মানে মাসে ২৮০০০+ টাকা। এটা কি কেরানীর বেতন মনে হচ্ছে?
আমি যখন ডাটা এন্ট্রির কাজ করতাম , আমার মামা একদিন বলেছিলেন, "ইন্টারনেটে কাজ মানে কেরানির কাজ। সারা মাসে ইনকাম করবি ২০০০ টাকা। " আমি ডাটা এন্ট্রির টাকা (এক সপ্তাহের ) দিয়ে মামাকে একটা সুট কিনে দিয়েছিলাম। মামা দেখে বলেছিলেন, এত দামী সুট? কয় মাসের টাকা দিয়ে কিনেছিস? আমি বল্লাম, এক সপ্তাহের। সুটটা ছিল ১২০০০ টাকা দামের। এর পর মামা আর আমাকে কেরানি বলেনি। আমার মামা বি টি আর সিতে চাকুরি করেন। আমার তৈরি করা ওয়েব পেজ এখন তাকে টেষ্ট করতে দেই সবার আগে। তিনি লজ্জায় আমার পেজের ত্রুটি খোজেন। যদিও তার এবিষয়ে কোন অভিজ্ঞাতা নেই।

পারসোনাল এসিস্টেন্ট :
Personal Assistant:
Job Description
We are looking for a company or contractor who is experienced in being a personal assistant.

Jobs that we need help with are (but not limited to):
- Email tracking / handling (Must be famiilar with Gmail)
- Data handling and sorting
- Appointment Setting (must be familiar w/ Google Calendar)
-Task management and followup.

It is important that the contractor have previous experience as a personal assistant. And that experience must be demonstrated through prior odesk work.

Other skills: Excel, Microsoft word, .doc to .pdf conversion

Lower bids get highest consideration.
দেখেছেন কি সহ কাজ। পারসোনাল এসিস্টেন্ট এর ক্ষেত্রে একটু যোগ্যতা বেশি লাগে। কারন বায়ারদের সাথে প্রায়ই কথা বলা লাগে। সব সময় স্কাইপি বা গুগুল টক খুলে রাখা লাগে। এই ধরনের কাজ অনেক দিন করা যায়। বায়ার ইচ্ছা মত কাজ করায় । তবে সবই ডাটা এন্ট্রির কাজ। বিভিন্ন ধরনের কাজ থাকার জন্য এটা এসিস্টেন্ট কাজ। আমার মনে পড়ে আমি বায়ারকে বিভিন্ন ব্যবসার পরমর্শ দিতাম। তিনি পরামর্শ নিতেন। এই কাজটাতে আপনাকে গুগলের প্রডাক্ট সম্পকে ভালো জ্ঞান থাকা লাগবে। এ কাজ করলে আপনার বেতন ৩০,০০০+ থাকবে , এটা সিয়র।

Web Research করার জন্য শুধু গুগলে সার্চ দেওয়ার পদ্ধতি জানতে হবে। আর সার্চ রেজাল্টের বিভিন্ন পেজে যেতে হবে আর ইমেল এড্রেস বা ফোন নম্বর খুজতে হবে । সাধারনত যে কোন পেজের কন্ট্রাক আস পেজে এটা পাওয়া যায়। এই তথ্য গুলো এক্সেলের সিটে সেভ করতে হয় । যেমন :
We currently have a couple of excel spreadsheets that we need completed with companies fax number and email addresses if possible. The job should be fairly straightforward and easy for someone who is qualified at finding information online. The facilities address, name, and phone numbers are provided so it should be easy to match up and complete the spreadsheets. Please contact us for more details and application of this project.


Transcription কাজে বায়ার একটা অডিও ফাইল দেন , আর আপনাকে সেটা শুনে ইংরেজিতে টাইপ করে দিতে হবে (নির্ভুল ভাবে)। যেমন :
Transcription of a 54 minute audio interview between two people to MS Word in US English. Current audio file is in MP3 format.

পরিশেষে কি বলতে পারি? সবই আপনার পারা কাজ। শুধু ভয়ে ভয়ে বসে ছিলেন , তাই তে? ডাটা এন্ট্রির সব গুলো সেক্টোরে কাজ করতে পারলে প্রথম শ্রেনীর অফিসাদের চেয়েও ভালো অবস্থানে থাকবেন। আসুন আজ নিজের জড়তা ভেঙ্গে ভয়কে পদদলিত করে কাজে নেমে পড়ি। আসুন ফ্রিল্যান্সিং করি। <img src=" style="border:0;" />


]]>
http://www.somewhereinblog.net/blog/Mostofa/29493229 http://www.somewhereinblog.net/blog/Mostofa/29493229 2011-11-30 01:42:42
আসুন ফ্রিল্যান্সার হই।
আমার মনে পড়ে, নন ক্যাড়ার কাস্টমস্ পরিদর্শকের চাকরির দরখাস্তের জমা দেওয়ার দিনের কথা। জমা দিতে গেছি সকাল ৭ টায়। আর জমা দিয়ে বেরিয়েছি ৩ টায়। আমার সামনে আরো ২৭৩ জন দাড়িয়েছিল। আর আমার পিছনে কতজন ছিলো গুনিনি। তাও হয়তো ২০০ জন হবে।
যখন আমি দরখাস্ত জমা দিই তখন এক অফিসার (মানে যিনি দরখাস্ত জমা নিচ্ছিলেন তিনি । তার সাথে আরো তিন জন অফিসার ছিলো । তারা জমা নেওয়ার সময়ই একটা ভাইবা নিচ্ছিল। ) আমাকে শেষ প্রশ্ন করলে,
"তোমার আত্মিয়-স্বজ্বনের মধ্যে কোন কেউকেটা গোছের কেউ আছে ?"
আমি না বুঝে বল্লাম " বুঝলাম না" ।
তিনি বল্লেন " তোমার সুপারিস করার মত কেউ আছে? "
আমি বল্লাম "না"।
"১০ লাখ দিতে পারবা? " তিনি বল্লে ।
আমি বল্লাম " দিতে পারলে চাকরি করতে আসতাম না "।
তিনি বল্লেন " যাও। খালি খালি দরখাস্ত দিচ্ছ। কোন কাজে লাগবে না।"
আমি বল্লাম " কম করা যায় না ?"
তিনি বল্লেন " আমি তো তোমার কাছে প্রথম মাসের উপরির টাকার ৪০% চাইছি। দিতে পারলে , বলো । আর না পারলে, যাও।"
আমি মাথা নিচু করে চলে এলাম। আমার আব্বা কোনদিনই আমাকে এত টাকা দেবেন না। তার দেওয়ার সামর্থ নেই।

একবার আর্মিতে একটা ইনটারভিউ বোর্ডে ভাইবা দিচ্ছিলাম । ভাইবা নিচ্ছিলেন মেজর জামাল। সবার ভাইবা নিলেন সব্বের্চো ৫ মিনিট । আর আমার ভাইবা নিলেন প্রায় ৪০ মিনিট। সব শেষে তিনি বল্লেন, কাউকে বাদ দিতে গেলে তার একটা দুর্বলতা দেখিয়ে দিতে হয় । আমি তোমার এই সেক্টোরে দুর্বলতা পেলাম না। দেখো, সরকারী চাকুরি পেতে গেলে ভালো লিংক লাগে। আমার ধারনা, তোমার তা নেই। এ পোষ্টে তোমার চাকরি হবে না। এখানে লোক আগে থেকে নেওয়া হয়ে গেছে। এটা ফরমালিটি মাত্র। এসব চাকরি খোজার চেয়ে তুমি ফ্রিল্যাংসিং করো। ভালো উন্নতি করতে পারবে। আমি অবসর সময়ে ফ্রিল্যাংসিং করি । তোমার কোন সাহায্য লাগলে আমি সাহায্য করতে পারব। এতে নিজের ইনকামের সাথে সাথে দেশেরও সুনাম বাড়াতে পারবে।

তার কথা আমার মনে ধরল। এটা ২০০৮ এর শেষ দিকের কথা। তার কাছ থেকে আমি অনেক সাহয্য পেয়েছি। তিনি আমাকে যেভাবে প্রস্তুত হতে বলেছিলেন আমি তা হয়েছি। তার পরামর্শ অনুযায়ী আমি ২০০৯ সালের প্রথম দিকে ফ্রিল্যাংসিংয়ে ঢুকি। প্রথম কয়েক মাস বেশ কষ্টে কেটেছে। কিন্তু তার পর থেকে আমাকে আর আল্লাহর অশেষ রহমতে পিছন ফিরে তাকাতে হয়নি। এখন আমি স্বচ্ছল ও স্বলম্বি। এটুকু বলতে পারি , একজন প্রথম শ্রেনীর কর্মকর্তার থেকে আমার বর্তমান বেতন কম নয়। বরং বেশিই বলা যায়।

প্রথম দিকে আমি ডাটা এন্ট্রির কাজ দিয়ে শুরু করি। আস্তে আস্তে আমি নিজেকে পরিবর্তন করি। এক্ষেত্রে আমি জাকারিয়া (বাংলাদেশের একজন বড় মাপের ফ্রিল্যাংসার) ব্লগ থেকে অনেক দরকারি তথ্য পেয়েছি। তার একটা কথা মনে পড়ে, সময়ের সাথে নিজেকে আপডেট করতে না পারলে এই অনলাইন জগতে টিকে থাকা বড়ই কস্টের।
তার কথা অনুযায়ি আমি নিজেকে আপডেট করতে পেরেছি। ডাটা এন্ট্রি থেকে এস ই ও এক্সপার্ট এবং পরবর্তীতে ওয়েব ডিজাইনার, আর এখন ওয়েভ প্রোগ্রামার হয়েছি।

আমার এই অনলাইন জগতের দুইজন নায়ক, ১. মেজর জামাল আর ২. জাকারিয়া চৌধুরি । এই জগতে টিকে থাকার মুল মন্ত্র হল, হাল ছেড়ে না দেওয়া। এক্ষেত্রে আমার মা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রেয়না দিয়েছে। অনেক সময় কাজ পাইনি । হাল ছেড়ে দেওয়ার মত অবস্থা । মা আমাকে সাহস দিয়েছে। এখন আমি অনলাইন কাজ বুঝতে শিখেছি। হাল ছাড়ার মত পরিস্থিতি এখন আর তৈরি হয় না।

আসুন আমরা অনলাইনে কাজ করি। এসব কাজ কিন্তু কঠিন না। একটু মেধা খাটালে আপনিও পারবেন। যেহেতু এই ব্লগে আসতে পেরেছেন, তারমানে আপনি ওয়েব ব্রাইজ করতে পারেন। যেহেতু আপনি গুগলে সার্চ করতে পারেন , তার মানে আপনি ওয়েব রিসার্চ এক্সপার্ট। তার মানে আপনি ডাটা এন্ট্রির কাচের ২য় অবস্থানে আছেন। যেহেতু আপনি লিখতে পারেন আর এই ব্লগে লেখা পোষ্ট করতে পারেন , সেহেতু আপনি ব্লগ পোষ্ট আর ক্রিয়েটও করতে পারেন আর সাথে পারেন কমেন্ট করতে । তাহলে কি দাড়ালো , আপনি অলরেডি একজন ডাটা এন্ট্রি অপারেটর হয়ে বসে আছেন। তাহলে আর দেরি করে কি করবেন? আসুন ফ্রিল্যান্সিং করি। ঢুকে যান ওডেক্স কিংবা ফ্রিল্যান্সারে অথবা ভিওয়ারকারে। শুরু করুন বিট (দরখাস্ত করা) করা। শুরু করুন অনলাইন জীবন। প্রথমে হয়তো কাজ পেতে দেরি হবে কিন্তু আশা ছাড়বেন না। অবশ্যই কাজ পাবেন। আন্তরিক ভাবে চেষ্টা করুন। তবে একটা কথা প্রথম দিকে কমরেটে কাজ ধরার চেষ্টা করবেন।

তাহলে আর দেরি করে কি করবেন? আসুন ফ্রিল্যান্সিং করি এবং প্রমান করি আমরা বেকার নই। আমরা নিজের যোগ্যতায় যোগ্যতাবান।]]>
http://www.somewhereinblog.net/blog/Mostofa/29488463 http://www.somewhereinblog.net/blog/Mostofa/29488463 2011-11-22 21:24:10
Harry Potter and the Deathly Hallows: Part 2 যারা দেখতে চান তাদের জন্য ।
আশা করি ভালো লাগবে।
১ম ডিক্স লিংক :
১ম লিংক
২য় লিংক

২য় ডিক্স লিংক:
১ম লিংক
২য় লিংক

পছন্দ মত যে কোন লিংক থেকে নামিয়ে নিন আপনার পছন্দের ছবি। রিজিউম সাপোর্টেড। তবে দু:খের বিষয় এটা মোবাইল প্রিন্টের। ]]>
http://www.somewhereinblog.net/blog/Mostofa/29414260 http://www.somewhereinblog.net/blog/Mostofa/29414260 2011-07-16 21:54:50
আজ এমডি লাভের জন্ম দিন। " style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" />






সবাই আসেন এক সাথে হাত লাগাই।]]>
http://www.somewhereinblog.net/blog/Mostofa/29248310 http://www.somewhereinblog.net/blog/Mostofa/29248310 2010-10-02 01:03:31
ধর্মের কল বাতাসে নড়ে । আপনা অনলাইন ওয়ারকার হতে যা লাগবে, ১. নিজের ব্যক্তিগত পিসি, ২. ব্যবহার যগ্যে নেটলাইন, ৩. প্রতিদিন অনলাইন কাজে ব্যায় করার মত মিনিমাম তিন ঘন্টা সময়, ৪. সৎ সাহস, ৫. প্রতিনিয়ত নতুন কিছু শেখার আগ্রহ । ব্যাস আর কিছুই লাগবে না। এতেই যথেষ্ঠ। আর একটা জিনিস লাগবে সেটা হল কম্পিউটার সম্পকে ব্যাসিক ধারনা।
এখন গুগল নানার কাছে খোজ নেন। ]]>
http://www.somewhereinblog.net/blog/Mostofa/29242781 http://www.somewhereinblog.net/blog/Mostofa/29242781 2010-09-21 12:10:47
.NET framework 3.5 ফুলভার্সন কোথায় পাওয়া যাবে ? http://www.somewhereinblog.net/blog/Mostofa/29202088 http://www.somewhereinblog.net/blog/Mostofa/29202088 2010-07-17 22:50:19 ইন্টারনেটের মাধ্যমে বেকারত্ব দুর করুন।


যারা ইন্টারনেট থেকে আয় করতে ইচ্ছুক তারা এই লিংকে যেয়ে দেখতে পারেন। আমি মনে করি নতুন ও পুরাতন সকলেরই কাজে আসবে। যারা ঘরে বসে সময় নষ্ট করছেন তারা ও যারা চাকুরির হরিনের পিছনে ঘুরে ঘুরে হয়রান তারাও ঘুরে আসতে পারেন। লিংকটিতে ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন , ওয়েব ডিজাইন, ওয়েব সার্চিং ইত্যাদি বিভিন্ন কাজ পাওয়া যায়। ]]>
http://www.somewhereinblog.net/blog/Mostofa/29194648 http://www.somewhereinblog.net/blog/Mostofa/29194648 2010-07-07 21:50:51
ঘরে বসে আয় করার সহজ পদ্ধতি। http://my.ebay.co.uk/

এখানে প্রথমে রেজিট্রশন করে নিন। এর পর লগইন করে , সেল অপশনে ক্লিক করুন। সেখানে কিভাবে সেল করতে হবে, সে নিয়ম পাবেন। এখানে আনি কেনাকাটা ও বিক্রয় করতে পারবেন। আরো বিস্তারিত জানতে হেল্প এর টেক্স পড়ুন।

]]>
http://www.somewhereinblog.net/blog/Mostofa/29137418 http://www.somewhereinblog.net/blog/Mostofa/29137418 2010-04-18 21:37:14
ঘরে বসে আয় করুন ।
কিন্তু সে যুগের এখন অবসান হতে চলেছে। এখন অনেকেই ঘরে বসে টাকা আয় করছে। মামা খালুর দরকার নেই। নিজের মেধা দিয়ে টাকা আয় করা যায় অতি সহজেই তবে প্ররিশ্রম করতে হবে। যদি কেউ ভাবেন যে টাকা হেটে হেটে তার বাড়ি পৌছাবে তাহলে ভূল ভাববেন। টাকা অবশ্যই পরিশ্রম করে আয় করতে হবে। তবে তা ঘরে বসে আয় করা সম্ভব।

আপনার একটা কম্পিউটার ও আনলিমিটেড নেট লাইন আছে, সাথে আছে সৎ সাহস , মেধা ও নতুন কিছু আবিষ্কারে আকাঙ্খা ও বুধ্ধি। অতএব আপনি সম্পুর্ন রেডি। এখন ঝাপিয়ে পড়ুন কজে। নেটে অনেক ফ্রিল্যান্সিং ওয়েব আছে । তার একটাতে ফ্রি রেজিট্রেশন করে কাজে লেগে যান। আর শুরু করুন টাকা আয়ের কাজে। দুষিত সমাজ ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বলুন আমি কারো ধার ধারিনা। আমি কাউকে ঘুষ দিয়ে কাজ পেতে চাইনা। যারা দুঃনির্তি করে তাদের বলুন আমি কারো করুনার পাত্র নই। দেখুন আমি যে কাজ পারতাম তা আপনারা করতে দেন নি। কিন্তু আমি পিছিযে নেই।

সহজে কাজ পাওয়া যায় এমন একটা ঠিকানা এইটা : http://www.microworkers.com







ডাটা এন্ট্রির জন্য লোক খুজছি। এই লিংকে ক্লিক করুন।]]>
http://www.somewhereinblog.net/blog/Mostofa/29109850 http://www.somewhereinblog.net/blog/Mostofa/29109850 2010-03-04 14:16:33
ইংরেজিতে ভালো Articles লিখতে পারে এমন কাউকে খুজছি। ইংরেজিতে ভালো নির্ভূল Articles লিখতে পারে এমন লোক খুজছি। যার লেখায় ব্যাকারন গত ভূল নেই। ইংরেজি বানান সঠিক, এমন লোক খুজছি।
আপনার ইংরেজি লেখার ক্ষমতাকে কাজে লাগিয়ে ভালো আয় করতে পারেন। আমার হাতে এমন কাজ আছে । আমার ১৫০ টি Articles লাগবে। যারা ভালো লিখতে পারেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। Articles গুলো নূন্যতম ৬০০ ওয়ার্ডের হতে হবে।



আমার যোগাযোগ নম্বর ঃ ০১৯১৮-৮৭৮৪০৩.


ডাটা এন্ট্রির জন্য লোক খুজছি। এই লিংকে ক্লিক করুন।]]>
http://www.somewhereinblog.net/blog/Mostofa/29106434 http://www.somewhereinblog.net/blog/Mostofa/29106434 2010-02-27 10:12:57
DATA ENTRY কাজের জন্য লোক খুজছি। শুধু শুধু কম্পিউটার না ফেলে রেখে এটা দিয়ে উপার্জন করুন। দৈনিক নূন্যতম দুই হাজার এন্ট্রি করতে পারলে মাসে নূন্যতম ২৮০০ টাকা সহজেই ইনকাম করা যায়। হাতের স্প্রিড ভালো ও নিভূল লিখতে পারলে দৈনিক ৫ থেকে ৬ ঘন্টা কাজ করে মাসে ৮০০০ টাকা থেকে ১৫০০০ টাকা আয় করা সম্ভব। এটা স্বাধীন পেশা। এই কাজ করে আপনি যেমন আনন্দ পাবেন। তেমনি আপনার নেট বিল সহ আপনার হাত খরচের টাকা খুব সহজেই আয় করতে পারবেন। ডাটা এন্ট্রির কাজে প্রতি হাজার নিভূল এন্ট্রির জন্য টাকা দেওয়া হয়। এ টাকার পরিমান বাংলাদেশি টাকায় সর্বনিম্ন ৩১ টাকা থেকে ৬৮ টাকা পর্যন্ত হয়ে থাকে।



যারা কাজ করতে ইচ্চুক তারা এই নম্বরে যোগাযোগ করুন: ০১৯১৮-৮৭৮৪০৩.
বিস্তারিত তখন জানাবো।

ডাটা এন্ট্রির কাজ করুন বিদেশের টাকা দেশে আনুন। বেকারত্বর বোঝা কিছুটা হলেও হাল্কা করুন।

আরো বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
]]>
http://www.somewhereinblog.net/blog/Mostofa/29097486 http://www.somewhereinblog.net/blog/Mostofa/29097486 2010-02-14 12:15:00
সাহায্য প্রয়োজন। প্লিজ সাহায্য করুন






ইন্ডিয়া যেতে ই-টোকেন কিভাবে ব্যবহার করতে হয় । কোন ব্লগার ভাইয়ের জানা থাকলে একটু জানাবেন প্লিজ। আমি ই-টোকেন ব্যবহার করে ইন্ডিয়া যেতে চাই। একটু বিস্তারিত জনালে খুবই খুশি হতাম। ]]>
http://www.somewhereinblog.net/blog/Mostofa/29087198 http://www.somewhereinblog.net/blog/Mostofa/29087198 2010-01-28 12:12:44
প্রিয় ব্লগার নির্বাচন ২০০৯ , এর ভোট দানের শেষ দিন আজ।





আপনার প্রিয় ব্লগারকে আজ ভোট দিন। আজ ভোট দানের শেষ দিন। আপনার পছন্দের ৫ জন ব্লগারকে আপনার মুল্যবান ভোট দিয়ে নির্বাচিত করুন । আজ রাত ১২টা পর্যন্ত ভোট দিতে পারবেন।
এই লিংকে ভোট দিন। ]]>
http://www.somewhereinblog.net/blog/Mostofa/29080885 http://www.somewhereinblog.net/blog/Mostofa/29080885 2010-01-18 09:46:20
কত টাকা হলে নিজেকে সুখি ভাবা যায়?


বেশ কয়েক দিন থেকে মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রশ্নটা হল , কত টাকা হলে নিজেকে সুখি ভাবা যায়?
আমি এমন অনেক লোককে চিনি তারা নিজেরা রিতিমত কোটি পতি। কিন্তু তারা সুখি নয়। তাদের মুখে প্রায়ই শুনি , সুখ নাই। কারন , এই ব্যবসায় টাকা খাটাব, টাকা নাই। এটা কিনব কিন্তু টাকা নাই।
এমনও লোক দেখেছি যারা রিতিমত লাখপতি। তাদের কথা হল, আরো টাকা হলে সুখি হতে পারতাম। এই টাকায় কি সুখি হওয়া যায়?
তারা সারাদিন টাকার পেছনে ঘোরে। সারা দিন ব্যবসার চিন্তা। একটু খাওয়ার সময়ও নেই। সারাক্ষন চিন্তা কেবলই টাকা। তারা টাকা দিয়ে সুখ কিনতে চায়। সুখের মূল্য তাহলে কত?

এমন লোক দেখেছি , যারা দিন আনে দিন খায়। সকাল থেকে বিকাল পর্যন্ত হাড় ভাঙ্গা পরিশ্রম করে টাকা ইনকাম করে। বিকালে মুজুরির টাকা হাতে নিয়ে বলে , আলহামদুলিল্লাহ। সন্ধ্যায় চাল ডাল কিনে বাড়িতে চলে যায়। সবার সাথে এক সাথে রাতের খাবার খায়। খাবার খেতে খেতে পরিবারের সবার সাথে সারাদিনের অভিজ্ঞাতার ভাগা ভাগি করে। প্রান খুলে হাসে , মন ভরে কথা বলে। তাদের কে জিজ্ঞাসা করেছিলাম , আপনি কি নিজেকে সুখি মনে করেন? উত্তরে বল্ল , সুখি কি না , কতি পারি নে , তয় খায়ে পরে ভালোই আছি।
তখন আমার মনে প্রশ্ন জাগে , তাহলে সুখ কি? তার দামই বা কত?
যত বার নিজেকে প্রশ্ন করি , আমি কি সুখি?
আমার মাথা ভার হয়ে আসে । আমি নিজেই বুঝতে পারি না, কি উত্তর দেব। ]]>
http://www.somewhereinblog.net/blog/Mostofa/29079600 http://www.somewhereinblog.net/blog/Mostofa/29079600 2010-01-16 16:55:42
Advanced Windows Care V2 Personal সম্পর্কে জানুন।
আমি এটা ব্যবহার করে যে সুবিধা পাচ্ছি সেগুলো হল :

১. অবাঞ্চিত ফাইল গুলো ডিলেট করে দিতে পারছি। ( CCleaner এর কাজ)
২. রেজিট্রি ফাইল গুলো ঠিক রাখতে পারছি। (রেজিট্রি ফাইল রিপিয়ারের কাজ)
৩. স্পাইওয়ার থেকে রক্ষা পাচ্ছি। ( স্পাইওয়ার রিমুভারের কাজ)
৪. Ram ক্লিন রাখতে পারছি।
এছাড়াও বিভিন্ন কাজ করা যায়।
এটা সম্পর্কে আরো জানতে পারবেন গুগলে সার্চ দিয়ে ।
আমি ব্যবহার করে উপকার পাচ্ছি , আমার ধারনা আপনিও আমার মত উপকার পাবেন।
ধন্যবাদ সবাইকে। আমি ভালো বর্ননা করতে পারি না , তাই সবার কাছ থেকে ক্ষমা চাচ্ছি।]]>
http://www.somewhereinblog.net/blog/Mostofa/29079536 http://www.somewhereinblog.net/blog/Mostofa/29079536 2010-01-16 14:33:46
প্রিয় ব্লগার নির্বাচন ২০০৯ (আপডেট) http://www.somewhereinblog.net অর্থাৎ সামুতে সবচেয়ে প্রিয় ব্লগার কে তা আপনার মন্তব্যের মাধ্যমে প্রকাশ করুন। সবচেয়ে বেশি ভোটে অর্থাৎ বেশি নাম যে ব্লগারের আসবে তাকে নির্বাচিত করা হবে সবচেয়ে প্রিয় ব্লগারে।

এখন পর্যন্ত এগিয়ে আছেন

২. নুরুন নেসা বেগম .......(২)
* পোস্ট করেছেন: ৪৮টি
* মন্তব্য করেছেন: ০টি
* মন্তব্য পেয়েছেন: ৩২টি
* ব্লগ লিখেছেন: ১ বছর ৩ মাস
* ব্লগটি মোট ৭৫৮ বার দেখা হয়েছে

৪. ম্যাভেরিক .......(২)
* পোস্ট করেছেন: ১০২টি
* মন্তব্য করেছেন: ৩২৮৭টি
* মন্তব্য পেয়েছেন: ৪৮৮৪টি
* ব্লগ লিখেছেন: ১ বছর ৩ সপ্তাহ
* ব্লগটি মোট ৮৯২৫০ বার দেখা হয়েছে

৮. আবদুল্লাহ আল মনসুর .........(২)
* পোস্ট করেছেন: ৩৬১টি
* মন্তব্য করেছেন: ৪৬৬৯টি
* মন্তব্য পেয়েছেন: ৪৩৩৯টি
* ব্লগ লিখেছেন: ২ বছর ১ সপ্তাহ
* ব্লগটি মোট ৫৯১৫৩ বার দেখা হয়েছে

১০. হাসান মাহবুব .............. (৫)
* পোস্ট করেছেন: ৭৬টি
* মন্তব্য করেছেন: ১৬৮১৭টি
* মন্তব্য পেয়েছেন: ৯২৮৩টি
* ব্লগ লিখেছেন: ১ বছর ১ মাস
* ব্লগটি মোট ১০৫২০৬ বার দেখা হয়েছে

১৩. নির্ঝর নৈঃশব্দ্য .......(৩)
* পোস্ট করেছেন: ২৬০টি
* মন্তব্য করেছেন: ৯২২২টি
* মন্তব্য পেয়েছেন: ৯০৫৩টি
* ব্লগ লিখেছেন: ২ বছর ৩ মাস
* ব্লগটি মোট ১০১০৩৩ বার দেখা হয়েছে

১৪. পল্লী বাউল .......(২)
* পোস্ট করেছেন: ৪৩টি
* মন্তব্য করেছেন: ২৩০৮টি
* মন্তব্য পেয়েছেন: ১৯৪৩টি
* ব্লগ লিখেছেন: ১ বছর ৪ মাস
* ব্লগটি মোট ২৩৬৫৪ বার দেখা হয়েছে

১৮. মুক্তি মণ্ডল ............ (২)
* পোস্ট করেছেন: ২৩৩টি
* মন্তব্য করেছেন: ৫০৬১টি
* মন্তব্য পেয়েছেন: ৫৭৯৮টি
* ব্লগ লিখেছেন: ২ বছর ১ মাস
* ব্লগটি মোট ৮৭২৪৬ বার দেখা হয়েছে

২৪. পাপী ০০৭ .......(২)
* পোস্ট করেছেন: ৪৫টি
* মন্তব্য করেছেন: ২৩১৪টি
* মন্তব্য পেয়েছেন: ৯৮৫টি
* ব্লগ লিখেছেন: ৫ মাস ২ সপ্তাহ
* ব্লগটি মোট ১০৬২৬ বার দেখা হয়েছে

]]>
http://www.somewhereinblog.net/blog/Mostofa/29077920 http://www.somewhereinblog.net/blog/Mostofa/29077920 2010-01-13 21:31:38
প্রিয় ব্লগার নির্বাচন ২০০৯ (আপডেট) http://www.somewhereinblog.net অর্থাৎ সামুতে সবচেয়ে প্রিয় ব্লগার কে তা আপনার মন্তব্যের মাধ্যমে প্রকাশ করুন। সবচেয়ে বেশি ভোটে অর্থাৎ বেশি নাম যে ব্লগারের আসবে তাকে নির্বাচিত করা হবে সবচেয়ে প্রিয় ব্লগারে।
]]>
http://www.somewhereinblog.net/blog/Mostofa/29075272 http://www.somewhereinblog.net/blog/Mostofa/29075272 2010-01-09 20:52:38
প্রিয় ব্লগার নির্বাচন ২০০৯ http://www.somewhereinblog.net অর্থাৎ সামুতে সবচেয়ে প্রিয় ব্লগার কে তা আপনার মন্তব্যের মাধ্যমে প্রকাশ করুন। সবচেয়ে বেশি ভোটে অর্থাৎ বেশি নাম যে ব্লগারের আসবে তাকে নির্বাচিত করা হবে সবচেয়ে প্রিয় ব্লগারে।

ব্লগার নিক ও লিংকঃ

তো এখন শুরু হয়ে যাক সবচেয়ে প্রিয় ব্লগার কে, তার নির্বাচন। আপনার পছন্দের ব্লগারকে আপনি চিনিয়ে দিন এখনই।

সবার জন্যই শুভ কামনা রইল।
আরো থাকবে সেরা প্রিয় ১০ ব্লগার।



এখন পর্যন্ত পাওয়া লিষ্টঃ

১. সৈয়দ মবনু
* পোস্ট করেছেন: ৩৯টি
* মন্তব্য করেছেন: ২২৮টি
* মন্তব্য পেয়েছেন: ৩৩২টি
* ব্লগ লিখেছেন: ৪ মাস ৪ সপ্তাহ
* ব্লগটি মোট ৯২৮৫ বার দেখা হয়েছে

২. নুরুন নেসা বেগম .......(২)
* পোস্ট করেছেন: ৪৮টি
* মন্তব্য করেছেন: ০টি
* মন্তব্য পেয়েছেন: ৩২টি
* ব্লগ লিখেছেন: ১ বছর ৩ মাস
* ব্লগটি মোট ৭৫৮ বার দেখা হয়েছে

৩. তাজা কলম
* পোস্ট করেছেন: ৪৯টি
* মন্তব্য করেছেন: ৫৩৫০টি
* মন্তব্য পেয়েছেন: ২৮৩৬টি
* ব্লগ লিখেছেন: ৯ মাস ১ সপ্তাহ
* ব্লগটি মোট ২৭৮৭১ বার দেখা হয়েছে

৪. ম্যাভেরিক .......(২)
* পোস্ট করেছেন: ১০২টি
* মন্তব্য করেছেন: ৩২৮৭টি
* মন্তব্য পেয়েছেন: ৪৮৮৪টি
* ব্লগ লিখেছেন: ১ বছর ৩ সপ্তাহ
* ব্লগটি মোট ৮৯২৫০ বার দেখা হয়েছে

৫. এমডি লাভ
* পোস্ট করেছেন: ৩৭টি
* মন্তব্য করেছেন: ৬২৩টি
* মন্তব্য পেয়েছেন: ৫৩৩টি
* ব্লগ লিখেছেন: ২ মাস ২ সপ্তাহ
* ব্লগটি মোট ৫৯৭৫ বার দেখা হয়েছে

৬. কালপুরুষ
* পোস্ট করেছেন: ৬২৬টি
* মন্তব্য করেছেন: ২০২৭৭টি
* মন্তব্য পেয়েছেন: ১৪১৬৬টি
* ব্লগ লিখেছেন: ৩ বছর ১১ মাস
* ব্লগটি মোট ২৯১১৪৫ বার দেখা হয়েছে

৭. অপ্‌সরা
* পোস্ট করেছেন: ১০৯টি
* মন্তব্য করেছেন: ১৩৭৭৭টি
* মন্তব্য পেয়েছেন: ১৫২০০টি
* ব্লগ লিখেছেন: ১ বছর ৫ মাস
* ব্লগটি মোট ১৩২৫৩৭ বার দেখা হয়েছে

৮. আবদুল্লাহ আল মনসুর .........(২)
* পোস্ট করেছেন: ৩৬১টি
* মন্তব্য করেছেন: ৪৬৬৯টি
* মন্তব্য পেয়েছেন: ৪৩৩৯টি
* ব্লগ লিখেছেন: ২ বছর ১ সপ্তাহ
* ব্লগটি মোট ৫৯১৫৩ বার দেখা হয়েছে

৯. রিফা
* পোস্ট করেছেন: ৪টি
* মন্তব্য করেছেন: ১৮১টি
* মন্তব্য পেয়েছেন: ২২৯টি
* ব্লগ লিখেছেন: ১ সপ্তাহ ৩ দিন
* ব্লগটি মোট ২১০৭ বার দেখা হয়েছে

১০. হাসান মাহবুব .............. (৫)
* পোস্ট করেছেন: ৭৬টি
* মন্তব্য করেছেন: ১৬৮১৭টি
* মন্তব্য পেয়েছেন: ৯২৮৩টি
* ব্লগ লিখেছেন: ১ বছর ১ মাস
* ব্লগটি মোট ১০৫২০৬ বার দেখা হয়েছে

১১. ভেবে ভেবে বলি
* পোস্ট করেছেন: ১৫টি
* মন্তব্য করেছেন: ৩৫২৬টি
* মন্তব্য পেয়েছেন: ২৯৭৬টি
* ব্লগ লিখেছেন: ১০ মাস ১ সপ্তাহ
* ব্লগটি মোট ৩২০৬৫ বার দেখা হয়েছে

১২. কিবর
* পোস্ট করেছেন: ৭টি
* মন্তব্য করেছেন: ৬৬টি
* মন্তব্য পেয়েছেন: ১৯টি
* ব্লগ লিখেছেন: ২ মাস ৩ সপ্তাহ
* ব্লগটি মোট ৩২৬ বার দেখা হয়েছে

১৩. নির্ঝর নৈঃশব্দ্য .......(৩)
* পোস্ট করেছেন: ২৬০টি
* মন্তব্য করেছেন: ৯২২২টি
* মন্তব্য পেয়েছেন: ৯০৫৩টি
* ব্লগ লিখেছেন: ২ বছর ৩ মাস
* ব্লগটি মোট ১০১০৩৩ বার দেখা হয়েছে

১৪. পল্লী বাউল .......(২)
* পোস্ট করেছেন: ৪৩টি
* মন্তব্য করেছেন: ২৩০৮টি
* মন্তব্য পেয়েছেন: ১৯৪৩টি
* ব্লগ লিখেছেন: ১ বছর ৪ মাস
* ব্লগটি মোট ২৩৬৫৪ বার দেখা হয়েছে

১৫. ত্রিভুজ
* পোস্ট করেছেন: ৫২৯টি
* মন্তব্য করেছেন: ১২৩৫০টি
* মন্তব্য পেয়েছেন: ২৯১৫৯টি
* ব্লগ লিখেছেন: ৩ বছর ১১ মাস
* ব্লগটি মোট ৫৭৬২১৯ বার দেখা হয়েছে

১৬. একরামুল হক শামীম
* পোস্ট করেছেন: ৪৮৮টি
* মন্তব্য করেছেন: ২১৩৫৫টি
* মন্তব্য পেয়েছেন: ২১৪৭৭টি
* ব্লগ লিখেছেন: ৩ বছর ১০ মাস
* ব্লগটি মোট ২৮১০০০ বার দেখা হয়েছে

১৭. মেঘ
* পোস্ট করেছেন: ২৫২টি
* মন্তব্য করেছেন: ৩১৮৪টি
* মন্তব্য পেয়েছেন: ৪৮৯৮টি
* ব্লগ লিখেছেন: ৩ বছর ১০ মাস
* ব্লগটি মোট ৯২৭২৮ বার দেখা হয়েছে

১৮. মুক্তি মণ্ডল ............ (২)
* পোস্ট করেছেন: ২৩৩টি
* মন্তব্য করেছেন: ৫০৬১টি
* মন্তব্য পেয়েছেন: ৫৭৯৮টি
* ব্লগ লিখেছেন: ২ বছর ১ মাস
* ব্লগটি মোট ৮৭২৪৬ বার দেখা হয়েছে

১৯. নাজনীন খলিল
* পোস্ট করেছেন: ৯০টি
* মন্তব্য করেছেন: ৬৩৩৭টি
* মন্তব্য পেয়েছেন: ৬১২২টি
* ব্লগ লিখেছেন: ১ বছর ৪ মাস
* ব্লগটি মোট ৬৪৫৫৮ বার দেখা হয়েছে
২০. রাগ ইমন
* পোস্ট করেছেন: ৫৫৯টি
* মন্তব্য করেছেন: ১৭৫১৪টি
* মন্তব্য পেয়েছেন: ১৮০১৮টি
* ব্লগ লিখেছেন: ৩ বছর ৭ মাস
* ব্লগটি মোট ৩১৯২৬৫ বার দেখা হয়েছে

২১. ফকির ইলিয়াস
* পোস্ট করেছেন: ৯৬০টি
* মন্তব্য করেছেন: ৬৮৪৯টি
* মন্তব্য পেয়েছেন: ১২২২০টি
* ব্লগ লিখেছেন: ২ বছর ২ মাস
* ব্লগটি মোট ২৩০৮৭৪ বার দেখা হয়েছে

২২. ছাগুরাম
* পোস্ট করেছেন: ২টি
* মন্তব্য করেছেন: ২টি
* মন্তব্য পেয়েছেন: ৫টি
* ব্লগ লিখেছেন: ২ সপ্তাহ ২ দিন
* ব্লগটি মোট ১৫৪ বার দেখা হয়েছে

২৩. ত্রেয়া
* পোস্ট করেছেন: ২৩টি
* মন্তব্য করেছেন: ১২০০টি
* মন্তব্য পেয়েছেন: ১৪০৬টি
* ব্লগ লিখেছেন: ৫ মাস ২ সপ্তাহ
* ব্লগটি মোট ২৩১৪৬ বার দেখা হয়েছে
২৪. পাপী ০০৭ .......(২)
* পোস্ট করেছেন: ৪৫টি
* মন্তব্য করেছেন: ২৩১৪টি
* মন্তব্য পেয়েছেন: ৯৮৫টি
* ব্লগ লিখেছেন: ৫ মাস ২ সপ্তাহ
* ব্লগটি মোট ১০৬২৬ বার দেখা হয়েছে

২৫. ফারা তন্বী
* পোস্ট করেছেন: ৭১টি
* মন্তব্য করেছেন: ৪২৯৯টি
* মন্তব্য পেয়েছেন: ৫৭৬৭টি
* ব্লগ লিখেছেন: ৬ মাস ২ সপ্তাহ
* ব্লগটি মোট ৬৭১২৫ বার দেখা হয়েছে

২৬. মুখফোড়
* পোস্ট করেছেন: ১৪৪টি
* মন্তব্য করেছেন: ১টি
* মন্তব্য পেয়েছেন: ১৯৯৪টি
* ব্লগ লিখেছেন: ৩ বছর ১১ মাস
* ব্লগটি মোট ৩৬২৮৭ বার দেখা হয়েছে

২৭. বৃত্তবন্দী
* পোস্ট করেছেন: ১০২টি
* মন্তব্য করেছেন: ৯৯১২টি
* মন্তব্য পেয়েছেন: ৫২৩০টি
* ব্লগ লিখেছেন: ১ বছর ৯ মাস
* ব্লগটি মোট ৮৬৪৯৮ বার দেখা হয়েছে

২৮. রাজামশাই
* পোস্ট করেছেন: ৮১১টি
* মন্তব্য করেছেন: ১৩২৬৭টি
* মন্তব্য পেয়েছেন: ১৬৪৯৮টি
* ব্লগ লিখেছেন: ১ বছর ১০ মাস
* ব্লগটি মোট ২৭৮০০৬ বার দেখা হয়েছে

২৯. হোসাইন১৯৫০
* পোস্ট করেছেন: ৪৮টি
* মন্তব্য করেছেন: ১৪৮৮টি
* মন্তব্য পেয়েছেন: ১৪৩৮টি
* ব্লগ লিখেছেন: ৩ মাস ৬ দিন
* ব্লগটি মোট ২৩২৮৩ বার দেখা হয়েছে

৩০. স্বপ্নকথক
* পোস্ট করেছেন: ৩৬টি
* মন্তব্য করেছেন: ২৪৩৬টি
* মন্তব্য পেয়েছেন: ৯৬৪টি
* ব্লগ লিখেছেন: ৫ মাস ১ সপ্তাহ
* ব্লগটি মোট ২৮৩৮৯ বার দেখা হয়েছে

৩১. জামাল ঊদ্দিন
* পোস্ট করেছেন: ৩৭টি
* মন্তব্য করেছেন: ১০৩৮টি
* মন্তব্য পেয়েছেন: ৭৮৫টি
* ব্লগ লিখেছেন: ৩ মাস ২ সপ্তাহ
* ব্লগটি মোট ১৭৯১৩ বার দেখা হয়েছে

৩২. আশরাফ মাহমুদ
* পোস্ট করেছেন: ১৬২টি
* মন্তব্য করেছেন: ১২৭৩৭টি
* মন্তব্য পেয়েছেন: ১১৪৯৩টি
* ব্লগ লিখেছেন: ২ বছর ৬ মাস
* ব্লগটি মোট ১৬৩২১১ বার দেখা হয়েছে





]]>
http://www.somewhereinblog.net/blog/Mostofa/29074926 http://www.somewhereinblog.net/blog/Mostofa/29074926 2010-01-09 11:01:50
সাহায্য প্রয়োজন। প্লিজ সাহায্য করুন । (সাময়িক পোষ্ট) http://www.somewhereinblog.net/blog/Mostofa/29069185 http://www.somewhereinblog.net/blog/Mostofa/29069185 2009-12-31 19:15:22 কারক ছড়া
যে করে সে হয় কর্তা
প্রথমা কর্তায়।
যা কিছু দেখি , শুনি
কর্মে দ্বিতীয়ায়।
করন কারকে হয়
বিভক্তি তৃতীয়া
যানবে তাহার চিহ্ন
দ্বারা আর দিয়া।
যাকে কিছু করি দান
সেই সম্প্রদান।
কহে সুধী জন
হতে থেকে ইত্যাদি
যার শেষে রয়
অপাদানে পঞ্চমী
জানবে নিশ্চয়।
বৃক্ষের ও নদীর মত
'র' থাকে যেথায়
সম্বন্ধ পদে যা
ষষ্টি মাত্র হয়।
ক্রিয়ার কাজ যেথা
যবে সমাপন
অধিকরনে সপ্তমি বলে তারে
কর নিরুপন।
]]>
http://www.somewhereinblog.net/blog/Mostofa/29068994 http://www.somewhereinblog.net/blog/Mostofa/29068994 2009-12-31 14:47:49
"একা"


আজ মনে পড়ে কি তোমার সেদিনের কথা
লুকিয়ে লুকিয়ে তোমার চেয়ে থাকা।
বিশ্ময় আর কৌতুহলে তুমি
আমায় ভালোবেসেছিলে।
শত বাধার পর্বত ডিঙ্গিয়ে ,
সমস্ত ব্যথার অবসান ঘটিয়ে,
জীবন দিযে দেখিয়ে ছিলে,
ভালোবেসে তুমি করনিতে ভূল।
এখন আমি বেঁচে আছি শুধু,
বুকে নিয়ে এক ব্যথার আগুন।
কবরের পাশে বসে থাকি একা,
ভাবি শুধু সেদিনের কথা।
মনে পড়ে কি তোমার সেদিনের কথা?
বিশ্ময় ভাবে তোমার তাকিয়ে থাকা,
এখন আমি ভাবি শুধূই এখনকার কথা।
কবরের পাশে বসে থাকি শুধূ,
আমি একা।

]]>
http://www.somewhereinblog.net/blog/Mostofa/29066495 http://www.somewhereinblog.net/blog/Mostofa/29066495 2009-12-27 14:59:48
রাজাকারের বিরুদ্দে কলম যুদ্ধে অংশ গ্রহন করুন। এই লিংকে ক্লিক করুন।]]> http://www.somewhereinblog.net/blog/Mostofa/29066085 http://www.somewhereinblog.net/blog/Mostofa/29066085 2009-12-26 21:26:55 দূর্নিতির সূত্রপাত যে ভাবে



আমরা র্দূনতি করতে দেখি কিন্তু কি ভাবে র্দূনতি ও দূনতিবাজ তৈরি হয় তা কি জানি। অনেকেই জাননে আমি আবার মনে করিয়ে দিই।
প্রথমে বেকার (সাধারন পাবলিক, যাদের রুই কাতলা গোছের কেউ নেই) থেকে শুরু করি।একজন বেকার চাকরি খুজে খুজে হয়রান। সে তার নিজের যোগ্যতা অনুসারে কোন চাকুরি খুজে পাচ্ছনো। যদিও দরখাস্ত করছে তবু হচ্ছে না , বিভিন্ন চাকুরি প্রাথীর মামা খালুর কল্যানে। সে প্রায় হতাশ। এমন সময় একজন শুভাকাঙ্খি এসে বল্ল যে তোমার চাকুরির একটা ব্যবস্থা করে দিতে পারি। সে তো মহা আনন্দে আটখান । কিন্তু টাকা লাগবে। দালালের (শুভাকাঙ্খ) প্রথম প্রশ্ন- কোথায় কোথায় দরখাস্ত করছে?
জবাবে বেকার , তার দরখাস্ত করার স্থান গুলো বল্ল। এও বল্ল অমুক জায়গায় আমার চেয়েও লোয়ার লোক নিল। তখন দালাল বলবে, ইস আগে যোগাযোগ করনি কেন? ঐ জায়গায় আমার ভালো লিংক ছিল, ইস! মিস হয়ে গেল। তবে চিন্তার কিছু নেই। একটা ব্যবস্থা হয়ে যাবে। এখন যে কয় জায়গায় দরখাস্ত করছে এর মধ্যে কোনটায় আগ্রহী?
বেকার হয়তো বলবে আমি অমুক চাকুরিতে আগ্রহী। যেমন ধরি ফুডে (মানে খাদ্য মন্ত্রনালয়ে) ।
কোন পদ যেন? দালাল বল্ল।
ইয়ে, মানে হচ্ছে, সহ খাদ্য পরিদর্শক।
টাকা লাগবে মোট পাঁচ লাখ, দিতে পারবা ?
অংকটা বেশি হয়ে গেল না?
কি কউ বেশি, এই টাকাতো মিঞা , চাকুরি পাইলে তোমার দুই মাসের ইনকাম।
কি কন? এত টাকা আসবে কি ভাবে? বেতন স্কেল তো মাত্র ৩৩০০ টাকা। তারমানে মোট বেতন ৫০০০ টাকার কাছে। কি যে কন না। আমার টাকা উঠতে সময় লাগবে সাড়ে আট বছর।
তোমারে কইছে? কইলামতো মাত্র দুইমাস বেশি হলে তিন মাস লাগবে।
কি যে কন না? কিছুইতো বুঝি না।
এখন তোমার বোঝা লাগবে না।

যাই হোক, দালাল হলেও ঠিকই সে চাকুরিটার ব্যবস্থা করে দিল। বেকার এক্ষন চাকুরিজীবি। তার মাথায় এখন সব সময় ঘোরেও টাকার চিন্তা । তার ৫,০০,০০০ টাকার ব্যবস্থার চিন্তা। অবশেষে পেল কি ভাবে আলাদা কায়দায় বেতন ছাড়াও টাকা রোজগার করা যায়। তার টাকা উঠাতে সে শুরু করল দূর্নিতি। এভাবে সে হল দূর্নিতিবাজ। আর একবার যাকে টাকার নেশা পেয়ে বসে তার আর নিস্তার নাই। আরো টাকা চাই। সরকারি জিনিস বিক্রয় ছাড়াও কিভাবে টাকা আয় করা যায় তা নিয়ে চিন্তা করে। অবশেষে আরো ভালো ধান্দা পায়। একজন লোক নিয়োগ দিতে পারলেতো একবারেই প্রচুর টাকা পাওয়া যায়। নিয়োগের ক্ষেত্রে শুরু হয় দূর্নিতি। তার কাছ থেকে তৈরি হয় দালাল ও নতুন দূর্নিতিবাজ।

এ থেকে নিস্তার পাওয়ার উপায় কি?
এ প্রতিরোধ করা কি সম্ভব?
এ দূর্নিতি তো মন্ত্রি পর্যায় থেকেও হয় , এদের কি ভাবে থামানো যায়?
সচিবালয় থেকে যে দূর্নিতি হয় তা বন্ধ হবে কি ভাবে?
দূর্নিতি দমন কমিশন দিয়ে? (সরিসার ভিতর ভূত থাকলে সরিসা দিয়ে ভূত তাড়ানো যায় না।)
এত প্রশ্নের উত্তর দেবে কে?
????????????????????

]]>
http://www.somewhereinblog.net/blog/Mostofa/29063097 http://www.somewhereinblog.net/blog/Mostofa/29063097 2009-12-21 17:41:40
অন্তর জ্বালা
বিশাক্ত সাপের তীব্র বিষের জ্বালা
অন্তর জ্বালার চেয়ে বিশাক্ত নয়।
সাপের বিষ তোমাকে করে দেবে নিঃশেষ
অন্তর জ্বালা তবু হবে না শেষ।
মারবে না তোমায় কিন্তু বাঁচতেও দেবে না
ফুরায়েও ফুরাবে না তার জ্বালা।
এতো চিরতার তিক্ত স্বাধ নয়
এ স্বাধতো জীব্নোমৃতের স্বাধ।
এতো মরুর ধুসর বালিয়াড়ি
তবু এতে মরুদ্যানের ঠান্ডা বাতাস
হবেনা প্রবাহিত।
পাবে না তুমি মিষ্টি পানির স্বাধ
সেই স্বাধই পাবে,
যা তুমি তৈরি করে রেখেছো।
তিক্ত চিরতার চেয়ে যা তিক্ত
সাপের বিষের চেয়েও যা বিশাক্ত
পরামানু বোমার চেয়েও যা ধ্বংসাত্বক
যা তোমার অন্তর জ্বালা
সে জ্বালা হয়তে দুঃখের অথবা আনন্দের।]]>
http://www.somewhereinblog.net/blog/Mostofa/29061276 http://www.somewhereinblog.net/blog/Mostofa/29061276 2009-12-18 21:09:21
হে শীত

হেমন্তের শেষে তুমি শীতের আগমন
কুয়াশার চাদর তোমায় জানাই স্বাগতম।
ভোরের শিশির সিক্ত ঘাস যেন মুক্তার মত,
সোনালী রোদের হাল্কা উষ্ঞতা যেন
তোমার হাতের কোমল স্পর্শ্।
তোমার গায়ের মিষ্টি গন্ধের মত,
ভেসে আসে শিউলির গন্থ কুয়াশার চাদর মুড়ি দিয়ে।
তোমার গায়ের মিষ্টি গন্ধের মত,
শিউলির গন্ধও আমাকে আকুল করে।
তোমার দেহের উষ্ঞ স্পর্শের মত ,
শীতের স্পর্শও আমার দেহে কাঁপন জাগায়।
তোমার দেওয়া চুম্বনের মত,
শীতের চুম্বনও আমার দেহের রক্ত কনিকায় কনিকায় কাঁপন জাগায়।
শীতের সকাল আমাকে মনে করিয়ে দেয়,
তোমার ঐ সুন্দর মুখখানি
তাই হে শীত, তোমাকে জানাই স্বাগতম।]]>
http://www.somewhereinblog.net/blog/Mostofa/29060154 http://www.somewhereinblog.net/blog/Mostofa/29060154 2009-12-16 21:04:52
লোভ লোভ



আমিতো ধ্বংস
আমিতো যুদ্দ
আমিতো ভয়াবহ চেতনা।
আমিতো আমাবশ্যার
কালো রাত্রি।

আমিতো রাতের আধারে
দুকুল ভাসানো বন্যা।
আমি ক্ষয়, আমি ভূমিকম্প
আমিতে আগ্নেয়গগীরির অগ্নিৎপাত।
আমি তোমার মধ্যে বেঁচে থাকা
হিংস্র হায়ানার মত লোভ।]]>
http://www.somewhereinblog.net/blog/Mostofa/29059357 http://www.somewhereinblog.net/blog/Mostofa/29059357 2009-12-15 17:22:31
১৬ই ডিসেম্বর উৎযাপন (খুলনায়)। এই লিংকে ক্লিক করুন। ]]> http://www.somewhereinblog.net/blog/Mostofa/29058734 http://www.somewhereinblog.net/blog/Mostofa/29058734 2009-12-14 17:18:40 এই মাত্র চিতই পিঠা খেয়ে আসলাম। " style="border:0;" />। শীতের পিঠা , ওহ! অসাধরন। যারা এখনও খেতে পাননি , তারা আমার ব্লগ দেকে একটু শান্ত হন<img src=" style="border:0;" />। অতি শিঘ্রই আপনার বাড়িতে হবে এ পিঠা। রাতে খেয়েছি শুকনা চিতই নতুন গুড় দিয়ে। আর একটু আগে নতুন খেজুরের রসে ভিজানো পিঠ। আপনাদের হয়তে লোভ লাগছে কিন্তু কি করব বলেন, এত ব্লাগাকেতে দাওয়াত করে খাওয়াতে পারবো না তাই দাওয়াত করলাম না। তবে আমি আপনাদের পক্ষ থেকে একটু বেশিই খেয়ে নেব <img src=" style="border:0;" />। কাজেই নো চিন্তা ডু ফুর্তি।<img src=" style="border:0;" />। তবে আপনাদের পক্ষ থেকে খাওয়ায় হয়তো একটু বেশিই খাওয়া হযে যাবে, তা হোক সবার কথা চিন্তা করে একটু কষ্টতো করতেই হবে্<img src=" style="border:0;" />]]> http://www.somewhereinblog.net/blog/Mostofa/29056974 http://www.somewhereinblog.net/blog/Mostofa/29056974 2009-12-11 10:15:26