somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামী ব্যাংকের টাকায় আইন প্রতিমন্ত্রীর পারিবারিক বাড়ি : ইসলামী ব্যাংক জঙ্গি ও যুদ্ধাপরাধীদের অর্থ ও পৃষ্ঠপোষকতা দেয় : কামরুল ইসলাম

০৪ ঠা জুন, ২০১০ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইসলামী ব্যাংকের টাকায় আইন প্রতিমন্ত্রীর পারিবারিক বাড়ি : ইসলামী ব্যাংক জঙ্গি ও যুদ্ধাপরাধীদের অর্থ ও পৃষ্ঠপোষকতা দেয় : কামরুল ইসলাম
স্টাফ রিপোর্টার
ইসলামী ব্যাংকের অর্থায়নে নির্মাণ করা হয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের পারিবারিক বাড়ি। কামরুল ইসলামের বড় ভাই হাকিম হাফেজ আজিজুল ইসলামের নামে ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে তাদের পুরান ঢাকার চকবাজার এলাকার ৪৮/১, আজগর লেনের পুরাতন বাড়ি ভেঙে নতুন ৫ তলা ভবন নির্মাণ করা হয়েছে। তাদের পরিবার এখনও ইসলামী ব্যাংকের চকমোগলটুলি শাখায় লেনদেন অব্যাহত রেখেছেন। এদিকে আইন প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংকের সঙ্গে লেনদেনকারীদের ব্যাপারে একাধিক আলোচনা ও জনসভায় বলেছেন, ‘ইসলামী ব্যাংক জঙ্গি ও যুদ্ধাপরাধীদের অর্থায়ন করে। সরকারের কাছে খবর আছে, জঙ্গি ও যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য ইসলামী ব্যাংক দেশে-বিদেশে মোটা অংকের টাকা বিনিয়োগ করছে।’ অ্যাডভোকেট কামরুল ইসলামের পরিবার সম্পর্কে এক অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে।
অ্যাডভোকেট কামরুলের পারিবারিক সূত্র জানিয়েছে, পুরান ঢাকার চকবাজার এলাকার ৪৮/১, আজগর লেনের বাসিন্দা উপমহাদেশের প্রখ্যাত ইউনানী চিকিত্সক ও ঢাকা তিব্বিয়া হাবিবিয়া ইউনানী কলেজের প্রিন্সিপাল হাকিম খুরশিদুল ইসলামের চার ছেলে। তারা হচ্ছেন—যথাক্রমে হাকিম হাফেজ আজিজুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, কামরুল ইসলাম ও মোরশেদুল ইসলাম। পিতার মৃত্যুর পর বড়ভাই হাকিম হাফেজ আজিজুল ইসলামই অ্যাডভোকেট কামরুল ইসলামদের পরিবারের দায়িত্ব গ্রহণ করেন। হাফেজ আজিজুল ইসলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. চকমোগলটুলি শাখা থেকে ৮ লাখ টাকা ঋণ নিয়ে তাদের ৪৮/১, আজগর লেনের বাড়িটি নির্মাণ করেন। এখনও তাদের ঋণের ৯৪ হাজার টাকা পরিশোধ বাকি রয়েছে। এদিকে ইসলামী ব্যাংক জঙ্গি ও যুদ্ধাপরাধীদের অর্থায়ন করে বলে অভিযোগ করেছেন হাকিম হাফেজ আজিজুল ইসলামের ছোটভাই আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গত ২২ মার্চ রাজধানীর কারওয়ান বাজারে আওয়ামী লীগসহ ১৪ দল আয়োজিত এক সমাবেশে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ইসলামী ব্যাংক ও ইবনে সিনা হাসপাতালসহ যুদ্ধাপরাধীদের অনেক প্রতিষ্ঠান রয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে এগুলো থেকে প্রচুর অর্থ ছড়ানো হচ্ছে। এগুলোকে সরকারের নিয়ন্ত্রণে না আনতে পারলে যুদ্ধাপরাধীদের বিচার সঠিকভাবে করা যাবে না। ২২ মার্চ টিভি চ্যানেলগুলোতে তার এ বক্তব্যের উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রচার করা হয়। পর দিন ২৩ মার্চ দেশের প্রায় সবগুলো জাতীয় দৈনিক পত্রিকা এ সংবাদ প্রকাশ করে। গত ৯ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, জঙ্গিদের অর্থের যোগানদাতা হচ্ছে ইসলামী ব্যাংক। যুদ্ধাপরাধীদের বিচার সঠিকভাবে করতে হলে ইসলামী ব্যাংককে সবার আগে সরকারের নিয়ন্ত্রণে নিতে হবে। গত ১৬ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে যুদ্ধাপরাধীদের বিচার ও সাম্প্রদায়িকতা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, সরকারের কাছে খবর আছে, যুদ্ধাপরাধীদের বিচার প্রতিহত করতে ইসলামী ব্যাংক দেশে-বিদেশে অর্থ বিনিয়োগ করছে। ইসলামী ব্যাংককে কন্ট্রোল করা না গেলে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত হবে। আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের এ বক্তব্য পর দিন ১৭ এপ্রিল দেশের প্রায় সব জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়।
১৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×