রবীন্দ্র সংগীত
১৪ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:০৫
আলো নিবে গেলো ঘরভর্তি শূণ্যতার ভেতর তাকায়ে
আছে অতৃপ্ত ঘ্রাণমুদ্রণ
বাথরুমে নীল আলো, দরোজার চিকন ফাঁক গলিয়ে মুখের উপর এসে
দাঁড়ায়ে থাকছে, এই একটুকরো আলোয় ড্রেসিং টেবিলে
চিরুনী ও চুলের কাঁটায়
আঙুলের সম্পর্ক জমাট হয়ে উঠছে। গত তিন দিনের টেবিল জুড়ে
আপেলের আভা ও একটি স্ক্যান মেশিন পড়ে রয়েছে।
আমার মনোজগতে স্ক্যান হয়ে গেছে কাটা আপেল
চিন্তাভাবনায় আপেলের রঙটা ঢুকিয়ে দিচ্ছি খুব কাছাকাছি স্থির হয়ে থাকা
স্টাপলারের খুলে পড়া পিনের মুখে।
আমি দেখছি
একটি পানির বোতল ও চারবান্ডিল ভিজিটিং কার্ড।
এদের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই।
বাংলা অভিধানের ভেতর ঢুকে আছে মাউস প্যাডের মাথা।
আমি তোমার মুখটাকে অভিধানের ভেতর ঢুকানোর চেষ্টা করছি।
একখানা বিড়ালের পিছনে
রোদ ভর্তি বেলুন গাড়ি ছুটছে আর একখানা বিড়াল আমার
ভেতর মুখ লুকিয়ে তোমার কথা বলছে।
আমার দুইহাত দূরে
একজন রবীন্দ্র সংগীত গাচ্ছেন “ভালবাসি, ভালবাসি”।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা/নয়া ;
লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা বাপ্পী। আমি কয়েকদিন নেট এর বাইরে ছিলাম। ভালো আছেন নিশ্চয়?
লেখক বলেছেন: হা, একদম ঠিক।
বিল্লাল মেহদী বলেছেন:
'এই একটুকরো আলোয় ড্রেসিং টেবিলেচিরুনী ও চুলের কাঁটায়
আঙুলের সম্পর্ক জমাট হয়ে উঠছে। '
কবিতা ভালো লেগেছে। উপরে উদ্ধৃত লাইন ক'টি বেশি ভালো লেগে গেল।
ধন্যবাদ।
লেখক বলেছেন: বিল্লাল আপনাকে অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: সৌমিত্র আপনাকে শুভেচ্ছে জানাচ্ছি। ভাল থাকবেন।
আন্দালীব বলেছেন:
সব চমৎকার দেখা যাচ্ছে। তবু কী একটা আড়াল আছে...! ওইখানেই নিগূঢ়তা...ভালো লেগেছে না বল্লেও চলছে
লেখক বলেছেন: বস, ঠিক কইছেন।
লেখক বলেছেন: ঘুরতে যাচ্ছি....
ভাল থাকবেন কবি!!
লেখক বলেছেন: ধন্যবাদ ছন্নছাড়া। আপনিও ভাল থাকবেন।
আমি ও আমরা বলেছেন:
অনেক দিন পর আপনাকে অনলাইনে দেখছি, নতুন লিখা কই?
লেখক বলেছেন: হা আমি ঢাকার বাইরে ছিলাম। আজ ই আসলাম। ভালো আছেন নিশ্চয়? নতুন লেখা নাই....
কেএসআমীন বলেছেন:
হুমমম
লেখক বলেছেন: কি বললেন কিছুই বুঝলাম না....
সোহেল হাসান গালিব বলেছেন:
মুক্তিদা, বস্তুজগতের একটা সপ্রাণ উপস্থিতি অনুভব করলাম। আর ভাবলাম, রবীন্দ্র সংগীত তাই করে কি-না! তার `মুক্তধারা' নাটকে পথের ধূলা, গাছের ডাল পরস্পর কথা বলছে---সেই কথাটাও মনে পড়লো।কবিতার প্রথম পংক্তিতে জীবন দাশীয় ক্রিয়া `তাকায়ে' পরিহার করে `তাকিয়ে' লিখলে কেমন হয়?
সর্বোপরি কবিতাটা ভালো লেগেছে। ভালো থাকবেন।
লেখক বলেছেন: গালিব শুকরিয়া। তোমাকে এখানে দেখে আনন্দ পাচ্ছি।
আগে তাকিয়ে-ই লিখতাম। ইদানিং ওইটা করতেছি না। জীবন বাবুর ক্রিয়া বলে কথা না। এইটা দিয়ে এক ধরণের সূক্ষ্ণব্যঙ্গ করার পায়তারা আর কি!
সেইটা ভাল ভাবে করতে পারি নাই। আমার নিজের কাছেও ভাল ঠেকে নাই।
ধন্যবাদ গালিব। তোমার বনপাংশুল কিনলাম। ভাল হইছে।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক সুন্দর.........সময়টাকে দেখতে পেলাম..
আশাকরি ভালো আছেন।
শুভকামনা......।
লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা। অর্ঘ্যের সাথে কি দেখা হয়? দেখা হলে আমার একটি বই ওর কাছ থেকে নিয়ে নেবেন।


















একখানা বিড়ালের পিছনে
রোদ ভর্তি বেলুন গাড়ি ছুটছে আর একখানা বিড়াল আমার
ভেতর মুখ লুকিয়ে তোমার কথা বলছে।
আমার দুইহাত দূরে
একজন রবীন্দ্র সংগীত গাচ্ছেন “ভালবাসি, ভালবাসি”।
ফিনিশিংটা কিন্তু দারুন, খুব ভাবায়।
শুভেচ্ছা রইল।