বুকসেল্ফ
নরম আলোর – বিছানায়, শাদাকাশবন – মুখের দিকে তাকালে
দেখা যায় আকাশ নীল হয়েছে।
পুরনো বুকসেল্ফের ধুলাতে কোন একজনের হাতের ছাপ
শাদা-কালো, স্নেহশীল।
সুরভি ছড়ানো পিছনের দিন ধুলোমাখা কালিঝুলিতে ঝাপসা
রোদেপোড়া উঠোনের কোণে – পেয়ারা গাছের বাঁকানো ছায়ায়
যার মুখের একপাশ; সমুদ্রপৃষ্ঠা, ধাঁধাঁশীল।
তার গভীরদৃষ্টির বুকসেল্ফ আমি পরিষ্কার করি
ধুলা ঝেড়েঝুড়ে দেখি - আমার ঘরের মধ্যে তাঁর পেছনের দেওয়াল
সুদীপ্ত গুহাচিত্র। আলোকণাগুলাতে বটির চোখ
দ্বিখন্ডিত ইলিশের পেটি।
মানবকূলের বিকশিত পথে, সন্ধার অভ্যন্তরে উঁকি দিচ্ছে
কালোস্তন; আমি তাকে বুকসেল্ফে সযতনে রেখে দিই
দেখা যায় আকাশ লাল হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


