আমার প্রিয় পোস্ট

উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি

বর্ষণের বার্তা

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৩

শেয়ারঃ
0 0 0

বর্ষণের আগাম ধ্বনির বার্তা পৌঁছে দিতে চেয়ে যেসব বালক
ঘরে ফেরেনি এখনো, তাদের হাড়ের জগৎ
আমি খুলে ফেলেছি, ওখানে বালুঝড়, সুগন্ধী কেশের নারীগণ
বর্ষাগ্রন্থের পৃষ্ঠায় বিরহগাথায় আঙুলের চিহ্ন রেখে গেছে।

কমদগাছের নিচে ছড়ানো-ছিটানো কদমফুলের ঘ্রাণে
ক্ষণকালের চোখাচোখি থেকে জন্ম নেওয়া
সমস্ত সন্ধ্যা মিনতি -
আর নিকটের পাঁজর পড়শি, যারা আগাম বার্তায় নেচে ওঠে
আমি তাদের সূর্যাস্ত দেখার দূরবীণে চোখ রেখে দিগন্তে
উড়ে যেতে দেখি শতশত কালো-হাঁসপাখি।

ভাবি, নিকটে থাকার চেয়ে দূরে শালপাতা দুলে উঠা
সবুজাভ পথে তন্দ্রাশীল বুনোঝোপে কেউ যদি ডেকে ওঠে,
খণ্ড-খণ্ড মেঘে সূক্ষ্ণচিত্রে ফুটে ওঠে তার কেশ, ক্রুর সংরাগে
তবু নিস্তব্ধ উতলা বাড়ে...

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা/মুক্তি মণ্ডল ;
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৩
আমি ও আমরা বলেছেন: কমদগাছের নিচে ছড়ানো-ছিটানো কদমফুলের ঘ্রাণে
ক্ষণকালের চোখাচোখি থেকে জন্ম নেওয়া
সমস্ত সন্ধ্যা মিনতি -
আর নিকটের পাঁজর পড়শি, যারা আগাম বার্তায় নেচে ওঠে
আমি তাদের সূর্যাস্ত দেখার দূরবীণে চোখ রেখে দিগন্তে
উড়ে যেতে দেখি শতশত কালো-হাঁসপাখি।


--------------------------------------------------------------------
তোমার আমার বাঘ বইলা ডাকতে ইচ্ছা করতাছে। মাঝখানের লাইনটা আসলেই বাঘা।

বাঘ ভয়ঙ্কর অথচ কি ভয়ঙ্কর রকমের সুন্দর তার প্রতিটি পদচারনা।

এইখানে এই কবিতায় আমার কপি করে আনা স্তবকে আমি লটকে থাকলাম।

সাব্বাস বাঘা।
২. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৪
আমি ও আমরা বলেছেন: তোমার --->তোমারে (টাইপো)
৩. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৩
সবাক বলেছেন: মুক্তি'দা....

শব্দগুলোতো নাচতেছে......
৫. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৫
মুক্তি মণ্ডল বলেছেন: বাপ্পী, সবাক এবং অন্যমনস্ক শরৎ আপনাদেরকে শুভেচ্ছা। আপনাদের উপস্থিতি দেখে ভাল লাগছে।
৬. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৯
তনুজা বলেছেন: "উড়ে যেতে দেখি শতশত কালো-হাঁসপাখি
ভাবি, নিকটে থাকার চেয়ে দূরে শালপাতা দুলে উঠা
সবুজাভ পথে তন্দ্রাশীল বুনোঝোপে কেউ যদি ডেকে ওঠে..........



(নতুন না আগের লেখা?)


১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২১

লেখক বলেছেন: ধন্যবাদ স্যার। টাটকা।

৭. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪২
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: হাঁ! আমি বরং চুপচাপ পড়ি। কবিতা নিয়ে কারো সাথে কথা বলতে কেন জানি আজকাল ভালো লাগে না। :)
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৩

লেখক বলেছেন: নিরবতা।

৮. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০০
সবাক বলেছেন:
এই একটা সমস্যা.....
একবার আসলে একরকম.....


এখন কি আরেকটা লিখবো....

"বর্ষণের আগাম ধ্বনির বার্তা পৌঁছে দিতে চেয়ে যেসব বালক
ঘরে ফেরেনি এখনো, তাদের হাড়ের জগৎ
আমি খুলে ফেলেছি, ওখানে বালুঝড়, সুগন্ধী কেশের নারীগণ
বর্ষাগ্রন্থের পৃষ্ঠায় বিরহগাথায় আঙুলের চিহ্ন রেখে গেছে।"

এই অংশটার আমার প্রকাশ Click This Link
৯. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১২
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: তাদের হাড়ের জগৎ
আমি খুলে ফেলেছি, ওখানে বালুঝড়, সুগন্ধী কেশের নারীগণ
বর্ষাগ্রন্থের পৃষ্ঠায় বিরহগাথায় আঙুলের চিহ্ন রেখে গেছে
১০. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৩৩
আহসান জামান বলেছেন: আপনার কবিতা পড়ার লোভটা বড্ড পেয়ে বসেছে; আর পড়ার পর নিঃশব্দে হৈ চৈ চলে বোধের আড়ালে।
১১. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:৩৪
দাদরা বলেছেন: কবিতাটা ভালো লাগছে।
১২. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:০৪
মুক্তি মণ্ডল বলেছেন: সবাক আবার পড়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।

আহসান জামান আপনাকে ব্লগে স্বাগতম। আপনার কমেন্ট পড়ে প্রীতিবোধ করছি।

নির্ঝর ধন্যবাদ।

আর দাদরার ছবিটা ভালো লাগছে। দাদরাকে শুভেচ্ছা।
১৩. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৯
সুদীপ চৌধুরী বলেছেন:
-----
"
ভাবি, নিকটে থাকার চেয়ে দূরে শালপাতা দুলে উঠা
সবুজাভ পথে তন্দ্রাশীল বুনোঝোপে কেউ যদি ডেকে ওঠে,
খণ্ড-খণ্ড মেঘে সূক্ষ্ণচিত্রে ফুটে ওঠে তার কেশ, ক্রুর সংরাগে
তবু নিস্তব্ধ উতলা বাড়ে... "

মুক্তি আপনাকে এখনো চিনে পুরোপুরি চিনে উঠতে পারি নাই।
রে মূর্খ পাঠক!!!
--------
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৩১

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ সুদীপ। পরিচয় তো হয়েছে, চেনা-জানাও হয়ে যাবে।

১৪. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৩৫
আমি রোদের ছেলে বলেছেন: হুমমমম

জয়তু মুক্তি
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪১

লেখক বলেছেন: জয়হোকআপনারও। ক্ষয়ও (হ...)

১৫. ১৭ ই মার্চ, ২০০৯ দুপুর ২:৩৭
চিটি (হামিদা রহমান) বলেছেন:

দাদা ভালো লাগা প্রকাশের ভাষা নেই। প্রিয়তে তুলে নিলাম।
আশাকরি ভালো আছেন দাদা।

১৭ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: হামিদা আখতার আপনাকে ধন্যবাদ। আমি ভালো আছি।

 

মোট সময় লেগেছে ২.৩৪০৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ফুলের গন্ধ থোকা ভেঙে গেলে, জানালায় খোপার আকাশ, ভরে ওঠে পাখিদের টহলে।।
ইমেইল: Mukte.mandal@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ