আমার প্রিয় পোস্ট
- মুভি ডাউনলোড... - আহাসান
- মজনু শাহ আনবাউন্ড : বেশ কয়েকটি কবিতার কোলাজ - নাবিক হ্যাডক
- ব্লাডক্যান্সার বিষয়ক কিছু কথন - নোবেলবিজয়ী_টিপু
- মুক্তিযুদ্ধের বিরোধীদের সাধারন ক্ষমা নিয়ে একজন আইনজীবির মিথ্যাচার এবং প্রকৃত ঘটনা - এস্কিমো
- কবিতার উপজাতঃ পুরাণ, বিশ্বাস এবঙ সংলগ্ন প্রশ্রয় - তানভীর রাতুল
- কপিল: প্রাচীন বাংলার যে দার্শনিকটি লালনের গানে কবি আল মাহমুদের কবিতায় এবং ফরহাদ মজহার-এর প্রবন্ধে আজও বেঁচে আছেন - ইমন জুবায়ের
- জগজিত সিং এর অমর কীর্তি - ৭৬ টি এ্যালবাম একসাথে (আমার আপলোড করা) - কবির চৌধুরী
- নোবেল বিজয়ী ডঃ ইউনূস প্রসঙ্গ: কিসের লজ্জা? কার লজ্জা? (১) - নাস্তিকের ধর্মকথা
- গ্রামীণ ব্যাংক ও ড. ইউনুস সম্পর্কে নিরপেক্ষ বিশ্লেষণ কোথায়? - স্পেলবাইন্ডার
- আমাদের উত্তরাধুনিকের একাংশ আত্মরতিপরায়ন কিংবা তারা পরস্পরের মুখমেহনে ব্যস্ত। - রাসেল ( ........)
- ‘কাম অন বেবি লাইট মাই ফায়ার...’ ও পুরোনো কবিতা'রা - ফাহাদ চৌধুরী
- শুধুমাত্র গিটার নির্ভর কিছু ভালোলাগা গান
- মেঘ বলেছে যাবো যাবো
- ২০১০ এর সেরা ১০ মুভিঃ বর্ষশেষ রিভিউ! - বিডি আইডল
- ছিন্নগ্রন্থির জলরঙে ঝুমঝুম বৃষ্টির রাত - মুক্তি মণ্ডল
- কেমন আছে গ্রামের মানুষঃ - জুল ভার্ন
- ♫♫ ♫♫
গান গাওয়া, লিখা, সুর করা, গিটার বাজানোর সহজ A টু Z কৌশল
♫♫♫♫ - Beginner to Advanced Level - কবির চৌধুরী
- অনন্ত দশকের কবি শোয়েব শাদাব এবং প্রতিদিন পাখির সিম্ফনি - গেওর্গে আব্বাস
সরলতা
০৮ ই মে, ২০০৯ রাত ১০:৫১
সীমান্ত তারের পাশে
আত্মজার ঘ্রাণে বিমুগ্ধ সরলতা সংক্ষুব্ধ মাটির পাত্রে
সময়ের ক্লেদ আর বিমর্ষতা
একপাশে সরিয়ে রোপণ করছে বিভূতি সন্ধ্যা।
রন্ধনশালায় বটির নিচে শুয়ে থাকা সুবোধ
মৎস্য শিকারি জানে না ছলাকলা, তবু
তাঁর শিয়রে রাতজাগা মার্বেল প্রেমিকেরা
ঘাড় বাঁকিয়ে দেখছে জানালার শিরা-উপশিরা।
শবযাত্রীদের পায়ের শব্দে সুনম্র
গোপীদের পায়ের কাছে জমছে – ইশকুল বেলা,
মোমালোর শরীরে আমাদের চিহ্ন থাকেনা।
দাসত্বের বিনীত মুখমণ্ডল আর অগ্রজ পদচিহ্ন মুছে
রোপিত সন্ধ্যার ধূপধোয়ায় আমি
পাখিবধ্ বংশের স্থিরতার সীমা ভেঙে উড়িয়ে দিচ্ছি
সৌন্দর্য্যের ডানা।
ডানার স্বরমন্ত্রণার সবুজ পৃষ্ঠাগুলি উড়ে উড়ে যায়,
বর্ণগুলো প্রমিত-নাগরিক মুখোশের গায়ে
ফুটিয়ে তোলে অসংখ্য কাঁটাগুল্ম, পুকুরপাড়।
স্বজাত্যবোধের এই পাড়ের উপর দাঁড়িয়ে
গ্রহণের দরোজা খুলে
অপেক্ষা করছি, তোমাকে দেখবো প্রবৃত্তের কাচে।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ বস। রেডি থাইকেন, কাজ চাপতেছে আপনার উপর।
বস, এই কাচ হলো - বালি ও ক্ষার থেকে তৈরি এক রকম স্বচ্ছ বস্তু যা সহজে ভেঙে যায়। এখানে 'কাচ' ই হবে।
আকাশনীল বলেছেন:
সুন্দর হৈসে +
লেখক বলেছেন: আকাশনীল, আপনাকে স্বাগত জানাই।
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
সরল অঙ্ক আমার বড়ো জটিল লাগতো। জটিলের অর্থ বদলে গেছে, নতুনার্থেই এই 'সরলতা' জটিল লাগলো! লেখক বলেছেন: সরলতা কখনো কখনো বোমার থেকেও মারাত্বক হয়ে ওঠে..
শমিত বলেছেন:
কাচ / কাঁচ - দুটোই মনে হয় ঠিক।
লেখক বলেছেন: বস, তুমি কই থেকে?
তোমার সাথে কথা আছে। হ্যাঁ, দুটোয় ঠিক মনে হয়। তবে, আমাদের বাংলা একাডেমি-তে 'কাচ' আছে।
লেখক বলেছেন: আপনাকে অনেক দিন পর দেখা গেলো। আমি ভাল আছি। আপনার কী খবর?
শমিত বলেছেন:
মুক্তি, তোমার লেখা ঝুনো নারকেলের মতো। প্রথমে ছোবড়া ছাড়াতে হবে, তারপর খোলা ভাঙতে হবে। তবে জল আর শাঁস পাওয়া যাবে।
লেখক বলেছেন: তোমার লেখার কাছে দুধের শিশু।
মেঘবাজি বলেছেন:
+++++
লেখক বলেছেন: বস, শুকরিয়া।
সুদীপ চৌধুরী বলেছেন:
"কেমন কেমন লাগছে"--এ প্রসঙ্গটা গুরুত্বপূর্ণ হওয়ার কোন প্রয়োজন দেখছি না। কষ্ট কল্পনার ব্যাপারটা একটা উপভোগের পর্যায়ে পড়ে। ঠিক এই কবিতাটাও। তাই আমার জন্যে এটা আপনার ট্রেডমার্ক টাইপের কিছু।
লেখক বলেছেন: ওকে বয়।
লেখক বলেছেন: শিমুল আমি আপনার ব্লগে যাবোনে। ভাল থাকবেন।
আহসান জামান বলেছেন:
চমৎকার কবিতা; ভালো থাকবেন।
লেখক বলেছেন: আপনিও ভাল থাকবেন। আচ্ছা, আপনি কই থাকেন?
সান্ধ্যকালীন
উলু-খড়ের স্তূপে
এবং সরলতা
সব পড়ে শেষ করলাম।
ভালো লেগেছে আমার।
লেখক বলেছেন: পার্টি, তুমি মাইণ্ড খাও নাই তো ওই দিন? 'সাইজ' করার কথাটথা বলেছি তো..হা হা..
তোমার কবিতাটা পড়ে আমি অভিভূত।
লেখক বলেছেন: রাহামনি বৃষ্টি আপনাকেও ++++++
রাহামনি বৃষ্টি বলেছেন:
আমি আসলে অনেক চেষ্টা করেও কিছু লিখতে পারিনি।
বেশি ভাবে মনে হয় নির্ভাব হয়ে গিয়েছিলাম।
কবিতাটি খুব উপভোগ করেছিলাম।
লেখক বলেছেন: আপনার সরল উক্তি ভাল লাগছে। চেষ্টা না করে চর্চা করেন। তাহলে দেখবেন কাজ হচ্ছে।
কবিতাকে উপভোগ-ই করা দরকার। অনেকে শুধু মানে খোঁজে। ভাল থাকবেন।
আহসান জামান বলেছেন:
লেখক বলেছেন: আপনিও ভাল থাকবেন। আচ্ছা, আপনি কই থাকেন?>>> আমি আমেরিকায় থাকি আর আপনি?
লেখক বলেছেন: ও আচ্ছা। আমি ঢাকায় থাকি।
ভাল থাকবেন।
লেখক বলেছেন: ওকে পার্টি। কিছুক্ষণ আগে আমরা ( আ-বি-ছ) আড্ডা ভেঙে বাড়ি ফিরলাম। তোমার কথা উঠছিলো। তুমি ওয়েব এর কাজটাতে হাত দাও। ভাল থেকো।
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
রোপিত সন্ধ্যার ধূপধোয়ায় আমি
পাখিবধ্ বংশের স্থিরতার সীমা ভেঙে উড়িয়ে দিচ্ছি
সৌন্দর্যের ডানা।
_________________________________
সুন্দর
লেখক বলেছেন: ধন্যবাদ নির্ঝর।
সব টের না পেলেও কিছু কিছু তো টের পাই
ভালো লাগলো - এই কথাটা বাহুল্য হইলেও বলতে চাই।
লেখক বলেছেন: টের না পাওয়ার কিছু নেই বস। চোখ উপড়িয়ে আবার ঠিক-ঠাক করে জায়গা মতো লাগায়ে দেখলেই দৃষ্টিগোচর হওয়ার কথা। সেইটা আপনার না করেই হয়েছে দেখতেছি।
ভাল লাগলো - এইটারে নেতির কাচে ফেলে আমি দেখিনা। এইটারে দেখি কমিউনিকেশনের একটা 'তার' হিসেবে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















বস শেষ লাইনে কাচে হয়ে আছে কাঁচে হবে কি?