আমার প্রিয় পোস্ট

উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি

রূপান্তর

১০ ই মে, ২০০৯ রাত ১১:৩৭

শেয়ারঃ
0 0 0

গভীর রাতে গাছের নিকটে নতমুখী
কটাক্ষবর্তী নিরাভরণ দেহের মোহনা খুলে,
মৃত্তিকার রসে খোঁজে সমুদ্র-গর্জন।

মোহনার কাছে কেউ এসে ফিরে গেছে।
আসক্তের ঢালে সাজানো ফুলের গন্ধ
অলক্ষ্যে ঠেলে দেয় কপাটের বাইরে।

জানালা বন্ধের শব্দে
নির্বাণ-কামিনীর চোখের পাপড়ি আলগা হয়ে
দুর্গ-প্রাচীরের মলিনতায় সূর্যাস্তের স্খলন দেখে।

দুর্গ চেনে না যে মালিনী, তাঁর উষ্ণতার বালুভূমিতে
রূপকের মোড়কে আমরা প্রতিদিন
ভোরের স্নান সঙ্গীতে একে অপরকে চিনি।


 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা/সামান্য এডিট করা হয়েছে। ;
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০০৯ সকাল ১০:২০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই মে, ২০০৯ রাত ১১:৪২
তনুজা বলেছেন:
রূপকের মোড়কে আমরা প্রতিদিন
ভোরের স্নান সঙ্গীতে একে অপরকে চিনি।
+++++
১০ ই মে, ২০০৯ রাত ১১:৫০

লেখক বলেছেন: তনুজা, মনে হয়। কি খবর আপনার? পড়ার চাপ কি কমেছে?

২. ১০ ই মে, ২০০৯ রাত ১১:৪৪
সবাক বলেছেন:
মুক্তি'দা...

ধু'তে এলে যেন সবাই স্বচ্ছ স্বাচ্ছ্যন্দ পায়। তাই বোধ হয় চিনতে সুবিধা হয়।

ভালো থাকবেন। :)
১০ ই মে, ২০০৯ রাত ১১:৫৩

লেখক বলেছেন: সবাক, কিছু কিছু সময় আমরা যা বুঝি তা আলগা না করাই শ্রেয় মনে হয়। আপনিও ভাল থাকবেন।

৩. ১০ ই মে, ২০০৯ রাত ১১:৫৬
একলব্যের পুনর্জন্ম বলেছেন: দাদা ,যেটুকু বুঝেছি খুব ভালো লাগলো ।সবটা বোঝার ক্ষমতা অবশ্য হয়নি ,সেটা পাঠকের ভিজুয়ালাইযেশনের দোষ ।


ভালো থাকুন দাদা ।
১১ ই মে, ২০০৯ রাত ১২:০৩

লেখক বলেছেন: কবিতা বোঝাবুঝির চেয়ে অনুভব করার ব্যাপার মনে করলে ভাল হয়। পাঠকের দোষ কী না বলা মুশকিল। আপনিও ভাল থাকবেন।

১১ ই মে, ২০০৯ রাত ১২:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ বস।

১১ ই মে, ২০০৯ সকাল ১০:১১

লেখক বলেছেন: জামশাদ যামেরী, আপনাকে ব্লগে স্বাগতম। ভাল লাগছে দেখে আমারো ভাল লাগছে। ভাল থাকবেন।

৬. ১১ ই মে, ২০০৯ দুপুর ২:৪৯
সুদীপ চৌধুরী বলেছেন:
শেষ প্যারাতে এখনো আটকে আছি।
-----
দুর্গ চেনে না যে মালিনী, তাঁর উষ্ণতার বালুভূমিতে
রূপকের মোড়কে আমরা প্রতিদিন
ভোরের স্নান সঙ্গীতে একে অপরকে চিনি।
-----
খুব ভালো লাগছে এই কবিতা।

১১ ই মে, ২০০৯ দুপুর ২:৫৯

লেখক বলেছেন: কী আর বলবো সুদীপ! ধন্যবাদ..আপনাকে।

৭. ১২ ই মে, ২০০৯ রাত ১:১১
মুজিব মেহদী বলেছেন: যৌন-জাহাজের ভেঁপু শোনা গেল।
১২ ই মে, ২০০৯ সকাল ১০:৩৪

লেখক বলেছেন: যাক..শোনা যাচ্ছে তাহলে..

৮. ১২ ই মে, ২০০৯ সকাল ৭:৪১
আমি ও আমরা বলেছেন: বস ঢালা না হয়ে মনে হচ্ছে ডালা হবে।

এই কবিতার "নিকটে" শব্দটা আমি প্রথম ভালো করে নিতে পারছিলাম না। আবার লাইনগুলো
"গভীর রাতে গাছের নিকটে নতমুখী
কটাক্ষবর্তী নিরাভরণ দেহের মোহনা খুলে,
মৃত্তিকার রসে খোঁজে সমুদ্র-গর্জন। "

এমন করে সাজিয়েছো যেখানে "নিকটে" শব্দের ব্যবহার দাবীও রাখছে মনে হচ্ছে। এই একটা খটকা বাদ দিয়ে আমার কাছে কবিতাটা দারুন লাগলো। বিশেষ করে এর শেষ স্তবক.........।
১২ ই মে, ২০০৯ সকাল ১০:৩৬

লেখক বলেছেন: বস আমি তো 'ডালা' বুঝাতে চাইনি।

তুমি কী নিকটেরে এখনো কাছে নিতে পারো নাই?

৯. ১২ ই মে, ২০০৯ দুপুর ১২:৩২
আমি ও আমরা বলেছেন: হাহাহাহা না এইবার কাছে গেছে।
১২ ই মে, ২০০৯ রাত ৮:২০

লেখক বলেছেন: বস, ভালই হলো কবিতাটাতে একটু ডলা দেয়া হলো।

১০. ১২ ই মে, ২০০৯ বিকাল ৩:০৭
আলম িসিিদ্দকী বলেছেন: গভীর রাতে গাছের নিকটে নতমুখী
কটাক্ষবর্তী নিরাভরণ দেহের মোহনা খুলে,
মৃত্তিকার রসে খোঁজে সমুদ্র-গর্জন।
...............................................................

সবার দেখছি উপসংহার টা বেশি ভালো লেগেছে, আমার তো ভূমিকাটাই বেশি ভালো লাগলো।...এইখান থেকে শুরু, এখান থেকেই রওনা দিই দিগন্তের দিকে। হায় বিধি! দিগন্ত কি পেয়েছি কখনো?
১২ ই মে, ২০০৯ রাত ৮:২৩

লেখক বলেছেন: আলম সিদ্দিকী, আপনাকে স্বাগতম।

আহা! দিগন্ত..

১১. ১২ ই মে, ২০০৯ রাত ১০:৪৪
প্রতিধ্বনি, তুমিতো বলেছেন:
চারটা পর্বকে একবার আলাদা করে পড়ি
একবার একসাথে ...


আপনার কবিতার জন্য মুজিব ভাইর কথাটা মনে ধরল।
১২ ই মে, ২০০৯ রাত ১১:০৩

লেখক বলেছেন: ভেঁপু!

১২. ১৪ ই মে, ২০০৯ রাত ৯:৩৩
অদৃশ্য বলেছেন: মুক্তি দা.....................বেশ লিখেছেন। ভালো লাগার অনেক কারন আছে।



শুভকামনা..............
১৪ ই মে, ২০০৯ রাত ১০:৪৯

লেখক বলেছেন: হয়তো...

 

মোট সময় লেগেছে ১.০৩২৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ফুলের গন্ধ থোকা ভেঙে গেলে, জানালায় খোপার আকাশ, ভরে ওঠে পাখিদের টহলে।।
ইমেইল: Mukte.mandal@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ