বর্ষণের ধ্বনিতে ঘরছাড়া ফিরেছে কদমের ঘ্রাণে
কেউ যেন বহুকাল ধরে ঘাসের পাতায় সাজিয়ে রেখেছে শিহরণ
উনুনের আভায় অলিখিত দেহগন্ধের পাড়ে
আওলানো বুনোঝোপের গভীর শন্ শন্ উঠে আসে
বাঁশঝাড়ের গহীনে কে যেন ইশারার পাঠ্যবই খুলে অচেনা
আকর্ষণের সবগুলোবাতি নিবিয়ে বসে আছেন
তাঁর গোপনীয় অভিসারের ঢিবিতে ভাঙা মৌচাকের ছড়ানো
মোমে ধুক্ ধুক্ শব্দের মৌমাছি আর
কাছের কোন বিবসনা নদীর হারানো শিথানের ঢেউ
দূরে ঠেলে দেওয়া ভুলে নি:শ্বাসের ভূমিতে
জন্মদাগের অস্পষ্ট রেখা হয়ে ওঠে
উঠোনের ছায়া থেকে মুছে যাওয়া বলিষ্ঠ কালো পেশি
ফিরেছে ফের সুতীব্র বর্ষারাতের উন্মনা নথে
নিস্তব্ধ মন্থনে মোহনা মথিত অধর উড়ছে তাই বর্ষণ ধ্বনিতে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

