যানজট নিরসনে রাজধানীতে প্রাইভেট কার চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপের চিন্তা-ভাবনা করছে সরকার।
মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, "একটি প্রাইভেটকারে পাঁচজনের কম যাত্রী হলে তা রাস্তায় চলতে দেওয়া হবে না।"
তবে এ নিয়ন্ত্রণ কার্যকর করার আগে আমাদেরকে জনপরিবহন ব্যবস্থাকে আরো দক্ষ করে তুলতে হবে, যাতে মানুষ পর্যাপ্ত পরিবহন পায়", বলেন মন্ত্রী।
প্রধান বিরোধীদল যানজটের সমস্যা ছাড়া অন্য যেসব বিষয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তার সবই 'ভিত্তিহীন' বলে মন্তব্য করেন তিনি।
জনপরিবহন ব্যবস্থাকে আরো কার্যকর করার জন্য ২৫৫টি বাস কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে জানিয়ে মুহিত আরো বলেন, "জনপরিবহন জনগণের জন্যই হওয়া উচিত। কিন্তু কিছু ব্যক্তি এ ক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি করছে।"
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার ঋণ সহায়তায় ২৫৫টি বাস কেনার প্রস্তাব অনুমোদন করেছে। ২১২ কোটি টাকায় ওই দেশের দাইয়ু কোম্পানির কাছ থেকে বাসগুলো কেনা হবে।
বিডিনিউজ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



