আজ আমার জন্মদিন,
কিন্তু তা নিয়ে কেউ আগেভাগেই লিখবে না। কেন লিখবে?
আমি তো শায়মা আপু বা রেজোওয়ানা আপুর মতো কেউ নয় যে আমাকে আগে থেকেই wish করবে!
আমি তো নাফিস ইফতেখার ভাই বা “কাঙ্গাল মামার” মতো সেলিব্রেটি ব্লগার নই! আমি নই কোনো টেকি ডাক্তার।
হয়তো অনেকেই কমেন্টের ঘরে “হ্যাপি বার্থডে” বলবে,বড়জোর একটা ছবি আপলোড করবে,তারপরও আমাকে নিয়ে একদিন কোনো উৎসব হবে না!
আমার এই পোস্ট কারো প্রিয়তে স্হান পাবে না,হবে না কোনো রিপোস্ট !
হয়তো আরও একটি জন্মদিন পালন করার সময় আমাকে দেওয়া হবে না! তার আগেই আমাকে অজানায় চলে যেতে হবে।যেখান থেকে কেউ ফিরে আসতে পারে না।
আজ আমার জন্মদিন,
অথচ তা আমি নিজেও জানি না!
সবার কাছে আমার অনোরোধ,আমার জন্য দোয়া করবেন। যেনো আরোও কিছু সময় বিধাতা আমাকে দান করেন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

