সেই যুগ গেছে কবে, অন্ধকার গহবর থেকে, বেরিয়ে এসেছি, আলোর পথ ধরে।কি করে, এক জন বন্দী, সাবেক রাষ্ট্র নায়ককে. ফাঁসীর কাষ্ঠে ঝুলিয়ে, হত্যা করা হলো? তাও আবার দুনিয়াকে দেখানো হলো, স্যাটালাইট টিভির মাধ্যমে। ঘড়ির কাটা উল্টো ঘোরার মতো, ইতিহাস কি প্রবেশ করতে যাচ্ছে, মধ্যে যুগে?
যে যুগ পেরিয়ে, আমরা এসেছি,, অনেক বছর আগে, আলোর যুগে।
কি করে একদল লোক নির্বাচনে জিতার জন্য, লগি, বৈঠা দিয়ে, পিঠিয়ে পিঠিয়ে মারে, আরেক দল লোককে, এই ঢাকা শহরে, প্রকাশ্যে দিবালোকে। সে দৃশ্য দেখেছে, সারা দুনিয়া, স্যাটালাইট টিভির মাধ্যমে।
এ লজ্জা কোথায় রাখবো লুকিয়ে?
আমরা কি ফিরে যাচ্ছি, আবার সেই, অন্ধকার যুগে? যে যুগ, পেরিয়ে, আমরা এসেছি ,অনেক বছর আগে, আলোর যুগে।
ক`বছর আগে, দুজন বিজয়ী সৈনিক, এক পরাজিত সৈনিককে, বেয়নট দিয়ে, খুছিয়ে,খুছিয়ে, রক্তাক্ত মৃত প্রায়, তার গা`য়ে পেট্রল ঢেলে, পুড়িয়ে মারতে দেখেছি, গণতান্ত্রিক কংগোতে, সে দৃশ্য দেখেছে সারা দুনিয়া, স্যাটালাইট টিভির মাধ্যমে।আমরা কি ফিরে যাচ্ছি, আবার সেই অন্ধকার যুগে? যে যুগ পেরিয়ে ,আমরা এসেছি ,অনেক বছর আগে, আলোর যুগে।
ইরাকের বন্দী শিবিরে, গণতন্ত্র রফতানী কারকেরা, বলাত্কার করেছিলো কার সাথে? সে দৃশ্য দেখেছে ,সারা দুনিয়া, স্যাটালাইট টিভির মাধ্যমে।
যুগ যুগ থেকে, এই যুগ, আলোর মশাল, জ্বালিয়ে গিয়েছে, কত শত, গুণী জনে, তাইতো, আমরা অন্ধকারকে, পিছনে ফেলে এসেছি, সভ্যতার এই ক্ষণে। ক্ষমতার মদমত্ত মানূষের যখনই, মানূষত্ত্ব জ্ঞান লোপ, পেয়ে যায়।
পৃথিবীতে আলো থাকিতে,, অন্ধাকারে ছেয়ে যায়।মানূষ এখন, আলো থেকে, অনেক দূরের দেশে, দেশান্তরী হয়ে পড়েছে। গুণীজনের, আলোকিত পথ, ক্ষমতার লোভে, মরুভূমির মরিচিকা হয়ে গেছে।
আমরা কি ফিরে যাচ্ছি, আবার সেই অন্ধকার যুগে? যে যুগ পেরিয়ে, আমরা এসেছি, অনেক বছর আগে, আলোর যুগে।
মুনিম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


