একটি আইটি নগরীর সন্ধানে!!!
১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২১
বিগত কিছুদিন ধরে ভাবছি আমাদের একটি শহরকে কীভাবে সামনে নিয়ে আসা যায়। উদাহরণ হিসাবে আমাদের মাথায় রাজশাহীর কথা এসেছে। রাজশাহী এমনিতে শিক্ষা নগরী। দুইটি বিশ্ববিদ্যালয়সহ সেখানে শিক্ষার খুভ ভালো সুযোগ রয়েছে। দুইটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে অন্যনা অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পার্থক্য চোখে পড়ার মতো। আমি অন্তত কয়েকজনকে জানি যারা ঢাকায় আসতে চান না!!!
ধরা যাক আমরা এই নগরীটিকে বাংলাদেশের আইটি নগরী করতে চাই। তাহলে আমাদের কী করা দরকার?
আমরা একটা আলোচনার সূত্রপাত সেখানে করেছি। রুয়েটে আমাদের শিক্ষার্থীদের একটি গ্রুপ (শামীম সমন্বয় করছে) আলোচনা শুরু করেছে। মাননীয় সংসদ সদস্য, মেয়র, চেম্বার অব কমার্স সবার সঙ্গে ওরা আলোচনা করছে। এই আলোচনা থেকে কিছু বিষয় বের হয়ে আসছে। আরো কিছু রসদ দরকার যাতে আলোচনাটা এটি নির্দিষ্ট গতি এবং লক্ষ্যের দিকে এগুতে পারে।
পরের ধাপগুলোতে আমরা রাজশাহীতে কী আছে তার একটি জরিপ করা যেতে পারে, কী ধরণের বিনিয়োগ হতে পারে সেটা নিয়ে আলাপ হতে পারে।
রাজশাহীকে একটি আইটিনগরী হিসাবে আদৌ গড়ে তোলা সম্ভব কিনা সেটারও আলাপ হতে পারে। (আমার নিজের বিশ্বাস খুবই সম্ভব)।
এর মধ্যে খোঁজ নিয়ে জানা গেঝে সেখানে বিটিসিএলের দ্রুতগতির ইন্টারনেটের সুযোগ আছে, যদিও কেহ সেটা ব্যবহার করছেন বলে জানা যায় নি। কয়েকবছর আগে সেখানে ১০০ জনের একটি সেন্টার ছিল যা কীনা ঢাকার একটি অফিসকে সাপোর্ট দিত।
সবার মতামত পরামর্শ দরকার যাতে কাজটাকে এগিয়ে নেওয়া যেতে পারে।
আমাদের যা করা দরকার তা হলো -
১. সম্ভাবনার একটি লিস্টি, সেই লিস্ট ধরে সেগুলোকে মাঠে নামিয়ে দেওয়ার জন্য কী কী করতে হবে তার তালিকা, বাস্তাবয়নের জন্য কোথায় কোথায় ধরনা দিতে হবে তার লিস্টি ইত্যাদি
২. আউটসোর্সিং এর জন্য রাজশাহীতে কীভাবে কাজ হতে পারে তার একটি কৌশল বের করা
৩. বিসিএস, বেসিস কী করতে পারে সেগুলো খতিয়ে দেখা
৪. সরকারের ভূমিকা কী হতে পারে, এবং
৫. সবচেয়ে বড় কথা, আলোচনার পর মাঠে কীভাবে নামতে হবে সেটা ঠিক করা এবং মাঠে নেমে পড়া।
আলোচনাটা শুরু হোক।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ভাবের অভাব বলেছেন:
শুনতে খুব ভালই লাগলো।
নুরুন্নবী হাছিব বলেছেন:
সত্যিই দারুন..
saeed05 বলেছেন:
এই সব কথাগুলো শুধু পরতেই ভালো লাগে। তারপরও রাজশাহীর উন্নয়নের যেকোন উদ্যেগকে স্বাগত জানাই। শামীমকে ধন্যবাদ এই জন্য।আমি রাজশাহীতে বিগত ২৩ বছর(জন্মের পর থেকেই
১। বিশাল বড় কোনো সম্ভাবনার লিস্ট লাগবে না। যে লিস্ট লাগবে তা হলো, ঢাকার বাইরে বিনিয়োগ করতে আগ্রহী এমন বিনিয়োগকারীর লিস্ট। বেশী বড় লিস্ট হতে হবে না ছোট একটা হলেই হবে।
২। ঢাকাতে যদি আউটসোর্স করা যায়, তাহলে রাজশাহীতে কেনো না? আউটসোর্স করার জন্য কী অনেক কিছুর প্রয়োজন হয়!!! আমার জানা মতে না।
৩। বিসিএস, বেসিস, বিডিওএসএন এদের কার্যক্রম সম্পর্কে আমি কিছু বলতে চাই না। তাদের ঢাকার বাইরে কিছু করার ইছা থাকলে অনেক আগেই করতে পারত। যাইহোক এ সকল সংস্থাগুলোর মানুষগুলো অনেক ব্যাস্ত মানুষ তাই হইত ঢাকার বাইরে গিয়ে কিছু করার সময় পান না। আর ঢাকার বাইরে গেলেই তো যাতায়াতে কমপক্ষে ১০ ঘন্টা নষ্ট। এই কারনে তাদের কোনো প্রকার দোষ দিতে চাই না।
৪। সরকার কি করতে পারে তা সম্পর্কে আমার ধারনা নাই।
৫। _____________________________ !
রাজশাহীতে ইন্টারনেট সার্ভিস
ব্রডব্যান্ড->
skyline, libraBD
speed: 12.5 KBps duplex(skyline), libraBD টার জানিনা
কাভারেজঃ রাজশাহীর ৮০%
BTCL->
খোজ রাখি না, কারন অনেক ব্যয়বহুল, ভালো স্পিড পেতে হলে
EDGE/GPRS:
GP -> 16KBps (AVG) aktel -> 8KBps(avg)
(GP ইন্টারনেটের ইউজারই বেশী, আমি নিজেও এটা ইউজ করি)
লেখক বলেছেন: প্রিয় সাইদ,
আপনার মতামতের জন্য ধন্যবাদ। যেহেতু অনেকদিন ধরে কাজ করছেন কাজে সমস্যাগুলো ধরতে পেরেছেন। কয়েকটি বিষয় খোলাসা করা যাক-
১. স্বাধীন ফ্রিল্যান্স আউটসোর্সিং-এর জন্য তেমন কিছুর দরকার হয় না এটা ঠিক কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে কাজের জন্য কিছু 'সাপোর্টের' দরকার বলে আমার মনে হয়।
২. কেবল দ্রুতগতির ইন্টারেনটই একমাত্র বাঁধা নয়।
৩. ফিজার আহমেদ রুয়েটে থাকাকালিন বিডিওএসএন কিছু কাজ করেছে রাজশাহীতে। এখন ওখানে আমাদের কোন নেটওয়ার্ক নেই। শামীমের মাধ্যমে আমরা আবার চেষ্টা করছি। তবে, বিডিওএসএন একটি ভলান্টারি সংস্থা। সদস্যরা নিজেরা চাঁদা দিয়ে এটির কার্যক্রম চালায় এবং সেখানে সেখানে কাজ করতে পারে যেখানে স্থানীয়রা নেটওয়ার্ক তৈরি করেছে।
৪. বিনিয়োগকারীদের আকৃস্ট করার জন্য আমাদেরকে অবশ্য ফিজিবিলিটি ভাল এমন প্রকল্প খুঁজে বের করে করতে হবে যাতে
তারা উৎসাহিত হয়।
সুর্নির্দিষ্ট প্রস্তাবনা ও মতামতের জন্য আবারো ধন্যবাদ।
অপড়ালেখা বলেছেন:
@saeed05 বিডিওএসএন কোন সরকারী প্রতিষ্ঠান নয়, এটি একটু স্বেচ্ছাসেবী সংগঠন। জন্মলগ্ন হতে এপর্যন্ত বিডিওএসন যতটা কাজ ঢাকায় করেছে তার সমপরিমাণ কাজ ঢাকার বাইরে করেছে। হয়তো রাজশাহী যাওয়া হয়নি (আমি এমূহুর্তে মনে করতে পারছিনা)। না যাওয়া হলে তার কারণ - যেসব স্থানে বা প্রতিষ্ঠানে কোন ইভেন্ট হবে তারা এবং বিডিওএসএন এ দু'য়ের সহায়তায় ইভেন্ট অনুষ্ঠিত হয়। আগেই বলেছি বিডিওএসএন একটু স্বেচ্ছাসেবী সংগঠন।আপনি চাইলেই বিডিওসএন রাজশাহী যাবে, আপনি ও আপনার জানা ২/৩ জন ফ্রীল্যান্সার একত্রে একটি আউটসোর্সিং এর সেমিনার করার উদ্যোগ নিন, যেনো অদূর ভবিষ্যতে ফ্রীল্যান্সারের সংখ্যা ২০০/৩০০ হয়ে যায়।
saeed05 বলেছেন:
@ লেখক & অপড়ালেখা ধন্যবাদশামীম আমার কাছের একজন বন্ধু। আমরা একসাথে পড়াশুনা করি। উদ্যগটির ব্যাপারে আমি শুরু থেকেই জানি। এবং উদ্যগটি সফল করতে আমি সর্বাত্নক সহোযগিতা করব। আপনাদেরকেও ধন্যবাদ।
মদন বলেছেন:
রাজশাহী বিভাগ, বিশেষ করে রাজশাহী জেলাতে বড় মাপের ব্যবসা প্রতিষ্ঠান-শিল্প কারখানা নেই এবং হবার সম্ভবনাও নেই এর অবস্থান এবং অন্যান্য কারনে।রাজশাহী শহরের বড় একটি আয়ের উৎস স্টুডেন্ট। এখানে ছাত্র নির্ভর ব্যবসা অধিক প্রচলিত। বিশেষকরে কোচিং সেন্টার।
অধিকাংশ ছাত্রদের হাতে ক্লাশ-পড়াশোনা বাদেও অনেক সময় থাকে। কাজেই তাদের দিয়ে আইটি নির্ভর কাজ করানো সম্ভব, যদিও রাজশাহীর লোকজন জন্মসুত্রেই আরাম প্রিয়
বিদ্যুত, ইন্টারনেট এর সহজলভ্যতা এবং স্পীড প্রয়োজন। গরমের দিনে যদি জেনারেটর চালিয়ে কাজ করতে হয় তাহলেই হইসে
সম্ভবনা আছে প্রচুর, সমস্যা খুবই কম। ব্যক্তি পর্যায়ে কাজ শুরু হয়েছে, সমষ্টিগতভাবে কাজ শুরু হলে অবশ্যই ভালো। আমি আশাবাদী মানুষ।
উদ্যোগের জন্য অবশ্যই সাধুবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















