আমার প্রিয় পোস্ট

অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া!

একটি আইটি নগরীর সন্ধানে-৩

১০ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৩৬

শেয়ারঃ
0 1 0

আজকে প্রথম আলোতে রাজশাহীকে আইটি নগরী করার বিষয়ে আমার ভাবনাগুলো ছাপা হয়েছে। রাজশাহীর এই বিষয়টি নিয়ে আমরা বেশ কিছুদিন ধরে কাজ করছি।
আজকের লেখার পর ভাল কিছু ফীডব্যাক পাওয়া গেছে। এমন কী কিছু নতুন বিষয়ও সামনে এসেছে। বুয়েটের মাসরুর আলী স্যার জানিয়েছেন যে, এবছরের বুয়েটের ভর্তি পরীক্ষার ফলাফলে নিউ মডেল ডিগ্রী কলেজ থেকে ৪৪ জন স্থান পেয়েছে! এটি নটরডেমের পরই!
আমার ধারণা, রাজশাহীর পক্ষে আরো অনেক যুক্তি পাওয়া যাবে। আজকে বাংলাদেশ ব্যাংক আর ব্র্যাক ব্যাংকের সঙ্গে আলাপ করেছি ডিআর সেন্টার নিয়ে। কেহ একবাক্যে নাকচ করে দেন নি।
আলোচনা জোরদার করার জন্য একটি ইয়াহু গ্রুপও খোলা হয়েছে।
আর কয়েকদিনের মধ্যে যতো প্রস্তাব, আলোচনা হয়েছে, তার ভিত্তিতে আমরা একটি কৌশল/কর্মপন্থার কাগজ বানানো শুরু করবো। সেটাও সবার সঙ্গে শেয়ার করবো যাতে কাজটা ঠিক মতো হতে পারে।

রাজশাহীর সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৪১
মদন বলেছেন: আপনার বিনা অনুমতিতে এই কাজটি করে ফেলেছি :P
Click This Link
১০ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৮

লেখক বলেছেন: আমার সব লেখা সৃজনী সাধারণ লাইসেন্সে প্রকাশিত হয়। কাজে অনুমতি লাগে না। আমার হারানোর কিছু নাই...

২. ১০ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৬
লংকার রাজা বলেছেন: একাডেমিক্যালি রাজশাহি খুবই স্ট্রং।আমাদের ব্যাচ এ বুয়েট এ ৭তম হয়েছিল নিউ মডেল ডিগ্রী কলেজ থেকে।খুবই ভাল রেজাল্ট।
৪. ১০ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:০৪
ধ্রুবমেঘ বলেছেন: @লেখকঃ কলেজের নাম নিউ মডেল ডিগ্রী কলেজ নয়। এটি হবে নিউ গভঃ ডিগ্রী কলেজ।

রাজশাহী আইটি নগরী হবে- প্রত্যাশা রইল।
১০ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:১১

লেখক বলেছেন: কলেজের নাম সংশোধনীর জন্য ধন্যবাদ।

৬. ১০ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৩০
ইউেক বলেছেন: শুধু রাজশাহী কেন?? পুরো দেশটাকে নিয়ে চিন্তা করা যায় না !! আমরা চিন্তা চেতনায় এত সংকির্ন কেন??
১০ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:০৬

লেখক বলেছেন: ভালো বলেছেন। তবে, কোথাও না কোথাও তো করতে হয়। একেক জেলায় একেক রকমও হতে পারে।

৭. ১০ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৩২
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: সবার আগে দরকার সরকারের ঢাকা ভিত্তিক দৃষ্টি ভঙ্গী পরিবর্তন। দেশের ফাইবার অপটিক ব্যাকবোনের কন্ট্রোল সেন্টার বানাতেও যেখানে কক্সবাজার থেকে লাইন টেনে ঢাকা আনতে হয়, যেখানে ফাইবার অপটিকের মেইন ব্যাকবোনের কোন রিডান্ডেন্ট না রেখেই পথের পাশে ফেলে রাখা হয় ব্যাকবোনকে, যেখানে কম্পিউটার সিটি বলতে আমরা বুঝি কম্পিউটারের বাজার, দেশের তৈরী সফটওয়্যার বাদ দিয়ে সরকারই ভারত থেকে সফটওয়্যার কিনে আনে সেখানে রাজশাহীতে আইটি সিটি কতটা সম্ভব?
৯. ১০ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:২৫
মদন বলেছেন: পুরো দেশেতো আর আইটি পার্ক করা সম্ভব নয়। @ ইউেক

বাংলাদেশের প্রয়োজনীয় সব কিছু ঢাকাতে। ফলে সবাই ঢাকামুখী। ফলাফল ঢাকাবাসী টের পাচ্ছে।

সুদীর্ঘকাল ধরে রাজশাহী অবহেলীত। এখানে বড় ধরনের কাজ বলতেই এডুকেশন এবং কৃষি। অবস্থানগত কারনেই এখানে বড় কল-কারখানা স্থাপন সম্ভব নয়। কিন্তু রাজশাহীর বড় সুবিধা হলো একটি শিক্ষিত বিশাল জনগোষ্টী। যাদেরকে কাজের জন্যই ঢাকা যেতে হচ্ছে। বাংলাদেশের আইটি সেক্টরের মানব সম্পদ যোগানদাতা হিসেবে রাজশাহী অগ্রগামী। এই মানব সম্পদকে ঢাকা না পাঠিয়ে রাজশাহীতে রেখেই কাজ করানো সম্ভব যদি রাজশাহীতে সে ধরনের একটি পরিবেশ তৈরী করা যায়।
সরকার বার বার আইটি পার্কের জন্য মহাখালী/কালিয়াকৈরের কথা বলে থাকে। এর ফলে ঢাকা আরো মানব জঙ্গলে পরিনত হবে। আর সবই যদি ঢাকাতে হবে তাহলে অন্য শহরগুলো থেকে আর কি হবে? পুরো বাংলাদেশকেই ঢাকা শহর বানিয়ে ফেলা হোক :P
১০. ১০ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:১৬
saeed05 বলেছেন: শুধু ঢাকা কেন্দ্রীক বলে কথা না, রাজশাহী ভুমিকম্প এর জোন থেকে বাহিরে। অতএব ঢাকা কোনো রকম দূর্জোগ হলে বেকআপ হিসেবে রাজশাহী থাকবে।
১১. ১১ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩৯
সেতু আমিন বলেছেন: apnader okana ki bttcl er ADSL connection asee.?
১২. ১১ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৪
তুষারকনা বলেছেন: নিউ গভ: ডিগ্রি কলেজ----আমার কলেজ
রুয়েট-----আমার ইউনিভার্সিটি
আইটি সিটি---আমার রাজশাহী(ইনশাআল্লাহ)
!:#P !:#P !:#P !:#P
১৩. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:১১
লংকার রাজা বলেছেন: Click This Link

মনে হল লেখাটা পড়ে আপনার ভাল লাগবে,তাই শেয়ার করলাম।
১৪. ১৬ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৪
ততততততততততততততত বলেছেন: ভালো উদ্যোগ
আরও মন্তব্য দেখতে
লগিন করুন
Click This Link

 

মোট সময় লেগেছে ০.৯০০৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অলস লোক। নানা কাজের সঙ্গে যুক্ত থাকার খায়েশ কিন্তু করতে পারি না!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই