আর কতক্ষণ পর এবারের অমর একুশে বই মেলা শুরু হবে। এবার অন্তত বেশ কিছুদিন যাওয়ার চেষ্টা করবো। পারলে একদিন পর একদিন।
গত বছর মাত্র দিন কতক গিয়েছিলাম। তার মধ্যে এক প্রকাশকের সঙ্গে সংহতি প্রকাশ করতে দুইদিন। কেবল বিজ্ঞানের বই প্রকাশ করেন বলে হয়তো তাকে কোন স্টল গত বছর বরাদ্দ দেওয়া হয়নি। আমাদের সঙ্গে আছেন আর দেশে একটা বিজ্ঞানের সংস্কৃতি তৈরি করতে চান বলে শিল্পপতি আবু মুসা সরকার গত কয়েক বছরে ৩০০টির মতো বিজ্ঞানের বই প্রকাশ করেছেন! গত বছর তিনি হাতে নিয়েছেন স্কুল শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানের চার্ট, ছবি এইসব প্রকাশের কাজ। প্রকাশিত হয়েছে এরকম ১০০টি চার্ট ও ছবি। যারা আমার এই নোট পড়বেন তাদের মধ্যে যাদের বয়স বেশি তারা হয়তো শিক্ষা উপকরণ বোর্ডের কথা মনে করতে পারবেন। পরম শ্রদ্ধেয় আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন আশির দশকে এই বোর্ড চালু করেছিলেন। লক্ষ্য ছিল বিজ্ঞান শিক্ষার নানা উপকরণ তৈরি করা যাতে স্কুলে বিজ্ঞানের চলটা বাড়ে। তা সাইফুর রহমান সাহেব ৯২ সালে সেটি বন্ধ করে দেন, লাভজনক না বলে! সেখান থেকে মোট ৬০০ চার্ট আর ছবি তৈরি করা হয়েছিল। বোর্ডের কাজের শুরুতে চার্টের ব্যাপারটা ঠিক করা ছিল। কারণ ক্লাশে ছবি আকতে স্যারদের অনেক সময় চলে যায়। তাছাড়া এই ছবিগুলো বিভিন্ন স্থানে ঝুলিয়ে রাখা যায়। যাহোক, ৯২তে সেটা বন্ধ। তা আমরা সেটি আবার শুরু করতে পেরেছি মুসা ভাইকে দিয়ে। কিন্তু বাংলা একাডেমি তাকে গতাছর কোন স্টল বরাদ্দ দেয় নি।কাজে ঐ ৩০০ বই আর চার্ট গত মেলায় আসেনি!!! সরকারের একজন সচিবও বাএ-এর ডিজিকে অনুরোধ করেছেন, বিজ্ঞান একাডেমিকে একটা স্টল দেওয়ার জন্য। তাও লাভ হয়নি!!!
তবে এই বছর তিনি স্টল পেয়েছেন। এক ইউনিটের। বিজ্ঞান একাডেমির স্টলে আমি যাবো। ছেলেকে নিয়ে যাবো।
তাম্রলিপির সামনেও দাড়াবো। ওখান থেকে এবার আমার তিনটে বই বেরোচ্ছে। একটা অংকের ধাঁধা, ধাঁধায় অঙ্ক বের হয়েছে।যতো সুডোকু ততো মজা এবং আর আয় আয় আয় গণিতের আঙ্গিনায় আগামী সপ্তাহের মধ্যে বের হবে বলে আশা করছি। তাম্রলপি শুভঙ্করীও প্রকাশ করেছে। যাদবের পাটিগণিততো আছে।
সময় থেকে আমার আইএমও ও আমাদের গণিত উতসবের পরিমার্জিত সংস্করণ বের হয়েছে।
আমার ট্রাভেলগ বের করার কথা ছিল। কিন্তু পান্ডুলপি হারায় ফেলছি বলে সেটা আর এ বছর হবে না। যেমনটি হবে না গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন আর হকিং-কে নিয়ে একটা বই, শিশু একাডেমি থেকে।
আমার মতো অলস লোকের মাথায় কেন যে এতো পরিকল্পনা আসে! কিছুই করতে পারি না! খালি প্ল্যান!!!
বইমেলায় সবার সঙ্গে দেখা হবে।
সবার সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

