খুদেদের জন্য গণিত কর্মশালা-৫
১৪ ই মে, ২০১০ দুপুর ১২:০৭
আজ শুক্রবার সকালে খুদেদের ক্লাশের বিষয়বন্তু ছিল প্রাক্কলন, এস্টিমেশন ও আসন্নমান, এপ্রক্সিমেশন। ক্লাশ নিয়েছে মামুন। আমি সঙ্গে ছিলাম।
আশ্চর্যজনকভাবে আমাদের সিলেবাসে এস্টিমেশন নাই আর আসন্নমানের ব্যাপারটিতে তেমন জোর দেওয়া হয়নি। ফলে, এই দুইটি বিষয়ে আমরা যথেষ্ঠ দুর্বল। দুটোরই দরকার বাস্তব জীবনে। মামুন হোয়াইট বোর্ডের সঙ্গে প্রজেক্টর, ইন্টারনেট আর উপস্থাপনা ব্যবহার করেছে। ফলে ক্লাশ অনেকবেশি ইন্টারেকটিভ ছিল। এজন্য অবশ্য আজকে আমাদের প্রজেক্টর ধার করে আনতে হয়েছে। ভাবছি, মাঝে মধ্যে প্রজেক্টর ধার পাওয়া গেলে ব্যবহার করবো।
মামুন শুরু করেছে একটি সাধারণ প্রশ্ন দিয়ে। একজন ক্লাশে রিকশা করে এসেছে। ও কোথা থেকে এসেছে এটা জেনে নিয়ে তার ভাড়া কত লেগেছে? এটাই অনুমান করতে দেওয়া হলো সবাইকে। একজনেরটা একবারে মিলে গেল, বাকীদের কারো কাছাকাছি হয়েছে, কারো ব্যবধান বিস্তর।
দেখাগেল ওরা অনুমান করেছে একটি ট্রাকের প্রস্ত ৩০ ফুট!
তখন তাদেরকে ফুটের হিসাবটা দেখানো হল, হোয়াইট বোর্ড মেপে দেখা গেল সেটি ৪ ফুটের মতো। তারপর বলা হল ৩০ ফুট হতে হলে এরকম হোয়াইট বোর্ড পাশাপাশি কয়টা রাখতে হবে। তারপর পাঠানো হলো রাস্তায় সেখানে ততগুলো হোয়াইড বোর্ড প্রস্থে রাখা যাবে কী না? তখনই ওরা বুজে ফেললো যে, একটি ট্রাকের প্রস্থ কখনো ৩০ ফুট হবে না!
এভাবে ক্রমশ এগিয়েছে আসন্ন মানের দিকে। ১১ কি ১০ এর কাছাকাছি না ২০ এর কাছাকাছি। এভাবে কোটির ঘর পর্যন্ত।
কেহ কেহ বুদ্ধিটা ধরে ফেললো নিজেরাই, বাকীদের একটু ধরিয়ে দিতে হলো। বুঝলো যে ঘরের জন্য কাজ করতে হবে, তার ডানদিকের প্রথম অঙ্কটিই কেবল গুরত্বপূর্ণ, বাকীগুলো নয়। যেমন ২৭৮৯ হলো ৩০০০ এর কাছে, কিন্তু ২৪৯৯ হলো ২০০০ এর কাছে।
তারপর দেখানো হলো কীভাবে আসন্নমানের গুন করা যায়।
সঙ্গে থাকলো অনুমানের একটি গেম। শিক্ষার্থীরা খুবই মজা পেয়েছে ফলে ক্লাশ শেষ হয়েছে নির্ধারিত সময়ের অনেক পরে!
কাল সুবিন আবার তার সংখ্যারেখা আর নেগেটিভ সংখ্যা নিয়ে আলাপ করবে।
জুনিয়রদের ক্লাশটা শুরু করা যায় কীনা ভাবছি।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বিলাশ বিডি বলেছেন:
চলুক...
মেহবুবা বলেছেন:
আপনি গনিত উৎসবের মুনির হাসান ?খুব ভাল লাগছে আপনাকে এখানে দেখে ।
গত উৎসবে যাওয়া হয়নি । মনে ছিল ।
আপনি এবং আপনাদের মত অলস লোকের বড় অভাব ।
শুভকামনা আপনার জন্য ।
লেজী ফেলো বলেছেন:
কর্মশালা কোথায় হয়, কিভাবে যোগ দেয়া যায়, কোন ক্লাশ অথবা কত বয়সের ছাত্র/ছাত্রী যোগ দিতে পারে? জানালে উপকৃত হতাম।
লেখক বলেছেন: ধন্যবাদ।
কর্মশালাটি হয় কাঁটাবনে, বিডিওএসএনের অফিসে। এটি কাটাবন ঢালে একটি কারাতে স্কুল আছে, সেই বিল্ডিংএ। এক সময় মনে হয় এখানে খেলাঘরের অফিস ছিল।
আমাদের এখনকার কোর্সটি তৃতীয় থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। ২৩ এপ্রিল থেকে শুরু হয়েছে। কোর্সের নাম -সংখ্যা নিয়ে খেলা-১। ভেবেছিলাম ১৬টি ক্লাশে শেষ হবে। এখন মনে হচ্ছে একটি দুইটি ক্লাশ বেশি লাগতে পারে। প্রতি শুক্রবার সকাল ৯.৩০ আর শনিবার ৩.৩০ এ ক্লাশ হয়।
মজার ব্যাপার হলো ন্যূনতম শিক্ষার্থী না পাওয়ায় ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর জন্য জ্যামিতির প্রথম পাঠ-১ কোর্সটি শুরুই করা যায়নি।
আজকে এক অভিভাবক বললের 'আপনারা অনেক টাকা নেন না বলে গার্জিয়ানরা মনে করে এখানে পড়ে কোন লাভ নেই। লাভ থাকলেতো টাকা নিতো অনেক।' কী জানি?
আমরা কোন ফি নেই না। খালি একটি রেজিস্ট্রেশন ফী নেওয়া হয় ৫০০ টাকা।
ধন্যবাদ।
ম্যাভেরিক বলেছেন:
আপনার শুরু করা আলোটা বড় হোক ক্রমান্বয়ে, গণিতকে ভালোবেসে বড় হোক সব শিশু।
একাকী বালক বলেছেন:
৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীতেই শুরু হয়ে যায় পিঠে বোঝার মত ব্যাগ নিয়ে নিজ স্কুলের স্যারদের কাছে ছুটাছুটি। গণিতকে ভয় পায় শিশুরা ছোট বেলা থেকেই। আমার মনে হয় গণিতের চেয়ে গণিতের স্যারদের ভয় পায় আরও বেশী। গণিতের রস কসকে তিতা চিরতা ছোট বেলাতেই স্যাররা বানায় দেয় মোটামুটি ভাল ভাবেই। আপনা প্রচেষ্টা খুবই ভাল। শিশুরা গণিত ভালবাসুক।
লেজী ফেলো বলেছেন:
'আপনারা অনেক টাকা নেন না বলে গার্জিয়ানরা মনে করে এখানে পড়ে কোন লাভ নেই। লাভ থাকলেতো টাকা নিতো অনেক।' হা হা হা কথাটা অনেকাংশে সত্যি। আমার স্ত্রীর বড় বোন এর ছেলেকে (২য় শ্রেনীর ছাত্র) "আলোহা" নামক এক মালয়সিয়ান কোচিং সেন্টার এ ভর্তি করেছে অঙ্ক শেখাতে। আফসোস! আমি ওর জন্যেই জানতে চেয়েছিলাম। কিন্তু কাটাবন একটু বেশী দূর হয়ে যায়, ওরা থাকে উত্তরা। আমারটা তো সবে ৩ বছর। বড় হতে হতে এই কর্মশালা থাকলে হয়। কষ্ট লাগে, বাংলাদেশ এর ছেলেদের অঙ্ক শেখায় মালয়শিয়ান কোচিং সেন্টার। শুনেই মেজাজ বিগড়ে গিয়েছিল। আজকালকার একটা গৃহবধু শ্রেনী বের হয়েছে, যারা টাকা দিয়েই সন্তানদের জিনিয়াস বানাতে চায় - এ যেন প্যাকেজ প্রোগ্রাম।
তথ্যের জন্য ধন্যবাদ, শুভকামনা থাকবে সবসময়।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














