somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাকরি খুঁজব না চাকরি দেব-১

১৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নতুন উদ্যোক্তা তৈরি, দেশে উদ্যোক্তা সহায়ক একটা পরিবেশ গড়ে তোলা, সদ্য উদ্যোক্তাদের পাশে দাড়ানো -এসব নানান বিষয় নিয়ে বেশ কিছু দিন ধরে আমরা নানান আলোচনা, কথাবার্তা এসব বলছি। এ নিয়ে একটি বড়সড় কার্যক্রম চালানোর কথা ভেবে আমরা এবারের গণিত অলিম্পিয়াডে এটিকে বাৎসরিক শ্লোগানে রূপ দেই। এই উৎসবের প্রতিটি ভ্যেনুতে আমরা একজন উদ্যোক্তাকে আমন্ত্রন জানিয়েছি যিনি তার অভিজ্ঞতা আমাদের খুদেগণিতবিদদের সঙ্গে শেয়ার করেছে।
উদ্যোক্তা বিষয়ক কিছু বিষয় নিয়ে আমি কিছু ভাবনা আমার ব্লগ আর ফেসবুকে শেয়ার করেছি। আমরা যারা এই নিয়ে কী করা যায় ভাবছি তাদের বড় অংশ আইটির সঙ্গে যুক্ত। কাজে আমরা আইটিকে প্রথম পছন্দ হিসাবে ধরেছি। আমার ধারণা, অন্য ক্ষেত্রের কয়েকজনকে আমরা সহসা আমাদের সঙ্গে পেয়ে যাবো।

এর মধ্যে আইটি আউটসোর্সিং নিয়ে সেমিনার, আলোচনা এসব করে আমরা ১৫‌-১৬ তারিখে (মানে গতকাল আর আজকে) কুষ্টিয়াতে একটি কর্মশালা করছি যেখানে ৩৮ জন আগ্রহী তরুন-তরুনী সম্ভাবনার একটি নতুন পথের অনুসন্ধান করছে। আমরা এ নিয়ে কয়েকটি টিভি অনুষ্ঠানও করে ফেলেছি।
যদিও একটি সিসটেমেটিক ওয়েতে কাজের কোন ধারা আমরা এখনো বের করতে পারি নাই। তবে করে ফেলবো। কারণ, পথে নামলেই কেবল পথের নিশানা পাওয়া যায়।
আমার মনে হয়েছে বোধহয় প্রস্তুতি পর্বের প্রথম অংশ শেষ হয়েছে। এখন একটা আনুষ্ঠানিক ইশতেহার লেখা যায়। তো, সেটা লিখেছি। গত বুধবার, বাংলা বছরের শেষ দিনে প্রথম আলোর স্বপ্ন নিয়ে পাতায় সেটি প্রকাশিত হয়েছে । এর ফলশ্রুতিতে ফেসবুকে আমরা চাকরি খুঁজব না চাকরি দেব নামে একটি গ্রুপও বানিয়েছি যা কীনা আমাদের ফেসবুকে প্ল্যাটফরম হবে।
এখন আমরা একটি ওয়েবসাইট, একটি মেইলিং লিস্ট বা ফোরাম আর কয়েকটি ১ ফর্মা পুস্তিকার পরিকল্পনা করছি। সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোতে কিছু প্রোগ্রাম। একটি নিয়মিত টিভি অনুষ্ঠানেরও ইচ্ছে আছে। কাউকে পেলে একটি সিস্টেম্যাটিক স্টাডি করার চিন্তাও আছে।
তবে, কোনটার জন্য কোনটাকে আটকে রাখবো না।
কয়েকজন মিলে প্রস্তাব দিয়েছে একটি স্টাডি সার্কেল করার। আমি বলেছি যে যা করতে চায়, কোথাও কোন বাধা নাই। করলেই হবে। এটি খুবই ভাল প্রস্তাব কারণ দ্রুত কিছু পড়ালেখা করতে হবে সবার। না হলে, অনেক কিছু ‘চাকা আবিস্কারের’ মতো হয়ে যাবে।

আপাতত এইটুকু। আশা করছি গ্রুপটা সরগরম হয়ে উঠলে বাকীরাও আপডেট দিতে পারবে।
সবার সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক।
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×