আমার প্রিয় পোস্ট
- এযাবৎ কালের সকল ব্লগারের লিষ্ট :: ১০০০% গ্যারান্টি , সবাই আছেন --নিয়মিত আপডেট করার খায়েস আছে - কুঁড়ের বাদশা
- নতুন কমিউনিটি ব্লগ (আমরাবন্ধু, নাগরিক ব্লগ, চতুর্মাত্রিক) - ক্ষেতমজুর
- লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় 'ফেমিনিনিটি' উৎপাদন: বাজার- পুরুষতন্ত্রের একটি 'পরিমিত' রূপ - মুনীর উদ্দীন শামীম
- সংখ্যাগুরু -vs- সংখ্যালঘুঃ স্বাধীন বাঙালি যখন শাসক...সংখ্যালঘু পাহাড়ি/উপজাতি/আদিবাসীরা যখন শোষিত...আর দেশের ভূখণ্ড হাতছাড়া হওয়ার চিন্তায় উন্মাদপ্রায় আমরা ! - আইরিন সুলতানা
- স্বৈরাচার প্রতিরোধ দিবস না ভ্যালেন্টাইনস ডে? - দিবস বাণিজ্যে বিবশ তারুণ্য ! - দিনমজুর
- লাক্স এর চামড়া ব্যবসা , দর্শকের দেহ কামনা আর ব্লগে ধর্ষকামী ভূতের আছর- শেষ পর্ব - রাগ ইমন
- থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফ্যান্টাসি - প্রতিবাদী কন্ঠস্বর
- বিজ্ঞাপন-হাটে হঠাৎ সংবাদ: টিভি সংবাদের কর্পোরেট ব্র্যান্ডিং - ফাহমিদুল হক
- তাহলে এইবারের বস্তি পোড়ার জন্য আমরা চাঁদকে দোষারোপ করতে পারি - অন্যমনস্ক শরৎ
- মনির হোসেনের পোস্ট ধরে কিছু আলোচনা: বিষয়- নারীর নারীত্ব ও সতীত্ব (উৎসর্গ: মনির হাসান ও সালাউদ্দীন শুভ্র) - নাস্তিকের ধর্মকথা
- লুঙ্গি কাহিনি- বাকি অংশ - অরূপ রাহী
- লুঙ্গি কাহনিী - অরূপ রাহী
- স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধা বাবাকে নিয়ে আমার জীবনের প্রথম লেখা (মুক্তিযুদ্ধে যারা বাবা হারিয়েছ তোমাদের সবার জন্য উৎসর্গ) - মুনীর উদ্দীন শামীম
- গিয়াস উদ্দিন সেলিমের মনপুরা এবং বাংলা চলচ্চিত্রে পুরুষতান্ত্রিক ভুতের আছর (জেন্ডার প্রেক্ষিত থেকে মনপুরা ছবির একটি পোস্টমর্টেম ) - মুনীর উদ্দীন শামীম
- ভার্চুয়াল সম্পর্কগুলো.... - আহমাদ মোস্তফা কামাল
- বাংলা ব্লগ: ভাষা, সংস্কৃতি চর্চা ও এক্টিভিজমের নতুন পাটাতন - মুনীর উদ্দীন শামীম
- বাংলায় ইমেইল করুন, http://www.emailbangla.com/ - ডিমওয়ালা
- ছবি চাই, ছবি। দিন না একটি ছবি (রিপোস্ট) - রাগিব
- মুক্তিযুদ্ধের শহীদদের নিবেদিত রাজাকার বিষয়ক ছড়াগুচ্ছ - মুনীর উদ্দীন শামীম
- আনু মুহাম্মদকে হত্যার হুমকি: ধর্মীয় জঙ্গীবাদ, মৌলবাদ ও বিশ্ব জ্বালানী বেনিয়াদের অদৃশ্য সুতোয় গাঁথা হিংস্রতার পুনপৌনিকতা - মুনীর উদ্দীন শামীম
- এক্স বসের ভালবাসার ধরন আর পদ্ধতিসমূহ ঠিক আগের মতোই আছে, এতটুকুন বদলায় নি - মুনীর উদ্দীন শামীম
- বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিয়ে সেনাপ্রধানের পাঁচালিঃ কৃষির সামরিকীকরণ? (৩য় পর্ব) - দিনমজুর
- ধর্ম লিঙ্গাগ্রে ঝুলছে - রাসেল ( ........)
- জীবনের প্রয়োজনে জীবন যেখানে পরাজিত।(চতুরভূজ) - চতুরভূজ
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- পদত্যাগের খবরে ব্যারিস্টার মইনুল হোসেন কে লেখা 'অপারাজিতা'র শেষ চিঠি - আদৃতা আবৃত্তি
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
নাসিমূল আহসানের নারীতত্ত্ব এবং নীতিমালা ভঙ্গের দায় নিয়ে আমার একখান পোস্ট
২১ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৩০
প্রতিটি নারীরই ভিতরে ভেতরে একজন বেশ্যা লালন করে! শিরোনামের লেখাটির প্রতিবাদ হিসেবে তার পোস্টটেই মন্তব্য করা যেত। সেটিই হয়তো সমীচিন হতো। তবুও নীতিমালা ভঙ্গের অভিযোগ উত্থাপিত হতে পারে জেনেও একটি আলদা পোস্ট দিতে হলো বাধ্য হয়ে। কারণ আমার মনে হয়েছে জনাব নাসিমূল আহসান যে নারী তত্ত্ব হাজির করেছেন তার জবাবটি শুধু মন্তব্যের ঘরে দু'একটি কথা বললে যথেষ্ট হবে না।
নাসিমূল আহসানের লেখায় একটি পিরস্থিতি উঠে এসেছে। যা আমাদের সমাজ কাঠামোয় নারীর অবস্থা ও অবস্থানের পরিচায়ক। সে পরিস্থিতির সাথে ব্যক্তিগতভাবে আমার কোন দ্বিমত নেই। বরং আমিও জোর করে বলতে চাই এটি একটি পিতৃতান্ত্রিক সমাজ কাঠামোয় নারীর বহুমাত্রিক অধস্থতনতার একটি দিক। কিন্তু তিনি নারীর অধস্তনতার মনোজগতটি বর্ণনা করতে গিয়ে তার পুরো দায়ভার নারীর কাঁধে চাপিযেছেন। শুধু চাপিয়েই ক্ষান্ত হননি। সেটি প্রকাশের জন্য যে ভাষা প্রয়োগ করেছেন তা তার পিতৃতান্ত্রিক 'কামুক' মনোভাবেরই বহি:প্রকাশ। এ ভাষা এবং মানসকিতা দুটোই নির্মাণ ও বিনির্মাণ হয় পিতৃতান্ত্রিক এজেন্ট এর মাধ্যমে। সামাজিকায়নের মাধ্যমে। বিকল্প সামাজিকায়নের প্রক্রিয়াটি উন্মুক্ত না থাকলে এ চিন্তাকাঠামো ও শব্দ প্রয়োগের পুনপৌনিক উদাহরণ ঘটতেই থাকে। যার প্রমাণ আলোচিত ব্লগার নিজেই।
নারী অধস্তনতা বা দাসত্ববৃত্তিই এ সবের কোন কিছুই নারীর নিজের পছন্দে হয় না। নারী শুধু সামাজিক প্রক্রিয়ার শিকার। পুরুষ যেখানে একচেটিয়া সুবিধাভুগী। সমাজ কাঠামোতে কোন বিকল্প নেই বলে 'নারীর জন্য আমার ঘর' আমার বেহেশত না হয়ে 'দোজখের কুন্ডলী' হিসেবে প্রকাশিত হয়। তবু নারীকে সে সংসারেই থাকতে হয়। কারণ পিতৃতন্ত্র তাকে বাধ্য করে।
সে যখন লিপিষ্টিক ঘষে ঘষে যায় হাটবাজারে; কোমার বাটকয়ে হাটে বেড়ালের মতো : তখন তাকে আমি পতিতা ছাড়া আর কিছু ভাবতে পারি না। এ ভাবতে না পারার চিন্তা কাঠামোটাও পুরুষতন্ত্র নির্ধারণ করে দেয়। ফলে পুরুষ পতিত হলেও তাকে নিয়ে কেউ মাথা ঘামায় না। বিপরীতে পুঁজিবাদী পিতৃতন্ত্র তার সমস্ত এজেন্টগুলো ব্যবহার করে নারীর মননে অনুভূত চাহিদা তৈরি করে ফ্যাশনের যা পুঁজিবাদের মুনাফা তৈরির জন্যই জরুরি। এখানেও কামুক পুরুষ ভোগের চোখ নিয়ে বসে থাকে। প্রকাশ্যে নারীকে ধিক্কার জানায়। দোষারোপ করে। আবার প্রকাশ্যে-অপ্রকাশ্যে শর্তহীনভাবে ভোক্তা হতে চায়। এ ভাবে পুরুষতন্ত্র নানা মাত্রিকতায় প্রকাশিত হয়। চর্চিত হয়। নাসিমূর আহসানের 'নারী তত্ত্বটি পুরুষতন্ত্রে পতিত চিন্তার বহিপ্রকাশ বলেই আমার কাছে মনে হয়।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): পুরুষতন্ত্র, নারীবাদ, ভাষার রাজনীতি ;
প্রকাশ করা হয়েছে: তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: তবু আপনাকে ধন্যবাদ...................ভাল থাকবেন!!!
টনি বলেছেন:
আংশিক একমত হতে পারলাম।
লেখক বলেছেন: তবুও ভাল.....ধন্যবাদ আপনাকে
নুশেরা বলেছেন:
পোস্টটির জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ..........ভাল থাকবেন!!!
লেখক বলেছেন:
নাসিমূল আহসান বলেছেন:
আমার উপরে অনেক অভিযোগ দাখিল করছেন; মান্যবর!
আমি কখনোই নারীর অধনস্ততার জন্য নারীকে দায়ি করি নাই!
ইনটেলিকচুয়াল ঝগড়াঝাটি করনের খায়েস থাকলে লিটল ম্যাগ বাইর করেন;
নারী মুক্তির হাজার সনদ উপস্থাপন করেন!
আমার উপর অভিযোগ আমি নারীনীতি মালা ভাঙছি!
মান্যবর; যে নীতিমালার কথা বলছেন; তা পুরুষের হাতে তৈরী। যারা পরতে পরতে রইছে পুরুষতান্ত্রিক মতাদর্শের ইলিমেন্ট!
একটা নারী যে মানুষ না হইয়া নারী হইয়া ওঠে; আপনি স্বীকার করছেন তার জন্য তাঁর সমাজ; সামাজিকায়ন ই দায়ি!
সন্তের মতোন কথা তো অনেকেই কয়; কিন্তু কি হইছে নারী মুক্তির!
বিচার মানেন; কিন্তু তালগাছটা আপনার দখলেই রাখবেন!
লেখক বলেছেন: আমি কোথাও বলিনি যে আপনি নারী নীতি ভাঙছেন। আপনি কোন নারী নীতিমালার কথা বলছেন তা আমার কাছে স্পষ্ট নয়। খোলাসা করলে ভাল হতো........
তবে কোন নীতিমালা নারী না পুরুষ তৈরি করলো তা নিয়ে আমি বিতর্ক করি না। বরং আমার কাছে যারা তৈরি করেন তাদের চিন্তাকাঠামোটা গুরুত্বপূণ। এ চিন্তাকাঠামো গুরুত্বপূর্ণ বলেই খালেদা-হাসিনা নারী হয়েও তাদের সময়, তাদের হাত দিয়ে যে নীতিমালা বেরয় তা পুরুষতন্ত্রকেই প্রতিনিধিত্ব করে.....আপনি ঠিকই বলেছেন এ চিন্তাকাঠামো সামাজিকায়ন প্রক্রিয়াই তৈরি......আর তৈরি বলেই দীর্ঘদিন প্রগতিশীল রাজনীতি করেও অনেকে পিতৃতন্ত্রকে লালন করেন। আমি বলিনা পিতৃতান্ত্রিক চিন্তাকাঠামো থেকে একদিনে মুক্ত হওয়া সম্ভব। অথবা আমার নিজের মাঝে সে চিন্তা কাঠামো নেই....
আপনি যে পরিস্থিতি তুলে ধরেছেন তার সাথে আমি কিন্তু দ্বিমত করিনি। কিন্তু আপনার শব্দ প্রয়োগ যে পিতৃতান্ত্রিক চিন্তাকাঠামোর প্রতিনিধি আমি সেটিই বলতে চেয়েছি। এতে যদি আপনি আমার ওপর রাগ করে থাকেন সে রাগের দায় আমি নিতে রাজি আছি।
নারীর ফ্যাশন চর্চাকে আপনার কাছে পতিতাবৃত্রি বহি:প্রকাশ। কিন্তু পিতৃতান্ত্রিক চিন্তাকাঠামোই গভীরভাবে 'পতিত' না হলে পৃথিবীর তাবৎ নারীকে 'পতিতা' ভাবাতো খুব সহজ নয়। তাছাড়া ভাষার নিজস্ব রাজনীতিটাকে অস্বীকার করি কীভাবে।
লিটন ম্যাগাজিন ছাড়া বিদ্যাজাগতিক চিন্তার প্রকাশ ঘটানো যায় না আপনার এ মন্তব্যের সাথে একমত হতে পারলাম না বলে দুঃখিত।
আপনার মতামতের জন্য আবারও ধন্যবাদ.....
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
নাসিমূল আহসান বলেছেন:
একটা গল্প বলি; আদম মিয়াকে যখন তৈরী করা হয়; তখন তার ভোগের জন্য, তথাকথিতেরা বলে নি:সঙ্গতা দূর করনের জন্য, আমাদের সৃষ্টিকর্তা লিলিথ নামের এক মহিলাকে তেরী করছিলেন; যে আদমের নীচে শুইতে চায় নাই! আর এই দোষে সৃষ্টিকর্তা তাকে ভ্যানিস কইরা দেন। আর তারপর; পুরুষের পাজরের বাকাঁ হাড় থেকে বানান সামান্য হাওয়া কে ; যিনি আদমের চাহিদা পুরনের সব শর্ত মাইনা লন!
লিলিথের নিজের চাওয়ার কোনো আমাদের পুরুষতান্ত্রিক স্রষ্টিকর্তা স্বীকার করেন নাই; তার নির্মান করার দরকার পড়ছে হাওয়া বিবিকে।
মিয়াভাই; আমাগোর দেশের সব নারীই এক একজন হাওয়া !
লেখক বলেছেন: সব নারী একএকজন হাওয়া আর পুরুষ কামুক আদম এ নিয়েত কোন বিতর্ক নেই। বিতর্কটা হচ্ছে প্রতিটি নারী ও পুরুষের আদম ও হাওয়া হওয়ার প্রক্রিয়াটা নিয়ে....যে প্রক্রিয়াটা নারীর তৈরির নয়। এটি তৈরি একটি উৎপাদন ব্যবস্থার। যে উৎপাদন ব্যবস্থাটি মনোজগতও নির্মাণ করে। আর যে বললেন, নিচে শোয়া আর ওপরে শোয়া সেটিও ক্ষমতা কাঠামোর বহি:প্রকাশ........
আমি শুধু বলতে চেয়েছি নারীর হাওয়া হয়ে উঠার আর্থ-সামাজিক প্রকিয়াটিকে আড়াল করে শুধু দৃশ্যমান চিত্রটি হাজির করলে তাতে বিভ্রান্তি ছড়ায়। পুরুষতন্ত্র সব সময় এ বিভ্রান্তির পক্ষে.....
নাসিমূল আহসান বলেছেন:
ভাইজান;
প্রোফাইলে এত মুক্তি মুক্তি বইলা জিগির তোলছেন ;
তার নিজের ভেতরে ভেতেরে পুরুষতান্ত্রিক জোয়াল লইয়া হাঁটেন!
আমার ভাষা নিয়া প্রশ্ন তুলছেন ; নারীর পাশে দাড়নোটা বুঝি কামুকতা!?
আমি আমাগোর সোস্যাল রিয়েলিটিটাই তুইলা আনতে চাইছি; ভালো ভালো কথা কইয়া ভন্ডামি করার পক্ষপাতি আমি না!
লেখক বলেছেন: আমার মধ্যে পুরুষতন্ত্র নেই সে দাবি কখনও করি না। পুরুষতন্ত্র মুক্ত হওয়াটা ধারাবাহিক লড়াইয়ের মতো....সে লড়াইটা চালিয়ে যেতে হয় ক্রমাগত....
পুরুষতান্ত্রিক অভিধান নিয়ে নারীর পাশে দাঁড়ালে হিতে বিপরীত হতে পারে....সেটি মনে রাখাটা জরুরি.....
আমি আগেও বলেছি সে সোস্যাল রিযেলিটি তুলে এনেছেন তার সাথেতো আমি দ্বিমত করিনি......
আমি আপনাকে একবারও ভন্ড বলিনি। ভন্ডামির প্রতি আপনার নিরপেক্ষতাকে স্যালুট করি......লাল সালাম!!!!
প্রোফাইলের জিগিরটা আপনার ভাল লাগেনি। সে জন্য দু:খিত। তবু চাই....পিতৃতন্ত্র চিন্তা কাঠামো থেকে আমি-আপনি-আমাদের সবার মুক্তি হোক.....নাকি কি বলেন!!!
দ্বিতীয়নাম বলেছেন:
প্রতিটি পুরুষই ভিতরে ভেতরে একজন ধর্ষক লালন করে! এই রকম আরকি..
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ........................
লেখক বলেছেন: ধন্যবাদ............................
শুধু কানা বাবা নয়, পৃথিবীর অধিকাংশই বাবাই পুরুষতন্ত্রের পক্ষে...
তবু আপনার ভাল না লাগা প্রকাশ করার জন্য অভিনন্দন.
ভুডুল বলেছেন:
ভালো লাগল।+জীবনের প্রয়োজনে জীবন যেখানে পরাজিত
পুরোনা ব্লগারদের ভুলে যাবেন না দয়া করে।
চতুরভূজ একজন শক্তিশালী লেখিকা ছিলেন।
সময়ের অতলে একদিন কাউকে কিছু না বলে হঠাৎ করেই তিনি উধাও হয়ে যান। কেউ আর তাঁর কোনো খোঁজ বলতে পারেন না। কিন্তু আমি আজও তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করি।
একসময় এই সামোয়ার ছিল জমজমাট। ঐ জমজমাটের বিশেষ অংশ ছিলেন আমাদের এই চতুরভূজ। তাঁকে জানুন, তাঁর লেখা পড়ুন। ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ.....................
লিংকটি দেয়ার জন্য ধন্যবাদ। অবশ্যই পড়বো...
নাসিমূল আহসান বলেছেন:
আমার খুব মজা লাগছে; আপনাদের সবার জেহাদে কর্তৃপক্ষ আমার লেখাটাকে প্রথম পাতা থিইকা নামাই দিলেন!
আসলে এই দেশে নির্মান-বিনির্মানের সব পথ বন্ধ!
বাংলাদেশ শুধু প্রথাযাপনের জন্য; প্রথাযাপনই প্রতিটি বাঙালির একমাত্র ধর্ম!
আল্লাহ তাআলা যেন প্রতিটি বাঙালিকে জান্নাতুল ফেরদাউস দিয়া ধন্য করেন! আমিন!
লেখক বলেছেন: ছুম্মা আমীন........................মানে আবারও আমীন...
ভাইজান আমি কিন্তু একবারও আপনার পোস্ট সরানোর জেহাদে অংশ নেয়নি। কোথাও বলিনি আপনার পোস্টটি সরিয়ে দেয়া হোক...আমি স্বীকার করি.পোস্টটি সরানো প্রথাসিদ্ধ জীবন যাপনের অংশ। যেমন নারীকে 'পতিতা' বলাটাও নারী সম্পর্কিত প্রবল অভিধানের প্রয়োগ....
সামাজিক গুণগত পরিবর্তনে প্রথাবিরুধী হওয়ার কসরতটা সফল হোক..
ছুম্মা আমীন....ভাল থাকবেন!!!
কানা বাবা বলেছেন:
এ্যাক্টা খুঁচা দিয়া নারীপ্রীতি প্রদর্শনের এই যে এ্যাক্টা উপলক্ষ নাসিমূল আপ্নেগো লিগা কৈরা দিলেন হের্লাইগ্যা তারে ধৈন্যবাদ জানাইতারেন... এইটুকুনই হয়তো তার পুস্টের মাজেজা... আপ্নের ঝঙ্কৃত লালিত্যের কথাকপচানির চায়া হেইটা আমার কাচে বেশি কাজের মুনে হৈচে... সৈত্যি কৈতে কী, এরচে' আপ্নের কন্ডম সিরিজ বহুৎ লাগতাচিলো...
কাউরে পুরুষতান্ত্রিক কৈবেন ভালা কতা, আপ্নের এই "মৌলিক অধিকার" নিয়া দ্বিমত কোর্তে চাইনা... মাগার বিনীতভাবে জেইডা কৈবার চাই; অতিরিক্ত জোশিলা না হৈলেই ভালা...
এই লিন্কুডাও চাইলে দ্যাক্তারেন...
Click This Link
@মুনীর উদ্দীন শামীম
লেখক বলেছেন: ধন্যবাদ কানা বাবা ফ্রি কনসালটেন্সী দেবার জন্য। যুগে যুগে এ রকম দরদী মানুষ না থাকলে পৃথিবীর ইতিহাস হয়তো অন্যভাবে লিখা হতো..
ধন্যবাদ লিঙ্কটা দেবার জন্য। যদিও লেখাটি আমার আগেই পড়া। এবং ভাল লাগার মতো একটা লেখা.....
তয় বাবা আপনি বোধ হয় আমার প্রতি নাখোশ হয়েছেন। সে জন্য ক্ষমা করবেন....পৃথিবীর বাবারা যে পিতৃতান্ত্রিক তা কীভাবে অস্বীকার করি...বিশ্বাস না হলে মাজারে ঘুরে দেখে আসতে পারেন.
নাসিমূল আহসান বলেছেন:
নারীকে 'পতিতা' বলাটাও নারী সম্পর্কিত প্রবল অভিধানের প্রয়োগ...
ভুলটা মানছি; আরও ভাবতে হবে...
সামাজিক গুণগত পরিবর্তনে প্রথাবিরুধী হওয়ার কসরতটা সফল হোক..
ছুম্মা আমীন....ভাল থাকবেন!!!
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ..........
ভাল থাকবেন!!
লেখক বলেছেন:
লেখক বলেছেন: আপনাকে শুভেচ্ছা..................................কানা বাবারটা বললেন...আপনারটা সরাসরি কিন্তু বলেলন না..........
তবুও আপনাকে লাল সালাম...........
কানা বাবা বলেছেন:
বাবামাত্রই জুদি পুরুষতান্ত্রিক অয় তাইলে আপ্নের মতুন উদারমনা পুরুষ কারা হৈবো? ব্যাবাক আটকুঁইড়ারা?
উদারমনা-ই থাকেন, যাতে কুনুদিন বাবাত্বপ্রাপ্ত না হন আপ্নের লিগা হেই দু'আ করি...


@মুনীর উদ্দীন শামীম
(উপজুক্ত নজরানাপ্রাপ্তিসাপেক্ষে এই দু'আ রিভার্সিবল...)
লেখক বলেছেন: জনাব আব্বা হুজুর...আপনার এ দোয়াখানি হয়তো কবুল হতো যদি আপনি আজ থেকে ১৪ বছর আগে এটি আমার লাইগা করতেন...তো সময়মতো এ দোয়া করতে না পারা আপনার ব্যর্থতা...
পৃথিবীর বাবার পিতৃতান্ত্রিক। তো সব বাবা হয়তো না। আপনি আমাকে আটকুইড়া বলে বদদোয়া করলেন!! খুব মনে কষ্ট পেলাম। আমি যতটুকু জানি 'কানাবাবারা' বেশ উদার হন। কাউকে বদদোয়া করেন না। মাজারে মাজারে ঘুরেন আর দোয়া করেন...অবশ্য আপনি কানাবাবা বাস করেন ভার্সূয়াল জগতে...সে জন্য হয়তো আপনার চরিত্রটা ব্যতিক্রম....
ভুল হলে মাপ করবেন বাবা!!!!
কানা বাবা বলেছেন:
আমার বুজরুকি তো খতমে মারেফাত কৈরালাইলেন... পুরা হাতেনাতে ধরা...
দু'আ কোর্তে জায়া দেকি নিজেই টুস্কির মৈদ্যে পৈরা জাইতেচি...
মানে মানে কাইটা পড়াই মঙ্গলজনক মুনে লৈতাচে... ফুটলাম...
লেখক বলেছেন: মঙ্গলময় হোক আপনার আগামী দিন..........জয়তু কানা বাবা
লেখক বলেছেন: বুঝিলাম না....................
..............................................................
হয়তো ইহাতে বুঝিবার কিছু নাই.......(রবীন্দ্রনাথ)
কানা বাবা বলেছেন:
কিরামের এ্যাক্টা ফুটুক লাগাইলেন বিডি আইডল ভাইজান... আমার ব্যাবাক নারীবিদ্বেষ তো উর্ধ্বপাতিত হৈয়া জাইতাচেগা...
মন্ডা জানি কিরামের আঞ্চান আঞ্চান কোর্তাচে...
(স্বগত: মুনীর ভাইয়ের গুরুপে থাকলেই তো ফায়দা বেশি হৈতো... ক্যান যে...
)
লেখক বলেছেন: ওয়েলকাম............কানাবাবা............
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















সস্তা পোস্টিং দিয়ে হিট বাড়ানোর ধান্দায়?!
কিছু কিছু ক্ষেত্রে কর্তৃপক্ষের ও দায় বদ্ধতা থাকা উচিত বইকি!
আপনাকে ধন্যবাদ কারণ আপনি ব্যক্তিগত মত প্রকাশ করেছেন।
এভাবে করার অধিকার সবাই রাখে। নাইবা হলাম একমত সবক্ষেত্রে