আমার প্রিয় পোস্ট
- একটুর জন্য - নুশেরা
- ছবি চাই, ছবি। দিন না একটি ছবি (রিপোস্ট) - রাগিব
- ছেলেগুলো দাড়াতে চেয়েছিল আকাশের ছায়ায়... - আরিফ জেবতিক
- মুক্তিযুদ্ধের শহীদদের নিবেদিত রাজাকার বিষয়ক ছড়াগুচ্ছ - মুনীর উদ্দীন শামীম
- আনু মুহাম্মদকে হত্যার হুমকি: ধর্মীয় জঙ্গীবাদ, মৌলবাদ ও বিশ্ব জ্বালানী বেনিয়াদের অদৃশ্য সুতোয় গাঁথা হিংস্রতার পুনপৌনিকতা - মুনীর উদ্দীন শামীম
- বাউলের মূর্তি সরানোয় মুসলমানি সাফল্য: আত্মপরিচয় অনুসন্ধানের পুনর্পাঠ (অখণ্ড) - ফাহমিদুল হক
- এক্স বসের ভালবাসার ধরন আর পদ্ধতিসমূহ ঠিক আগের মতোই আছে, এতটুকুন বদলায় নি - মুনীর উদ্দীন শামীম
- বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিয়ে সেনাপ্রধানের পাঁচালিঃ কৃষির সামরিকীকরণ? (৩য় পর্ব) - দিনমজুর
- যুদ্ধশিশু '৭১ এবং আমার অভিজ্ঞতা ... - নজরুল কবীর
- বাংলাদেশে এক্টিভিস্ট হওয়া কি আদৌ সম্ভব (চার পর্ব একসঙ্গে) - ফাহমিদুল হক
- বিসিআইসি কলেজ, আরেকটি প্রাতিষ্ঠানিক নিপীড়ন কারখানা, আরেকটি ক্ষয়িত ভাবমূর্তি - অন্যমনস্ক শরৎ
- নিপীড়ক শিক্ষক এবং নীতিমালার যৌক্তিকতা: মন্তব্যের প্রতিক্রিয়া - নুশেরা
- ব্লগের রাজাকার প্রতিরোধ কমিটি গঠন করা হোক - অরণ্যচারী
- সামহোয়ারইনে মাসপূর্তির গল্প - নুশেরা
- ধর্ম লিঙ্গাগ্রে ঝুলছে - রাসেল ( ........)
- অভিনেত্রী সূবর্ণার বিয়ের সংবাদ পরিবেশনে ব্লগীয় পিতৃতান্ত্রিক কামুকতা ও অশ্লীলতা - মুনীর উদ্দীন শামীম
- জীবনের প্রয়োজনে জীবন যেখানে পরাজিত।(চতুরভূজ) - চতুরভূজ
- জঙ্গীবাদঃ ধর্মীয় সখ্যতা নয়, অনৈতিক ব্যাভিচার - মোস্তাফিজ রিপন
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- আপসের গল্প - ফাহমিদুল হক
- পদত্যাগের খবরে ব্যারিস্টার মইনুল হোসেন কে লেখা 'অপারাজিতা'র শেষ চিঠি - আদৃতা আবৃত্তি
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
মাপ করবেন, বর্ণের পোস্টে-এ আমি নিষিদ্ধ বলে আমাকে কষ্ট করে এ পোস্ট দিতে হলো!!
৩১ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:১৯
বর্ণের ব্লগে আমার কোন বাক স্বাধীনতা নেই বলে তার ধারাবাহিক রাজাকার-আলবদর নামা এবং নিজামী তোষনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রকাশের একমাত্র বিকল্প উপায় হিসেবে আমাকে এ পোস্টটি দিতে হলো। তিনি নিজামীর মতলবী সেবা কার্যক্রম নিয়ে যারা কথা বলেছেন, তাদের 'ছোটলোক' বলে গালি দিয়েছেন। একই সাথে ৭১ এ নিজামীর ভূমিকা এবং তার নেতৃত্বাধীন বদর বাহিনীর নানা নির্যাতনের ভয়াল কাহিনীগুলোকে 'গাজাখুড়ি' গল্প বলে আখ্যায়িত করেছেন। আমি বর্ণকে সবিনিময়ে বলি, দয়া করে ৭১ এ প্রকাশিত দৈনিক সংগ্রামের পাতাগুলো পড়ুন এবং তারপর বিবেকের আয়নায় দাড়ান। আমি ধারণা করি, আপনি হয়তো জামাতের ছাত্র সংগঠনের সাথে সংশ্লিষ্ট। এ সংশ্লিষ্টতার একটি বড় মাধ্যম হচ্ছে পবিত্র ধর্মের 'আফিম' খাইয়ে রাখা। এতে হয়তো জীবনের চেয়ে শহীদ হয়ে যাবার প্রেরণাটা বেশি তৈরি হয়। কিন্তু যারা আপনাদের এ সব আফিম প্রতিনিয়ত খাইয়ে চলেছেন, তারা কিন্তু 'জিহাদের' বদলে ক্রমাগত গড়ে তুলছে পুঁজির পাহাড়। গড়ে তুলছে ব্যবসা প্রতিষ্ঠান। আরাম-আয়েশের পরিসংখ্যানটাও একটু খোজ নিতে বলি। তাহলে সততা, মানবতা সব কিছু টের পাবেন। আর যদি 'জেনে শুনে বিষ পান করা'র মতো কোন ঘটনা হয় তাহলে বলতে হয়-বিধাতা আপনার মনে মোহর মেরে দিয়েছে। সুতরাং নিজামী গংদের অন্ধকার জগতটা দেখতে আর সমর্থ হবেন না..................।
(পুনশ্চ: বর্ণ, আপনার ব্লগে আমার মন্তব্যের অনুমতি থাকলে এ পোস্টটি দেবার প্রয়োজন হতো না....)
প্রকাশ করা হয়েছে: তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিভাগে ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ...............
রাফা বলেছেন:
কুকুরের লেজ শত চেষ্টা করলেও সোজা হবার নয়।আর আপনি চেষ্টা করছেন তেমন কিছু করার।
লেখক বলেছেন: আপনার কথাই সত্য.............আমি সে চেষ্টা করছিও না। শুধু সে বুদ্ধি-বিবেকের সুরতহাল রিপোর্টটা তুলে ধরার চেষ্টা করলাম..............
শাহাবুিদ্দন শুভ বলেছেন:
আমাদের দেশের এমন কিছু মানুষ আছেন যারা এসব একাত্তরের ঘাতক ছিল এবং আমাদের দেশের মা বোনদের নির্যাতন করেছে । তার এখন বুক ফুলিয়ে হাটে এবং তাদের পক্ষে কথা বলার একদল লোক আছে তারা এমন কথা সবসময় বলে আসছে ।
রাজাকার ও বদর বাহিনী যেমন র্নিলজ্জ যারা তাদেরপক্ষ নিয়ে কথা বলে তারাও.........
এখানে রাজাকার দের নিয়ে একটি লেখা আছে।
Click This Link
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে.................
অচন্দ্রচেতন বলেছেন:
ব্লক করেছে তো ভালোই হয়েছে। ঐ সত্য এবং সুন্দরের সৈনিক থেকে যত দূরে থাকা যায় ততোই মঙ্গল। আমি আজকে থেকে স্বেচ্ছা ব্লক নিলাম। তিনি আমারে আরেকটু হইলেই সার্টিফিকেট ধরায়া দিচ্ছিলেন।
লেখক বলেছেন: আইডিয়াটা মনে ধরেছে!!!!
আপনাকে ধন্যবাদ
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
আমারে ব্লক করলেও খুশি হই, একটা আবাল পিছলা বস্তু বর্ণ, ওরে হাড্ডিতে হাড্ডিতে চিনছি...
আমার মনে হয় এইসব পিছলা ছাগলের পোস্টে কোন কমেন্ট না করে মাইনাসের সেঞ্চুরী করা উচিত , প্রতি পোস্টে... মন্তব্য করে লাভ কি, এরা তো জবাব দেবে না ... এর ব্লগিং করতে আসে নাই, আসছে প্রপাগান্ডা চালাইতে...
লেখক বলেছেন: আইডিয়া মন্দনা.........কাজ দেবে মনে হয়.....
রবিন০৪ বলেছেন:
এদের বুঝাইয়া কোন লাভ নাই। এরা চোখ থাকিতেও অন্ধ। সব কথাই এরা জানে তবুও কখনও স্বীকার করবে না -কারণটা এস্কিমো বলেছেন।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে!
মানবজমিন বলেছেন:
ওদের বিবেক বলে কিছু নেই...। ভালো মন্দ বিচারের ক্ষমতা নেই...নিজে থেকে ইতিহাস জানার কোন চেষ্টা নাই...। ওরা যা করেছে তা তো ওদের পত্রিকাতেই আছে ওটাই ভালো করে পরে দেখুক ওদের বাপ গু-আজম, নিজামি, মুজাহিদের ভুমিকা তখন কি ছিলো...। তার পর নিজের বিবেকের কাছে প্রশ্ন করুক???? আমি ব্যক্তিগত ভাবে বলি আমি বড় হয়েছি শিবিরদের স্কুলে কিন্তু পরবর্তিতে আমি নিজ থেকে ইতিহাস জানার চেষ্টা করেছি...। ইসলাম কি এই শিক্ষা দেয় ধর্মের নামে মানুষের সাথে প্রতারনা করা...। সত্য কে যানতে বাধা দেয়া...। যুক্তিহিন তর্ক করা...নিজেদের বিবেক জাগ্রত করুন...ধর্ম পালন করুন অন্য কে পালন করতে উদ্ভুত করুন কিন্তু শিবিরের চামচামি বন্ধ করুন।
লেখক বলেছেন: মানবজমিন বলেছেন: ওদের বিবেক বলে কিছু নেই...। ভালো মন্দ বিচারের ক্ষমতা নেই...নিজে থেকে ইতিহাস জানার কোন চেষ্টা নাই...। ওরা যা করেছে তা তো ওদের পত্রিকাতেই আছে ওটাই ভালো করে পরে দেখুক ওদের বাপ গু-আজম, নিজামি, মুজাহিদের ভুমিকা তখন কি ছিলো...। তার পর নিজের বিবেকের কাছে প্রশ্ন করুক????
আপনার পোস্টের বিষয়ে বলতে চাই, ৭১এ কে কি করেছিল তার প্রমাণ হাতে থাকতে এতদিন কোর্ট কাছারিতে গিয়ে প্রমাণ করার ব্যবস্থা করেননি কেন? সর্ষের মধ্যেই কি ভূত আছে? কেন রাস্তাঘাটে গলাবাজি করে বেড়াচ্ছেন? আপনি হাজারো প্রমান দেখান, ওর চার আনার বেইল নাই আমর কাছে, জনতার কাছে, আইনের কাছে।
লেখক বলেছেন: রাজাকারের বিরুদ্ধে আমার লেখা একটি ছড়ার চার লাইন উঠিয়ে দিয়েছিলাম। সেটিই আপনার কাছে গালি মনে হলো। অশ্লীল মনে হলো!! শ্লীলতা-অশ্লীলতা সম্পর্কিত সীমারেখাটি যদি এ রকম হয় তাহলে বাংলাদেশের মাটির সন্তান হিসেবে এটি প্রতিদিনই ভাংতে হবে আমাদের সবাইকে....। রাজাকারকে গালি দিলে আপনার লাগে কেন? রাজাকার সম্পর্কে সত্য উচ্চারণ, যা আপনার কাছে গালি মনে হয়েছে, আর করবো না, এ রকম কথা কীভাবে বলি....তবে শ্লীলতার সংঘা যদি 'রাজাকারীয়' ব্যকরণ দ্বারা নির্ধারিত না হয় তাহলে আমি সব সময় বলতে পারি যে, আমি কোন অশ্লীল কথা বলি না, বলবেনা, ইত্যাদি....এখন আপনিই ঠিক করুন, শ্লীলতা-অশ্লীলতা কোন অভিধান দিয়ে নির্ধারণ করবেন.................
৭১ এর প্রমাণের জন্য আর কিছু নয়, আপনার মা-বাবা চার পাশের লোকজনকে জিজ্ঞেস করুন। তাতে সন্তুষ্ট না হতে পারলে ৭১ এর সে ভয়াল দিনগুলোতে প্রকাশিত আপনাদের দৈনিক সংগ্রামগুলো একবার পড়ুন না। তারপর আফিমাচ্ছন্ন মনটাকে বিবেকের কাঠকড়ায় দাড় করান...
৭১ প্রমাণের কোন বিষয় নয়। ৭১ নিজে কথা বলে। প্রতিদিন প্রিতিনিয়ত। তবে তা সবাই শুনতে পান না। কারণ কারও কারও মনে মোহর মারা আছে। ........................
তাছাড়া প্রমাণ দিয়ে যে কোন লাভ নাই তাতো আপনি নিজেই বললেন,..................চার আনার বেল নাই আমার কাছে। আমি এ জন্যই বলেছিলাম...জেনে শুনে বিষ পান( পাকিস্তানী মধু)। তবে ঐ যে বললেন, 'জনতার' কাছে সে জনতার মাপকাঠিটি কী। নাকি জামাত-শিবিরের পোষ্য....রা 'আপনার ভাষায় 'জনতায়' রূপান্তরিত হয়েছে...
মানবজমিন বলেছেন:
বর্ণ এর পরেও যদি বুঝতে সমস্যা হয়, তাহলে পাকিস্তানে চলে যাও...ঐটাই তোমাদের তীর্থস্থান...তুমাদের পত্রিকা সংগ্রামে যে তুমাদের বাপ রাজাকার ছিলো ঐ টা তো পরিস্কার করে লেখা আছে...। নাকি আবার বলবা সংগ্রাম তখন ইন্ডিয়ার দালাল ছিলো।
লেখক বলেছেন: নাকি আবার বলবা সংগ্রাম তখন ইন্ডিয়ার দালাল ছিলো।
হা হা.................
আপনাকে ধন্যবাদ
লেখক বলেছেন: হা হা...........
আপনি আমাকে তুই বললেন, হারামী বললেন, গালে থুথু দিতে চাইলেন, অতপর এখানে বললেন আপনি আমাকে কোন গালি দেননি! ! ! আমি মন্তব্য করার ভাষা হারিয়ে ফেলছি। জনাব মুনির ভাই, আপনি কি ভাবিকে একটু ডেকে দেবেন (যদি বিয়ে করে থাকেন) ? অন্তত কিছুক্ষণের জন্য একটু কম্পিউটারের সামনে আসতে বলবেন, আমি তার নিকট থেকে নিশ্চিত হয়ে নেই, এ লেখা লেখার সময় আপনি কোনরূপ নেশার ঘোরে ছিলেন কি না??
লেখক বলেছেন: প্রথমত জলিল আমার কাছে গুরুত্বপূর্ণ কেউ না...সে সংবাদটি দেখে আপনি হয়তো রাজনীতির খোরাক খুজে পেয়েছেন। স্বাভাবিক। আমরা একই সাথে কৌতুকও খুজে পেয়েছি...।
ওপরের শব্দগুলোর সবগুলোরই ব্যবহার করেছি। অবশ্যই নেশার ঘোরে। যুদ্ধপারধীদের বিচার হওয়া ছাড়াতো এ নেশা কাটবার নয়। আমি হারামী বলেছি রাজাকারকে। গালে থুথু দিতে চেয়েছি তাও রাজাকারকে। তাও ছড়ার মাধ্যমে। এ ছড়াটি লেখা হয়েছিল একটি তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে। গত বছর একজন ব্লগার 'রাজাকার' নিকে লিখেছিল যে পরবর্তীতে পাঞ্জেরী নামে ফিরে এসেছিল। আমি বুঝলাম না, রাজাকারকে বলা কথাগুলো কেন আপনি বারবার আপনার নিজরে ওপর টেনে নিয়ে যাচ্ছেন...তাহলে ব্যাপরাটা কী দাঁড়ালো। রাজাকারকে গালি দিলে তাতে আপনারও গা জ্বলে....তাই না?
লেখক বলেছেন: প্রথমত জলিল আমার কাছে গুরুত্বপূর্ণ কেউ না...সে সংবাদটি দেখে আপনি হয়তো রাজনীতির খোরাক খুজে পেয়েছেন। স্বাভাবিক। আমরা একই সাথে কৌতুকও খুজে পেয়েছি...।
ওপরের শব্দগুলোর সবগুলোরই ব্যবহার করেছি। অবশ্যই নেশার ঘোরে। যুদ্ধপারধীদের বিচার হওয়া ছাড়াতো এ নেশা কাটবার নয়। আমি হারামী বলেছি রাজাকারকে। গালে থুথু দিতে চেয়েছি তাও রাজাকারকে। তাও ছড়ার মাধ্যমে। এ ছড়াটি লেখা হয়েছিল একটি তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে। গত বছর একজন ব্লগার 'রাজাকার' নিকে লিখেছিল যে পরবর্তীতে পাঞ্জেরী নামে ফিরে এসেছিল। আমি বুঝলাম না, রাজাকারকে বলা কথাগুলো কেন আপনি বারবার আপনার নিজরে ওপর টেনে নিয়ে যাচ্ছেন...তাহলে ব্যাপরাটা কী দাঁড়ালো। রাজাকারকে গালি দিলে তাতে আপনারও গা জ্বলে....তাই না?
আপনি আমার পোস্টে গিয়ে কোন ধরণের ভূমিকা ছাড়া, সূচনা ছাড়া, এমনকি ইনভার্টেড কমা ছাড়া সরাসরি বললেন "তুই রাজাকার", "তুই হারামী", "তোর গালে থু"। - অতপর আমার কাছে দাবী করছেন আমি মন্তব্যের পোস্ট মর্টেম করে দেখব ওইটা কোন ছড়া কিনা, অন্য কাউকেও করা হয়েছিল কিনা, অতপর আমি ওটাকে কোন গালি মনে না করে সন্তুষ্ট চিত্তে মেনে নেব, আপনাকে ধন্যবাদ জানাব???
আপনার কোন পোস্টে আমি বললাম "হারামজাদা"। আপনি ধরে নেবেন ওটা আপনাকে বলিনি, বলেছি সত্যিকারের যে হারামজাদা তাকে?? আর ওটা গালিও না, " ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র ছিড়ে খাব" এই কবিতা থেকে চয়ন করা???
চমৎকার আপনার শিক্ষা, অতি চমৎকার আপনার বিবেচনাবোধ। আপনিই পারবেন। বিজয় আপনার সুনিশ্চিত। যে লড়াইয়ে নেমেছেন, আপনাকে পরাস্ত করতে পারে সাধ্য কার?? চালিয়ে যান।
লেখক বলেছেন: ৭১ কে যারা বিশ্বাস করে না এবং যুদ্ধাপরাধের সকল অনৈতিকতা যারা 'ধর্মের মোড়কে' জায়েজ করে বিবেচনা ও শিক্ষার 'ছবক' তাদের কাছ থেকে নিতে হবে, এমনটি মনে করলে ৭১ কে অপমানিত করা হয়। মা-মাটি-মাতৃভূমিকে অপমানিত করা হয়...অতএব......



















পোস্টের জন্যে ধন্যবাদ।