আজ বিচ্ছুটার জন্ম দিন। মেয়ে বিচ্ছু। আজ থেকে পাঁচ বছর আগে ঠিক এ দিনে এক সোনা ঝরা বিকেলে ধানমন্ডি 'উইমেন এন্ড চিল্ড্রেন হসপিটালে বিচ্ছুটা প্রথম কেঁদে ওঠে। পৃথিবীও জেনে যায় তার আগমনের প্রতিধ্বনি। সে প্রতিধ্বনিতে আনন্দ-আবেগে উদ্বেলিত হয়ে ওঠে একজোড়া মানুষ, নারী ও পুরুষ। তাদের দীর্ঘ ভালবাসাবাসির প্রথম এবং একমাত্র প্রকাশনা এ বিচ্ছু। হাটি হাটি পা পা করে বিচ্ছুটা বড় হচ্ছে। সাথে তার বিচ্ছুপনাও। অন্তত দ্বিগুণ গতিতে। 'নিষেধ মানি না'র শিংহভাগ ব্যাকরণ ও শিল্প সে আত্মস্থ করেছে ইতোমধ্যে। সুতরাং বাবা-মার বকাঝকা-আদেশ-নিষেধ তার কাছে তুচ্ছ। থোড়াই কেয়ার করে সে। ছুটোছুটি-লুটোপুটিতে কাটে তার সারা দিন, এমনকি মধ্য রাত। বিচ্ছুটার যেদিন পৃথিবীতে এলো সেদিন কি আকাশে সূর্য ছিল। নাকি ঝরোঝরো মেঘে ছেয়েছিল সারা আকাশ। মেঘ মানে তো অন্ধকার নয়। বৃষ্টির আভাস। আর বৃষ্টি মানেই তো সুজলা পৃথিবী। সৃজনশীল পৃথিবী। আজ আর কিছুই মনে নেই। মনে থাকবারও কথা নয়। কারণ আমাদের চোখের সামনে সেদিন একটি আকাশই ছিল। কিছুক্ষণ পরেই সে আকাশে জ্বলে উঠবে একটি তারা। জ্বলজ্বল করে। আর সে ভাবনায-আবেগ-আনন্দে নিমজ্জিত ছিল সমস্ত চেতনা। আর যে প্রকাশনার প্রস্তুতিটা অনেক আগে শুরু হয়েছিল। একটু একটু করে, ১০ সেপ্টেম্বর ২০০৩ ছিল তার মোড়ক উন্মোচন। একই প্রকাশনার সহযোগী লেখক হিসেবে নিজকে দূরে রাখি কি করে। রাখা যায় না। তাই আমাদের চলমান সংস্কৃতিতে অপারেশনের সময় বাবাদের সাথে থাকার অনুমোদন না থাকলেও আমি মানিনি। পুরো সময় ওটি তে ডাক্তারের ছুরি-চালাচালি দেখেছি। আর এ প্রকাশনার মূল কৃতিত্ব যার মানে আমার জীবনসঙ্গী তাকে 'ওটি'তে সঙ্গীহীনভাবে যেতে দিতে চাইনি। সুতরাং আজ শুধু বিচ্ছুটার জন্মদিন নয়। বাবা-মা হিসেবে আমাদেরও পিতৃত্ব-মাতৃত্বের বছর পূর্তি। বাবা-মা হিসেবে আমাদের যত অভিজ্ঞতা তার শিংহভাগ ঋণ আমাদের এ বিচ্ছুটার কাছে। অরিত্রীর কাছে.....।
বিচ্ছুটা মানে অরিত্রী বড় হচ্ছে। মাঝে মাঝে মনে হয় ও যেভাবে বড় হচ্ছে তার পৃথিবীটাও ঠিক একই সমান্তরাল সমীকরণে বড় হচ্ছে? নাকি একটি মেয়ে শিশু হিসেবে ও যত বড় হবে তার পৃথিবীটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে। এটি যখন ভাবি তখন আতংকিত হয়। মন খারাপ হয়। ভীষণ রকম।
আজ ওর জন্মদিনে ওর জন্য অনেক শুভ কামনা। অনেক অনেক ভালবাসা। ওর বন্ধুদের জন্যও শুভ কামনা। ওর জন্মদিনে নতুন করে আজ স্বপ্ন দেখি, প্রতিটি মেয়ে শিশু ছেলে শিশুদের মতোই সমান সুযোগ, যত্ন আর ভালবাসায় বেড়ে উঠবে। শিশুদের নির্মল কলকাকালিতে নির্মল হয়ে উঠবে পৃথিবীও.........শুভ জন্মদিন অরিত্রী!!!!
বিচ্ছুটার কিছু ছবি দিলাম...
ইনোসেন্ট বিচ্ছু......
আলেমা (মৌলানার স্ত্রী বাচক শব্দ) বিচ্ছু
বৈশাখী বিচ্ছু.....
গামছা শিল্পের এ্যাম্বাসেডর বিচ্ছু...
খাদক বিচ্ছু......................
টাকু বিচ্ছু.........
ভাবুক বিচ্ছু..............................
পড়ুয়া বিচ্ছু.........................
হাসু ব্চিছু............................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

