আমার প্রিয় পোস্ট

মুনীর উদ্দীন শামীম

সা'ইন এর প্রথম পাতার 'হিজাব-হিজাব' খেলা!!!

২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:০৭

শেয়ার করুন:                   Facebook

গতকাল সারাদিন-সারারাত সা, ইন এর প্রথম পাতা আমার সাথে 'হিজাব হিজাব' খেলেছে। মানে তার মুখ দেখায় নি। কিছুক্ষণ পরপর আমি চেষ্টা করেছি। আর ভেবেছি, দেখি এবার নতুন সাজে সা'ইন এর মুখ দেখা যায় কিনা। না সে মুখ দেখায় নি। বারবার একটি নোটিশই দেখিয়েছে। নিচে সে হিজাব হিজাব খেলা মানে পর্দা মেইনটেইন করার গল্পটা বলছি................
পরশু বিকেলে সবার মতো আমিও নোটিশটি পাই। সা, ইন-এ কিছু নতুন ফিচার আসছে। সে জন্য কিছু সময় আমাদের সা, ইনকে মিস করতে হবে। অফিস ত্যাগের আগেই লগ-ইন করতে গিয়ে আর লগ-ইন করতে পারি না। বুঝে নেই, আমাদের জন্য নতুন সাজে, নতুন কিছু ফিচার নিয়ে সা, ইন ফিরে আসছে। শিঘ্রীই। সে ভরসায় যাত্রা। বাড়ির পথে। কিন্তু মনে মনে অপেক্ষা করতে থাকি। বাসায় কি যেন ব্যস্ততার জন্য আর লগ-ইন এর চেষ্টা করিনি। পরদিন মানে গতকাল অফিসে ফিরেই এক আকাশ আগ্রহ আর এক সাগর উত্তেজনা নিয়ে লগইন করি। নিজের ব্লগটি সেট করা থাকায় সরাসরি নিজের ব্লগে। প্রথমেই নিউ ফিচার হিসেবে মডারেশন স্টাটাশটি দেখতে পাই। সাথে এও দেখতে পাইযে আমার জন্য সবুজ বাতি জ্বলছে। কিন্তু তাতে আবার একটি নির্দেশনাও আছে। আমি নিরপাদ ব্লগার এ সার্টিফিকেট দেয়া হয়েছে। সাথে আমি যে বিশ্বাসী তা যাচাইয়ের জন্য মোবাইল নম্বর সত্যায়িত করার অনুরোধ। মুশকিলে পড়লাম। রেজিস্ট্রেশননের সময় কোন নম্বরটি দিয়েছি এখন আর মনে নেই। দেশে মোবাইল কোম্পানীগুলোর নানা ফন্দি-ফাঁদে প্রায় ধরা দেই। ফলে মাঝে মাঝে নম্বরও পরিবর্তন হয়ে যায়। এর মধ্যে সেট হারিয়েছি কয়েকবার। সুতরাং আমার জন্য বিশ্বাসযোগ্য হওয়াতো রীতিমত দূরহ ব্যাপার। আবার একটি লিংক এর কথাও বলা হয়েছে। সে লিংক এ চাপ দিতে হবে। কিন্তু চাপ দেয়ার জন্য সমস্ত শক্তি দিয়ে প্রস্তুত আমি, কিন্তু কোন লিংক নেই। ভাবলাম একটি পোস্ট দেই। অন্য ব্লগার বন্ধুদের সাথে শেয়ার করি। অন্যদেরও একই অবস্থা কিনা জানতে চাই। সাথে সাথে একটি ছোট্র পোস্ট দেই। সাময়িক পোস্ট হিসেবে। পোস্টটি প্রকাশ করার পরই বলা হয় সা’ইন নতুন ফিচার নিয়ে আপডেট করা হচ্ছে। সুতরাং এটি প্রকাশ পেতে একটু সময় নিবে। মনে মনে বলি, ঠিকাছে। দেরি হোক, তাও নতুন সাজে দেখি। কিছুক্ষণ পর আবার নিজের ব্লগে ঢুকে দেখি আমার পোস্টটিতে অনেক ব্লগারের মন্তব্য। আমি অবাক হই। এবং নিশ্চিত হই পোস্টটি প্রকাশ পেয়েছে। অন্য ব্লগাররা দেখতে পাচ্ছেন। কিন্তু আমি পাচ্ছি না।
এভাবে গতকাল সারাদিন সা' ইন আমার সাথে 'হিজাব হিজাব' খেলেছে। ফলে কারা কারা ব্লগে ছিলেন, মন্তব্য করেছেন কাউকে আমি দেখতে পাইনি। শুধু যারা আমার ব্লগ ভিজিট করেছেন তাদের অস্তিত্ব টের পেয়েছি। তবে শুভ সংবাদ হচ্ছে আজ সকালে সা'ইন এর প্রথম পাতা তার হিজাব খুলে দেখা দিয়েছে। সাথে নতুন কিছু ফিচার নিয়ে। শুভ হোক এ নতুন উদ্যোগ। সবাইকে শুভ ব্লগিং...................

 

প্রকাশ করা হয়েছে: তাৎক্ষণিক প্রতিক্রিয়া  বিভাগে ।

 

  • ১৬ টি মন্তব্য
  • ১৪৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:০২
comment by: অচন্দ্রচেতন বলেছেন: ওয়েব-সাইটদের মাঝে মাঝে হিজাব পড়তেই হয়।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪০

লেখক বলেছেন: আসলে তাই??????????????
ধন্যবাদ আপনাকে।

২. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:২৪
comment by: রামন বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:২৯

লেখক বলেছেন: শুভেচ্ছা!!!!!!!!!!!!!!

৩. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৩৫
comment by: বুলবুল আহমেদ পান্না বলেছেন: তাও ভালা যে জামাতীগোর ছড়যন্তে পুরা পাকিস্তানী বোরখা পিন্ধে নাই.......!!!
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০৪

লেখক বলেছেন: হা হা

৪. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৪৬
comment by: আদৃতা আবৃত্তি বলেছেন: রমজানের দিনে যদি এটুকু না থাকে তা হলে চলে? টিভির পাঠিকারও এ সময় হিজাব পরে..তাছাড়া সা'ইন ব্লগারদের নামের পরিবর্তে ছবি প্রদর্শন করছে। এ জন্যই হয়তো হিজাবের ব্যবস্থা...যাতে কোন বেগানা নিকের ছবি দেখতে না হয়।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৭

লেখক বলেছেন: যাতে কোন বেগানা নিকের ছবি দেখতে না হয়। ...............

৫. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৪৮
comment by: সমকালের গান বলেছেন: শুভ ব্লগিং
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২৯

লেখক বলেছেন: শুভ ব্লগিং..............ধন্যবাদ!!!

৬. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪১
comment by: সুশান্তু সরকার বলেছেন: "সা, ইন এর প্রথম পাতা আমার সাথে 'হিজাব হিজাব' খেলেছে"

অনেক গভীর লেখার পাশাপাশি এটাও চমৎকার লেখা; মুক্ত জিনিসের হিজাব স্থায়ী নয় এটাই সত্য ।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০২

লেখক বলেছেন: ধন্যবাদ সুশান্ত আপনাকে..............

৭. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০২
comment by: নুশেরা বলেছেন: বেদে চেনে সাপের হাঁচি, শালুক চিনেছে গোপাল ঠাকুর...
এই হিজাব-হিজাব খেলাটা আপনার সঙ্গেই হচ্ছে কেন, মুনীরভাই ;)
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১৭

লেখক বলেছেন: বেশ বলেছেন, তো কিছুটা বুঝেছি...আর কিছুটা মাথার ওপর দিয়ে গেছে....

৮. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১১
comment by: সুশান্তু সরকার বলেছেন: খেলাটা মনে হয় ব্যক্তিগত নয়; মুক্তমনের সাথে আবরনরে বৈরিতা ত আছে; কেউ বলতে পারে আবার কউ অদৃশ্য আবরনে কাটিয়ে দেয় সমগ্র জীবন
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:১৯

লেখক বলেছেন: খেলাটা মনে হয় ব্যক্তিগত নয়; মুক্তমনের সাথে আবরনরে বৈরিতা ত আছে; কেউ বলতে পারে আবার কউ অদৃশ্য আবরনে কাটিয়ে দেয় সমগ্র জীবন ..................বাহ! বেশ চমৎকার কমেন্টস!!!! হা হা

 



 


লড়াই টা যখন মুক্তির.....,
চিন্তার মুক্তির,
বুদ্ধির মুক্তির,
শৃঙ্খল মুক্তির
এবং অবশ্যই সংখ্যাগরিষ্ঠ গণমানুষের........
তখন এ লড়াই
পৃথিবীর প্রাচীনতম লড়াই,...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৯৯৯৩