somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লালনের ভাস্কর্য এবং মৌলবাদ ও সাম্প্রদায়িকতার কাছে একটি সম্মিলিত পরাজয়

১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিয়া বিমানবন্দরের সম্মুখ পথ হতে লালনের ভাস্কর্য সরিয়ে ফেলার রাষ্ট্রীয় উদ্যোগটি শুধু মৌলবাদ নয়, সুপ্ত এবং প্রকাশিত সাম্প্রদায়িক সংস্কৃতির ধারবাহিকতার কাছেও একটি সম্মিলিত পরাজয়। আবারও জোর দিয়ে বলছি, এটি একটি সম্মিলিত পরাজয়েরই ধারবাহিকতা। এ ধারাবাহিকতার হাত ধরে ক্রমান্বয়ে দাবি উঠবে এবং উঠছেও অন্যান্য ভাস্কর্যগুলো সরিয়ে ফেলার। বিনস্ট করে দেয়ার। এভাবে পরাজিত হতে থাকলে আর বেশি দিন নেই, যখন দাবি উঠবে অপরাজেয় বাংলা সরিয়ে নাও। সোপর্জিত স্বাধীনতা সরিয়ে নাও। শহীদ মিনার সরিয়ে নাও। এমনকি জাতীয় স্মৃতিসৌধ। তাও সরিয়ে নাও। আমাদের স্বাধীনতা, লড়াই-সংগ্রাম এমনকি শিল্প চর্চার ইতিহাসকে ধরে রাখবার জন্য এগুলোর যত প্রয়োজন থাকুক না কেন তথাকথিত মুসলমানিত্বের ছদ্মাবরণে এগুলোই ঘটতে থাকবে ।
বৃটিশ প্রবর্তিত সা¤প্রদায়িক এবং শ্রেণীবিভাজিত শিক্ষাকাঠামোর গর্ভে জন্ম ও বিকশিত কওমী ও সরকারি মাদ্রাসাগুলোর কোনটিতেই শহীদ মিনার নেই। একই সাথে জামাত পরিচালিত স্কুল-কলেজ-মাদ্রাসাগুলোতেও কোন শহীদ মিনার নেই। শহীদ দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের বরণ করার জাতীয় রীতিটি সেখানে প্রকাশ্যে লঙ্ঘিত হয়। ধর্মের দোহাই দিয়ে। ওসব প্রতিষ্ঠানে জাতীয় সংগীতও গাওয়া হয় না। একই অজুহাতে। এবং এ লঙ্ঘনের ঘটনাটি ঘটে কারও অজ্ঞাতে নয়, প্রকাশ্যে। একটি রাষ্ট্রের আইনী কাঠামোর ভেতরে প্রতিনিয়ত এ লঙ্ঘন চলতে পেরেছে, পারছে শুরু থেকে। সে ধারাবাহিকতার সাথেই সহ সম্পর্ক রয়েছে লালনের ভাস্কর্য সরাবার ঘটনাটির।
একটি পশ্চাদপদ শিক্ষা-কারিক্যুলাম এবং সামাজিকায়নের হাত ধরে শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ এবং অপরাপর ভাস্কর্য সম্পর্কে যে ব্যাখ্যা-বিশ্লেষণগুলো দাড়িয়ে গেছে, প্রচারিত হযেছে এবং সে প্রচারণার হাত ধরে এগুলো ধব্বংসের আয়োজন চলছে তার পুরোটাই সা¤প্রদায়িকতার মননে হৃষ্টপুষ্ট। হিন্দু ধর্মের পূজা-পার্বনের রীতি-নীতির সাথে এগুলোকে সমার্থক করে দেখে এগুলোর প্রতিও সা¤প্রদায়িক দৃষ্টিভঙ্গি আরোপের প্রাতিষ্ঠানিক আয়োজটি শুরু থেকে ছিল। ধর্মভিত্তিক রাজনীতির বিকাশ এবং ক্ষমতাকেন্দ্রীক অপরারজনীতি তার সাথে একটি বাড়তি অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছে। সব মিলে মৌলবাদ ও সা¤প্রদায়িক রাজনীতির জন্য এখন পোয়াবারো অবস্থা। সুতরাং সে অবস্থার সেলিব্রেট করাতো চাই-ই-চাই। সে সেলিব্রেশনটা শুরু হয়েছে। আর আমরা দেখছি। সম্মিলিতভাবে। আমি ধারণা করে বলতে পারি, ক্ষমতাকেন্দ্রীক রাজনীতিতে নিমজ্জিত ধর্মনিরপেক্ষ দলটিও হয়তো এ নিয়ে তেমন কিছু বলবে না। কারণ ভোটের রাজনীতি। আদর্শ নয়, আমাদের চাই ভোট। ভোটের রাজনীতিতে এ ভাবে হারতে থাকবে আমাদের শিল্প-সংস্কৃতি, লালন-হাসনরাজা, জারি-সারি, ভাটিয়ালী, পহেলা বৈশাখ। চুপ থেকে থেকে আমাদের ঐতিহ্যের ক্রমাগত শেষকৃত্য দেখাই যেন আজ একমাত্র জাতীয় কর্তব্য।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:০০
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×