আমার প্রিয় পোস্ট

ভ্রমণ-আফগান মাটিকে এক সপ্তাহ

৩১ শে মার্চ, ২০১০ বিকাল ৪:২৮

শেয়ারঃ
0 0 0

আগের কিস্তির পর
রেজা হাবীব আক্ষরিক অর্থেই একেবারে টগবগে তরুন। উচ্ছলতা, বিনয় আর দায়িত্বশীলতা তার সে তারুন্যে যুক্ত করেছে বাড়তি অলংকার। ওয়াশিংটনভিত্তিক সংস্থা সেন্টার ফর ইন্টারন্যাশনাশ প্রাইভেট এন্টারপ্রাইজ এর আফগান অফিসে কাজ করেন। উর্ধ্বতন প্রশাসনিক ব্যবস্থাপক পদে। কাবুলে পৌছাবার আগেই তার সাথে আলাপ হয়েছে। কয়েকবার। ই-মেইলে। আমাদের ফ্লাইট বুকিং, ই-টিকেট পাঠানো সহ খুঁটিনাটি কাজগুলো তিনিই করেছেন। করেই ক্ষান্ত হন নি। প্রতিদিন ই-মেইলে তা হালনাগাদও করেছেন। এয়ারপোর্ট থেকে বের হয়ে তাকে পেয়েই মন চাঙ্গা হয়ে উঠলো। মনে হলো রেজা হাবীব এক দিনের নয়, আমার অনেক দিনের পরিচিত। একা, আশপাশে পরিচিত কেউ নেই, এ বাস্তবতা এবং অনুভূতি কোনটাই যেন মানুষের পছন্দ নয়। সম্ভবত এ করণেই আগে কোন দিন দেখা না হওয়ার পরও এ মূহুর্তে রেজা হাবীবকে আমার অনেক চেনাজানা মানুষ বলে মনে হচ্ছে। তার মানুষকে অভিনন্দন জানাবার শক্তি আমার এ রকম একটা অনুভূতি তৈরিতে জুগিয়েছে কিছু বাড়তি মালমশলা। রেজা হাবীবের ইশারার অনুগামী হয়ে আমরা নির্ধারিত গাড়িতে চড়ে বসি। আমাদের নিয়ে গাড়িটি ছুটতে থাকে হোটেল সাফি ল্যান্ডমার্কের দিকে। দশ-বার মিনিটের মাথায় আমরা পৌছে যাই আমাদের আপাতত গন্তব্যে, সাফি ল্যান্ডমার্ক ইন্টারন্যাশনাল এর অভ্যর্থনা ডেস্কে। গাড়িতে বসেই রেজা হাবীব আমাদের আজকের দিনের পরবর্তী কর্মসূচি জানিয়ে দিয়েছিল। আফগান উইমেন বিজনেস ফেডারেশনের নেটওয়ার্কিং কর্মসূচির উদ্বোধন। বিকেল তিনটায়। একই হোটেলের কনফারেন্স রুমে। ওখানে অংশগ্রহন করা আমাদের আনুষ্ঠানিক কর্মসূচির অংশ।
গতকাল বিকেল তিনটা থেকে রাত বারটারও বেশি সময় ধরে একটানা ঘুরে বেড়িয়েছি। দুবাই শহরের অলিগলিতে। আবার বিছানা ছাড়তে হয়েছে রাত দু’টায়। দুবাই বিমানবন্দর এর উদ্দেশ্যে। অপর্যাপ্ত ঘুম, বিরামহীন বিশ্রামহীনতায় শরীরের বারটা ইতোমধ্যে বেজে উঠেছে। কিন্তু আমার হাতে তো রাষ্ট্র ক্ষমতা নেই যে, ইচ্ছে হলেই ঘড়ির কাটা এক ঘন্টা পিছিয়ে দিয়ে বারটাকে এগারটায় পরিণত করবো। অতএব বারটা বেজে যাওয়া শরীরটাকে আরও কিছুক্ষণ বিশ্রামহীনতার মধ্যে রাখাই এ মূহুর্তের নিয়তি। হাতে তেমন সময় নেই, কিন্তু তিনটার আগে আগে গোসল, দুপুরের খাবার সহ দরকারী প্রস্তুতি সম্পন্ন করতে হবে।
ঠিক তিনটা বাজার পাঁচ মিনিট আগে আমার রুমের ইন্টারকম বেজে উঠে। 'শামীম, আমি যাচ্ছি' ওপাশ থেকে বসের কন্ঠ। তারপর প্রতিউত্তরের অপেক্ষা না করেই টেলিফোন রেখে দেয়া। একটি উচ্চমাত্রার পদসোপানমূল সংস্কৃতি চর্চায় অভ্যস্থ বসদের এ ধরনের পরিমিত তথ্য পরিবেশন সব সময়ই নির্দেশনামূলক। অতএব আমি যাচ্ছির পরের বাক্যটি হচ্ছে 'তুমিও আস, তাড়াতাড়ি, এখনই'।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কাবুলতালেবানভ্রমণকাবুলতালেবানভ্রমণকাবুলতালেবানভ্রমণকাবুলতালেবানভ্রমণকাবুলতালেবানভ্রমণকাবুলতালেবানভ্রমণ ;
প্রকাশ করা হয়েছে: ভ্রমণ  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১০ বিকাল ৪:২৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩১ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৩১
মুনীর উদ্দীন শামীম বলেছেন: দু:খিত.........কয়েকবার চেষ্টা করেও পোস্ট করা যাচ্ছিল না। প্রথম পেইজ-এ এসেই পোস্টটি হারিয়ে যাচ্ছিল। যাক, ৫ম বার বোধহয় সফল হলাম।
২. ৩১ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৫৪
সেতূ বলেছেন: খুব তারাতারি শেষ হয়ে গেলো.... :( :( :(
চলুক...।
০১ লা এপ্রিল, ২০১০ সকাল ৮:৫২

লেখক বলেছেন: ইচ্ছে করেই ছোট করে পোস্ট করেছি............যাতে পড়তে সুবিধে হয়.। আমার পোস্টগুলো বড় হয় এ অভিযোগ অনেকবার শুনেছি। সে যাই হোক...........পড়বার জন্য এবং মন্তব্য দিয়ে উৎসাহ দেবার জন্য কৃতজ্ঞতা.............।
চলবে।

৩. ৩১ শে মার্চ, ২০১০ বিকাল ৫:০৩
মুহিব বলেছেন: এতদিন পর এতটুকু?
০১ লা এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৬

লেখক বলেছেন: Thanks for reading it out...........encouraged by your comment...
Bangla likha jachena...

৪. ০১ লা এপ্রিল, ২০১০ সকাল ১০:৩৩
রেজোওয়ানা বলেছেন: যাক, অবশেষে লিখলেন।
কিন্তু যখনই তোরজোড় করে পড়া শুড়ু করলাম, তখনই দেখি শেষ #:-S
০১ লা এপ্রিল, ২০১০ সকাল ১১:৫২

লেখক বলেছেন: হা হা................
আমার পোস্টগুলো বড় এ রকম অভিযোগ আছে। তাই এবার ছোট করে দিয়েছি।
কষ্ট করে পড়েছেন। মন্তব্য করে উৎসাহ দিয়েছেন। সে জন্য কৃতজ্ঞতা।
শুভেচ্ছা। ভাল থাকবেন।

৫. ২৮ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:৫১
সুবিদ্ বলেছেন: অনেক পরে চোখে পড়লো...

 

মোট সময় লেগেছে ০.০৩৭০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
লড়াই টা যখন মুক্তির.....,
চিন্তার মুক্তির,
বুদ্ধির মুক্তির,
শৃঙ্খল মুক্তির
এবং অবশ্যই সংখ্যাগরিষ্ঠ গণমানুষের........
তখন এ লড়াই
পৃথিবীর প্রাচীনতম লড়াই,...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ