আমার পরিচিত ৪ জনের বাসায় দেখলাম একই অবস্থা। চারজনের বাসায় চারটা Subwoofer "মাগনা পইড়া আছে" শুধুমাত্র অ্যাডাপ্টারের অভাবে। তাই ভাবলাম যদি কিছু করা যায়। একজনের কাছ থেকে তার Subwooferটা নিয়ে এলাম। তারপর অনেকভাবে চেষ্টা করার পর দেখলাম, অরিজিনাল পাওয়ার অ্যাডাপ্টারটা যে ভোল্টেজ আউটপুট দেয়, তার চেয়ে একটু বেশি ভোল্টে ডিসি কারেন্ট দিলেও একই ফলাফল পাওয়া যায়।
এখন কথা হচ্ছে ডিসি কারেন্ট পাবেন কোথায়? আমাদের বাসা-বাড়িতে মোবাইলের চার্জারের তো অভাব নেই। খামাখা পড়ে আছে এমন দু'টা অ্যাডাপ্টর জোগাড় করুন। দুটা নকিয়ার অ্যাডাপ্টর (৬.০ ভোল্ট) কিংবা একটা নকিয়ার অ্যাডাপ্টর (৬.০ ভোল্ট) আর একটা অনিক টেলিকমের চার্জার (৫.৫ ভোল্ট) জোগাড় করুন..............নকিয়ার চার্জার দুটোকে সিরিজ বর্তনীতে সংযুক্ত করলে মোট ভোল্টেজ হয় ১২.০০, আর একটা নকিয়া একটা অনিককে সিরিজ বর্তনীতে সংযুক্ত করলে মোট ভোল্টেজ হয় ১১.৫- অরিজিনাল অ্যাডাপ্টারের সমান। ইচ্ছে এটা দিয়েও কাজ চালাতে পারেন আপনি।
সংযুক্ত করবেন কিভাবে। ঐযে বললাম সিরিজ বর্তনীতে সংযোগ। যদি এটাও না বুঝে থাকেন, তাহলে শুনুন। প্রতিটা অ্যাডাপ্টার থেকে দুটো তার বের হয়। একটা প্লাস একটা মাইনাস।
ঠিক এরকম।
এখন, আপনি একটার প্লাস অন্যটার মাইনাসের সাথে লাগিয়ে দিন।
এইভাবে।
এবার আপনার অরিজিনাল পাওয়ার অ্যাডাপ্টরের পাওয়ার জ্যাকটা কেটে ফেলুন (বেশ কিছুটা লম্বা তারের অংশ সহ)। মায়া লাগছে? কিচ্ছু করার নেই, ও জিনিস দিয়ে এমনিতেও আর কোন কাজ হবে না।
এইভাবে।
এবার আপনার জোড়া লাগানো অ্যাডাপ্টর দুটোর বাকি প্লাস আর মাইনাস প্রান্ত দুটো এই পাওয়ার জ্যাক থেকে বের হওয়া তার দুটোর সাথে জুড়ে দিন। এখানে প্লাস মাইনাস হিসেব করতে হবে না, কারন আপনার ডিভাইসটা এসি ইনপুট নেয়ার জন্য তৈরি।
ঠিক এইভাবে।
এবার অ্যাডাপ্টার দুটো সকেটে দিয়ে জ্যাকটা আপনার সাউন্ডবক্সে ইনসার্ট করুন।
দেখবেন আপনার মৃত (!!!) সাউন্ডবক্স আবার বেজে উঠেছে!!!
সতর্কতাঃ মনে রাখবেন, ৪ নং চিত্রে দেখানো জয়েন্টগুলো অবশ্যই স্কচটেপ দিয়ে ভালভাবে মুড়িয়ে রাখবেন, যাতে কোনভাবেই একটা জয়েন্ট আরেকটার সাথে স্পর্শ না পায়।
দুটো অ্যাডাপ্টারই সকেটে দিতে হবে, যেকোন একটা কারেন্ট কানেকশান না পেলে সাউন্ডবক্স বন্ধ হয়ে যাবে।
এই পোস্টের সাহায্যে কেউ উপকৃত হলে খুব খুশি হবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


