সাহারায় এবারের আমার যাওয়া প্রধানত শখবশে নয়--- এক ভোরে জেগে দেখি ধু-ধুতর সব, মাথা ও পকেট জুড়ে পাতা খাঁখাঁ শুষ্ক এক বালির বিছানা আর দু'পায়ে সতত চলা চাকা লেগে আছে, যতদিকে যত ছিল প্রেম-ট্রেম ছিঁড়েখুঁড়ে পকেটে গুটিয়ে নিয়ে মুখ ধুয়ে শুরু হলো যাতায়াত, কেননা ভ্রমণে আমার দারুণ মনোটান ছিল--- যুবক স্বভাবে ঘোর ছন্নছাড়াপনা, তদুপরি চাকা, সেই থেকে ঠিকানাবিহীন ঘুরে আমেরিকা শেষ হলে অতলান্ত পাড়ি দিয়ে সহসাই বাড়ি ফিরে আসি, নিজহাতে গুছাই বিছানা আর দুইজনে ক্লান্ত হয়ে সারারাত চিকচিক বালিময় মুখ গুঁজে থাকি
স্ত্রী যদি জিজ্ঞাসে ফের--- বলব যে : পৃথিবী ও সুখাসুখ গোলাকার--- এইকথা বারেবারে প্রমাণ দিতেছি
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



