somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টিভেজা গদ্যকলাপ : (১:৮) এ হমিজ টু দ্য রেইন গডস

১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্ষা মাথায় নিয়ে পণ্ডিত শিবকুমার শর্মার সঙ্গে লাইভ পারফর্মেন্সে ইউকের পাম্পরুমে থাকতে পারা, এক অসাধারণ আবেগ জাগানিয়া ঘটনা। সাক্ষাতের শুরুতেই ত্রিশ মিনিট ধরে সনতুরে তিনি বর্ষা আবাহন করেন, পরের বিশ মিনিট ধরে বর্ষাস্তুতি এবং সবশেষে বর্ষানামা আরো বিশ মিনিট ব্যাপে। কল্পনায় হলেও এই শেয়ারযোগ্য অনুভূতিমালার ভার সতত চালিত হতে থাকে সাঁইজির ওই জগৎজিজ্ঞাসার দিকে যে, 'কে গো জানতে পায় রসের রসিক না হলে ?' যেকোনো নিষ্ঠ মেঘমল্লারেই আদপে গুঁড়িয়ে যেতে হয়। কেননা তখন 'পররূপে কাতরতা জাগে মৃদু-মৃদু'। ফোঁটায় ফোঁটায় কোটিধা বিভক্ত হয়ে যাওয়া নিজঅস্তিত্ব জানান দিতে তখন প্রিয়ার সন্ধানে ব্যাপৃত হয়ে যায় মন ও মানস। ওদিকে আকাশের সজলতা কী বাতাসের খ্যাপা প্রবণতা এসে ঘাঁই মারতে থাকে উড্ডয়নরত 'খাঁচা'রূপী ইনফ্রাস্ট্রাকচারে। তখন মাসুদ খানের মতো অনুভূতি হয়। মনে হয় 'বর্ষাই মূল পাঠ্যকৃতি, মূল আখ্যানপাত্র/ আর সব ঋতু পাঠসহায়িকা/ টীকা-টিপ্পনীমাত্র।'

পাম্পরুম থেকে বেরিয়ে ভিজতে ভিজতে আমরা লবণাক্ত ও বিস্বাদ সমুদ্রের দিকে হাঁটতে থাকি। লোনাবৃষ্টিতে সঙ্গীর কৃষ্ণকুন্তলঝাড়ের দিকে এগিয়ে যাই। চোখমুখকান ঢেকে যায় কৃষ্ণ আশীষে। এরপর চোখ বুজে মনের মাপে ভিতরদৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাই টিলা-ট্যাঙ্গর, নদী-হ্রদ পেরিয়ে। ক্রমে আনুপূর্ব ঘেমে উঠি। উবু হয়ে বসে পড়ি মোহনার কাছে, সমস্ত লবণ যেখান থেকে পরিবাহিত হয় বন্দরে বন্দরে। ওই বৃষ্টিশীলতার ভিতরে যে উষ্ণ-নুনতা স্বাদ থাকে, কখনো কখনো তা সুমিষ্ট ও সুপেয়ও বটে, আগে তা একদমই জানা ছিল না। নবজ্ঞানের ওই ভারে সৈকতের ভেজা বালিতে আমরা পরস্পর লীন হতে থাকি। সূচনার বৈতালিক লীনগতি ক্রমশ একতাল তিনতাল হয়ে খেমটায় এসে ঠেকে। উত্তরসমুদ্রের ঝাউগাছের ওপারে তখন ধ্বনিত হতে থাকে পণ্ডিত যশোরাজের সুমিষ্ট স্বর 'বরষা ঋতু আয়...ঋতু আয়...'। আর সিমুলটেনিয়াসলি পূর্বপ্রান্তের পাথরগুচ্ছের ধার ঘেঁষে সাজানো হার্ডড্রিঙ্কসের দোকানিরা অজয় চক্রবর্তীর কণ্ঠে কাউন্টার দিচ্ছিল 'মেঘমেদুর বরিষায়...' বাজিয়ে। এককেন্দ্রীক অথচ দ্বিমুখী এহেন সুরে বুঁদ বজ্রধর ইন্দ্র স্বীয় পুরীতে বসে তার সহস্রমুখী বজ্রাস্ত্র পৈথানে রেখে নেপথ্যে তখন অনবরত তাল ঠুকে যেতে থাকেন। সুরতালের মহামূর্ছনাজনিত ওই দূষণমধ্যে আমরা তখন লবণজলে পা ভিজানোকে গৌণ ঠাউরিয়ে আকাশঢালা জলের কাছে এমনকি গায়ের টুকরো বস্ত্রতক সঁপে দিতে উদ্বুদ্ধ হয়ে যাই।

(ক্রমশ আরো সাত কিস্তি পোস্ট করা হবে)
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০০৮ রাত ১১:২৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×