সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:১৬
বৃষ্টিভেজা গদ্যকলাপ : (২:৮) স্ফীতিহীন স্ফীতকার্য
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
প্রথমে মেঘমালা সঞ্চালিত হয় ও যেমন ইচ্ছা আকাশে ছড়িয়ে পড়ে, পরে তা চূর্ণবিচূর্ণ হয়, তারপর তা একত্রিত ও পুঞ্জীভূত হলে আমরা দেখি বিজলিপ্রভা, শুনি বজ্রধ্বনি, যা ভয় ও ভরসা সঞ্চার করে। পরে প্রকৃতির অনুগ্রহে পরাগ ও বারিবহনকারী বায়ুরাশি প্রেরিত হয়। সুসংবাদবাহী বাতাস ছাড়া পেয়ে পর্বতশৃঙ্গে বিশ্রামরত পুষ্কর মেঘকে চুলের মুঠি ধরে বয়ে নিয়ে আসে নিষ্প্রাণ ভূখণ্ডের দিকে এবং তারপর আকাশ থেকে পরিমিতভাবে বিশুদ্ধ ও উপকারী বারিবর্ষিত হয়। এতে মৃত জমি পুনরায় জীবিত হয় এবং অসংখ্য জীবজন্তু ও মানুষের তৃষ্ণা নিবৃত্ত হয়। তাতে সবরকম গাছের চারা ওঠে। ওতে উদ্গত হয় ঘনসন্নিবিষ্ট উদ্যান ও সবুজ পাতা। সৃষ্টি হয় শস্যদানা, আঙুর, শাকসবজি, জয়তুন, খেজুর, অন্য সবরকম ফল ও গবাদিপশুর খাদ্য। প্রাণী ও ভূমি জীবনের রোমাঞ্চ অনুভব করে ও স্ফীত হয়। আর তাতে জোড়া জোড়া সবরকম সুন্দর জিনিস উৎপাদিত হয়। এই বাণীরূপ যাকে কেবলই স্ফীতিকার্য বলে, কখনো কখনো তা অস্ফীতিঘটনও। যেমন বৃষ্টির দিকে আমার ওই বিকেলগমনটি ছিল বস্তুত স্ফীতিলোপের জন্য। সেদিনের অপরাহ্ণিক সৈকতে সুন্দরী বিজলি ছিল, বজ্রের হুঙ্কার ছিল, তবু একদম টলি নি। আমাদের ঝোঁক ছিল পুরোটাই মেঘমল্লাররূপী শান্তিপূর্ণ বৃষ্টিপাতে, আগুনরূপী দীপক রাগে নয়। তবু বাজিয়ে দেখতে বজ্রসম্ভাবী বাচাল মেঘকে আদর করে কাছে ডাকি, গল্পগুজব করি, বলি যে এ যাত্রা যাহোক একজন অলরাউন্ডার চাই, যদি অন্তত সেরকমটি হও, তাহলে আগুন হলেও চল আমরা খেলি। সে জানায় যে, আক্ষরিকভাবে যাকে অলরাউন্ডার বলে তা সে নয় বস্তুত। প্রথম রাউন্ডে সে বরাবরই খুব নীরব ও চিৎপাত, আকাশ জুড়ে তার শুধু শুয়ে থাকা ও চটুল যত হাকডাক এবং অতি অবশ্যই তা বৃষ্টিপাতহীন। যদি বাতাস এরপরও প্রবাহিত হয় দ্বিতীয় রাউন্ডে এবং তাকে চূর্ণবিচূর্ণ করে দিতে সমর্থ হয়, তাহলেই সে কেবল হ্যারিকেনরূপিণী হয়ে ওঠে। তখন সে ক্ষুধার্ত ঝড়, শুষে নিতে পারে আমূল সাগর এবং সুনামি হয়ে ভাসিয়ে দিতে পারে রাশি রাশি জনপদ। ভয় যদিচ আমার ধাতে নেই, তবু ভয়-ভয় একটা অনুভূতি সহসাই কাঁটা দিয়ে ওঠে মনে। ওরে ব্বাপ! সংলাপ পর্বে ক্ষান্ত দিয়ে অন্যদিকে মুখ ঘোরাতেই দেখি বৃষ্টিসম্ভাবী নরম কোমল বিচূর্ণ মেঘ। শ্বেতসর্পিণীর মতো তার অবয়ব। বলি, ওগো নুন তুমি বর্ষিত হও! ওগো ধুন তুমি গীত হও! সে শুরু করে খুব নিচে থেকে, ফাল্গুনি বাতাস বয়ে যাবার ঢঙে। কিন্তু তা ছিল ভেজা খুব। মন্ত্রপাঠের মতো নিচুস্বরে বিড়বিড় করতে করতে সে ক্রমে ভিজিয়ে দিতে থাকে, যে অংশ কখনোই কোনো বৃষ্টিতে ভিজে না সে অংশসহ। ক্রমশ সে ঊর্ধ্বমুখী হলে তাকে ত্রাণকর্ত্রীর মতো লাগে। উলটেপালটে তৃপ্তি না মেটা পর্যন্ত ভিজি। মনে হয় বৃষ্টি নয়, শান্তিবর্ষিত হচ্ছে। হঠাৎ লোভ হয় উৎসমূলে তাকাবার। কিন্তু ও বৃষ্টি এমনই গোলবৃষ্টি যে কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না তার মূল কিংবা চূঁড়া। এই যা, সবখানেই তার আদি, সবখানে অন্ত। শেষ নেই প্রভু তার শেষ নেই, এই নামতা জপতে জপতে গর্ভে শান্তির বীজ নিয়ে এরপর হেলেদুলে কেবলামুখী হই, যে কেবলা খুঁজে পেতে প্রতিবারই আমাকে প্রাণান্ত হতে হয়।
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।