somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টিভেজা গদ্যকলাপ : (৩:৮) কদমতলায় বৃষ্টিতে

১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাত্রামুখে দেখি চোখবড়ো করা কালোমেঘ গায়ে লালাভা মেখে ওঁত পেতে আছে, শিলাপাতের সম্ভাবনা নিয়ে। 'আকাশের শিলাস্তূপ থেকে তিনি বর্ষণ করেন শিলা, আর এ দিয়ে তিনি যাকে ইচ্ছা আঘাত করেন।' শঙ্কা জাগে মনে, আমার খেতের গর্ভিণী ধানের ছড়া, আমার গাছের আমের যত বোল, আমার খড়ের প্রিয় চালাঘর, এ যাত্রা সর্বনাশের সামনে দাঁড়িয়ে গেল তাহলে! হঠাৎ এ-ও মনে হয়ে যায় যে, '...আর যাকে ইচ্ছা তার উপর থেকে এ অন্যদিকে ফিরিয়ে দেন'। সহসাই এরকম বিশ্বাস জেগে ওঠে মনে যে, আমার ওপর থেকে তা ফিরে যাবে অন্যদিকে, হ্যাঁ যাবেই ফিরে ইচ্ছাশক্তির বলে। এ বিশ্বাস আমাকে দেন ভারতবর্ষীয় কৃষি ও আবহাওয়াবিদ খনা, তাঁর 'ধলা মেঘে গলা পানি/ কালা মেঘে ছাগল দৌড়ানি' আর্যাযোগে। ঝরঝরে লাগতে থাকে নিজেকে। মেঘের দিকে বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠাঙ্গুলি দু'টোই একযোগে তুলে ধরি। বলি যে, দু'টোর যেকোনোটা খুশি ঢুকিয়ে বসে থাক, শান্তি পাবে। বেচারা মেঘের লালচোখ মুহূর্তে নত হয়ে যায়। ব্রেভো। গর্বে আবারো সাঁইজির চরণ জাগে পোড়া মুখে। কেন যে জাগে! 'মানুষে মানুষের বিহার/ মানুষ হলে সিদ্ধ হয় তার/ সে কি বেড়ায় দেশ-দেশান্তর/ যেজন পিড়েয় পেরুর খবর পায় ?' বারকয় চরণটি ভাঁজতে ভাঁজতেই আমার বোরাক এসে পৌঁছায় কদমতলে। এ কদম সেদিন যে সে কদম ছিল না। নিচে তার ছিল যথেচ্ছ প্রশ্রয়, কামনার ইঙ্গিত।

ছাগল দৌড়ানি বৃষ্টির ঝটকা ঝরঝর কদমপাতা চুঁইয়ে নিচ পর্যন্ত আসতে পারে না, বরং কদমফুল বরাবর পতিত যে ফোঁটাগুলো, তারা ওই নির্গন্ধ ফুল থেকেই এক ধরনের মৌতাত ঝেটিয়ে বাইরে বের করে দিতে থাকে। এই আচানক মৌতাতে আমাদের জটলার ত্রিভুজঘরানা দীর্ঘ দীর্ঘ দীর্ঘ হতে থাকে। ক্লান্ত বিকেল সন্ধ্যার দরজায় এসে কড়া নাড়ছিল যখন, তখন কদমগাছের শাখাপ্রশাখা ছাড়িয়ে পুব আকাশে চোখ পড়তেই দেখা গেল বিজলীর প্রাচীন সুমেরীয় দেবী জারপেনিভকে তাঁর করিৎকর্মা স্বামীকে নিয়ে যুদ্ধে চলেছেন বায়ুরথে চড়ে, দু'হাতে তাঁর দু'গুচ্ছ বজ্রবাণ। ভয়ে আমরা গাছতলা ছেড়ে আলিশান এক বিজলীদণ্ডের আশ্রয়ে আসি বেঞ্জামিন ফ্রাঙ্কলিনকে মনে রেখে। খোদার ওপরে খোদকারী মানুষ হামেশাই করে দেখি, কিন্তু ভরসা পায় না বলে বিজ্ঞানীর ওপরে একদম নয়। তাই আমরা বাজাই না গির্জার ঘণ্টা কিংবা দেই না সুরেলা আজান, বরং একটা রঙধনু দেখবার ইচ্ছায় কুত্তাবিলাই ঝরঝরানির মধ্যেও উত্তরচোখে আঁড় হয়ে থাকি। জানি যে পতন রহিত হলে এহেন ধারাজলের, ক্রমে আকাশমাঠে খেলে উঠবে সপ্তচক্ষু রঙ। ডেকেপেতে ক্লান্ত মিলন শেষে আড়মোড়া ভেঙে দিগন্ত জুড়ে দাঁড়িয়ে উঠবে বেপরোয়া একটা হলুদ পুরুষব্যাঙ, যার নরোম উরুদ্বয়ের রপ্তানি পণ্য হবার দিনকাল আপাতত ফুরিয়ে এসেছে।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০০৮ দুপুর ১:৪০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×