সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:১৪
বৃষ্টিভেজা গদ্যকলাপ : (৪:৮) ব্যাঙের বিয়ের দিন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আহা ব্যাঙ! ('হায় ব্যা' নয়!) বর্ষার সাথে তার সম্পর্কসূত্র আমি ভুলতে পারি না। ঢাকার ভূমিজলে কোনো ব্যাঙ নেই বলেই না আকাশে দেখি তার ছায়া! কী নিঠুর এই বেদনা! ভাবি কত বদলে গেছে আমার নাগরিক বর্ষা, ব্যাঙহীন। স্যুয়ারেজ উপচানো পচা ও দুর্গন্ধ জলের স্রোত টপকে ঘিনঘিনে পথঘাট পেরিয়ে তুমি যেদিকেই যাও বাল্য-কৈশোর-যৌবনের বর্ষা তুমি কোথাও পাবে না। ব্যাঙের বিয়ের কথা বাদই দাও, সোনাব্যাঙের পালটাপালটি কোরাসগীতি শুনতে শুনতে কাদাখেলের আনন্দ তুমি খুঁজবে কোথায়! কোথায় পাবে ব্যাঙের ছাতা! কোথায় তোমার আষাঢ়ে গল্পের পাত্র ও ক্ষণ! তবু রক্ষে যে সংসারসমরে লিপ্ত থেকেও কোনো এক চোরা ভ্যান্টিলেটর পথে সংসার থেকে ছুটি নিয়ে ক্রমবর্ষণ শব্দের মাঝে নিজের সাথেই নিজে আড্ডা জমিয়ে তোলার অবকাশ থেকে গেছে আজো। কিন্তু কতক্ষণ আর! নিজের মুখ, চোখ, অভিব্যক্তি, কণ্ঠস্বর সব খুব পরিচিত ও ক্লিশে বোধ হলে আশ্রয়ার্থে ঘুরে দাঁড়ানো লাগে অন্য কারো দিকে। ধরা যাক সামনে রবীন্দ্রনাথ, ধরা যাক বাতাস এসে খুলে দিয়ে গেছে তাঁর 'বর্ষার চিঠি'র পৃষ্ঠা। হায়, তাঁরও ঠিক অবিকল দশা দেখে ভিতরে কাত হয়ে পড়ে কান্নাকলসি! তাঁরও দেখি একই হাহাকার, ব্যাঙ হারাবার। "কিন্তু আজকাল ব্যাঙ ডাকে না কেন ? আমি কলকাতার কথা বলছি। ছেলেবেলায় মেঘের ঘটা হলেই ব্যাঙের ডাক শুনতুম, কিন্তু আজকাল পাশ্চাত্য সভ্যতা এল, সার্বভৌমিকতা এবং 'ঊনবিংশ শতাব্দী' এল, পোলিটিকল অ্যাজিটেশন, খোলা ভাঁটি এবং স্বায়ত্তশাসন এল, কিন্তু ব্যাঙ গেল কোথায় ? হায় হায়, কোথায় ব্যাস বশিষ্ঠ, কোথায় গৌতম শাক্যসিংহ, কোথায় ব্যাঙের ডাক!" শেষে ভাবি, জগৎসংসারের ঐতিহ্যবাহী হাহাকারসংস্কৃতি বুঝি এতটাই চিরন্তন যে তার চর্চারিক্ত কোনো সভ্যতা নেই, অসভ্যতাও ; মানে বন্যতা ও বর্বরতা। এর বিস্তার যৌনাঙ্গ থেকে মস্তিষ্ক পর্যন্ত প্রসারিত এবং সেটা ক্রিয়মান আছে গন্ধম ফল সেবন থেকে টুইন টাওয়ার উড়িয়ে দেয়া অবধি।
১১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।