somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টিভেজা গদ্যকলাপ : (৭:৮) ড্রিজলিং অ্যান্ড প্রেসিপিটেশন

২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বোর্ডিং পাস সংগ্রহ করে লাগেজ লিভিং শেষে ডিজঅ্যাম্বারকেশনের জন্য ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরের মোবাইল সিঁড়ির দিকে এগিয়ে যাবার পথে, প্যাসেজে, সহসাই দু'টো সদাহাস্য একা চোখের সাথে দেখা হয়ে যায়, যে দু'টো লাগাতার কথা বলেই চলেছে মনে হলো। জানতে চাই, হয়্যার আর ইউ ফ্রম ? 'বাংলাদেশ।' আর ইউ এলোন ? 'নো, আই এম উইথ মাই ড্যাড অ্যান্ড মম।' ও, আই সি। হয়ার আর দে নাও ? 'ড্যাড ইজ ইন বোর্ডিং পাস কালেক্টিং লাইন অ্যান্ড মম ইজ ইন মানি এক্সচেঞ্জ সেন্টার।' ওকে, নাইস টু মিট ইউ। 'ইটস মাই প্লিজার।' থ্যাঙ্কস। 'উই আর গয়িং টু এরাইভ ইন দ্য সেইম ফাইট, সো, সি ইউ এগেইন।' ইট উইল বি ফাইন।

কাউন্টার থেকে ছাড় পেতে পেতে লাইনে থাকতেই দোতলায় আবার দেখা। অসাধারণ এক হাসিতে অভ্যর্থনা জানাল সে। ওয়েটিং রুমে বৃষ্টিদেবতা আমাদের পাশাপাশি বসবার বন্দোবস্ত করে দিলেন। 'জানেন না তো, আমরা যেতে চেয়েছিলাম হিমালয়ে, কিন্তু শেষপর্যন্ত পোখরা থেকেই ফিরতে হয়েছে। এত বৃষ্টি বাপের জন্মে দেখি নি। সবাই খুব নিরাপত্তাহীনতায় ভুগছিল, তাই হেলিকপ্টার ওড়ে নি। অতৃপ্ত হয়ে ফিরছি।' আমিও কম যাই না। বলি, আমার অতৃপ্তি বিস্তৃত হয়ে আছে রামগিরি থেকে অলকা অবধি। রামায়ণের কিষ্কিন্ধাকাণ্ড, কালিদাসের মহাভারত, জয়দেবের গীতগোবিন্দ, বৈষ্ণব কবিতার একটা বড়ো অংশ কিংবা রবীন্দ্রনাথের অজস্রাজস্র কবিতা হাতড়েও তুমি এত হাহাকার পাবে না। যেমনটি বুকে নিয়ে আমি ফিরছি। এমনকি আমার বৃষ্টিও হয় নি দেখা। এ দেশের রাজতন্ত্র ফুরাল, কিন্তু বিরহভাব, কই ফুরায় নি মানুষের। রাজাহীন রাজকীয় হোটেলের ছাদের নিচের দ্বিদিবসিক সেমিনারের হাহাকারই ছিল মূল স্তোত্র। এরকম বাজে ভ্রমণ আর হয় না জানেন। সম্পূর্ণ বাজে অবশ্য বলা যাবে না এখন, আপনার সাথে দেখা হবার পরে। 'আমাকে তুমি বলুন, প্লিজ! মাত্র ইন্টারমিডিয়েট দিয়েছি।' ও-কে, মনে হচ্ছে যেন কাঞ্চনজঙ্ঘায় ঠেস লেগে গুঁড়িয়ে যাওয়া মেঘের থেকে আসা বৃষ্টিদলের ছোঁয়াটা এই এখন মাত্র বাগে পাচ্ছি তোমার মারফতে। এই যে এখন বন্দর জুড়ে ড্রিজলিং হচ্ছে, ধারণা করি সেটাও ওই তোমারই কল্যাণে। নইলে কাঠমান্ডুতে চারদিনেও বৃষ্টি দেখব না ময়ুরের মৈথুনঋতুতে, এটা কেমন করে হয়! দেখ, তোমার সম্মানে নামা ড্রিজলিং থাই এয়ারওয়েজের সদ্য ল্যান্ড করা বিমানটির আজদাহা শরীরে আদুরে পরশ বুলিয়ে দিচ্ছে। 'জানেন, ওই যে বন্দরের চারপাশের পাহাড়গুলো, এই মিষ্টি ড্রিজলিংয়ের ভিতর কেউ একজনের হাত ধরে ওইদিকে হাঁটা দেয়া গেলে দারুণ হতো।' সে তো বটেই, আমার দিক থেকেও দারুণ হতো না কি! গিয়ে হয়ত দেখতাম ঘাসের ওপরে রক্তবর্ণ সব মখমল পোকার উৎসব। কিন্তু সে তবু হবার নয়! বরং চলো ঢাকাতেই কোনো ঘোল খুঁজে নেব খন, এহেন দুধের বদলে। স্প্রাইটের জামা পরা ভ্যালেন্টাইনস স্কচ গলায় ঢেলে মনে মনে ঢাকার ঘোলঘরগুলোই তখন ভাবতে থাকি কেবল। যেন হয়ে উঠি বর্ষার দূত, চাতকপাখি, যার এটা প্রজননঋতু।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:১২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×