ঝড়ে ভয় আছে কিন্তু মাংসে আমার অনাগ্রহ নেই, তবে নরমাংস ডলে ডলে কী করে কিমা করতে হয় তা জানি না বলে একটি কক্ষের আধভেজানো দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখি ওখানে একটা আস্ত পর্বত প্রসব করছে জ্যান্ত একটা মূষিক, আশ্চর্য এই যে ভূমিলগ্ন হওয়ামাত্র মূষিকছানাটি বড়ো হতে হতে পর্বতকেও ছাপিয়ে গেল এবং ঝাপিয়ে পড়ল খোদ পর্বতমাতারই উপর
কিছুই না বুঝতে পেরে শব্দ দিয়ে রচিত পথ ধরেই আমি ফের ফিরে আসি দ্বিগুণ ভয়ে হিমশিম খেতে খেতে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

