দূর কেবলি গভীর করে প্রেম
কাছে আসলে ভাঙে কাচের ঘর
সুগন্ধ তো অন্ধকারের শ্যাম
আলোর ল্যাঠায় বিচ্ছিরি অন্তর
২.
ডাকমাত্রই দেয়া ঠিক নয় সাড়া
মাঝে মধ্যে ঘোর রচনাই রীতি
সস্তা আমের সবটা জুড়েই বড়া
সবার সাথে হয় না প্রেম-পিরীতি
৩.
প্রেম নেই বলে চুমু আঁকি গিয়ে সরীসৃপের ঠোঁটে
'সে কখনো করে না বঞ্চনা'
সাপ জেনে সাপ খেলতে পারা গভীর প্রীতি
যে পারে সে গাইতে পারে
সর্বনাশা গীতি
৪.
অধীর একটি পাখি ডাকছে মাঘে
তার কাছেও এক শিক্ষা নেবার আছে--
ফুল-পাতা নেই হাড়-কাঁপানো শীতে
ফুটাবে ফুল নিজেই গাছে গাছে
বছর ঘুরে একবারই তো ফাগুন
কতদিন অপেক্ষা করে যাওয়া
তার চেয়ে এ নয় কি ভালো রোজ
সকাল-বিকাল চেষ্টাতরী বাওয়া
প্রত্যহ ঠিক গেয়েই যাব গান
কখনো সুর আনবে ডেকে পাড়া
ঝিলিমিলি সাফল্য সুখ্যাতি
এসে বলবে ওঠরে মুজিব দাঁড়া
Source of Image: http://www.thetempleoflove.com
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



