দীর্ঘ এ অদেখার সূচনাবিন্দুতে ছিল ধীর স্বপ্নঘোর, জেগে দেখি সবদিক চুপসানো স্বাভাবিক, কোনোদিকে বেড়েওঠা, নুয়েপড়া, লাফানো বা জড়ানোতে মিশে নেই ছোটখাটো বিস্ময় রেণুকণা মেলে, পেঁজা পেঁজা তুলোও দেখি নি কোনো দলবেঁধে উড়ে যেতে
শব্দটি কাছে এসে ত্রাণকর্তারূপে আমাকে জাগিয়ে তোলে ক্লান্তির থেকে, কেননা তা বিস্ময়াবিষ্ট ছিল, কেননা ও-জানালায় রাতেদিনে যত নেত্রপাত, বিস্ময়ের ভেতরে থাকা বিস্ময় অন্য আরো লাখো বিস্ময়ের পেছনে পেছনে অবিরাম তাড়া করা প্রতিভাত করে-- দূর গিয়ে গভীর সুদূরে মিশে রচনা করছে যেথা সুবাহারি মোহ, অধরা-অছোঁয়া
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



