আমার প্রিয় পোস্ট

প্রতিদিনকার চলা মমি করে রেখে যাই ওয়েবের পিরামিডে

যোগবিয়োগ

২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৬

শেয়ার করুন:                   Facebook

এমন ব্লগার যাদের অনেকগুলো নিক
এমন নিক যাদের পাহাড় সমান জেদ
এমন জেদ কটূক্তি যার ভাষা
এমন ভাষা বিযুক্ত যার মানে
এমন মানে খোঁজাই শুধু সার
এমন সার বিষাক্ত ফল ফলে

লুপ্ত হোক প্রভু লুপ্ত হোক

এমন মানুষ সময় যাদের বেশি
এমন বেশি ফেলেও কিছু থাকে
এমন থাকা অনর্থ উৎপাদী

ঈর্ষা জাগানিয়া প্রভু ঈর্ষা জাগানিয়া

এমন সংবেদন যেটা চেলাকাঠরূপী
এমন বন্ধুতা যেটা সংশয়ী
এমন যুক্তির তীর যেটা রক্তপায়ী
এমন ইয়ার সমাগম যেটা কোলাহলময়
এমন বিতর্ক যেটা দিকচিহ্নহীন

সময় এসেছে তবে ফিরে ভাববার
প্রভু ফিরে ভাববার

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: অজ্ঞাতকুলশীল  বিভাগে ।

 

  • ৪৪ টি মন্তব্য
  • ৩৬০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৭ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৮
comment by: কৌশিক বলেছেন: পছন্দের তালিকায় সংযুক্ত।
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৬

লেখক বলেছেন: তাই?

২. ২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩০
comment by: চতুরভূজ বলেছেন: ভাল লাগল

২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৯

লেখক বলেছেন: আচ্ছা।

৩. ২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩১
comment by: নাজিরুল হক বলেছেন: + প্রদান করা হল।
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫০

লেখক বলেছেন: ফেলব কী করে!

৪. ২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৩
comment by: মানুষ বলেছেন: প্লাসাইলাম।
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫১

লেখক বলেছেন: খুব ভালো কথা।

৫. ২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪২
comment by: বিহংগ বলেছেন:
বাহঃ+++++
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫২

লেখক বলেছেন: এত!

৬. ২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৭
comment by: জিয়ান বলেছেন: জটিল একটা জিনিস হইছে।
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৩১

লেখক বলেছেন: তাই?

৭. ২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:০৫
comment by: এখন ক্ষনিকের অতিথী বলেছেন:

শোকেসে রাখলাম।
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৩৩

লেখক বলেছেন: বারে!

অফটপিক : এই প্রোফাইল পিকচারটা অন্য একটা নিকের সঙ্গে দেখতাম আগে। ঘটনা কী!

৮. ২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:১১
comment by: সাইফুর বলেছেন: এই কোবতে বুঝতে পারছি..তাই +
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৩৪

লেখক বলেছেন: বুঝতে পারা কবিতার প্রধান শর্ত নয়।

৯. ২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:১৪
comment by: জানা বলেছেন: এমন ছন্দবদ্ধ হিসেবি অংক পড়ে মুগ্ধ হলাম। জয় হোক, মংগলময় হোক আপনার প্রতিটি সুচিন্তা। ভাল থাকুন।
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৩৭

লেখক বলেছেন: জানা, আপনার মন্তব্য পড়ে কী যে আনন্দ হচ্ছে তা বলে বুঝাতে পারব না। আপনারও মঙ্গল হোক।

১০. ২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:১৬
comment by: সোনার বাংলা বলেছেন: +
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৪২

লেখক বলেছেন: বেশ।

১১. ২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:১৮
comment by: কুঙ্গ থাঙ বলেছেন: আমার পুষ্টেতো একবার আইলেন না, আমারতো একটাই নিক।
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৪১

লেখক বলেছেন: খুবই লজ্জা পেলাম। কিছুদিন খুব ব্যস্ততা যাচ্ছে, খুঁজেখেটে পড়া হচ্ছে না বিশেষ। মাফ করবেন।
আপনার ব্লগে আমি যাই, যাবও।

১২. ২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৩৩
comment by: শেখ জলিল বলেছেন: মুজিব মেহদী সত্য কথা বলেছেন। ব্লগে কোনো গ্রুপিং, দলাদলিতে যাই না; তবু মাঝে মাঝে মন বিষিয়ে ওঠে।
...কবিতায় মনের কথা বলার জন্য ধন্যবাদ।
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৪৩

লেখক বলেছেন: কষ্ট কেমন পর্যায়ে গেলে এ নিয়েও লিখতে হয় ভাবুন। ধন্যবাদ আপনাকে।

১৩. ২৫ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৪:৪০
comment by: ফারহান দাউদ বলেছেন: বেশি সত্যি।সময় এসেছে ফিরে ভাববার।
২৫ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৮

লেখক বলেছেন: সেটাই।

১৪. ২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:২২
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: +++++
২৫ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৯

লেখক বলেছেন: হুম।

১৫. ২৫ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪১
comment by: ফকির ইলিয়াস বলেছেন: রাবিন্দ্রিক প্রার্থনা মনে হচ্ছে....!!!!!!
২৫ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: হাহাহা।
প্রার্থনাটা খুব প্রয়োজনীয় হয়ে পড়েছিল ইলিয়াস ভাই।

১৬. ২৫ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫০
comment by: প্রচেত্য বলেছেন: +১-১ = ০
আবার
-১+১=০

গ্রেট
২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩৮

লেখক বলেছেন: গ্রেট।

১৭. ২৬ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৫৮
comment by: মাথামোটা বলেছেন:
ব্যন ছিলাম।
আবার প্লাস।
২৬ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:০৫

লেখক বলেছেন: ও আচ্ছা, তাহলে যা সন্দেহ করেছিলাম তাই। শুভব্লগিং।

১৮. ২৬ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:৩৫
comment by: কালপুরুষ বলেছেন: চমৎকার লিখেছেন। পছন্দের তালিকায় রেখে দিলাম।
২৬ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৩

লেখক বলেছেন: আচ্ছা, খুব ভালো কথা।

১৯. ২৬ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:৩৬
comment by: নাভদ বলেছেন: +
২৬ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৪

লেখক বলেছেন: =১৫

২০. ২৬ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪৮
comment by: বিগব্যাং বলেছেন: ১৬
২৬ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৪

লেখক বলেছেন: বেশ।

২১. ২৭ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:২৬
comment by: সামী মিয়াদাদ বলেছেন: ব্লগীও চালচিত্র.....ভাল লাগলো পড়ে....+ কে মৌলিক সংখ্যায় পাঠিয়ে দিলাম
২৭ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ সবকিছুর জন্যে।

২২. ২৭ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৫৯
comment by: স্নোবল বলেছেন: এমন ব্লগার যাদের অনেকগুলো নিক
এমন নিক যাদের পাহাড় সমান জেদ
---------------------------------------------------
মুজিব ভাই, 'জেদ' এর জাগায় 'জিদ' দিলে ছন্দে মিল বেশী হইত না? (সরি, কবিতা আমি বুঝি না তেমন, ভয়ে ভয়ে কমেন্ট করলাম)
২৭ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:১১

লেখক বলেছেন: অন্তমিলের চেষ্টা তো এটায় ছিল না ভাই। এজন্যেই ওরকম করে ভাবি নি। তাছাড়া নিক-এর সাথে জিদ-এর মিল তো দূরান্বয়ী। কেবল ই-কারের মিল। তবে সেটা হতেও পারত। এখনো করে দিতে পারি। ধন্যবাদ।

 



 


m.mehdy@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৫১৯১৮