আমার পছন্দ আমি ওর করে দিয়েছি গানের থালায়, হীনন্মন্যতা আড়াল করেছি বোকা হাসি দিয়ে, শরীর-ভাষাটা সবাই ঠিকঠাক বুঝতে তো পারে না
মাটির এত ব্যবহার শিখে নিতে আমাকে যেহেতু ফের পালপাড়া যেতে হবে, উদ্যম ও স্বপ্ন কীভাবে আকৃতি পেতে পারে কবিতায়, মৃৎকলা ছুঁয়ে-ছেনে শিখে আসব, শিল্পায়ন বুঝে গেছি শূন্য থেকে শুরু করতে হবে
ঘোরের নিচে থেকে ভেসে ওঠে বুদ্বুদ কথাদের, জেগেওঠা সূর্য-পরশে দেখি শালপাতা দুলে দুলে ওঠে, ছড়িয়ে ছিটিয়ে যায় ভারটুকু, আলো ও জলের যেন ভাবাবেগ খেলা, ভোরে যদি ঘুম ভাঙে জয় কবিতারই
ভালোলাগাগুলো মনে থাকে, ভালোলাগা স্থায়ীদাগ, অত দ্রুত মুছে-টুছে যায় না বস্তুত, এইগুলি, ঝনঝনে ভালোলাগা মিলেমিশে চিদাকাশ, যতটাই হাঁটা যায় মঙ্গলবাস
Image from: http://www.feedmecoolshit.com

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

