অখণ্ডভাব
সুউচ্চ গ্লেসিয়ারের নেমে আসা অব্দি ধ্যানে স্থিত হয়ে
ব্যক্তিগত টানেলের মুখে এসে দাঁড়িয়েছি একশৃঙ্গী প্রাণী
যেইখানে
মননের দৃঢ়তা ও পতনের ধীরতাকে সবে
সশরীরে যাঞ্ছা-বাঞ্ছা করে
২.
সছন্দ জলের ছড়ানো বুকের তুমি সবখানে আছ
প্রতিঅঙ্গ জলের সাথেই সূর্যের সম্পর্ক নিবিড়--
ঝিঁনুকের পেটের ভেতর মুক্তোরূপে লিখে গেছ
বাত্যানিরপেক্ষ সম্পর্কের এইসব ঘুলঘুলিঅলা দিনপঞ্জিগুলি
আমি তাকে 'পড়া' বা 'পরা' যে ক্রিয়ায়ই নিচ্ছি
দূর থেকে ভেসে আসতে শুনছি শুধু নামকীর্তনের ধ্বনি
আর পৃথিবীর সমুদয় নামকীর্তনের লক্ষ্যই তো হলো নৈকট্যস্থাপন
ওকূল-একূল দূরত্বমোচন চেয়ে প্রাণ ঢেলে দেয়া আর্তি
ছোট ও বড়োর মাঝের এই সম্পর্কটাকে আমার
চিরকালই খুব মিথ্যা ও অবিনাশী বলে মনে হয়
৩.
তারও অর্থ আছে-- ঢেউয়ে-তটে বাড়ি খেয়ে লাফিয়ে আসে যেই ধ্বনি
পৃথিবীতে অর্থহীন কোনো ধ্বনি নেই-- থাকতে পারে না
সমস্ত সংশয়েরই স্থির মানে আছে-- যেমন মানে আছে আলেয়ার
সন্ন্যাসীর স্রষ্টাদর্শন লাভের মতো বিরল ঘটনাভ্রমেরও
নিশ্চিত অর্থ আছে-- যা অথচ সহজেই কোঁচড়ে ধরে না
অনিত্য পৃথিবী মাঝে বস্তুরাজির নিত্যতা যতটা নিত্যসহায়
এসব মিথ্যা ধারণার সত্যতা ততটাই সাপেক্ষ-- নির্ভর
৪.
ঝাড়ে-জঙ্গলে কখনো কোনো ব্যতিক্রম নেই
ঝাড়ে ও জঙ্গলে শুধু কাঁটাঝোপ সাপ--
এই মিথ্যার ভিতে এক পা রেখে আর পায়ে
ম্যালা ছুঁতে পারি আমি একঘেয়ে সত্য সন্দীপন
পারি লাথি কষে যেতে ঢের ক্লান্ত দৈনন্দিনে
যেথা মুচকি হাসির সাথে মিশে থাকে
রাশি-রাশি বেদনাকস্তুরী
প্রতিটা সঙ্গমশেষে সফেন সমুদ্র পিছে রেখে
সিন্ধুঘোটকের মতো ক্লান্তপ্রাণ তুমি উঠে আস
উঁচু-নিচু পাথরের গাত্র বেয়ে বেয়ে
তা না-হলে কী করে ঠেকাবে তুমি
অনিবার্য পতন ধারণা
ভোর-ভোর ঘুম জেগে কখনো হয় না জপা মঙ্গল স্তোত্রমালা
পড়িমরি ছুটে চলাগুলি সব শশকস্বরূপা
মাসিক কিস্তিতে বাঁধা দেহ যন্ত্রযান হায়
ব্যবহৃত হতে-হতে সহজে ফুরায়
বুধের আগে মঙ্গল আর শুক্রের শেষে শনি
গুণতে-গুণতে কত বয়স পাকাল লোকে
কতজন সাঙ্গ করে গেল তার আছন্দ জীবন
কোনোদিন তবু তার অন্যথা হলো না
কোনোদিন হাওয়া এসে বলল না-- চল আজ তুমি মুক্ত
আজ কোনো বার নেই দিন যেদিকে দু'চোখ যায় চলে যাও
ঝাড়ে ও জঙ্গলে আজ শুধু ফুল ফুটে আছে
Painting: Marla Olmstead from j-walkblog.com
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।