ভুবনবিদ্যার ঘাটে নিভে আসে সূর্য ক্রমে-ক্রমে
লালনের সুর-তাল র্যাপ মিউজিক দিয়ে মোড়া
আমার এ পূর্ব তবে ঢেকে যাচ্ছে পশ্চিমে-পশ্চিমে
ঠাকু'মার ঝুলি পেল আসরের এক কোণে ঠাঁই
বাংলা থিতিয়ে আসে বিভাষার সীমাহীন চাপে
রসনা কাতর ধ্বনি তুলে বটে বিদেশী বর্ণের
জমা অভিমানটুকু পুবালি বাতাস লেগে কাঁপে
ইড়া ও পিঙ্গলা জানে দেহের মহিমা কত খাটো
ভেতরে বাড়ছে তবু লেলিহান ভোগের পিপাসা
মানুষ এগোলো কত ভুলে থাকি তার ইতিহাস
যেন বহে পিতামহদেরই কালে কাবেরী-বিপাশা
পুবের মাটিতে মহা জেগে আছে শস্য-সম্ভাবনা
মাথায় গোছানো তবু পরকীয় পশ্চিমা ভাবনা
Painting: Sanghamitra (Mithu) Deb
from http://www.thebloomingpaintbrush.com
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



